এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৪362970
  • হ্যাঁ। দুটো ব্যাপার।

    এক তো মাদার টেরিজার সেইন্টহুডের জন্য একটা অলৌকিক ঘটনা আনতে হয় আর সেটা সবাই মেনে নেয়। এটা একেবারে অখাদ্য ঘটনা।

    আর সেকেন্ডটা, ঐ ইসলামিক সায়েন্স দেখলেই হাড় পিত্তি জ্বলে যায়। ইসলামিক আবার কী? ওটা ছিলো আরবের স্বর্ণযুগ। তবে গুচর স্ট্যান্ডার্ড মতন এটাও এক্ষুনি বলে দিতে হবে,হিন্দু সায়েন্স বললেও, আমার ঠিক সেই মাপের হাড় পিত্তির জ্বলুনী হয়। অ্যাকচুয়ালি বেশী হয়। কেনো না আর্য্যাবর্ত্তের স্বর্ণযুগে হিন্দু যুগের সাথে পাল্লা দিয়ে বৌদ্ধ যুগেও প্রচুর উন্নতি হয়েছিলো।

    কিন্তু বৌদ্ধ সায়েন্স কখনো শুনেছেন? বা ইহুদী সায়েন্স?
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৫362969
  • একটা অলৌকিকত্বের ক্লেম - মনিকার টিউমার সারানো। অন্যটা কী?
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩২362968
  • ডিসি, ঐ পাতার লেখাগুলো জিওর টইতে একটু দিয়ে রাখেব্ন ? এখানে তো খুঁজেই পাওয়া চাপ।
  • pi | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩১362967
  • শুভদীপ লিখেছে,

    ছিলেন সবার প্রিয় মাদার, ভ্যাটিকানের চক্করে পড়ে এখন লোকে তাকে চিনবে তুকতাক করে রোগ সারানোর দাবীদার হিসেবে।
    এদিকে ভারতের আইন অনুযায়ী এইসব তুকতাক করে রোগ সারানোর দাবী করা বেআইনী। অর্থাৎ যেভাবে দুটো রোগ মন্ত্রবলে সারিয়ে দেওয়ার জন্য মাদার টেরিজাকে সন্ত বানানো হচ্ছে, সেই রোগ সারানোর প্রসেস টাই বেআইনী। এবং তারপরেও দেশের পররাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সন্তত্ব প্রদানের আসরে উপস্থিত থেকে সেই বেআইনী ক্লেইমগুলোকেই সীলমোহর দিয়ে দিচ্ছেন।
  • Zephyros | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১৪362965
  • এই যে - https://wicois.org/
  • Zephyros | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:১০362964
  • সার্চ করেন না - First International Conference on Islamic Sciences Kualalampur - মনে হয় এসে যাবে। আমার মেইলবক্সে রুল সেট করা বলে এই সিএফপিগুলো অন্য ফোল্ডারে ঢোকে বলে মোবাইলে দেখতে পাই না।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৮:০০362963
  • দেখেছ, বলতে বলতে বিপ একটা টই নামিয়ে দিয়েছে জিও নিয়ে
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৬362962
  • ডিসি,
    এই রিলায়েন্স কি একটা জিও না কি নামাচ্ছে, তাই নিয়ে শোরগোল হচ্ছে। একজন বলল মোবাইল ডেটা প্লান - কিন্তু তাই নিয়ে এত হৈ চৈ কিসের?
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫৪362961
  • না না, সেটা তো ঠিক, সেটাকে যে এমন নাম দিয়েছে জানতাম না।
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫২362960
  • রাইট।
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫১362959
  • lcm দা ইসলামিক ম্যাথামেটিকস ইত্যাদির রিচ হিস্টরি আছে তো! সেই মিডল এজ না কখন যেন ইসালামই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছে।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৫০362958
  • উইকি বলছে -
    Science in the medieval Islamic world (also known, less accurately, as Islamic science or Arabic science) was the science developed and practiced in the medieval Islamic world during the Islamic Golden Age (8th century CE – c. 1258 CE, sometimes considered to have extended to the 15th or 16th century).
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৮362955
  • ইসলামিক সায়েন্স - ব্যাপারটা আগে শুনি নি
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৮362956
  • তবে ইসলামিক সায়েন্স কনফারেন্সের টপিকগুলো কি? ব্যাদে আছে টাইপের, নাকি ইসলামিক আর্কিটেকচার বা অংক নিয়েও কিছু? একসময়ে তো ইসলাম সত্যিই আর্টস/সায়েন্স/কালচারে প্রচুর কনট্রিবিউট করেছে।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৮362957
  • কিন্তু দেখো, সবাই "বিজ্ঞান" লেবেলটা চাইছে -
  • Atoz | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪৫362954
  • ভীষণ বিজ্ঞান। ঃ-)
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪২362953
  • বাইবেল, বেদ, কোরান সবেতেই বিজ্ঞান ভর্তি।
  • Zephyros | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৪০362952
  • সেদিন কইলাম না - ইসলামিক সায়েন্স কনফারেন্সের সিএফপি বেরিয়েছে - কুরানের বৈজ্ঞানিক ব্যাপারস্যাপার ইত্যাদি লম্বা টপিক লিস্ট।
  • dc | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৮362951
  • অরন্যদা ঃ( সত্যি, ২০১৬ সালে এগুলো হয় ভাবা যায়না। এদিকে সেন্ট বানানো হচ্ছে, ওদিকে গৌমাতা, অপরদিকে ছহি ইছলাম, মাঝখানে টিমটিম করছে একটা কি দুটো লাইগো আর এলএইচসি।
  • Zephyros | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৭362950
  • চূণী একবার সেই কার কাছে ড্রেসিং গাউন চাইতে গেসলো - লন্ডন যাবে বলেই। ভদ্রলোক কিপ্পুস হিসেবে খ্যাত ছিলেন - কিন্তু মুখের ওপর না বলতে না পেরে দিয়েছিলেন, কিন্তু পরক্ষণেই ফেরত নিয়ে নেন। খেলতে খেলতে বইয়ে জমিয়ে গপ্পোটা লেখা আছেঃ-)

    প্পনকে প্রচুর হিংসে। ব্ল্যাঙ্কিকেও কিছুদিন আগে দিয়েছি।

    টিরো খুব এন্থু নিয়ে পড়তে বসে প্রথম লেখাটা পড়েই হতাশ হয়ে ছেড়ে রেখেছি। কোনো ইন্টারেস্টিং গল্প, অজানা ঘটনা - এসব কিচুই নয়, অতি দুর্বল লেখনীতে রানিং কমেন্টারি।
  • lcm | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:৩৪362949
  • অপ্পোন কোথায় গেল - লন্ডন? রঞ্জনদা থেম্‌স্‌-এর কথা লিখল ...

    আচ্ছা, সেদিন একক/ব্ল্যাংক/অরিজিত/দ ... আমায় খুব বকে দিল - ঐ যে বললুম যে ল্যাংটো সন্নেসি দেখা যায় না আজকাল, ইত্যাদি... আনন্দবাজার-এর আর্কাইভ থেকে সেই লেখা পেলুম না, ওদের সার্চ-টা খারাপ না, তবে বেশি দূর গিয়ে খোঁজে না। কোনো এক পন্ডিত আবাপ-তে লিখেছিলেন এই নিয়ে।

    এমনিই পিছিয়ে, তার ওপরে পিছিয়ে গিয়ে খুঁজতে গিয়ে এক্কেবারে...
  • aranya | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৭:১৭362948
  • অন লাইন এইসময়-এর পাতার পর পাতায় মাদার টেরেসা-কে নিয়ে বিভিন্ন প্রতিবেদন, রবি-বারোয়ারী-রও একই টপিক

    অলৌকিকত্বের ভিত্তিতে এই সন্তকরণ - এই অলৌকিক ব্যাপারস্যাপার যে বুজরুকি ছাড়া কিছুই হতে পারে না - তা নিয়ে মাত্র একটা আর্টিকল চোখে পড়ল।

    ভারত থেকে সরকারী দল গেছে, মমতা গেছেন, পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনয়াকরা ভাটিকানে এসে এই ২০১৬ সালেও অলৌকিকতা-কে সমর্থন করছেন ..
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৫362947
  • "টিপটিপে বিষ্টি, থ্রি কোর্স ডিনার, সাথে এক পাত্তর ওয়াইন, জানলার পাশে টেমসের জল ছলাত ছলাত, হোটেলের ঘরে ফিরে গিয়ে আদ্ধেক শেষ করা একখানা থ্রিলার।"

    --- অপ্পনকে একপেট হিংসে দিলাম।
  • Atoz | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৫362946
  • একটা ভালো নতুন সিনেমার হদিশ কেউ দিন দেখি। ঃ-)
  • Atoz | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩৭362945
  • লেখকের অ্যাজেন্ডা জানা হয়ে গেলে গপ্পো উপন্যাস পড়তে কী হাসি পায়! ঃ-) মনে হয় নানা প্যাঁচে ফেলছে আসলে নিজের অ্যাজেন্ডাটি দেখাবার জন্য। কী বিরক্ত লাগে তারপর! ঃ-(
  • anag | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩২362944
  • বই-এর ও-দেশ।
  • anag | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:৩০362943
  • একক! বুঝিলাম এবারে।
  • Ekak | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ০২:২৯362941
  • লন্ডন রিভিউ অফ বুকস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত