এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬363060
  • আধঘন্টা ফেবু করলে খুব বেশী হলে দশ এমবি হবে। অ্যাভারেজ ছবির সাইজ ধরে বললাম।

    ভিডিও ধরলে সেটা বেড়ে পঞ্চাশ হতে পারে।
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৪363059
  • বলেন কি, গণেশ ফুঁড়ে চারাগাছ? এ তো মিরাকল!
  • Abhyu | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২১363057
  • ইকো ফ্রেণ্ডলি গণেশটা খুবই পছন্দ হল :)
    কিসের চারা বেরুবে? কলাগাছ?
  • π | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:২১363058
  • আধ ঘণ্টা ফেসবুক করলে মোবাইল আর ল্যাপিতে ডঙ্গলে, লোকজনের কীরকম ডাটা খরচ হয় ? থ্রি জি তে বলছি।

    ছবি, ভিডিও ডাউনলোড আপলোড ছাড়াই বলছি।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪১363055
  • এয়ারটেল ফোর্জি, যেখানে যেখানে ফোর্জি নেটওয়ার্ক পাওয়া যায় ফ্যান্টাস্টিক স্পীড। থ্রিজিও খারাপ নয়।

    এবারে বাজারে চলছে ইকো ফ্রেন্ডলি গণেশ। দেখতে মাটির মূর্তিই। পুজো ফুজো হয়ে গেলে একটা টবের ওপরে বসিয়ে রোজ জল ঢাললে গণেশ গলে গিয়ে ছোট ছোট চারাগাছ বেরোবে নাকি।
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:২১363054
  • জিও-র চেয়ে মোবাইল ইন্টারনেট (জিপিআরএস) বেটার পারফরম্যান্স দিচ্ছে এখানে। অবিশ্যি রিলায়েন্সের কাছে এর চেয়ে বেশি এক্ষপেক্ট করাই অন্যায়।
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৮363053
  • পোটকে - পেপার দিই নি। এখানে পেপার দেবার মত কাজ করার ইচ্ছে/প্ল্যান থাকলেও উপায় নেই।
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৭363052
  • হ্যাঁ :d
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৬363051
  • গ্রাফ মার্জের মত টই মার্জের কিছু থাকা উচিত :-p
  • π | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:০১363050
  • হ্যাঁ, এই নতুনটায় লিখতে বলছি। ওখানেই সব আলোচনা চলছে তো দেখছি।
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৫৮363049
  • পাই ম্যাডাম জিও নিয়ে টইতেও লিখছি তো। কিন্তু একাধিক টই একসাথে খুলেছে বলে অসুবিধে হচ্ছে।
  • potke | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৯363048
  • পারসিসটেন্ট মেন স্পন্সর নাকি VDLB তে? তাইলে তো ডিঃ ইঃ হবেই ঃ)

    বেন দা, পরের বার খবর দিও-পেপার দেবার ইচ্ছে আছে এই কনফারেন্সে।
  • potke | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৬363047
  • আইসিডিসিনেও কি এক কেস? পেপার দেই নি বলে আর চেক করি নি।
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৩363046
  • তেরো বছর আগে OGSA-DQP এর প্রথম পেপারটা এই VLDB তে রিজেক্ট হয়েছিলো, পরে আরেকটা কনফারেন্সে বেরোয়। ইনসিডেন্টালি, সেইটা এখনো অবধি আমার সবচেয়ে বেশি সাইটেড পেপার (১০৮ সাইটেশন কাউন্ট)। সেই ২০০৩ থেকে এই কনফারেন্সে একবার আসার সখ ছিলো।
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪১363044
  • উফ, রবিশঙ্কর প্রসাদ! স্যাম্পেল একটি। যাক গে।

    ফাঁক পেলে নয়ডা চলে এসো :)
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৯363043
  • নাঃ, আমি এসেছি VLDB 2016 তে। এখানে নেটওয়ার্কটা জিও-র। রিলায়েন্স এই কনফারেন্সগুলোর সথে পিগিব্যাক করেছে। পোটকে বল্ল কম্সনেটেও এক কেস। ডিজিট্যাল ইন্ডিয়া ইভেন্টে রবিশঙ্কর প্রসাদ আসবে - তবে ওটায় থাকবো না মোটেও।
  • π | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৩363042
  • সিকি, টইতে এগুলো লেখোনা। আরো অনেকেরই তো এই প্রশ্নগুলো মনে হচ্ছে। যাঁরা উত্তর দিতে পারেন, সবাই ভাট দেখবেন, এমন না। টই দেখে ওখানেই হয়তো লিখবেন।
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৭363041
  • অজ্জিতকে কি আম্বানির জিও লঞ্চের প্রোগ্রামে পাঠিয়েছে দোকান থেকে? দোকানের এত আম্বানিপ্রেম কেন?

    ফ্রি বেসিক সন্দেহটা আমারও পোচোন্ডো হচ্ছে - কিন্তু প্রমাণ না পাওয়া অবধি ইত্যাদি।

    ট্রাই-ও এইবারে খুব সন্দেহজনকভাবে চুপ। একেবারে স্পিকটি নট। আচ্ছে দিন কি তা হলে এসেই গেল?
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৫363040


  • অজ্ঞ ব্যক্তি, তাই টইতে লিখলাম না। এখানেই লিখি। এই টেবিলটা তুললাম এনডিটিভির পেজ থেকে। আমার খটকাগুলো লিখি।

    কে যেন টইতে লিখলেন, এই ফ্রি ভয়েস কলের খয়রাতিটা করা সম্ভব হচ্ছে কারণ রিলায়েন্স জিও ভয়েস কলগুলোকেও ডেটার মাধ্যমেই ট্র্যান্সমিট করছে - মানে ভিওআইপি, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, যেভাবে আমরা স্কাইপ, ভাইবার, হোয়াটস্যাপ বা ফেবু মেসেঞ্জারে কল করে কথাবার্তা বলি। ফোরজি টেকনোলজিতে এইটুকুনি ডেটা ট্রান্সমিট করতে এমন কিছুই খরচা হয় না, আর সেই কারণেই রিলায়েন্স জিও-র সমস্ত প্ল্যানই "ডেটা ইউসেজ" বেসড।

    এইবারে আমার প্রশ্ন, যদি এটাই কেস হয়, তা হলে তো ভয়েস কল বা ভিডিও কল যে কোনও জায়গাতেই একই রকমের হবার কথা, যতটুকু ডেটা খরচা হবে, তার দাম, কলের জন্য আলাদা দাম নেই। তা হলে টেবিলে কেন লিখছে যে ভয়েস কল ফ্রি, তার নিচের লাইনেই - ভিডিও কল লোকাল অ্যান্ড এসটিডি - উইল বি চার্জড ফর ডেটা ইউসেজ? গল্পটা তো ভয়েস বা ভিডিও কলের জন্য একই হয় - ভিওআইপি।

    সিমিলারলি, ইন্টারন্যাশনাল কলের জন্য আলাদা করে ৬১ কান্ট্রির জন্য স্পেশাল প্যাকেজ কেন হচ্ছে? ভয়েস কলের তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল কোনও বাউন্ডারি থাকার কথা নয়!

    এগুলো কি তা হলে ছোটোখাটো টুপি পরিয়ে পয়সা তোলার কল? ফ্রি "ন্যাশনাল" ভয়েস কল কমপেনসেট করার জন্য?
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:২২363039
  • আর ডিডি ডিডি .... চোখ বন্ধ করে ভসসা করা যায়।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:২১363038
  • একটা বিষয়ে মোটামুটি সবাই একমত যে জিওর ক্ষেত্রে র‌্যাদার রিলায়েন্সের ক্ষেত্রে ট্রাস্ট ফ্যাক্টর মিসিং
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৯363037
  • আমাদের আপিসের গ্রুপগুলোতে এবং ডিসকাশন বোর্ডে জিও নিয়ে তুমুল আলুচানা চলছে। এই জিও ২০১৪ তে নামার কথা ছিল। এদের ইটুই ডেলিভারী আমরা দেখি এবং ২০১৪ তে ব্যপারটা ঘেঁটেমেখে একশা হওয়ায় আমাদের কাউকে কাউকে ঐ অ্যাকাউন্টে ঠেলে পাঠাবার চেষ্টা হয়েছিল। কারো কারো মনে থাকবে গানশোলি সম্পর্কে খবরাখবর নিয়েছিলাম।
    তো, কথা হইল জিও গেম চেঞ্জার হবে কিনা সেই নিয়ে বহুত কিন্তু ইফ বাট হ্যাজ।
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৮363036
  • পড়া করিনি, লিখবো কী করে? আগে একটু জানতে হবে, আমার আবার ঐ ফ্রী বেসিকস টাইপ সন্দেহ হচ্ছে।
  • π | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৩363035
  • যাক। এটা ভাল খবর।

    কবীর সৌরভের পোস্টঃ

    Kabir Sourav
    10 hrs ·
    শেষ পর্যন্ত একটা মাইক্রোফোনের ব্যাবস্থা ও করতে পারি নি।
    বৃষ্টি তে।
    দরকার ও হয় নি।
    শোকসন্তপ্ত হৃদয়, ক্রোধিত কন্ঠস্বর কবেই বা amplifier এর ধার ধারলো ?
    আমরা আশাতীত ভাবে সমবেত হ'লাম ওই নাম না জানা ১২ বছরের ধর্ষিতা, মৃতা কিশোরীর জন্য ...
    Academy সংলগ্ন রাণুচ্ছায়া মঞ্চে।
    কলকাতা প্রমাণ করলো কলকাতা মরে যায় নি। মূঢ়তা গ্রাস করতে পারেনি কল্লোলিনী কে।
    স্বতস্ফূর্ত সমাবেশ।
    একসাথে ... বৃষ্টি মাথায় ...
    বৃষ্টি যতো বেড়েছে, উপস্থিত মানুষ ততো বেশী মাথার ওপরের ছাতা বন্ধ করেছেন।
    চোয়াল শক্ত হয়েছে, মুষ্টি দৃঢ় হয়েছে প্রতিবাদে। নির্মমতার প্রতিবাদে। অকালে ঝড়ে যাওয়া আমাদের সহনাগরিকের প্রতি সহমর্মিতায়।
    না।
    ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাবো না কাউকে।
    সে ধৃষ্টতা নেই।
    সেই আনুষ্ঠানিকতার দূরত্ব ও নেই।
    কাকে ধন্যবাদ জানাবো ?কবি Mandakranta Sen কে ? খালি গলার কথনে, কবিতায় যিনি প্রাণসঞ্চার করলেন সমাবেশে ?
    Chayan Bhattacharyya কে ? যিনি প্রতিবাদের নতুন অভিমুখ দেখালেন ?
    Gautam Kumar Kar Supriya Chakraborty অম্বিকেশ মহাপাত্র, বর্ষীয়ান রাজনীতিক - সমাজকর্মী অশোক ঘোষ, Sampa Sen, অধ্যাপিকা Soma Marik কে ? যাঁরা অভিভাভকের মতো পথ দেখালেন ?
    না নন্দিনী গঙ্গোপাধ্যায় Suhana Karim Krishnakoli Banerjee Bidisha Patra Srinjoyi Shreya Abhik Chowdhury অর্কদেব চ্যাটার্জী দের ? যাদের মৌনমুখর উপস্থিতি সমাবেশে প্রাণসঞ্চার করলো ... তরুণ প্রজন্ম সমাজবিমুখ এই ধারণা সমূলে ভূল প্রমাণিত হলো।
    Subha Prasad Nandi Majumdar Angshuman Kar রা প্রবল ভাবে পাশে ছিলেন
    শিল্পী সনাতন দিন্দা তাঁর আঁকা একটি ছবি আমাদের ব্যভার করতে দিয়েছেন।
    উপস্থিত সকলের নাম জানিনা, এটা জানি তাঁরা চেতনার সহনাগরিক।
    প্রবাসী সমচিন্তক শুভানুধ্যায়ী, চেতনার সহনাগরিক Barsanjit Mazumder Asish Chaudhuri Sanghita Sen Nirjhar Goswami মিত্রা বৃষ্টি সেনগুপ্ত Chaitali Das Papiya Sanyal - কাউকে ধন্যবাদ জানিয়ে ছোট করার প্রশ্নই ওঠে না ...
    অধ্যাপক Barsanjit Mazumder পথশিশু দের জন্য অর্থসাহায্য করার কথা দিয়েছেন ...
    অনেকে প্রাকৃতিক দুর্যোগে - বা অন্যত্র অনিবার্য্য ব্যস্ততার কারণে আসতে পারেন নি, যাঁরাও প্রবল ভাবে পাশে ছিলেন জানি ...
    সহযোদ্ধা Gulshanara Arka Deb কে নিয়ে কি বলবো !!
    যে মাননীয় বন্ধু রা সমাবেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাঁদের জানাই এই সমাবেশ সিদ্ধান্ত নিয়েছে কোলকাতার প্রতিটি বরো তে Night Shelter এর দাবী জানিয়ে মাননীয় মহানাগরিকের কাছে দাবীপত্র তুলে দেওয়া হবে খুব শীঘ্রই, জনপ্রতিনিধি Chayan Bhattacharyya এর মাধ্যমে। সাথে থাকুন আপনারা বন্ধু।
    একসাথে পথ হাঁটবো আমরা।
    সশরীরে সব সময় উপস্থিত না থাকতে পারলেও সব অন্যায়ের প্রতিবাদে সবসময় নৈতিক ভাবে সাথে আছি।
    বছর বারোর মেয়ে, তোকে বাঁচাতে পারিনি, কিন্তু তোর মতো আর কেউ অকালে ঝড়ে যাক চাই না ...
  • π | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:১১363034
  • ডিসি, অজ্জিতদা, জিও নিয়ে ব্লগটায় লেখো না। ওখানে তো দেখছি আরেকরকম বলছে।
  • π | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:১০363033
  • ডিডিদা, ঃ))
  • Alcyoneus | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:০৭363032
  • এখানে জিও-র প্রোমো হচ্চে - কনফারেন্স ওয়াইফাই জিও-র। আম্বানি আমার মোবাঅইল নম্বর জেনে গেলো - এইটা খুব বাজে ব্যাপার। সন্ধ্যেবেলা ডিজিট্যাল ইন্ডিয়া ইভেন্টও আছে।
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:০১363031
  • ডিডি, র পোস্ট কে। দারুন আমোদ পেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত