এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২১363270
  • কঠিন ডিবেট, হয় সবার জন্য র‌্যাশনের ব্যবস্থা করুন নয় ওসব সহ্য করুন।
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২০363269
  • ডিডিদা, বুঝলাম।

    সিকি, সে যে কারনেই হোক, ব্যান তো করেছে আফটার অল! :d

    আমি যদ্দুর জানি ভারত বোধায় হেল্থ সেক্টরে আর এইচডিআইতে অনেক নেবারদের থেকেই পিছিয়ে, শুধু শ্রীলংকার থেকে না।
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯363267
  • ডেল একবছরের মাথায় ব্যটারি যায়। যাবেই যাবে। আমাদের অফিসের ক্লায়েন্ট সাপ্লায়েড ডেল। যেমন হাতির মতন ভারী তেমনি প্রতিবছর ব্যটারি বদলাতে হয়।

    কিন্তু আমার পার্সোনাল তোশিবা প্রথমটা খুব ভাল সার্ভিস দিয়েছে। ৮ বছর গাঁতিয়ে চলেছে। ব্যটারি শেষ পর্যন্ত একঘন্টা থাকত। ডেলের মতন পুরো বসে যায় নি। নতুন তোশিবাটা দেখছি তিন বছরের মাথায় তিনমাস সম্পূর্ণ বসে থেকে ব্যটারি মরে গেছিল। আবার নতুন কিনলাম আমাজন থেকে। কিন্তু এটায় ঠিক আড়াই ঘন্টা থাকে।
  • ঈশান | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৯363268
  • খবরের কাগজেও বশীকরণ আর কী কী যেন ভর্তি।

    আরেকটা জিনিস দেখে আশ্চর্য হই। গাদা এসকর্ট সার্ভিসের বিজ্ঞাপন। আগে ছিলনা এগুলো।
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৮363266
  • ডিডি স্যর,
    গনেশ পূজোয় বাহন দের কি খাওয়ালেন? সোনার ফ্লেক দেওয়া নাড়ু?
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৬363265
  • আমাদের অ্যান্টি সুপারস্টিশন বিল আসবে না? বাংলা টিভি দেখা যায় না অ্যাডের চোটে।
  • dd | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৫363264
  • কে রে ? কে রে? কর্নাটকের দোষ ধরে?

    আসলে বেশ অনেকদিন ধরেই, তো প্রায় দু তিন দশক হয়ে গেলো, অ্যান্টি সুপারস্টিসন বিল আসে, ওঠে - কিন্তু কিছুতেই মেজোরিটি পাস করে না। এইবারে চীফ মিনিস্টার অনেকদিন ধরেই লড়ে যাচ্ছেন এটা আইন করবার জন্য।

    আসলে হেথায় লিংগায়েত কমিউনিটি আদতে ছিলো বেদ বিরোধী। জাত পাত মানতো না। পুরুত মানতো না। এমন কি নিজেদের হিন্দুও বলতো না। যদিও আরাধ্য দেবতা ছিলো শিব ঠাকুর। ক্রমশঃ সেই মেইনস্ট্রিম হিন্দুধর্মের সব কিছু কুসংস্কার এখন ঢুকে গেছে। কিন্তু একটা খুব স্ট্রং আন্ডার কারেন্ট এখনো আছে সব রকমের সংস্কার বিরোধের। সেটার জন্যেই কুসংস্কার বিরোধী আন্দোলন কর্নাটকে খুব প্রাচীন।
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১৪363263
  • আমার এইচ পি র এক্সপেরিয়েন্স খুব খারাপ। আই বি এম চলে গিয়ে অপশন খুব কমে গেছে। আর ডেল একদমই পোষায় না। ঃ(
    এবার ডেস্কটপ কিনতে হবে ঘরে মনে হচ্ছে।
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১১363261
  • সার্ভিস সেন্টারই যাবো তাহলে।
    নাহ। অন্য কিনছি না।
    ঈশেন দা, ৬ বছর চললো। আমার লেনোভো টা ৫ বছরের মাথায় পুরো বসে গেছলো। স্ক্রীন পুরো কালো।
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:১১363262
  • আইপডটা সেই ২০০৬ এর - রীতিমত গাঁতিয়ে ব্যবহার করার পর এই এতদিনে দেখছি ঘন্টা দুই টানা বাজালে ব্যাটারী শেষ হয়ে আসছে। এবার পাল্টাতে হবে হয়তো, কিন্তু এই এত পুরনো আইপডের ব্যাটারী এখন আর পাওয়া যায় কিনা কে জানে।
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯363260
  • শ্রীলঙ্কা নিয়ে আগে অনেকবার লিখেছিলাম তো। বেশ কিছু আলোচনা আছে। ঐ জনস্বাস্থ্যতে কেন বিনিয়োগে, লো কস্টে বেটার ইন্ডিকেটর, সবের মডেলেই শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সব স্বাস্থ্য সূচক খুব উপরে। লাইফ এক্স্পেক্টেন্সি, ম্যাটার্নাল চাইল্ড মর্টালিটি, সব দিক দিয়ে।
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৮363259
  • হ্যাঁ হয়, সব পার্থিব জিনিসেরই লাইফটাইম আছে, তবে ম্যাকের ব্যাটারী চলে বহুদিন। ছয় সাত বছর পর আমার এক ঘন্টা চার্জ থাকতো বলে পাল্টেছিলাম। আর আপিসের ডেলে তিন বছর পরেই। এই লেনোভোটা আরো বছর খানেকের মধ্যেই হয়তো যাবে।
  • ঈশান | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০২363258
  • ম্যাকেরও ব্যাটারি নষ্ট হয়? মানুষের পেটে বাঁদরের বাচ্চার রূপকথাও তাহলে মিথ্যা না হতে পারে, অ্যাঁ?
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:০০363257
  • ভুটান হলে অবাক হব না। কিন্তু শ্রীলঙ্কা আমার ধারণা ছিল আমাদেরই মতন কিচির মিচির দেশ।
    ২০৩০!! বাপরে! আচ্ছে দিনের সুবাতাস ম্যালোরির গায়ে লাগে নি তারমানে।
  • kc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৭363256
  • ম্যাকের ব্যাটারি সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোথাও চেঞ্জ করতে নেই। ঠকে শিখেছি।
  • π | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৫৬363255
  • আর দমদি, এটা অনেকদিনের খবর। মানে ঘোষণাটা একটা ফর্মালিটি। একটা দিন অব্দি অপেক্ষা করতে হয়, এলিমিনেশন হয়েছে, সেটা নিয়ে শিওর হওয়ার জন্য। শ্রীলঙ্কা বেশ কিছুদিন জিরো কেস।
    শ্রীলঙ্কা পাব্লিক হেল্থে একটু বিস্ময়বিশেষ।

    এবার ভুটানও করবে।

    ইন্ডিয়া ২০৩০ এ টার্গেট নিয়েছে। পারবে কিনা ঘোরতর সন্দেহ আছে।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৮363254
  • আর কর্ণাটক??????? ওরে ওদের মুখ্যমন্ত্রী তো বিষ্টি না হলে দেড় হাজার পুরুত ডেকে যজ্ঞ করে, জ্যোতিষীকে কনসাল্ট না করে কোত্থাও বেরোয় না, নির্বাচনের প্রচারেও না - মানে পাঁড় কুসংস্কারাচ্ছন্ন একদল পলিটিশিয়ান কর্ণাটকে। ওরা করবে জ্যোতিষীর চ্যানেল ব্যান? নিশ্চয়ই চ্যানেলগুলো হফতা দ্যায় নি সময়মতো।
  • সিকি | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৭363253
  • খ্যাঃ খ্যাঃ, গুরগাঁও তো নামেই এনসিআর।

    গাজিয়াবাদে এসো, অলমোস্ট লোডশেডিং হয় না।
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৬363252
  • বাঃ এটা কর্নাটকা সরকার খুব ভালো কাজ করেছে।
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৩363251
  • সন্ধ্যে থেকে সাত না আটবার লোডশেডিং হল। এনসিআর না বয়ে আকার ল।
  • Abhyu | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৫363249
  • ম্যাকের ব্যাটারি দেশে ম্যাকের ওয়েব সাইট থেকে কেনা যায় না?
  • Alcyoneus | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৪363248
  • না, আমার ডিপ নয়, এক্কালে ছিলো।

    তাও ব্যাটারী বদলাতে হলে সার্ভিস সেন্টারে গেলেই হবে। কলকাতায় দুটো আছে জানি।
  • Sudipta | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩২363247
  • জেবনে প্রথমবার টেকনোপলিস থেকে অজয়নগর আধঘন্টায় ফিরলুম ভর সন্ধ্যেবেলা, তায় পাব্লিক ট্রান্সপোর্টে [শাটল নহে, বাস]! সেক্টর ফাইভ অবশেষে ওয়ান ওয়ে হল কিনা তা অবিশ্যি এখনো বুঝলুম না; যতদিন হয় বেশ আরাম। সন্ধ্যেবেলা বাড়ি ঢুকে গুরু খুলেচি, এ বেশ স্বপ্নালু ব্যাপার স্যাপার! :)
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৯363246
  • ডিসি
  • | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৭363245
  • হ্যাঁ আমি পাচ্ছি দিসি।
  • Bratin | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৫363244
  • ম্যাকবুক।ওটা অরির ডিপ

    আমরা ভাই আদার ব্যাপারী ঃ))
  • Rit | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২১:১২363243
  • ম্যাকবুক প্রো এর ব্যাটারী ৬ বছর পর দেহ রাখলেন। অতঃ কিম? ব্যাটারি কেনার সাজেশন চাই। লিংকও চলবে।
  • Bratin | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৪363242
  • ইয়ে মানে পদ্য পড়ে আবার রেগে যেও না যেন?
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩৯363241
  • ঘোমটার সাথে শৌচালয় ইকুয়েট করাটা আমারও অদ্ভুত লাগলো, মানে ঘরে শৌচালয় বানানোর মেসেজ তো আরো কতোভাবেই দেওয়া যেত।

    কিন্তু নীচের ভিডিওটায় ক্লিক করলে এই মেসেজটা দেখাচ্ছেঃ This video contains content from ETPL, who has blocked it from display on this website. Watch on Youtube. য়ুউবে গিয়ে ভিডিওটা দেখতে পাচ্ছি। আর কেউ এরকম মেসেজ পাচ্ছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত