এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১০:০০363030
  • কোনো কথা হবে না। এক ঘর ;,অসাধারণ :-)))
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৯363029
  • উফফ পোটকে স্যার কেও।

    এখনো হই নি এসএম।তবে সেই যে বলে না " আশায় বাঁচ চাষা" ঃ))
  • dd | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৭363028
  • আরেক ব্যাক্তি মোটামুটি গান গাইতো। কিন্তু তাকে কেউ পুঁছতো না। সে তখন গনেশের কাছে হত্যে দিয়ে পড়লো। "বাবা আমার গলায় সুর দেও। আমি তোমায় এক মোন লাড্ডু দেবো।" কিন্তু তার জিহ্বার আড়ষ্টতার জন্য গনেশ ভাবলেন সেই ব্যক্তি শুঁড় চেয়েছে - মানে বোধহয় গনেশের শুর্হ নিয়ে মষ্করা করছে। এমনিতেই গনেশের শুঁড় নিয়ে একটা কমপ্লেক্ষ তো আছেই। তো তিনিও শাপ দিলেন, রে রে রে ফাজিল। এর পর থেকে যা গাইবি সেটি ই ভয়ানক বেসুরো হবে। তোর দাঁতগুলোও ছড়কুটে করে দিলাম। রে পাজী।

    সেই ব্যাক্তি তখন সুর্য্যদেবের কাছে গিয়ে কেঁদে পড়লে সুর্য্য দেব কইলেন, আরে ওতেই তোর সুখ্যাত হবে, দ্যাখ না। তুই খালি আমার আশীর্বাদ নিয়ে "রোদ্দুর" নাম নিয়ে গাইতে থাক। দেখবি গনেশের শুঁড়টা কিরম দিস কাইন্ড অব পেঁচিয়ে যাবে।

    বাকীটা ইতিহাস।
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫৪363027
  • ওহো রিমি, অক্ষদা এবং আটোজ কেও শিক্ষক দিবসের শুভেচ্ছা।
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫২363026
  • ব্রতীন কি টিচার হয়েছে নাকি!
  • Bratin | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫০363025
  • হ্যাপি টিচার্স ডে টু পিটি দা, অভ্যু, রীত অ্যান্ড অল আদার টিচার্স ওফ গুরু
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৯363024
  • :d
  • dd | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৭363022
  • আমার চেনা এক নারায়নের কাছে কাছে জোড়া কুমড়ো মানত করেছিলো "ঠাকুর আমায় নাস্তিক করে দেও। এতো উপবাস। নিরামিষ্যি খাওয়া, ভোর ব্যালায় উঠে ছান। খর্চা। পুরুত।পাঁজি।আর আমি পেরে উঠছি না"।

    তো ঠাকুর উক্ত ব্যাক্তিটিকে রাতারাতি কালী ভক্ত করে দিলে সে এখন নিয়মিত পাঁটা খে' ড্রিং করে খুবি খুসী থাকে। একটু কোলেস্টরল বেশী হয়েছে আর ভুঁরি। নাস্তিক না হলেই বা কী, সুবিদের তো হয়েছে।

    উক্ত ব্যক্তিটি কিন্তু নারায়নকে জোড়া কুমড়োর বদলে একটি এঁচোর বলি দিয়েছিলো।
  • avi | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৭363023
  • মির‍্যাকল মির‍্যাকল। :-)))
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৫363021
  • সেবার ছিল কলেজ লাইফের ভীষণ শক্ত পরীক্ষা। এক্জামিনার পুরো কোনঠাসা করে ফেলেছে। পরের পর ; ভুল উত্তর দিয়ে চলেছি।একটা গেস ও লাগছেনা।গুঁফো এক্জামিনার বলে বসলো এই লাস্ট কোয়েশ্চন।না পারলে, ভগবান ও বাঁচাতে পারবেনা।
    ব্যাস, দিলাম ঝেড়ে বিরাট আন্দাজ। লেগে গেলো। পরীক্ষা পাস্। গুঁফোর গোঁফ ঝুলে গেলো।
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩০363020
  • ছোটো বেলায় গুরুজনেরা বলতো, ভালো করে ভগবান কে ডেকে, পরীক্ষায় বসবি- ঠিক পাস্ করে যাবি।এই অলোকিক প্রচারের কুনো মানে হয়?
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৬363019
  • ঠিক তাই। হায়দ্রাবাদে শুনেছি একজন ভিসা ভগবান আছেন, মন্দিরসমেত। লোকে পাসপোর্ট বানাবার পরে তার মন্দিরে পুজো দেয়, যাতে চটপট ভিসা লাগে।
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৪363018
  • ঈশ্বর আপনাদের মঙ্গল করুন!
  • sm | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২০363017
  • যদ্দুর জানা আছে, আই পি সি মেইনলি ব্ল্যাক ম্যাজিক,জাদু টোনা -যাতে কিনা মানুষের ক্ষতি হয় তার ওপর জোর দেওয়া আছে।আমার হিলিং পাওয়ার আছে বলে প্রচার এর বিরুদ্ধেও আছে।
    এক্ষেত্রে একজনের হিলিং পাওয়ার ছিল বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাও বিদেশে।মনে হয়, একটু আলাদা।এনিওয়েজ, বিতর্ক হতেই পারে। আইনজ্ঞ ব্যক্তি বেটার বলতে পারবে।
  • kc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০২363016
  • কালীর থানে মানত করে চাকরি পাওয়া, পীরবাবার জল খেয়ে অসুখ সারা, আর মাদারের নাম করে টিউমার সেরে যাওয়া,একই কেস। ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যায়। আর কাউকে সেন্ট, বাবা, পরমহংস এসব ঘোষনা পিওর ধার্মিক চেতনা ও বিশ্বাস। মোস্ট আনইন্টারেস্টিং।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৩363015
  • কেন নেবে না কেস? দিব্বি নেবে। আইপিসিতে থাকলে সেটা মানা হয় নি মনে করলে কেউ কেস করতেই পারে আর আদালতের দায়িত্ব সেটা খতিয়ে দেখা। মিরাকল তথা ঢপবাজির বিরোধীতা করলেই ধর্মের বিরোধীতা হয়ে যায় এমন আতুপুতু ধার্মিকদের ঘেঁটি ধরে ঝাঁকুনি দেওয়া দরকার।
  • সিকি | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৫৭363014
  • রঞ্জনদাকে জন্মদিনের শুভেচ্ছা।
  • Atoz | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৬363013
  • আহা। দলবল নিয়ে আগুনের পরশমণি গাইছেন তিনি ভ্যাটিকানের পথে ! অপূর্ব অপূর্ব! ঃ-)
  • kc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩১363012
  • মামলা নেবেই না। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ধর্মবিরুদ্ধ দেশ না। নেতারা ঈশ্বরের নামেই শপথ নেন। দুদিন পরেই এইসব নেতারা মহালয়ার সকালে চণ্ডীমায়ের গুণকীর্তন শুনবেন, সমর্থকেরা দুর্গামাকে নিয়ে নালেঝোলে হবেন। আগামীকাল পাবলিক ও নেতারা লালবাগের গণপতির জাগ্রত হওয়ার মহিমাকে প্রণাম করবেন। তার একহপ্তা পর বকরী ঈদের মাংসর জন্য সবাই মিলে ছোঁকছোঁক করবেন। হঠাৎকরে এক সকালে এইসব নাস্তিক নাস্তিক ভাব নিলে হারামি পাবলিক হাসবে। ঘোড়াতে হাসবেও না। হাগতে পারে।
  • ঈশান | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০১:০২363011
  • এরপর একটা জনস্বার্থে মামলা ঠুকে দিলে আল্টিমেট হত। :-)
  • aranya | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৫363010
  • ওয়েল ডান, একক :-)
  • dc | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:১৩363009
  • অনেকদিন পর সময় পেয়ে আজকে Ex machina সিনেমাটা দেখে ফেল্লাম। ভালোই লাগলো, ডায়লগগুলো কয়েকটা জায়গায় ইন্টারেস্টিং। শেষটা ঘেঁটে দিয়েছে, সেটা তো ঘাঁটতেই হতো। তবে এরকম সিনেমার একটা কমন ফ্ল থাকে অ্যানথ্রোপোসেনট্রিজম, সেটা এই সিনেমাতেও পুরোপুরি আছে। তবে সিনেমায় বোধায় পুরুপুরি নন-হিউম্যান এআই দেখানো সম্ভবও না। যাই হোক, সিনেমাটা ভালো লাগলো।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২৫363008
  • মজার এক্সপিরিয়েন্স হলো বিকেলবেলা। এফবি তে দেখি সিএনএন থেকে এফবি লাইভ হচ্ছে কলকাতা "মাদার হাউস " এর সামনে। এক করেসপন্ডেন্ট বকেয়া চলেছেন টেরেসার "মিরাকল " নিয়ে। মতামত চাইছে লোকজনের আর পালে পলে ভক্ত এসে লাইক দিয়ে যাচ্ছে। তো সেখানে গিয়ে লিখলুম :

    Tell me one good reason why this kind of claim of "Miracle" must not be booked under Indian Penal Code ? According to IPC : "Claiming and broadcasting the ability to perform miracles" is a CRIME !! The whole thing of Sainthood based on "Miracle" is a crime according to our law. Do you have any answer ???

    Teresa did some good job for mankind . That's enough to praise her . Please stop this "miracle" shit. This CNN should also be booked under "Claiming and broadcasting the ability to perform miracles"।

    ঠিক তিন মিনিটের মাথায় ঝপ করে লাইভ টা বন্ধ হয়ে গ্যালো ! হতেই পারে জাস্ট কাকতালীয়। ওরা হয়তো ভেতরে গিয়ে কভার করছিলো সেখানে মোবাইল এলাও নয় ইত্যাদি ....কিন্তু তার আগেই "মতামত " চেয়ে সিএনএন ডেস্ক তিনটে পোস্ট করেছিল। এটা লেখার পর ওই লাইভ লিংকে আর কোনো উত্তর নেই :|
  • potke | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১363007
  • মাইরি বেন দা, " রিপাবলিক অফ নুডল্স এ" খাও, হোটেলের মধ্যে, ভাল রিবস বানায়।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৮363006
  • হ্যাঁ।
  • Zephyros | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩৪363005
  • কোন উৎসব? গুহঠাকুরতা?
  • | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৬363004
  • একদম ঠিক লিখেছেন।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:০৮363003
  • হ্যাঁ। উৎসব লিখেছে,

    ধর্ষিতা এবং খুন হওয়া ফুটপাথবাসী ১২ বছরের মেয়েটির জন্যে যদিও এখনো এই শহর হায় হায় রব তোলেনি, জাস্টিস ফর ফুটপাথবাসী নামে এখনো কোন ফোরাম হয়নি, টিভিতে এখনও ঘন্টাখানেক সংগে সুমন হয়নি, আবেশের জন্যে মিছিলের পরে বুদ্ধুবিচিরা এখনো মোমবাতিগুলো নিভিয়ে পেছনে গুজে রেখেছেন, ফেসবুকে সমাজ, দেশ নিয়ে এখনো বড় বড় পোস্ট হয়নি, তবুও ওই ফুটপাথের হকাররা নিজেদের মতন করে আজকে মেয়েটিকে স্মরন করলেন।
  • | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৭363002
  • ফুটপাথের ঘটনাটা নিয়ে আশ্চর্য্য! কারো কোনও হেলদোল নেই। আবেশের জন্য তো একেবারে ক্ষোভে দুঃখে ফেটে পড়ছিল লোকজন।
  • Du | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২০:৫৩363001
  • মৃত অবস্থায় অত্যাচারের বর্ণনা দেখেই বোধহয় --জেনারেল পাব্লিক সেই সময় -- এখনও --এই ফুটপাথের ঘটনাতেও তো ফাঁসি~ই চাইছে। ফাঁসীটা তুলে দেওয়া বেটার। ।থাকলে এই সিচুয়েশনগুলো ওর দাবিদার হয়ে যায় মানুষের কাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত