এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৬৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:০১519521
  • পিটি,
    তুলনাটা কি খাপে খাপ হল। হাসমি ও সরোজ দত্তের রাজনৈতিক স্থিতি নিয়ে মনে হয় ডান-বাম সবাই পক্ষে-বিপক্ষে বক্তব্য রেখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন।
    আর আলটিমেট বিচারে তো নিজেদের অবস্থানের দায় নিজেদের বইতেই হয়। শুধু সরোজ-হাসমি কেন? রুশদি-তসলিমাকেও, ওরা তো বইছেন, নির্বাসনে থেকে, মাপ না চেয়ে।
    আর খালি ওনারাই কেন, আপনাকে আমাকে সবাইকে। আমরাও নিজেদের দায় বইছি বইকি! গুরুর পাতায় লিখেঃ))))
    তবে j বোধহয় বলছেন সমস্ত রাজনৈতিক দলগুলোর দায়! কিসের? কেন, রাজনৈতিক নৈতিকতার?
    রুশদি বা তসলিমার জন্যে নয়।তাঁদের নিজেদের জন্যে।
  • aranya | 154.*.*.* | ৩০ জানুয়ারি ২০১৩ ২১:২৭519522
  • এটা একটা জঘন্য ন্যক্কারজনক মুভ, সরকারের তরফে। দিল্লী, বম্বে, লুরু-তে যেতে পারছেন আর কলকাতায় আসতে দেওয়া হবে না, জাস্ট টু ব্যাড ;-(
  • aranya | 154.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ০৩:৫০519523
  • '..রাজনীতির কারবারিরা বলছেন, পঞ্চায়েত ভোটের মুখে সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত লাগতে পারে, এমন কোনও কাজই সরকারের পক্ষে করা সম্ভব নয়। তাই রুশদির কলকাতায় আসার খবর পেয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে খোদ মুখ্যমন্ত্রী বইমেলার আয়োজকদের ফোন করে জানতে চান, তাঁরা রুশদিকে আমন্ত্রণ জানিয়েছেন কি না এবং তিনি আসছেন কি না। ....
    ...
    সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন কারণে ক্ষুব্ধ সিদ্দিকু্ল্লা কিন্তু এ দিন বলেছেন, “মমতার সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে সংখ্যালঘুদের মন জয়ের চেষ্টা করছে।” তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ইদ্রিশ আলি তো উচ্ছ্বসিতঃ “রুশদির পশ্চিমবঙ্গে আসা বন্ধ করে দেওয়ার জন্য রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন।” ' - আবাপ থেকে।

    কিচ্ছু বলার নেই। 'মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন নেতা দেখছেন' :-(
  • dd | 132.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ০৯:২৯519524
  • এবং রুশদি ঘটনায় বামফ্রন্ট প্রমান করিলো সে অদ্যপি মরে নাই, খোদ তিনোর মধ্যেই বেঁচে আছে।

    জয়তু।
  • নেতাই | 131.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:১৩519525
  • মুখ্যমন্ত্রী স্যাট করে পাহাড় সমস্যা সমাধান করে দিয়েছিলেন। পাহাড় জুড়ে খিলখিলিয়ে হাসির আওয়াজ শোনা যেত। গত দুদিন কি যে হল।
  • ঢিংকাচিকা | 24.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১০:৫২519526
  • রাজ্যপাল তো বলেছেন অনেকটাই সমাধান হয়ে গেছে, মুখ্যমন্ত্রী সঠিক পথেই হাঁটছেন, বাকি সমস্যারও সমাধান হয়ে যাবে।

    এখানেও সমাধানটা মনে হয় জঙ্গলমহল স্টাইলে। যেখানে মাও-ফাও ছিলোই না, যেখানে পুলিশ এবং প্যারা রাখার দরকারই ছিলো না, অথচ বছর ঘোরার আগেই কয়েকটা এনকাউন্টার, বেশ কয়েকটা আত্মসমর্পন (!!!) - পুলিশ এবং প্যারা বরং আরো বেড়ে গেলো। প্রাক্তন গোয়েন্দাপ্রধান এই সমাধান এনডর্স করবেন সেটা আর আশ্চর্য কী?

    গতবছর যখন পাহাড়ে গেলাম তখন সবকিছু অদ্ভুত চুপচাপ। দেখে কারো মনেই হবে না যে এক বছর আগেও এত গোলমাল ছিলো - সমস্ত গাড়ির নাম্বারপ্লেটে গোর্খাল্যান্ড লেখা হয়েছিলো তখন - এখন সব আবার ব্যাক টু ডাব্লু-বি। যারা ট্যাক্সি চালায় তারাও নানা কথা বলে। দেখেশুনে মনে হয় তখন একটা বড় বোঝাপড়া হয়েছিলো, বড় লেনদেন ছিলো। এখন সময় বদলেছে, কাজেই...
  • PT | 213.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৫519527
  • লেন-দেন তো ছিলই-আমার শুধু ভয় যে বিমল গুরুঙ্গ হঠাৎ কিষেণজী হয়ে না যান।
  • quark | 24.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১১:৩৮519528
  • ক'দিন আগে একজন বল্লো এবছর এত ঠান্ডা পড়েছে কেন কিসু খবর রাখো? তা আমি জানি না বলাতে বল্লো " জানো না? পাহাড় হাসছে! হাসতে হাসতে গড়িয়ে পড়েছে আর সেই ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকে পড়েছে"।
  • | 214.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১২:১৯519530
  • যখন রাজ্যে অধিকাংশ কলেজ গুলো শিক্ষক,পরিকাঠামো র অভাবে ধুঁকচে তখন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে হঠাৎ করে ৭ পিস নতুন কলেজ করর হবে এই ঘোষনা র মানে কি? সবাই কি ঘাসে মুখ দিয়ে চলে ? নাকি সহ্য করতে করতে আমার সহ্য ক্ষমতা বেড়ে গেছে।এখন আমরা "টেকেন ফর গ্রান্টেড" হয়ে গেছি। বা "সব কিছুর উর্ধে" চলে গেছি?
  • quark | 24.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১২:৫৫519531
  • ৭? আমরা তো শুনলাম শুধু সরকারি কলেজই হবে ২৭ টা
  • | 214.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১৩:১৭519532
  • তাহলে ২৭ ই হবে। আমার শোনার ভুল।
  • quark | 24.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১৪:০৪519533
  • @ নেতাই Date:31 Jan 2013 -- 10:13 AM

    কেন, ছোটবেলায় যে শুনতাম - "হাসতে হাসতে কপাল ব্যথা"
  • ঊমেশ | 90.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১৪:২২519534
  • আমার চেনা দেশটা (বাংলা) কখন থেকে যেন আমার অজান্তে কেমন বদলে গেলো।
    প্রথমে তসলিমা, তারপর রুশদি, এবার কার পালা কে জানে।
    এরকম হতে হতে কবে এরকম দিন আসবে যে আমি আমার দেশে যেতে পারবো না। আমি নাস্তিক, আমি তো হিন্দু-মুসলমান দুজনের-ই শত্রু। দুজনেই বলবে আমি এমন শত্রু কে দেশে চাইনা। গন্ডোগোল হতে পারে।

    এমনটা আগেও ছিল কি? ছোটোবেলা এমন দেখেছি বলে মনে পড়ে না। ৯২ এর বাবরি মসজিদের সময়েও আমরা কতো নিশ্চিত ছিলাম, যে আমাদের দেশে কিছু গন্ডোগোল হবে না। আমরা দেশের বাকি অংশ থেকে অনেকটা আলাদা।

    বরং প্রথম যখন মুম্বাই যায় ৯৮ এ, তখন ওখানের লোকজনের উগ্র ধর্মীয় কথাবার্তা আমার অনভস্ত্য কানে কেমন যেন আতঙ্ক জাগাতো।
  • PT | 213.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ১৮:২৩519535
  • শুধু চেনা বাংলাটাই বদলায়নি। "দেশ" বলতে যা বোঝায় সেটাই বদলেছে-কাজেই বাংলার না বদলে কোন উপায় নেই। সব চাইতে বড় ব্যাপার যখন বাম (শুধু সিপিএম দল নয়) রাজনৈতিক/তাত্বিক পরিবেশ ক্ষুণ্ণ হওয়াটাই চালু ব্যবস্থা তখনই ধর্মীয় উগ্রবাদ সেই শুন্যস্থান পুরণ করবে।
  • dd | 132.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ২০:২৩519536
  • ৬৯-৭০ সালে নকু আমলে ভিলেইনকে চীনা দেখানো যেতো না।

    দেবানন্দের প্রেমপুজারী কলকাতায় একসাথে সাতটা হলে বোম মেরে বন্ধো করে দেওয়া হয়েছিলো। এর পরেও কোনো চীনা চেহারার ভিলেনকে দেখানো যেতো না। হকিকৎ ও কলকাতায় ঐ ৭২ সাল পর্যন্ত্য দেখানো হোতো না।

    ভামেদের মনে থাকবে।
  • নেতাই | 132.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ২২:৩৬519537
  • চীনাদের ভিলেন বানানোর প্রতিবাদে ছাড়াও অন্য কারনেও দাঙ্গার ইতিহাস কলকাতার আছে। হিন্দু মুসলিম বড়সড় রায়ট হয়েছিল ১৯৪৬ এ একবার আর ১৯৬৪ তে একবার। বড়রা কনফার্ম করবেন নিশ্চয়। আমি গুগুল দেখে বললাম।
  • aranya | 154.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:০৫519538
  • সরকার ভোটের জন্য বা দাঙ্গার ভয়ে এই সব নিষেধাজ্ঞা জারি করছে - কখনো ভিক্টিম তসলিমা, কখনো রুশদি।

    আমার আশা, জাস্ট আশাই, যে লিবারাল মুসলিমরা, ছাত্ররা এর বিরোধীতা করবেন। আধুনিক শিক্ষা, কর্মসংস্থান ইঃ -র মত বেসিক ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে তসলিমা বা রুশদি কি লিখছেন তা নিয়ে মাতামাতি হলে মুসলিম সমাজের কোন লাভ নেই।
  • siki | 132.*.*.* | ৩১ জানুয়ারি ২০১৩ ২৩:২০519539
  • এটা খুব কমন হয়ে আসছে এখন ভারতে। বোশ হয় অনেক দেশেই। একদল হুলিগান নিজেদের "হিন্দু" বা "মুসলমান" বলে ডিক্লেয়ার করে কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে বিষোদ্গার করে যাবে, মিছিল করবে, বোতল ছুঁড়বে, পেট্রল বোমা ছুঁড়বে, রিলিজিয়াস সেন্টিমেন্টে আঘাত হেনেছে, এই অভিযোগ করে।

    আর রাজ্য সরকার হুলিগানদের শায়েস্তা করার বদলে সেই অভিযুক্ত ব্যক্তিটিকে শাস্তি দেবেন, কখনও রাজ্য থেকে তাড়িয়ে, কখনও রাজ্যে ঢুকতে না-দিয়ে, কখনও তার শিল্পকর্ম-সিনেমা ইত্যাদি ব্যান করে। মুখ্যমন্ত্রী কিংবা কোনও বড়সড় ঢ্যামনা বড় মুখ করে বলবেন, রাজ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখা রাজ্য সরকারের প্রাথমিক কর্তব্য, তাই এই নিষেধাজ্ঞা।

    জয়ললিথা কিংবা মমথা, সব্বাই এক লাইনের পাঁঠা, কিংবা খাসি। কোনও আলাদা কিছু নেই।

    মেরা ভারত মহান। সেকুলার। মাই ফুট!
  • harmad | 132.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৪519541
  • সিকি দা কে 'ক্ক'
  • PT | 213.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৫519542
  • সরকার হজে যাওয়ার কিংবা গঙ্গা সাগরে ডুব দেওয়ার জন্য ঢালাও ব্যবস্থা করবে, পাড়ায় পাড়ায় রাস্তা বন্ধ করে দুগ্গো, গণপতি পুজো করার কিংবা নমাজ পড়ার ব্যবস্থা করবে আর সেই সব মানুষেরা রুশদিকে সাদরে অভ্যথর্না জানানোর (গুজরাট) কিংবা ২৭% ভোটের জন্য কলকাতায় ঢুকতে না দেওয়ার ব্যাপারে সরকারকে সহযোগীতা করবে এটাই তো স্বাভাবিক। শিক্ষিত জনগণ যে কিসে আশ্চর্য হয় সে বোঝা কঠিন। কোন বুদ্ধিজীবিটা রাস্তায় দাঁড়িয়ে (যেকোন) সরকারকে ভরসা দিয়ে বলেছে যে তারা সমস্ত রকম অসাম্প্রদায়িক কাজের জন্য সরকারকে সমর্থন করবে? শীর্ষেন্দু একটা টিভি আলোচনাতে জানাচ্ছিলেন যে তিনি তাঁর স্ত্রীকে জোর করে নিরামিশাষী করেছেন নিজের বিশ্বাসের কারণে!! কাল হঠাৎ দেখলাম যে অপর্না সেন উদয় হয়েছেন কোথা থেকে-ইনি ক্যামেরায় জানিয়েছিলেন যে নন্দীগ্রামে ৫০০ মায়ের স্তনবৃন্ত কেটে দেওয়া হয়েছে। অপর্ণা-শুভাপ্রসন্নদের মত লোকদের আর বিশ্বাস করা যায়? কে কোন ধান্দায় রুশদীকে কলকাতায় আনতে চাইছে সেই বা কে জানে?

    যে ধরণের পরিবর্তন বহু প্রতীক্ষিত এবং প্রত্যাশিত ছিল সেই পরিবর্তন যে অন্ততঃ কলকাতা/পঃবঙ্গের লোক চায়নি সেও তো সকলেরই জানা!!
  • S | 109.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৬519543
  • @ঊমেশ বাবু, উহাকেই তো সুশিল কবি পরিবত্তন বলে চালাইছেন।
    @সিকি - মানতে পারলাম না, কোনো থা-ই পাঁঠা নয়, শুধু আমরাই পাঁঠা।
  • ranjan roy | 24.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২519544
  • পিটি,
    শিক্ষিত জনগণ এই জন্যেই আশ্চর্য হচ্ছে যে তাহলে বামেরা কি সে আলাদা? স্রোতের বিরুদ্ধে যেতে ভয় না পাওয়াই তো কম্যুনিস্ট পার্টিকে অন্য ভোট্চাওয়া পার্টিগুলো থেকে আলাদা করে? না কি?
    তাহলে আজ সূর্য্যকান্ত ও মমতা একসুরে কথা বলছেন কেন?
    সরকারের কর্তব্য নয় সংবিধানের ঘোষিত ভ্যালুর রক্ষার জন্যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা?
    তাহলে বৃটিশ সরকার কেন বার্মিংহাম ও অন্য জায়গায় যথেষ্ট মুসলিম সম্প্রদায়ের লোক থাকা সত্ত্বেও এবং ইরান থেকে ফতোয়া ও রুশদির মাথার মূল্য ঘোষণা সত্ত্বেও ওকে আশ্রয় দিল?
    তাহলে আইন-শৃংখলার চাপ বাড়বে এই যুক্তিতে তো রাত্রে মেয়েদের বেরনো ব্যান করা উচিত, পুলিস কত জায়গায় পাহারা দেবে?
    আইন-শৃংখলার প্রশ্নে বাল-বিবাহ,সতী হওয়া, খপদের ফতোয়া সর্বত্র সরকারের চুপ করে থাকা উচিত, রাজধর্ম পালন করা উচিত নয়।
    সবচেয়ে বড় কথা, যদি দাঙ্গা-প্রোন দিল্লি ও মুম্বাইতে সলমান রুশদি ফিল্ম প্রোমোশনে নির্ভয়ে ঘুরে বেড়াতে পারেন, তাহলে বঙ্গে কেন সম্ভব নয়?
  • PT | 213.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৭519545
  • বামেদের জনসমর্থন না থাকার জন্য (বা কমে যাওয়ার জন্য) এই ফোরামের কি যথেষ্ট প্যাঁক দেওয়া হয়নি? কেউ কি বলেছিল তখন যে সংখ্যালঘুদের (বা গোর্খাদের) অসংখ্য মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে এসে ভুল করছে তৃনমুল? তখন তো সকলে উদ্বাহু হয়ে নেত্য করেছিল যে বামদের "ঔদ্ধত্যের" শাস্তি হয়েছিল বলে। ৩৫ লক্ষ ভোট বামেদেরও তো ফিরে পেতে হবে নাহলে যে কোন নির্বাচনে বামেরা ভোটে হারার পরে এই ফোরামেই লেখালিখি হবে যে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বামেদের থেক।

    আর যখন তসলিমাকে কলকাতায় ঢুকতে না দেওয়ার জন্য বাঁদরেরা দাপিয়ে বেড়াচ্ছিল রাস্তায় তখন কটা বুদ্ধিজীবি রাস্তায় মোমবাতি হাতে নেমেছিল? নাকি তখন তাদের ধান্দা ছিল যে এইসব গোলমালে যেনতেন ভাবে বামেরা বিপদে পড়লে তাদের প্রত্যাশিত পরিবর্তনের বা বাম সরকারের পতনের রাস্তা আরও মসৃণ হয়? এখন কান্নাকাটি করে কি হবে?

    মুম্বাই ফিদা হুসেনকে রাখতে পারেনি কেন? হুসেনকে না রেখে আর রুশদিকে ঢুকতে দিয়ে মুম্বাই হিন্দু মৌলবাদীদের শান্ত রাখছে সেটা বুঝতে পারাটা কি এতই কঠিন?
  • ranjan roy | 24.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৫519546
  • ধ্যাৎত্তেরি! কোথায় বামেদের আদর্শের কতা, আর কোথায় ভোটের হিসেব? আপনিই তো ডেটা দিয়ে দেখিয়েছেন যে কি পরিমাণ লোক এখনো বামএদের ভোট দেয়।
    কাজের কথা বলুন, তাহলে ভোট পাওয়ার জন্যে নিজেদের ঘোষিত আদর্শের থেকে সরে আসা আপনার কাছে ওকে।
    তাহলে এই ব্যাপারে বাম-ডান সবই এক।
    আমার কোন বক্তব্য নাই।
    প্যাঁক ভোটে হারার জন্যে খায় নি, ভোটের আগে যেসব আদর্শবিরোধী কাজগুলো করেছিল সেই জন্যে।
  • lcm | 34.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৭519547
  • পিটি ঠিক বলেছে, বামেরা ঠিক ততটাই ভালো যতটা বাকীরা, আর বামেরা ঠিক ততটাই খারাপ যতটা বাকীরা। শুধু বামেদের দোষ-গুণ নিয়ে বসে থাকলে হবে। যাদের বামেদের কাছ থেকে অন্যরকম এক্সপেক্টেশন আছে সেটা তারা পুরো সিনটা দেখুন। দেখবেন, সব এক। সব মায়া।
  • PT | 213.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৭519548
  • ভোটের হিসেব করেনি বলে কিষেণজী এত সহজে কাপুৎ হয়ে গিয়েছিল-তাতে অবিশ্যি আদর্শ বেঁচেছিল বলে শহরে বসে আমরা বুক বাজাতে পারি। তবে সেই বেঁচে থাকা আদর্শের এখন কি গতি হবে কে জানে!! ভোট খুব একটা ভাল জিনিস বলে আমার সব সময় মনে হয়না। তবে ভোট কখনো কখনো AK-47-এর কাজ করে- দলকে খারাপ সময়ে বাঁচিয়ে রেখে আদর্শকে এগিয়ে নিয়ে গিয়ে পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য।

    অবিশ্যি রুশদিপ্রেমী মুম্বাই ফিদা হুসেনকে কেন মুম্বাইতে রাখতে পারেনি সে প্রশ্নের উত্তর পাওয়া গেলনা।
  • j | 230.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৪519549
  • ওটার উত্তর কে আর দেবে

    তবে এই প্রশ্নটাও এসে যাবে যারা ফিদা হুসেন নিয়ে সঙ্গত প্রতিবাদ জানিয়েছিলেন, রুশদির ব্যাপারে তারা কিসের ভয়ে চুপ ?
  • j | 230.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩১519552
  • যেটা কোন ইস্যু পারে নি, রুশদি সেটা করে দেইখ্যা দিলেন

    সূজ্জো থেকে সিদ্দিকুল্লা, হেরো পোদীপ থেকে মমোতা হক্কলকে মিলাইয়া দিলেন
  • S | 109.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৪519553
  • একেই বলে 'বিহত্তর শত্তুরের বিরুদ্ধে এক মনচে আসা'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন