এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৬৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 24.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪১519588
  • @T যে কোন ধরণের অটোমেশন শেষ পর্য্ন্ত কর্মসংকোচন করে থাকেই, তাই এই ভয় বা বিরোধিতা একশ্রেনীর লোকের কাছে যুক্তিযুক্ত।
    আর ব্রতীন একটু খুঁজে দেখলে দেখলে পাবে এই ২০১৩তেই আউটসোর্সিং এর বিরুদ্ধে উন্নত দেশেও একই রকমের বিরোধিতা হচ্ছে। এই বিরোধিতার ফলে তাঁরা কি আউটসোর্সিং ঠেকাতে পারছেন!! চাকরী হারানোর সম্ভাবনা থাকলে মানুষ সেটার বিরোধিতা করবেই।
  • S | 109.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৫519589
  • কিন্তু সেই বিরোধিতাটা তো ধোপে টিকছে না। কেউ পারলে White Color Exodus দেখে নেবেন।
  • কল্লোল | 111.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৩519590
  • বিবি।
    এই তর্কগুলো এতো ক্লান্তিকর লাগে, তাই আর কিছু বলাতে উৎসাহ পাই না।
    কম্পিউটার নিয়ে বাম বিরোধীতা এক অর্থে ঠিকই ছিলো। দরকষাকষির জয়গা তৈরী করা দরকার ছিলো। কিন্তু দরকষাকষি আর হলো কোই। যখন মেনে নেওয়া হলো তখন বাস চলে গেছে।
    উচিৎ ছিলো কর্পোরেটদের সাথে আলোচনায় বসে কাজের ঘন্টা কমিয়ে আনা। তখন আমরা পবর রাজনীতিতে অতি ক্ষুদ্র মশা জাতীয় ছিলাম, তাই আমাদের চিল্লানোয় কেউ কান দেয় নি। আমরা ফঃবঃর ভক্তিভূষণ মন্ডলকে ধরে ওঁদের ট্রেডইউনিয়ান থেকে এটা বলানোর চেষ্টা করেছিলাম -
    কাজের ঘন্টা ৮ থেকে ৬ করা হোক।
    দুই শিফ্টে কাজ হোক। তাহলে কর্পোরেটগুলো আইন না ভেঙ্গেই ১২ ঘন্টার কাজ পাবে।
    তাতে মাইনে বাবদ খরচ দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে। তাতে সামগ্রিকভাবে শিল্পের লাভ।
    কেউ শোনে নি।
    আর এই গণসংগঠন-পার্টি নিয়ে একটা কথা। সিটু কি সিপিএমএর নির্দেশেই চলে না? তাই তো চলা উচিৎ, লেনিনিয় সংগঠনের ধারা মানলে। আমি মারিনি আমার হাত মেরেছে, এই যুক্তির কোন মানে হয়?
  • শ্রী সদা | 127.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০০519591
  • @T, ১৯৮২ তে তৈরী ৮০৮৮ প্রসেসরের আইবিএম পিসিতে ডস অপারেটিং সিস্টেম চলতো। লোটাস-১২৩,কোবোল, এমনকি অটোক্যাড এর মতো সফটওয়ারের ডস ভার্সান ছিল ঐ সময়। টেক্স্ট/ওয়ার্ড প্রসেসর তো অগুন্তি। আমার এক পরিচিত ভদ্রলোকের প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইনের ব্যবসা আছে, কোলকাতায়। উনি ১৯৮৫ সালে ঐ মেশিন ব্যবহার করতেন। এখন যতরকম কাজে কম্পুটার ব্যবহার হয়, তখনো সেইসব কাজ করার উপোযোগী সফটওয়ার ছিল (হাই এন্ড গ্রাফিক্সের কাজ বাদ দিয়ে বলছি), তাই প্রযুক্তিগত দিক দিয়ে অটোমেশনে কোনো বাধা ছিল না।
    আমাদের দেশের অ্যাকাডেমিক্সে কখনোই তেমন রিসেন্ট টেকনলজি ঢোকে না, অন্ততঃ বছর দশেকের টাইম ল্যাগ থাকে। আপনার কথামতো যে সময়ে লোকজন কলেজে পাঞ্চকার্ডে প্রোগ্রাম লিখছে, সেই সময় অলরেডি ভারতের ইন্ডাস্ট্রিতে আই বি এম পিসি (কিবোর্ড, মনোক্রোম মনিটর, ডিস্ক ড্রাইভ শুদ্ধ) হইহই করে চলছে।
  • PT | 213.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৬519592
  • বঃ
    আমার মত নিয়ে তো আমি থাকবই। তবে ১৯৮১-৮২ সালে যেরকমএর কম্পু পাওয়া যেত সেটার ব্যবহার এখনকার মোড়ে মোড়ে গজিয়ে ওঠা কম্পু-স্যাভি ছেলেপুলেদের দশ শতাংশও করতে পারবে না। এটার সঙ্গে সিপিএম-কংগ্রেসের কোন যোগাযোগ নেই।

    আরো একটা ব্যাপার। ১৯৯১ সালে আমি ৫০০০ টাকা মাসিক মাইনেতে NCL, Pune -তে কাজ শুরু করি। তখন একটা রেফ্রিজারেটারের দাম ছিল ১০,০০০ টাকা। কম্প্যুর দাম তখন কত ছিল আর বিভিন্ন সরকারি অফিসে সেই দামে কম্পু কিনে চালানো যেত কিনা কে জানে। এর মধ্যে রাজনীতি দেখার কোন কারণ নেই। তবে নব্বইএর দশকে এমনকি কেন্দ্রীয় সরকারী অফিসে পঃ বঙ্গের বাইরেও কম্পুর ব্যবহার নগণ্য ছিল সেটা NCL-এ কাজ করে নিজের চোখে দেখেছি। পুণাতে সিপিএমের সিদ্ধান্তে সব কিছু হত সেটা ভাবার অবশ্যই কোন কারণ নেই।

    ইতিহাস অনেক সময়ে অন্যের মুখে ঝাল খেয়ে বোঝা যায় না। সময়কালে উপস্থিত থাকলে বুঝতে সুবিধে হয়।

    আসলে এইসব কথা পালং শাক দিয়ে তিমি মাছ ঢাকা দেওয়ার প্রচেষ্টা-(তোমার নয়)- বাঙালী কং নেতাদের। "শত্রুদেশের পাশের রাজ্য" নামক একটি ঢপ দেখিয়ে জ্যোতিবাবুর আমলে ইলেকট্রনিক কম্প্লেক্স করার অনুমতি দেয়নি দিল্লী-সেটি কর্নাটকে চলে যায়। পঃবঙ্গের সর্বনাশ করে বামেদের শায়েস্তা করার সেই আদি কালচার মেনেই মমতা ন্যানোকেও গুজরাতে পাঠিয়েছে।

    S:
    নেতাদের ভোটের দরকার আছে-আমার নেই।

    RR: 12:38 AM
    ধর্মঘট সারা বিশ্ব জুড়েই হয়-আবাপ/বর্তমান ছাপায়না বলে আমরা জানতে পারিনা। যেমন কিনাঃ After 26 years without a strike, labour unrest over low wages and appalling living conditions has roiled Singapore - drawing attention to the country's often-exploited migrant worker community. http://www.aljazeera.com/indepth/features/2012/12/20121219101942542403.html। এরকম অসংখ্য উদারণ - শুধু গত এক বছরের- গোটা দেশ এবং দেশের বাইরে থেকেও দেওয়া যেতে পারে।

    আপনার সব কথার উত্তর দিতে বেশ সময় লাগবে। তবে বিমানজী আর কিষাণজীর মাঝে কিছু না থাকার দায় বিমানজী বা কিষাণজীর নয়। "খাঁচার পাখী বলে হায় আমি কেমনে বনে বাহিরিব!!" মানুষের প্রত্যাশা অনুযায়ীই রাজনৈতিক দল তৈরি হয়। ২৭% মুসলিম ভোট পেতে গেলে রুশদী-তসলিমাকে আটকাতে তো হবেই-যে খেলার যে নিয়ম। আমার সেটা নিয়ে কোন সমস্যা নেই। সমস্যা বুদ্ধিজীবিদের নিয়ে-শুভাপ্রসন্নর মন্তব্য দেখুন। ইনি কি অসাম্প্রদায়িক বুদ্ধিজীবিদের মুখ নাকি কোন ধান্দায় এইসব বলছেন? মোমবাতি মিছিল নেই কেন বুদ্ধিজীবিদের রুশদির ব্যাপারে?
  • dd | 132.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৩519593
  • বিবির য্যামন কথা।

    তিন চাট্টে বাম ইউনিয়ন একযোগে বন্ধ ডাকলে কি হবে,এখানে সিপি এম ছাড়া আর কোনো বন্ধ করাব্নেওয়ালা দল আছে না কি? তার জন্য ফরোয়ার্ড ব্লক বা আর এস পি বা সমাজবাদী দল ইঃ'র নামোল্লেখ করার দরকারই নেই।

    আর সিপিএম আর সিটু দুটি আলাদা ব্যক্তিত্ব এরম একটি যুক্তি খাড়া করে - (বন্ধ তো ডেকেছে সিটু তো সিপিএমকে দোষ দ্যান ক্যানো?) ফিকফিকিয়ে হাসা ছাড়া আর কোনো পথ নেই।

    যুক্তি কি খুবই কম পরিয়াছে?
  • Ekak | 125.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:০৬519594
  • পিটি বাবু কে ক। কম্পিউটার নিয়ে সেন্ট্রাল গভ এর মনোভাব অনেকেই জানেন। না জানার অন্তত কিছু নেই তবু সেই যে ক্যান এক ঘ্যানঘ্যান সব আলোচনায় উঠে আসে যে বামেদের জন্যে আইটি পালিয়ে গ্যালো, এইটা আমার বোধগম্য হয় না।
    আর একটা ব্যাপার। নিউ তেক্নজি তে শিফট করতে গেলে যে পরিমান ট্রেনিং লাগে সেটা আমাদের বাবদের আমলে ছিল না। আজ তো দেখছি। কত কত টাকা ট্রেনিং এ খরচের পরেও কতটুকু টেকনোলজি এবসর্ব করতে পারে ছেলে -পুলে। সেইখানে দাঁড়িয়ে রাতারাতি যদি সব কম্পিউতারায়স্দ করা হত তাহলে আমাদের বাপ-কাকা দের জমানা তা না খেয়ে মরত। এখন যারা ইঞ্জিয়ার হয়ে বাতেলা দেয় যে কেন কম্পিউটার আরও আগে আসেনি তাদের ইঞ্জিনিয়ারিং পরার সাপোর্ট টুকুও আস্ত না।
    আমাকে চাকরির প্রথম ৫ বছর ইন্ডিয়ান গভট সেক্টর এ ঈঅর্পি নিয়ে কাজ করতে হয়েছে। ইউনিয়নের ঘেরাও ও সহ্য করেছি। কসাই হিসেবে চাকরি দিলে ধর্ম পালন করতে গলা কাটব একশবার । কিন্তু তাই বলে দুম্দারাক্কা অটোমেশন মানেই আকাশ থেকে পুস্পবৃস্তি এমন লজিক মেনে নেব না। একটা প্রজন্ম প্রথম থেকে শিখে বড় হয়ে ওঠা আর আর একটা প্রজন্ম ৫০ বছর বয়েসে হটাত তার মধ্যে এসে পরা দুটো এক জিনিস না।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৩ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৭519595
  • এই হল কথা বলি অটোমেশনে কি চাল হবে না ডাল হবে। আর সেটি না হলে কম্প্যুর চাষ করে কি হবে সেটাই বোঝা গেল না।
  • ranjan roy | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২২519597
  • বিবি,
    আপনার কথিত অর্ধসত্যের দিকেঃ
    এক, আবাপ কে গাল দিইনে। কারণ, এখনো সবচেয়ে বেশি খবর পেতে আর কোন বিকল্প নেই। আজ মমতার বিরুদ্ধে বলতে গেলেও আবাপ ও সুমন দে লাগছে।
    আবাপ'র নিজস্ব এজেন্ডা? নিশচয়ই আছে, সবার আছে। কার নেই? সে অনুযায়ী বায়াস ও আছে। আপনার আমার কাজ সে ব্যাপারে সতর্ক হয়ে নীরের থেকে ক্ষীর খাওয়া। এই যেমন পিটি আল জাজিরার থেকে কোট করেছেন। আমরাও মাঝে মাঝে দেখি। কিছু ডোমেনের খবরের জন্যে আল জাজিরার বিকল্প নেই। কিন্তু ওদেরও খুব স্পষ্ট এজেন্ডা ও বায়াস আছে।
    দুই,
    আর সিটু-সিপিএম সমপক্কো? এটা মাইরি আপনার থেকে আশা করিনি।ঃ)))) এত বিজেপির নেতাদের বিজেপি ও আর এস এস আলাদার মত শোনাচ্ছে।
    তিন,
    ভাল করেই জানেন ডিডির পোস্টের উৎস সিপিএম এর কমিটির মধ্যেই লাগাতার দু'দিন বন্ধের ব্যাপারে মেজরিটির বিরোধিতা ও তারপর কারাটের ভেটোর চপ ও রাউন্ড হাউস কিক দিয়ে দুদিনের সিদ্ধান্ত জারি রাখার খবর। এটা গণশক্তি ছাড়া সবাই ছেপেছে মনে হয়।
    পিটি,
    আমার পোস্ট খেয়াল করে দেখুন। বন্ধের হাতিয়ার বহু ব্যবহারে জীর্ণ অকেজো বলেছি।
    আপনি যাদের বন্ধের কোট করলেন দেখান দিকি তারা গত পাঁচবছরে ক'বার বন্ধ ডেকেছে? তবে আপনার কথা মেনে নেব।
  • S | 109.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২১519598
  • কিন্তু এই বিরোধিতা করে কি কিছু লাভ হলো আল্টিমেটলি?
  • S | 109.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:২৩519599
  • মানে যে কম্পু আসার সেই কম্পু তো আসলই, মাঝখান থেকে অনেক গালিগালাজ কুরোলো। আর পবের ইমেজ খারাপ হোলো।
  • SC | 34.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:৩৪519600
  • সেরকম যে হবে, তা তো আগে থেকে জানা ছিল না।
    আশির দশকে এই কম্পুতে কি গুই ছিল?
  • Super Mo | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৬519601
  • উইকেন্ডে থাকি না, তাই একটু দেরী হয়ে গেলো। দেখে মনে হচ্ছে এইটা খুব জরুরী -



    জোকস অ্যাপার্ট - পপুলার ইস্যুগুলো (যেমন কম্পিউটারাইজেশন ইঃ) নিয়ে তর্ক করতে গেলে সেটার ইতিহাস-ভূগোল একটু জানতে হবে তো - সে পক্ষেই বলুন বা বিপক্ষে। নইলে খবরের কাগজের হেডলাইন মুখস্থ আওড়ানো ছাড়া আর কিস্যু হয় না, আর সেটা নেহাত বাল্যখিল্য ব্যাপার।
  • j | 230.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫১519603
  • :))))))
  • Super Mo | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫১519602
  • এককের সঙ্গে অনেকটাই একমত।

    আর SC-র জন্যে - কলেজ টলেজে প্রথম মডার্ন ইউআই ওয়ালা কম্পু আসে এই ধরুন ৯৩-৯৪ সালে, উইন্ডোজ 3.1। তার আগে খুব বেসিক ইউআই (কার্সেস-বেজড) ছিলো, কোবোল/ফক্সপ্রো/ডি-বেজ থ্রী ইঃ দিয়ে যতটা লেখা যেত তাই। এমনকি ইন্ডাস্ট্রিতেও। ৯৭ সালে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরেও দেখেছি - তখনকার ব্যাঙ্কিং সফটওয়্যারগুলো ওই ধরণের ইউআই দিয়েই চলতো - ওর‌্যাকল ৫/৬ যতটা দিত তাই।
  • kc | 204.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০২519605
  • ঠান্ডা ঠান্ডা কুল কুল এর ফোটো দিলেও পারতে। হেব্বি লাগছে কিন্তু। ঃ))
  • ranjan roy | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০২519604
  • আজকের সব খবরের কাগজ দিয়েছেঃ
    এক, সিটু'র ট্রান্সপোর্ট ইউনিয়ন আর কো-অর্ডিনেশন কমিটি দু'দিন বন্ধের বিরোধিতা করে সিটু নেতা শ্যামল চক্রবর্তীর নির্দেশ মানতে অস্বীকার করছে।
    দুই,
    সিপিএম এর শ্যামলবাবু ও সিপিআই রাজ্যসভার এম পি গুরুদাস দাশগুপ্ত দু'দিন বন্ধ হবেই বলছেন।
    তিন,
    সিপিএমের সর্বশক্তিমান মহাসচিব প্রকাশ কারাত দু'দিন বন্ধের পক্ষে দৃঢ়।

    বিবি,
    বলুন। আমরা আনন্দবাজারীয় অর্ধসত্য বলছি না আপনি?
  • siki | 132.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৯519606
  • এইবার অ্যাকটা কোচ্চেন পাচ্ছে। আশির গোড়ায় ঐ কম্পিউটার রুখছি রুখব করে এন্তার হল্লা মাচিয়েছিল আমার বাবাও। মিছিল টিছিল করেছিল, গণসঙ্গীতও গেয়েছিল। :)

    তো, কোচ্চেনটা হচ্ছে, আশির গোড়ায় কম্পু যদি কাজ চালাবার উপযুক্ত না-ই হয়ে থাকত, তা হলে কর্মক্ষেত্রে কম্পু ইন্ট্রোডিউস করার ফান্ডাটা এল কোত্থেকে? অন্য কোনও রাজ্যে কী অবস্থা ছিল সেই দশকে?

    আর লেজুড় কোশ্নো, আবার, আশির দশকের গোড়ায় কম্পু যদি কাজ চালাবার উপযুক্ত না-ই হয়ে থাকত, তাইলে সিপিয়েমের এত লাফঝাঁপের কী দরকার ছিল সেই সময়ে? এত মিটিং মিছিল গণসঙ্গীত কীসের জন্য ছিল? নাকি সিপিয়েমের লোকজন হালে জ্ঞানী হয়েছেন, সেই আশির দশকে কম্পু কী, অন্য রাজ্যে তাই নিয়ে কী হয়েছে, সেটা কতটা চাগ্রি খেতে পারে না-পারে, তাই নিয়ে কোনও নলেজই ছিল না সেই সময়ের সিপিয়েম নেতাদের?

    যদি থেকে থাকে তো তাঁরা অত প্যানিকে ভুগেছিলেন কেন? আশির গোড়ার দিকের কম্পু কাজের অনুপযুক্ত হলে তো এমনিই হটে যেত। আর যদি না-ই থেকে থাকে, তা হলে পড়া না-করেই "কাকে কান নিয়ে যাচ্ছে রেএ" বলেই কি তাঁরা মিছিল করতে নেমেছিলেন?
  • aka | 85.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৩519608
  • ৮০ র কম্পিউটার চালিয়ে সবাই বিপথগামী হইতে পারে বলিয়া সিপিএম দায়িত্ব লইয়া তাহার বিরোধীতা করিয়া সকলকে বিপথগামী হওয়া থেকে বাঁচাইয়াছিল। সিকি পুউরো বুউকা।
  • Super Mo | 24.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৭519609
  • কোবোল/ফক্সপ্রো/ডি-বেজ থ্রী ইত্যাদি "অনুপযুক্ত" এই আইডিয়া কোদ্দিয়ে বেরোলো?
  • lcm | 34.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৯519610
  • আশির দশকে কম্পুটার বসানো নিয়ে প্রতিবাদ হয়েছিল নাকি? কোথায় বসানো নিয়ে - ব্যাংক, এল আইসি, হাসপাতাল...? খুব হৈ চৈ হয়েছিল কি? সেরকম মনে পড়ছে না।
  • | 132.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫519611
  • সবার সব কথা ঠিক ধরে নিয়ে খালি একতা কথ অভলতে চাই। একে কি বাম নেতারা পরবর্তী কালে "ঐতিহাসিক ভুল" বলেছিলেন? নাকি ইংরেজী তুলে দেওয়া? এমন ভুল তো তারা আরো অনেক করেছেন?
  • Super Mo | 131.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৬519612
  • | 132.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪519613
  • এনি কি বাম নেতা "ঐহাসিক ভুল" করার পরে নিদ্রা থেকে উঠছেন? ঃ)))
  • ন্যাড়া | 213.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৫519614
  • এই তক্কে ইতিহাস-ভূগোল জানা খুব জরুরি। যেগুলো পলিটব্যুরো, অন্ততঃ লোকাল কমিটিতে অপ্রুভড হয়েছে। বাকিসব আবাপ, না জানাই ভাল।
  • Super Mo | 131.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৮519615


  • ;-)
  • | 132.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪০519616
  • ঃ)))))
  • ন্যাড়া | 213.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৬519617
  • siki | 132.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৩519619
  • ঊমেশ | 90.*.*.* | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৯519620
  • এতো মনে হচ্ছে আমাদের ক্লাবের মাঠের ছবি (আর্সেনাল, এমিরেটস স্টেডিয়াম)।

    আর্সেনাল'এর সাথে হীরক-রানী'র কি সম্পর্ক?
    একমাত্র ওরা একই শহরের বাসিন্দা ছাড়া (লন্ডন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন