এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫২363390
  • কেউ মহানায়ক দেখেনা ?

    ভুরু, গোয়েন্দা গিন্নি সব অতিমাত্রায় ঝুলিয়ে দিয়েছে। কিম্বা ঝোলানোতেই বোধহয় টিআরপি বাড়ে।

    তবে সবচে অসহ্য ঐ পটলকুমার।

    আর বহু রজনীকান্ত আর ঐ মাডামজি ..এই দুটো প্রোডাকশন অনেকদিন বাদে ভাল্লগলো। খিল্লির চূড়ান্ত। পরেরটা আবার প্রচণ্ড নাটক নাটক লাগে। সেট, অভিনয়, ডায়লগ সব। কিছুটা জানে ভি দো ইয়ারোঁ।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫০363389
  • না না, বেদেনী মলুয়া শেষ হয়ে গেছে। নতুন শুরু হয়েছে এই দেড় সপ্তাহ হল। জড়োয়ার ঝুমকো বোধ হয় সিরিয়ালের নাম।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৯363388
  • :d
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৬363387
  • আর্ধুর, ওটা নাইকা নয়, অ্যাডমিন। বানান নিয়ে খিল্লি করেছিলাম, প্রথমে বলল আরে ইয়ার, আমার টাইপিংয়ে ভুল ওঠে। ব্যাং বলল, সিকিকে ইয়ার বলেছে, আম্মো বললাম, হুঁ, পরকীয়া হয় হয়। ব্যস, অমনি ব্লোক। ধুর ধুর!
  • রোবু | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৫363386
  • সিকি, ওটা বেদেনী মলুয়ার গল্প।
    আমি খেলা দেখি। কস্তুরী দ্যাখে গেম অব থ্রোন্স, গ্রিম, হাউস, জেন দ্যা ভার্জিন (সকালে), ন্যাশভিল ইত্যাদি এবং গোয়েন্দা গিন্নি।
    আর কাজের দিদি দেখেন গোয়েন্দা গিন্নি, বেদেনী মলুয়ার গল্প, দূর্গা (সোম বুধ শক্র পুরো, মঙ্গোল বেস্পতি শনি অর্ধেক)।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৮363385
  • ভুতু দেখতুম, ইদানিং ঝুলিয়ে দিয়েছে।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৭363384
  • সিরিয়ালের নাইকাদের পেজে গিয়ে কমেন্ট করে, কত্ত সময়। বেশ করেছে "ব্লোক" করেছে
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩২363383
  • তাও ভালো গাই করে দেয়নি।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩১363382
  • আমাদের বাড়িতে চলে জি বাংলা। কোনখান থেকে শুরু হয় আমি জানি না, যখন বাড়ি ফিরি, তখন চলে গোয়েন্দা গিন্নি, তারপরে একটা তিড়িতঙ্ক লাগানো সিরিয়াল - সেনকো গোল্ড প্রযোজিত, সব্বার গলায় টাকে নানে কানে ভারি ভারি গয়না, মেয়েদের নাম জড়োয়া, ঝুমকো, গিনি এইসব। তারপরে দুর্গা। তারপরে ভূতু।

    পুউরো ডিপ্রেসিং লাগে টিভির সামনে বসে থাকলে।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৯363381
  • ইদিকে খিল্লি করার অপরাধে মেমবউ আমাকে আর ব্যাংকে ব্লোক করে দিল।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৮363380
  • আমার পাঁচ মিনিটে খাবার শেষ করার অভ্যেসের মূল কারণ বাংলা সিরিয়াল। চটপট খেয়ে পালাতে পারলে আর দেখতে হয় না।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৫363379
  • পুণ্যিপুকুর না কী যেন একটা মা দ্যাখে - সেটা মনে হয় স্টার জলসা। উরি বাবা, সে যে কী ভয়ানক সিরিয়াল। সবার টেম্পারামেন্ট সাইন ওয়েভে চলে - এই ভালো, তাপ্পর আস্তে আস্তে খারাপ হতে হতে বিশুদ্ধ ভিলেন, তাপ্পর আবার অনুশোচনা ইঃ ফেজ পেরিয়ে ভালো - চলছে তো চলছেই!!!
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২২363378
  • এক্ষুনি বলবে কোন পোকা-টা হ্যাভক হয়েছে :)
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২১363377
  • ওহো একটা "এর"বড়ো ই বিপদ ঘটিয়েছে ঃ))
  • khik | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৯363376
  • রোমে ইংরেজি না জানলেও চলে এতো বাংলাদেশী, পরীক্ষা করার জন্যে বিশুদ্ধ বাংলায় একদিন চালিয়েছিলাম দোকানে খাওয়া - বার্গেন - রাস্তা জিজ্ঞেস করা সব বাংলায়। প্লাস ফাউ হিসেবে সাজেশন রাট নোটের পর বসে টিকেট কাটার দরকার নেই চেকার থাকে না।
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৭363374
  • আপনারা স্টার জলসা দেখতে ব্যাস্ত, ওদিকে যে গুজরাটে পোকেমন গো হিন্দুধর্মে আঘাত দিচ্ছে সেকথা জানেন? গৌমাতা কিন্তু আপনাদের ক্ষমা করবে না।
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১২363373
  • কিন্তু গুরুর এত লোকে স্টার জলসা ফলো করে?

    (নাক কুঁচকানোর ইমো)
  • d | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০363372
  • হ্যাঁ আমারও বাড়ী ফিরে দেখতে হবে। হঠাৎ সকাল থেকে দেখছি চারদিক মেমে মেমে মেমাক্কার।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৫363371
  • এটা টু-ডু লিস্টে তুলে রাখলুম। রাতে হোটেলে ফিরে দেখতেই হবে।
  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৫৮363369
  • লসাগু দা মেম বৌ এর ট্রেলার দেখুন ইউটিউবে। বাংলা সিরিয়াল
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪৭363368
  • হেই তো, এক পলক ফেসবুক, এক পলক গুরুচন্ডালি - হেই বিষ্যুদবার থেকে এনএফএল রেগুলার সিজন শুরু হইব...
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০363367
  • অমন একটু করতে হয়। গুগল না করেই আগে এখান কিছু জিগালেই - ব্যস্‌, হলধর-বিষধর করে হাউমাউ করে উঠল জনতা।
    বা ধরো, অরিজিতের সাথে উইন্ডোজ নিয়ে, অপ্পোন/এককের সঙ্গে স্টার্টাপ, সদা/পোটকের সঙ্গে কি নিয়ে যেন... -- কিছুক্ষণ এক ব্যাগোর ব্যাগোর ---
    মাঝেমইধ্যে হেইসব ... পইটক্যারামি..
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৩363366
  • জানি।
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৯363365
  • তা ঠিকই তবে ল্যাদোশদা জেনে বুঝে ঐ সব পোস্ট করে। পোকার মুখে নির্ভেজাল খিল্লি করতে খুব কম লোকই পারে।

    (এখুনি বলবে - কোন পোকা?)
  • Arpan | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৫363364
  • লসাগুদা ছাড়াও।
  • Abhyu | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:১৩363363
  • সাধে কি বলি বোতিন্দা ছাড়া গুরু অচল?
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৭363362
  • এই যে।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১২:০৫363361
  • "কহেন কবি কালিদাস" - এটা কি নতুন বাংলা সিনেমা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত