এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৩363420
  • প্রথম মতি নন্দীর লেখা পড়েছিলাম ১৯৯৬ এর আনন্দমেলায়। বুড়ো ঘোড়া। পরে ঐ স্ট্রাইকার-স্টপার-কোনি পড়ি। অবশ্যই কলাবতী ঐ লেভেলের নয়। জীবন অনন্ত পড়িনি।
    কারোর কাছে পিডিএফ আছে?
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৪363419
  • আরে ঐ মিষ্টি জন্তুটা আবার ফিরে এসেছে। কি স্যুইট এইটা।

    দেখলেই পুষতে ইচ্ছে করছে।
    যাই দেখে আসি।
  • anag | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৩৮363418
  • পুজোবার্ষিকীতে পড়া প্রথম ম-ন জীবন-অনন্ত, ছোট আনন্দমেলা-তে প্রথম কলাবতী।

    আর বড়দের ম-ন প্রথমঃ সাদা খাম। নাম ঠিক বল্লাম কিনা কে জানে। দ জানবে হয়ত। অ্যামেজিং প্লট।
  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৫363417
  • আহা এই স্টপারের কি ভাল সিরিয়াল হয়েছিল দেবেশ রায়চৌধুরীকে নিয়ে। সেসব প্রিন্ট দূরদর্শন হারিয়ে/পুড়িয়ে ফেলেছে :(
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২০363416
  • দ্যাখেন - আমরা পুরনো দিনের লোক। আমাদের সিকোয়েন্সটা শুরু সেই স্ট্রাইকার/স্টপার থেকে, এবং চোখের সামনে গ্রাফটা নামতে দেখলুম।
  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৭363415
  • ফেরারি তো ঘ্যামা লেখা মহায়!!!

    পেনাল্টি মিস করে পালানোর গল্পটা তো?
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১১363414
  • আমার প্রথম পড়া মতি নন্দী হল জীবন অনন্ত। অন্যগুলো পরে পড়েছি। স্ট্রাইকার, স্টপার, কোনি পড়ে বুঝেছিলাম মতি নন্দী কী জিনিস লিখে গেছেন। পরে কলাবতী, ফেরারি আর কী কী যেন সব বেরিয়েছিল আনন্দমেলায়, আর তেমন ভালো লাগে নি।
  • anag | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৫363413
  • না, কোনি আর বিজলিবালার মুক্তি সবার এক-ই রকম ভাল লাগবে এমন দাবি আমার নেই।
  • anag | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০২363412
  • আমি জানি না ওটা স্বীকৃত টার্ম কিনা। বল মাটি থেকে না উঠে গড়িয়ে গেলে তাকে এই নামে ডাকা হত। সিম ধরে বলের ডিরেক্শন-এর উল্টো দিকে একটা টর্ক দিলে এই এফেক্ট পাওয়া যায়। ডিউসে হবে কিনা জানি না।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০০363411
  • আর ইয়ে - উপন্যাস হিসেবে মন্দ নয়, কিন্তু স্ট্রাইকার/স্টপার/কোনি/ননীদা নট আউট/অপরাজিত আনন্দ - এসবের ধারেপাশে নয়।
  • T | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৮363410
  • এরা যে কীইই, বাংলা সিরিয়াল কেউ দ্যাখে নাকি। অতীব ম্যাগো টাইপ।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৬363409
  • বাউন্স করে মাটি ঘেঁষে তীরের মত বেরিয়ে যাওয়া বল, যাকে আমরা বলতুম শুটার। (মনে হয়, অনেক তো বয়স হল, এখন ম্যান্ডেভিলা গার্ডেন্সের নাম অদ্ধেক সময় মনে পড়ে না, ডেভিড ফেরুচির নাম ভুলে যাই লেকচার দিতে গিয়ে)
  • anag | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫৪363408
  • এই প্রশ্নটা সেখানে পড়েছিলাম। আরেকটা ভাল প্রশ্ন ছিল - ট্রিমার কাকে বলে?

    আর উপন্যাস হিসাবেও খুব ভাল ছিল।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৫২363407
  • নেলসন নামের ক্রিকেটার নয়, অ্যাডমিরাল নেলসন থেকেই কথাটা এসেছে।
  • 4z | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৯363406
  • সিকি, ক্রিকেট তোমার সাবজেক্ট নয়, ওটাকে ছাড়ান দাও।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৩363405
  • তবে জীবন অনন্ত একটা সারাজীবন মনে রাখার মত উপন্যাস। ঐ সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ছবিগুলো দেখে দেখে কপি করার চেষ্টা করতাম।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪২363404
  • নেলসন নাম্বার হচ্ছে ১১১। এটি ক্রিকেটের একটি পরিভাষা। নেলসন নামের এক ক্রিকেটারের একটা চোখ কানা ছিল, একটা কান বধির ছিল, আর একটা পা ভাঙা ছিল।

    জীবন অনন্ততেই পড়েছিলাম কি? মনে নেই।
  • রোবু | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৩363402
  • জীবন-অনন্ত এত ও ছোটবেলায় পড়েছি যে নেলসনের রেফারেন্স এখন মনে পড়ছে না। মনে করিয়ে দিন।
  • anag | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৬363401
  • নেলসন সম্পর্কে কারোর জীবন-অনন্ত মনে পড়ে?
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪০363400
  • এদিকে ফেবুতে লোকজন ক্যারল কে কোরাল বলছে।
  • sinfaut | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৮363399
  • আমাদের বাড়িতে টিভিতে শুধু ডিজনিইইই জুউউনিয়আর চলে। তবে দু একটা বাদ দিয়ে বাকি সবগুলোই বেশ ভালো কোয়ালিটির। সোফিয়া দ্য ফার্স্ট এর গানগুলোতো ফ্যান্টাস্টিক। আরেকটা হয় লি'ল আইন্সটাইন, তাতে পুরো অ্যাক্তিভিটিগুলোই ওএস্টার্ন ক্লাসিকস প্লাস কখনো সখনো বিখ্যাত কোন আর্টিস্ট এর কোন ছবির উপর ভর করে, কিন্তু এটা বোধহয় শুধু রবিবার হয়। সব থেকে বাজে প্রোগ্রাম মিকিমাউস ক্লাবহাউস প্রতিদিন ৩ ৪ ঘন্টা করে হয়।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩২363398
  • আজকে আনন্দ রাজারামন কীনোট দিলো। ডেটা ম্যাশ-আপ পেরিয়ে এখন মডেল ম্যাশ-আপের কথা বলছে। মানে যা বুঝলুম সেটা হল এক ধরণের ডেটা থেকে একটা মডেল বানালে - সেটা হল বিরিয়ানি; আরেক ধরণের ডেটা থেকে আরেকটা মডেল বানালে - সেটা হল চিকেন স্ট্রোগানফ; এরকম করে আরেক ধরণের ডেটা থেকে বানালে কুলপি। এবার সব মিশিয়ে খেয়ে ফেলো, তাইলে তুমি সাইবর্গ:-p

    শুধুই ডেটা ড্রিভেন অ্যাপ্রোচ। কনটেক্সট, সেম্যানটিক্স - এসবের জায়গা নাই। আমার এই শুধু ডেটা-ড্রিভেন অ্যাপ্রোচটা হাইপ মনে হয়। কোশ্চেন করি নাই, যদি মারে? একেই কালকে মোদি জ্যাকেট নিয়ে ট্যুইট ফুইট করে রেখেছি...
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫363397
  • সিঙ্গল। ঃ)
    ডাবল সামলানো সম্ভব না।
  • potke | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৩363396
  • ডবল না ট্রিপল?
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২১363395
  • টিভিতে টুকটাক খেলা ছাড়া আর কিছু দেখি না। আগে ক্রিকেট দেখতাম। এখন শুধু টেনিস। তবে ব্যাডমিন্টন হলে দেখবো। বড় ভালো খেলা।

    এদিকে অর্ধেক সেমিস্টার শেষ। পরের সপ্তাহ থেকে মিড সেম। কাল কোশ্চেন বানালাম। এবার আমার ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা নেলসন। ঃ)
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২০363394
  • আর এই চৈনিক ইংলিশে প্রেজেন্ট্শন শোনা আরেক বিভীষিকা। কিছুই বুঝে উঠতে পারি নাঃ-(
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১২363393
  • বিলেতে থাকতে ফেকতা কাপূর এক দুঃস্বপ্ন ছিলো। ওরে বাবা গো, সে কী জিনিস...
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৬363392
  • আমি প্রায় মহাপুরুষ।

    কোন সিরিয়াল দেখি না ঃ)))
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৬363391
  • তবে আমার মাও লাগাতার স্টার জলসা দেখে। আর কালার্স চ্যানেলটা। কলকাতায় থাকলে কলকাতায়, আমাদের এখানে থাকলে এখানে। উরে বাপরে সেসব যে কি সিরিয়াল! সেগুলো দেখা তো দুরের কথা, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো শুনলেও মনে হয় প্রোডিউসারকে থান ইঁট ছুঁড়ে মারি :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত