এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৬363480
  • পুজোবার্ষিকী!

    আনন্দমেলায় আশাপূর্ণা দেবীর দুটো চোরকে নিয়ে গপ্প বেরোত, ট্যাঁপা আর মদনা কারো মনে আছে?
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৫363478
  • আরে চিঠি চাপাঠি কিছু, পাতার মধ্যে ভাঁজ করা। আমি পেয়েছিলাম। সন্দেশ মারফত নয় অবশ্য, অন্য বই। তাতে লেখা ছিল, 'তুই আর আমি'। এই পর্যন্তই। বাকিটা ভবিষ্যদকালের অনন্ত সম্ভাবনার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া ছিল। আমি আবার সে বই অন্য আরেকজনকে পড়তে দিয়েছিলাম। চিঠি সমেত। তারপর কি হয়েছে সেটা শ্যামলাল যখন বুঝতে পারছে তো আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। :)
  • avi | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৫363479
  • ওক্কে। থ্যাঙ্কস।
  • | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৪363477
  • হেঃ যারা পঞ্চমী বা ষষ্ঠীর দিন হাতে দেব সাহিত্য কুটীরের ইয়াম্মোটা পুজাবার্শিকী পায় নি, তারা আবার পুজো পুজো ব্যপারটা কোনোদিন ফীল করেছে নাকি? বগলামামা কিম্বা অমরেশ মামার সেই সব গল্প -- সে জানে ভিকিদাদা। এখানে তো এঁরা সব ছেলেমানুষ কিইবা আর দেখলেন সেকালের পুজোবার্ষিকী!
    হুঁঃ
  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৩363475
  • অঞ্জনের গানটা আরেকবার শুনে নিন

    খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল :-)
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৩363476
  • মেলে পাঠিয়ে দিতে পারি। arijit72 জিমেলে একটা টোকা দিয়ে রাখুন।

    লাইব্রেরি জেনেসিস থাকতে বই নিয়ে বেশি চাপ নেই :-p
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১363472
  • আরে তখন পূজাবার্ষিকীতে পুজো পুজো ব্যাপার ছিলো। এখন শালা জুন মাসে পূজাবার্ষিকী বেরোয়। কোয়ালিটি তো বাদই দিলুম।
  • avi | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১363473
  • এলাচ-দা, আরেব্বাস, এই বইগুলো সঅঅব পাওয়া যায় নেটে? দারুণ তো! (ভাবছি, মেইল করতে আব্দার করা উচিত হবে কিনা, এতগুলো বই তো।) :-(
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩১363474
  • যাহ, টিয়ের মস্করা বুঝতে নারলাম। ঃ(
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩০363470
  • :)
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩০363471
  • পূজাবার্ষিকীতে পড়া গল্প উপন্যাসের মজাই আলাদা। ১৯৯৫ সালে নরেন্দ্রপুরে ক্লাস কেটে লাইব্রেরীতে বসে পড়েছিলাম নবনীতা দেবসেনের বন-ভঁইয়াজ (এই বড়গল্প/ছোটোউপন্যাসটির গুরুত্ব আমার জীবনে অপরিসীম)।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৭363469
  • হ্যাঁ এটা অনেকটা ঐ কলকাতার রুলার্স গড়ার কারখানা ক্যালকাটা বয়েজ/সেন্ট জেভিয়ার্স/সাউথ পয়েন্ট বয়েজ ভার্সাস একস্পেরিমেন্টাল কম্প্রিহেন্সিভ পাঠভবন গার্ল্স এর মত ব্যাপার ঃ-))))
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৫363467
  • কিন্তু আমি গডজিলা দেখতে পেলুম না, তার কি হবে! ক্লীপিংস দেখলুম হেব্বি। জনতা কামান বোমা বন্দুক নিয়ে গুলি ফুলি মেরে হয়রান, কিন্তু তাতে কি আর হয়, ও তো হেসেই খুন। তারপর এক ধাক্কায় হাঁ করে রেডিয়েশন ব্লাস্ট করে দিলো। সব মরে গ্যালো, ক্ষয়ক্ষতি হলো প্রচুর। ইশ গুরুকে বড় পর্দায় দেখতে পাল্লাম না!
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৫363468
  • নামগুলো পুরো আসেনিঃ

  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৪363466
  • বইটা ভালো করে ঝেড়ে ঝুড়ে দেখেছিলে ? :)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২৩363465
  • কিন্তু সন্দেশ আরো নেকুপুষু টাইপের ব্যপার ছিল। কেমন যেন। পাড়ার একটি মেয়ে একবার পড়তে দিয়েছিল।

    কাউকেই পোষায়নি। ঃ((
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২২363464
  • @অভি - যেগুলো আমার কাছে আছেঃ



    ডিডিদা কে বল্লে আরো শখানেক নাম পেয়ে যাবেন।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২১363463
  • ও। আই সি।

    হ্যা আনন্দমেলা নির্দেশিত পথে টীন কনজিউমার গড়ে তোলার ব্যাপারে মনে হয় বাড়িতে আপত্তি ছিল। টীন অ্যাটিভিস্ট না হোক, মোটামুটি ক্লাসিক্স এর সঙ্গে ফ্যামিলিয়ার মাল তৈরীর দিকে বোধায় একটা নজর ছিল, তো নানা সমস্যা য় কোনটাই হয় নি ঃ-)))
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:২০363462
  • কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৯363459
  • আরেকটা যেটার কথা বলছি সেটা কাকাবাবু সিরিজের ছিল না। একটা বাচ্চা ছেলে কিডন্যাপড হবে আর তারপর বুদ্ধি করে কী করে পালাবে সে নিয়ে গল্প। বোঝাই যাচ্ছে, শুরুর দিকের লেখা, যত্নের ছাপ প্রচুর।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৯363460
  • মানে?
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৯363461
  • আমি আলাদা বই হিসেবে পড়েছি বোধ হয়, তাও অনেক অনেক পরে গ্র্যাজুয়েশন এর পরে।
  • avi | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৮363457
  • মিলিটারি হিস্ট্রির বই সম্পর্কে আগ্রহী। এলাচনিয়াস-দা দুয়েকটা নাম দিন না।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৮363458
  • এতো প্রায় বেঞ্জামিন বাটন অবস্থা।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৭363456
  • তবে ওভারল, এটা স্বীকার করতে দোষ নেই, আমি ছোটোবেলায় সত্যি ই একটা বাচ্চার বাড়ার জন্য যা বই দর্কার, তার থেকে অনেক কম পড়েছি, খেলা ধূলো, ঘুর ঘুর করে কেটে গেছে। বই নিয়ে আদেকলামো মিড/লেট টীন থেকে। রাজনীতি করার সময়ে। এখন আবার অনেক কেটে গেছে।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৬363455
  • মনোজদের অদ্ভুত বাড়িও মাসিক আনন্দমেলায় বেরিয়েছিলো - সেই সময়ের আনন্দমেলা থেকে কেটে সেগুলো বাঁধিয়ে রাখা ছিলো বাড়িতে - তাই আমার কিশোর বয়সে আমি সেগুলো পেয়েছিলুম।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৪363454
  • ঋজুদার সেরা উপন্যাসগুলোও পূজাবার্ষিকীতেই বেরিয়েছিলো। আর ছোট/বড় আনন্দমেলা মিলিয়ে ধারাবাহিক উপন্যাস - পাহাড় চূড়ায় আতঙ্ক, সবুজ দ্বীপের রাজা ইত্যাদি, খেলা নিয়ে চুণীর খেলতে খেলতে, পিকের উইং থেকে গোল - এগুলো ছোটবেলার প্রিয় কতগুলো নাম।
  • h | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১৩363453
  • হ্যাঁ সুনীল গাংগুলির একটা দুটো কিশোর উপন্যাস লাইব্রেরী থেকে নিয়ে পড়েছিলাম মনে হয়, সেগুলো মনে নেই, কাকাবাবু হতে পারে। মানে হবেই, নইলে আমি কাকাবাবু কেসটা জানলাম কি করে।

    মতি নন্দির বড় দের গুলো যে গুলো সৈকত নাম বল্লো। তুমি যে গুলো বলছো, সেগুলো তো আবার আমি বোঝার কোন চান্স নেই, যুদ্ধ বা যন্ত্র ঃ-)))))
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১০363451
  • হ্যাঁ, ঐটা মনে হয় সেরা পূজাবার্ষিকী। মানে পরের দিকের।

    নইলে একসময় তো হারানো জিপের রহস্যের মত কিশোর উপন্যাস আনন্দমেলায় বেরিয়েছিল। তারও আগে স্টপার, স্ট্রাইকার এবং ননীদা নট আউট, আর সুনীলের একটা ফ্যান্টাস্টিক দুটো কিশোর উপন্যাস (ভয়ংকর সুন্দর আর আরেকটর নাম ভুলে গেছি) - বাড়িতে জমানো বহু বহু পুরনো পূজাবার্ষিকী খুঁজে পড়ে ফেলা।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:১০363452
  • মতি নন্দীর বড়দের উপন্যাস আমার অতটা ভালো কিছু লাগে না, তবে আজও এই বয়সেও স্ট্রাইকার/স্টপার/কোনি ইত্যাদি পড়তে ভালোই লাগে।

    তবে হনু - বাপু - তুমি এখন আর পড়তে যেও না:-p আমি তোমারে চাট্টি সিরিয়াস বই দেবো। কী পড়বে বলো - মিলিটারি হিস্টরি (ডিডিদার কাছে শুনে বেশ কিছু যোগাড় করেছি), কাশ্মীর রিলেটেড, মেশিন লার্নিং, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, ওএস, রোবোটিক্স - যা চাইবে :-p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত