এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৮363329
  • না যেতাম না। আমি সন্দীপনের ভক্ত নই বোরিং একঘেয়ে লাগে। সেইভাবে কারোরই ভক্ত নই।

    'সাইড সিন' নির্ঘাৎ টেলিফোনে ডিকটেশান নিয়ে লেখা। জিহ্বায় স্লাইট জড়তা থাকলে সাইট'কে সাইড উচ্চারণ করতেই পারে।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৪363328
  • হা হা, সিঁফো
  • sinfaut | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১363327
  • এর এবং আমরা সন্দীপন লিখলেই আহা কী অদ্ভুত হোঁচট বলে আত্মহারা হয়ে যেতে।

    ডিঃ মঃ
  • রোবু | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৯363326
  • জাস্ট এফ ওয়াই আই। ওই খুচরো পাপ বলো বা সাইড সিন, ব্যাপারটা চমচমেও কিন্তু আছে।
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪২363325
  • মেম বৌ এর ট্রেলার দেখলাম। বাপরে!
  • d | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩১363324
  • বাংলা নিয়ে বলতে গেলে অষ্টাদশপর্বেরও পরে আরো অষ্টাদশ পর্ব লাগবে। বানান তো ছেড়েই দাও, ভাষাটারও একেবারে ইসে করে ছেড়ে দিল লোকে। টইতে একখান টই দেখলাম 'শিক্ষক দিবসের এবং আমরা'। মানেটা কী? শিক্ষক দিবসের কী? জগঝম্প? শোকসভা? ভয়েচ্চোটে আর খুলে দেখি নি। বাপরে এক একক আর বুনানের আক্রমণে প্রায় সমস্ত বানান ভুলে গেছি, এরপরে ভাষাও ভুলে যাব।
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৭363323
  • রাগ তো হবেই। নাহয় একটু বাজে লেখেন, তাবলে লুচির বদলে ট্রোল!!
  • d | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৮363321
  • ঐ মেমবউ নিয়েই যশোধরা লিখেছেন দেখলাম। জানতে চেয়েছেন উহার টাইমফ্রেম কী?
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৮363322
  • ওরেব্বাবা, আলাপ মানে? রীতিমত বাড়ি গিয়ে ছোলাড্ডাল লুচি আর চমচম খেয়ে আড্ডা মেরে এসেছি একদিন। সেই প্রথম আর সেই শেষ। দিল্লি বইমেলায় আগে নিয়মিত গুরুচন্ডালির স্টলে আসতেন। তারপরে অনলাইনে ওনাকে নিয়ে প্রভূত খিল্লি করার পরে এখন উনি নিয়মিত দিল্লি বইমেলায় আসেন এবং সচেতনভাবে গুরুর স্টল এড়িয়ে যান।

    একটি ইউনিক স্যাম্পেল।
  • cb | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৪363320
  • আরে মশাই মেমবউ বলে একটা সিরিয়াল আসছে স্টার জলসায়। কি ভয়ংকর জিনিষ মাইরি। শুরু হওয়ার আগেই মিমের বন্যা দেখে আজ ট্রেলার দেখলাম, আর কিছু দেখিতে চাহি না এ জীবনে
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৯363319
  • সিকিদার সাথে আলাপ আছে মনে হচ্ছে।
  • সিকি | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৫363318
  • হ্যাঁ ইটা জয়ন্ত ঘোষালের লেখা। ইনি যথেষ্ট সিনিয়র। সম্ভবত নর্থ ইন্ডিয়ার রিজিওনাল হেড।

    বাকি আর কিছু খোলাপাতায় লিখলাম না। :)
  • dc | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৬363317
  • থাইল্যান্ড নামের মধ্যেই তো খুচরো পাপের সম্ভাবনা লুকিয়ে আছে।
  • dd | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৩363316
  • এই ধরুন এক হপ্তা আগেই TOI তে আর্টিকেল বেরোলো, "Is Karnataka turning into another Bengal?", কেনো না গতো পাঁচ হপ্তায় দু দুটো সর্বাত্মক বন্ধ হয়েছে। পাছে লোকের মনে কোনো সন্দেহ থাকে তাই এই আগামী পরশুও আরেকটা স্টেট বন্ধ ডাকা হয়েছে। দেড় মাসে তিন বার।

    একই ইসু। জল শেয়ার করা নিয়ে - তামিলনাডু বনাম কর্নাটক। এই বছরে বৃষ্টিও কম হয়েছে। ড্যামে জল কম।

    প্রতি বছরই হয়। তক্ষুনি পাড়ার কেবলওয়ালারা তামিল চ্যানেল বন্ধ করে দেয়। দুই রাজ্যের মধ্যে সব লং ডিস্টেন্স বাস বন্ধ হয়ে যায়। হলে আর কোনো তামিল মুভি দেখানো হয় না।

    কারা ডাকে এই বন্ধ? প্রায় আটশো "প্রো কানারা অর্গানাইজেশন" যাদের ৯৯%এর একমাত্র কাজ বছরে দুই /তিন বার বন্ধ ডাকা। এরা বন্ধ ডাকলে মাছিও ওড়ে না। কোনো পোলিটিকাল পার্টীই এদের ঘাঁটায় না। ভোট কেটে যেতে পারে। এম্নিতেই করনাটকে ত্রিমুখী লড়াই - একটু ইদিক উদিক হলেই হেরে যাবে।

    চলছে না, চলবে না।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪২363315
  • অনুলেখকের কারসাজি হয়ত, অস্পষ্ট ফ্যাক্স --
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৭363314
  • :D
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৬363312
  • পরের বার ওদিকে গেলে রোড'সাইড' ধাবায় খেতে হবে, তাতে করে 'সাইড' সিন দেখা প্লাস খাওয়া - দুটোই হবে
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৬363313
  • বাংলায় এটাকে টাইপো বলে চালাতে ক্যাপা লাগবে:-p
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৫363311
  • মনে হয় না। খুচরো পাপ লোকে থাইল্যান্ডে গেলে করে। ভ্যাটিক্যানে পুণ্যই পুণ্য।
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৪363308
  • সরি গ্রীক না। প্রাচীন গ্রীক। এখন টার্কি।
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৪363309
  • 'Side' বলে একটা গ্রীক শহর আছে। হয়ত সেখানে গিয়ে পাপ করাকে বলে সাইড সিন।
  • lcm | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৪363310
  • ও কিছু না, টাইপোগ্র্যাফিক্যাল এরর হবে - সাইট সিইং ....
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩২363306
  • জয়ন্ত ঘোষাল সাইড সিন লিখছেন। আমি প্রথমে ভাবলাম এটা হয়ত মমতার কথা।
    'Side sin' মানে কি খুচরো পাপ?
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩২363307
  • জয়ন্ত ঘোষালের লেখা নাকি? তিনি তো আবার লার্নিং ইংলিশও নন মনে হয়। আমাদের চেয়ে সিনিয়র।

    ইদিকে আজ এই দোকানে আমার পাঁচ বছর হল। ভুলেই গেসলুম, শুকনো অটো জেনারেটেড মেল দেখে মনে পড়লো।
  • Rit | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৭363305
  • জয়ন্ত ঘোষাল তো ভালো সাংবাদিক ছিলেন। নাকি আবাপ এর নতুন স্পিরিটের সাথে উনিও বদলে গেলেন।
  • Alcyoneus | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:২৬363304
  • আর ভ্যাটিক্যানে হেঁটেই ঘুরতে হয়, নইলে কিসুই দেখা হয় না। রোম আর ভ্যাটিক্যান তিনবার পায়ে হেঁটে চষেছি। "সাইড সিন"-টা সত্যি নির্মল। জার্নালিস্টের চাকরি পেতে পরীক্ষা দিতে হয় না?
  • aka | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৫363303
  • কিন্তু লেখার স্পিরিটটা বেশ। দ্বিতীয় ইনিংসে মমতা অনেক পরিণত বলেই মনে হচ্ছে।
  • sch | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪১363302
  • complete entertainment package - যে লিখছে এবং যাকে নিয়ে লিখছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত