এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৪৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৩519688
  • কারা বলে? যারা আলং-এ কাজ করে বা যাদের বাচ্চাগুলো পটপট করে মরে যায় তারাও? অনেকে বলে যে মোছোলমান্দের জ্যান্ত পুড়িয়ে মারার সময়েও নরাধম নাকি গুজরাটি মিডিয়ার প্রতক্ষ বা পরোক্ষ সমর্থন পেয়েছে। চোদ্দো জনের মৃত্যুর জন্য রাজ্যপাট লাটে উঠে গেল বামেদের-মিটিং মিছিল আর মোমবাতি মিছিলের ঠ্যালায়। বিনিয়োগের মত এইসব ব্যাপারেও পঃবঙ্গ একদম পেছনের সারিতে।
  • quark? | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৫519689
  • তা তর্কপ্রিয় বাঙালীরা তো সেই ছোট (মানে আমাদের) বয়স থেকে হাটে মাঠে জ্যোতি বোস ও সিপিয়েমকে বাইরে গাল ও ভেতরে ভোট দিয়ে আসছিলেন (এই প্রথম দেখলাম বাইরে ও ভেতরে দু-জায়গাতেই গাল দিলেন)। তা এতে ক'রে কি বাংলার উন্নতি দায় জ্যোতি বোসের কাঁধে চাপল নাকি আরও ক'দিন অপেক্ষা কত্তে হবে জ্যোতি মল্লিকের জন্যে?
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৬519690
  • কারা আবার বলে? বঙ্গীয় বামেরা ই-
    ওরা আমাদের গুজরাট হতে দেয় না
    দেয় না, দেয় না
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৭519692
  • সে কি! আমি তো চিরকাল শুনে এসেছি যে কেন্দ্রের জন্য বাংলার কিছু হল না। কি সব উল্টোপাল্টা...
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৭519691
  • আহা, এসব কথা তারাই বলে যারা ভোট টোট দেয় না। আমার মেইন ওঠাবসা তো এদের সাথেই। যারা ভোট দেয়, তেমন বাঙালিদের সাথে আমার যোগাযোগ আছে, কিন্তু তেমন গুজরাতি বা মারাঠি আমি চিনি না। তবে কেমন যেন একটা মনে হচ্ছে যারা ভোট দেয়, তাদেরও মত এর থেকে খুব আলাদা হয় না। আফটার অল, এই ভোট না দেওয়া সম্প্রদায়ই কিন্তু ভোট দেওয়া লোকেদের প্রভাবিত করে থাকে।
  • quark | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২519693
  • আসলে অ্যাদ্দিন ছিল কেন্দ্রে কং আর রাজ্যে কং বিরোধী বাম। কেন্দ্রের বঞ্চনা ইত্যাদি প্রভৃতি। এখন কেন্দ্রে কং, রাজ্যে কং বিরোধী ডান (কং বিরোধী বামেরা এখন মঞ্চের বাঁধারে (নাকি আঁধারে?) অতএব আবার কেন্দ্রের বঞ্চনা ইত্যাদি প্রভৃতি। শা .... পাব্লিক পড়েছে মহা ফ্যাসাদে।
  • Super Mo | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪519694
  • বাংলার কিছু হল না বলে কুন হালায়? এই তো মাটি উৎসব শুরু হয়েছে। এর আগে মা-উৎসব হল (পার্কস্ট্রীটে), মানুষ উৎসব তো চলছেই, আরো কত উৎসব হবে...
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৫519697
  • তাহলে তো বোঝাই যাচ্ছে যে সমাধানের রাস্তা খুবৈ সহজ। হাজারখানের মোছোলমানকে পুড়িয়ে মেরে, একটার বদলে গোটা ছয়েক আলং-ফালং বানিয়ে দেওয়া হোক। আর বাচ্চাদের মরার রেটটা, pre-1977-এ ঠেলে তুলে দেওয়া হোক। তাহলেই কল্কাতা লংডং-এর বদলে পঃ বঙ্গ গুজরাট হয়ে যাবে।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৫519695
  • পাবলিক তো চিরকালই ফ্যাসাদে - অভ্যেস হয়ে গেছে।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৬519698
  • পিটি,
    হে হে, ন্যানো চলে যাবার যে বামেরা বাংল আর গুজরাট হল না বলে কাঁদুনি গাইছিলেন, তাদেরকে গিয়ে বলুন।
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪০519699
  • কোন বামেরা বলেছিল?
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪২519701
  • আনন্দবাজার আর্কাইভ খুলুন পাবেন।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪২519700
  • গুজরাট না হয় হইল না, কিন্তু তামিলনাড়ু হইল না ক্যান?
    মুশকিল হল, আগেও কিছু হয় নি, দেড় বছরেও হয় নি - তাহলে তো ঠিকই আছে, সেম স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে, কনসিস্টেন্ট।
  • T | 24.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৪519702
  • ন্যানো গুজরাটে চলে যাবার জন্য কান্নাকাটি হয়েছিল বোধহয়, বাংলা কেন গুজরাট হবে না ওটা আবাপের কান্না।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫০519703
  • এবার তামিলনাড়ু-র লাইফ এক্স্পেক্ট্যান্সি খুঁজে এনে ফেলুন - বলে দিন পশ্চিমবঙ্গ বেটার। ব্যস। এইসব তক্কো আর কি...
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০০519704
  • বামেরা "বাংলা গুজরাট হয়নি বলে কাঁদুনি গাইছিলেন" -এর চাইতে অপ-সবকিছু আর কিছু হয়্না-সে প্রচারটা বাম-বিরোধী, অন্যবাম-পন্থী বা বাম-সারকাস্টিক যেই করুক না কেন।

    তামিলনাড়ুর খবর খুঁড়তে হবে। এটা দেখছি ২০০৭-এর ঘটনাঃ The sales of 12 lakh applications and 7 lakh persons applying for 2,500 vacancies of Village Administrative Officer posts reflect the alarming percentage of unemployment in the State.
    http://www.hindu.com/2007/02/20/stories/2007022010190300.htm

    দুসপ্তাহ আগে চেন্নাই বিমানবন্দরের হালৎ দেখে মনে হলনা যে সেখান দিয়ে উচ্চমার্গের ব্যবসায়ীরা যাতায়াত করে।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৩519705
  • বেশ।
    পশ্চিমবঙ্গের অবস্থা গুজরাট বা তামিলনাড়ু-র চেয়ে খারাপ কিছু না।
    আপনার কথা মেনে নিলাম।
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৬519706
  • মানার দরকার নেই। তবে দেশটাকে দেশ হিসেবে না দেখে শুধু রাজ্যের সমষ্টি হিসেবে দেখতে দেখতে গোর্খাল্যান্ডে এসে ঠেকেছি।

    আর রাজ্যের মধ্যে তুলনাটাও অযৌক্তিক মনে হয় দেশের বিভিন্ন প্রান্তে ঘুরলে। শুধু জনঘনত্ব দিয়ে বিচার করলেও অন্য চিত্র পাওয়া যায়।

    আসলে পঃবঙ্গের সমস্যাটাকে বামেদের "অকর্মণ্যতা"-র সঙ্গে জুড়ে দিতে পারলে সব প্রশ্নেরই সহজ উত্তর পাওয়া যায়। সেই প্রচেষ্টাটা ছোট বড় সব মিডিয়াতেই চালু আছে। বোধহয় সেই কারণেই তৃণমূলের ৩৪ বছর ক্ষমতায় থাকা উচিৎ।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৩519708
  • তথ্য -
    ২০১০এর সেন্সাস অনুযায়ী, ইন্ফ্যান্ট মরট্যালিটি রেট (/১০০০) -
    তামিলনাড়ু - ২৪
    পশ্চিমবঙ্গ - ৩১
    গুজরাট - ৪৪

    আনএম্প্লয়মেন্ট রেট
    তামিলনাড়ু - ২.২
    পশ্চিমবঙ্গ - ৭.৮
    গুজরাট - ১.০

    কিন্তু, তামিলনাড়ু-তে এয়ারাপোর্ট আকর্ষনীয় নয়, এবং, ...

    দেখুন, আমি পার্সোন্যালি মনে করি না, ভারতের রাজ্যগুলির মধ্যে খুব আকাশ পাতাল তফাৎ আছে। কিন্তু, লোকে যখন বলে, গত ৫০ বছরে কিস্যু হয় নি (আমি বলি ৫০), এবং অন্যদের হয়েছে - তখন কিছু একটা দেখে বলে, এই যেমন আনএম্প্লয়মেন্ট রেট। তাতে কিছুটা তো সত্যি আছে, পুরো বাজে কথা নয়।
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩১519709
  • ৫০ বছরে কিস্যু হয়নি সেটা বোধহয় এখানে কোন আলোচনার প্রতিপাদ্য ছিলনা।

    তামিলনাড়ুর তুলনায় পঃবঙ্গকে খারাপ দেখাচ্ছে ঠিকই। কিন্তু তামিলনাডুর মাথায় কেরালাকে বসালে তখান অন্য ছবি-তখন আবার বামেদের খাটো করার জন্য-"৫ বছর অন্তর অন্তর সরকার বদলায় বলে" তত্ব প্রাধান্য পাবে-এই আরকি!!
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪০519710
  • ২০১১-২০১২-র রিপোর্ট, আনএম্প্লয়মেন্ট যে সব রাজ্যে (ইউনিয়ন টেরিটরি বাদে) বেশী, প্রথম পাঁচ রাজ্য - -

    কেরালা - ৯.৯
    বিহার - ৮.৩
    পশ্চিমবঙ্গ - ৭.৮
    অরুনাচল প্রদেশ - ৬.৫
    অসম - ৬.৩

    http://labourbureau.nic.in/rep_1.pdf - Annexure-এর ১০ নং পাতা
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৭519711
  • ৫০ বছরে তেমন কিছু হয় নি - এটা আমার মত। যাটের দশক থেকেই তেমন কিছু হয় নি - চাকরি তৈরীর ক্ষেত্রে। জনসংখ্যার ঘনত্ব বেড়েছে। ১৯৯০-এর পর থেকে কেরালাকে টপকে পশ্চিমবঙ্গ হয়েছে ভারতের সবথেকে ঘন জনবসতিপূর্ণ রাজ্য।
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০০519712
  • Human Development Index তালিকায় ভারত ১৩৬ নম্বরে। শ্রীলঙ্কা, চীন ইত্যাদির থেকে অনেক নীচে। http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index

    সেক্ষেত্রে রাজ্য হিসেবে যদি দেখতেই হয় তো এইসব মিলিয়ে বিচার করাই ভালঃ India Human Development Report, 2011,.......placed Kerala on top of the index for achieving highest literacy rate, quality health services and consumption expenditure of people......Gujarat fares the worst in terms of overall hunger and nutrition among the industrial high per capita income states. http://www.firstpost.com/india/hdi-in-india-rises-by-21-kerala-leads-gujarat-far-behind-114044.html

    সেক্ষেত্রে আমরা যার যার পছন্দের রাজ্য নিয়ে লাফালাফি করতেই পারি কিন্তু যারা চন্দ্রায়ন করতে পারেনা সেরকম অনেক দেশই তাদের লোকজনদের বেশী ভাল দেখভাল করতে পারে।
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৬519713
  • প্রচুর সুস্থ বেকার
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৯519714
  • *প্রচুর শিক্ষিত বেকার
  • নেতাই | 131.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬519715
  • প্রচুর "তাজা" বেকার, এভাবেও বলা যায়
  • lcm | 34.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৭519716
  • আজকের মতন টাইম পাস শেষ। এবার ঘুমোতে যাই।
  • j | 230.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৮519717
  • ডান ডানা ডান ডাআআন
  • siki | 132.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১519719
  • তো বটমলাইন কী দাঁড়াল? বামশাসন খুব ভালো ছিল, এই তো? বামশাসনের নামে যত খারাপ খারাপ কথা বলে বেড়ায় গুরুর রেসিডেন তিনোর দল, সবই অপপ্রচার, এই তো? দু হাজার এগারোর ভোটে বামেদের হেরে যাবার অ্যাকচুয়েলি কোনও লজিকাল কারণই ছিল না, এই তো?

    এইবার একটু ভাতঘুম দিয়ে নিই।
  • PT | 213.*.*.* | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৬519720
  • সেতো জানাই আছেঃ ঔদ্ধত্য!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন