এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:০১363512
  • গাঁজা/বাংলা আর লোক-কুল্টুর জীবনে আসার পরে একটু জয়দেবের মেলা সম্পর্কে একটা আশচে আশচে হয়ে ছিল, তার পরে এক জাপানী মহিলার সঙ্গে শুতে না পারার দুঃখে তাও চলে গেল। তিনি মেকি শ্রীনিকেতনের লোকের সঙ্গে না শুয়ে বাউল দের সঙ্গে শুলেন, সত্যি ই ওনার পক্ষে ঐটেই বেশি অথেন্টিক ছিল, খামোখা ফাক্ড আপ বামপন্থীর সঙ্গে শোবেন ই বা কেন? ঃ-))))))))
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:০০363509
  • মানে, এলসিএমদা যে কখন কোনটা নিয়ে খিল্লি করবে, জাস্ট প্রেডিক্ট করা যায় না। ভাগ্যিস জিজ্ঞেস করে নি আনন্দমেলা কী!
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৯363508
  • সে দিক দিয়ে দেখতে গেলে আমি সবচেয়ে বুড়ো। আমি জয় বাবা ফেলুনাথ পুজোবার্ষিকীতে পড়েছি।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৮363506
  • এ মানে ওদেশেরও ওদেশ হয়ে গ্যালো।
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৮363507
  • ক্যাপ ফাটানো।

    রোল ক্যাপ আর গুলি ক্যাপ। রোল ক্যাপ হল মেশিনগান। আর গুলি ক্যাপ একটা একটা করে ফাটাতে হয়। আমরা আবার দুটো রোল ক্যাপ জুড়ে একটা করতাম, তাতে মাঝে মাঝে জ্যাম হত।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৭363504
  • পুজো ব্যাপারটা ফিল করার কোন প্রশ্ন ই ছিল না, এখনো নেই, কারণ শান্তিনিকেতনে পুজোর কোন গল্প ছিল না, আর বীরভূমে আশে পাশের গ্রামের মধ্যে একমাত্র সুরুল গ্রামে পুজো হত কারণ সেখানে জমিদার বাড়ি ছিল দুই শরিকের, তো তাতে আমার ইনটারেস্ট কখনৈ গজায় নি। পৌষমেলায় ইন্টারেস্ট হল কিসোর আলু হওয়ার পরে, বা বিপ্লবের বই বেচার বয়স হবার পরে, তার পরে তাও দু তিন বছরের বেশি রইলো না ঃ-) মাঘমেলায় একটা ইন্টারেস্ট ছিল, আচার/কুল/মোগলাই পরোটা আর যাত্রার কারণে, তো সেটা বেশিদিন ছিল।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৭363505
  • এলসিএমদা সিওর খিল্লি করছে। আর নইলে জন্মেই ওদেশে চলে গেসলো।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৬363503
  • আর ওটা গজ উকিলের হত্যারহস্য।

    কাকাবাবুর একটা উপন্যাস বেরিয়েছিল, খালি জাহাজের রহস্য। সেখানে সেই জাহাজের কাছে এক বিদেশী বুড়ো শুয়ে শুয়ে মাউথ অর্গ্যান বাজাচ্ছিল। মৃত্যুমুখে শুয়ে। কী যেন নাম ছিল?
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৫363501
  • মাইরি, আমি জানি না ক্যাপ ফোটানো - ব্যাপারডা কি একটু বলো না ভাই
  • Robu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৫363502
  • আচ্ছা লসাগু-দা, আমেরিকায় কি সবাই মেম্বউ?
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৪363500
  • রোভার্সের রয় মনে আছে... আর একটা উদ্ভট ছবি দিয়ে কোশ্চেন করত কিসের ছবি - উত্তর পরের সংখ্যায়
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৩363499
  • লসাগুদা কি জ্ঞান হবার পর থেকেই বিদেশবাসী? :)
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫২363498
  • ঘনঘোর বরিষাও তো নেই। তবে গরমও আর নেই। পারফেক্ট শরৎকাল এসে গেছে।

    তুমি বুড়ো তো বটেই। আমার পাঁচ বছর আগে থেকে আনন্দমেলা পড়ছো।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫১363495
  • পূজোয় ক্যাপ ফোটানো ব্যাপারডা কি?
  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫১363496
  • ওহ আমার ধারণা ছিল ইঁদুরের খুটখুট গোগোলের ফার্স্ট
  • অভি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫১363497
  • এই ট্যাঁপা মদনার গল্প আগে পড়ি নি। সেদিন এখানের আলোচনা থেকেই উদ্বুদ্ধ হয়ে নামিয়ে পড়ে ফেললাম গজপতি হত্যা রহস্য। কিন্তু তেমন ভালো লাগলো না। অথচ ছোটবেলায় পড়ে ভালো লাগার স্মৃতি থাকলে হয়তো সেই নস্টালজিয়া আঁকড়ে ভালোই লাগত। এমনকি পাণ্ডব গোয়েন্দা দুএকটা অব্দি ফিরে পড়তে খারাপ লাগে না।
    এই কিশোর জ্ঞান বিজ্ঞান পত্রিকাটি খুব ভালো লাগত ছোটবেলায়। এটিই বাড়িতে সবচেয়ে নিয়মিত নেওয়া হত, তাও ঠিক।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫০363494
  • রহস্য বা কাণ্ড - দুটোর একটা। বাকিটা একই।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৯363493
  • গোগোলের প্রথম উপন্যাস "রাজধানী এক্সপ্রেসে হত্যারহস্য"

    শ্লা আমি কী সবচেয়ে বুড়ো নাকি?
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৮363490
  • আমাদের স্কুল জীবনের শেষ অবধি তো সেই মহালয়ার পরেই শারদীয়া পত্রিকা আসতো। কলেজেও মনে হয় ওরকমই হবে। তাপ্পর থেকে তো বাড়ির পাট চুকলো - আর খ্যাল নাই। তবে পুজো পুজো ফিলিং আমার সেরকম কখনোই ছিলো না বাচ্চা বয়স (ক্যাপ ফোটানোর বয়স) ছাড়া। শারদীয়া পত্রিকা ইজ আ ডিফারেন্ট ম্যাটার।
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৮363491
  • গান গা -
    এমনো দিনে নেট ঝুলে যায়
    এমনো ঘনঘোর বরিষায়
    এমন মেঘস্বরে বাদল ঘরঘরে
    মুড়ি চানাচুর বাতাসায়
  • Robu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৮363492
  • চোর নিয়ে কুমুদি যা লিখে গ্যাছেন, সত্যিই তার আর পর নেই।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৬363489
  • ট্যাঁপা মদনা তো ছিলই, আর ছিল গোগোল। ভুল বাড়িতে ঢুকে।
  • Ekak | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৫363487
  • না ফীল করিনি। ওরকম কোনো বই পাইনি ষষ্টি-সপ্তমীর দিন। মাঝখানে তবু পুজো ফীল করতুম ওই ক্লাব -নাটক এসবে জড়িয়ে। কিন্তু কলেজ জীবন পেরোনোর পর থেকে পুজো ফিলিং টাই নেই। এখনো একইরকম। লোকজন হৈচৈ করছে দেখি ইন্টারনেট এ, বা ব্যাঙ্গালোরে বাঙালি পুজো আছে, রাস্তায় অটো আটকে গেলে চোখে পরে। গেছিলুম বছর তিনেক আগে একবার, সে কী ভীড়। এই পুজো পুজো -পুজো চলছে এগুলোর সঙ্গে ঐযে লোকে বলে নাকি বাড়ি ফেরার টান হাবজ গাবজ কীসব, কিছুই বুঝতে পারিনা মানে এক্স্যাক্টলি ডিফারেন্স টাই বা কী আর হঠাত করে এতো মস্তিই বা কীসের। তবে বাচ্চারা সেজেগুজে ক্যাপ ফাটাচ্ছে দেখলে মজা লাগে :)
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৫363488
  • ভাবো! এমন দিনে বাড়িতে নেট ঝুলে গেছে। মোবাইল থেকে এই নিয়ে আড্ডা মারা যায় নাকি?
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪৪363486
  • তা যাই বলুন, এক কালে পুজোবার্ষিকী কিশোর জ্ঞান বিজ্ঞান বেজায় ভালো ছিল।

    আর আমি শারদীয়া শুকতারায় পড়েছিলাম পিনডিদার তেল-তত্ত্ব।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪২363484
  • অ ...

    নাহ, এমনিতেই পছন্দের ছিল না। ঃ 0
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪২363485
  • ইয়েপ। প্রথম উপন্যাস "গজ উকিলের হত্যারহস্য"
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪১363483
  • ট্যাঁপা মদনাও আমি অরিজিনাল আনন্দমেলাতেই পড়েছিলাম। ছুটিতে ছোটাছুটি।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৪০363482
  • চোর নিয়ে গল্প খুব বেশী কিছু পড়ি নাই। তবে ঐ লীলা মজুমদার। চোর নিয়ে যা লিখে গ্যাছেন তারপর আর...
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৯363481
  • আমার গল্পটা একটু অন্যরকম। রামকৃষ্ণ মিশনে তো হোমো ছাড়া অন্য কিছু করার উপায় নেই, তা সে যা হোক, আমি যখন আটলান্টায় তখন একটি মেয়েকে কিঞ্চিৎ বিপদ হতে উদ্ধার করি। (তার ট্রাভেল সাঙ্ঘাতিক রকম ঝুলিয়েছিল। বাড়ি যাবার আগের দিন জানতে পারে যে ফ্লাইট আদৌ নেই।) সেই দিনই পরিচয় এবং কাজের কথা ছাড়া যে পাঁচ মিনিট অন্য কথা বলেছিলাম সেখানে এই বন-ভঁইয়াজ-এর উল্লেখ করি। মেয়েটি দেশ থেকে বইটা কিনে এনে আমাকে প্রেজেন্ট করেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত