এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০১:১৩34557
  • রসময় গুপ্তর নাম জানি ঃ)
  • kc | ১১ আগস্ট ২০১২ ০১:১৩34558
  • সাড়ে বত্রিশ ভাজা। লালগোলা প্যাসেঞ্জারে পাওয়া যায়। কৃষ্ণনগরের পর ওঠে। বেলডাঙ্গায় মনোহরা।
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০১:১৩34559
  • এটাও খাইনি ঃ(
  • aka | ১১ আগস্ট ২০১২ ০১:১৩34560
  • রসময় চাটনি খাওনি? হায় হায় জীবনই বৃথা। দিন কয়েক আসল ট্রেনে চড়ে এসো শ্যালদার "আসল" শাখায়।
  • VB | ১১ আগস্ট ২০১২ ০১:১২34555
  • নকুলদানা বাদাম আবার কী? ওটাকে বলে মিষ্টি বাদাম। ঃ-)
    ছোলাভাজা আর কাঁচা ছোলা মাখা দুই ই পাওয়া যায়।
  • san | ১১ আগস্ট ২০১২ ০১:১২34556
  • বাবা মাঝে মাঝে নৈহাটি যেত, ট্রেন থেকে মশলা দেওয়া আদা কুচির প্যাকেট আনতো। আমার ছোটবেলায়। আমি খুব ভালবাসতাম। খাস নি কখনও?
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০১:১১34554
  • আকাদা যা বল্লো তা কখনো খাইনি।
    ৩৪। বাদাম তক্তি
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০১:১০34552
  • কচু ভাজা দিয়েছি।
    ৩২। শুকনো আমলকি
    ৩৩। কাঁচা আমলকি
  • aka | ১১ আগস্ট ২০১২ ০১:১০34553
  • নকুলদানা র মধ্যে বাদামভাজা বাদ গেছে।
  • aka | ১১ আগস্ট ২০১২ ০১:০৯34549
  • রসময় চাটনি বাদ গেছে।
  • VB | ১১ আগস্ট ২০১২ ০১:০৯34550
  • আমলকী খেয়ে জল খেলে যা আরাম, আহ। মিষ্টি লাগে।
  • a x | ১১ আগস্ট ২০১২ ০১:০৯34551
  • কচুর চিপস
  • a x | ১১ আগস্ট ২০১২ ০১:০৮34547
  • আমলকীর প্যাকেট বাদ গেছে।
  • san | ১১ আগস্ট ২০১২ ০১:০৮34548
  • না আমার স্ক্যানার নেই তো। হার্ড কপি আছে।
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০১:০৭34546
  • ট্রেনে যা যা খাবার মেলে -
    (আমার লিস্টি)
    ১। আসল ঝালমুড়ি
    ২। ঘুগনি দিয়ে মাখা মুড়ি, নাম ঝালমুড়ি
    ৩। ফটাশ জল
    ৪। সবেদা
    ৫। পেয়ারা
    ৬। শশা
    ৭। বেদানা
    ৮। আমসত্তের ছোট প্যাকেট
    ৯। শোনপাপড়ি
    ১০। পুরি তরকারি
    ১১। ডিমসেদ্ধ
    ১২। কাঁচা মিঠে আম
    ১৩। আচার
    ১৪। ঘটি গরম
    ১৫। দিলখুশ
    ১৬। প্যাকেট পেপসি
    ১৭। ডাবের জল
    ১৮। আমপোড়া শরবত
    ১৯। হজমি গুলি
    ২০। বাদাম
    ২১। সবুজ মটর
    ২২। চানাচুর
    ২৩। কচু ভাজা
    ২৪। আলুর চিপস
    ২৫। (কিসের যেন একটা) চিপস
    ২৬। ছোলা মাখা
    ২৭। ক্রীম রোল
    ২৮। পাঁউরুটি
    ২৯। কটকটি
    ৩০। কলা
    ৩১। ঘুগনি
  • VB | ১১ আগস্ট ২০১২ ০১:০৬34545
  • স্যান, আছো? "দেশ" এ আইভি র গল্পটা কী নিয়ে? তোমার কাছে কি কোনো স্ক্যানড কপি আছে?
  • VB | ১১ আগস্ট ২০১২ ০১:০৩34544
  • টাকাকড়ির সমস্যার বালাই মিটে গেলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে একেকদিন একেকদিকের ট্রেনে চড়ে বসতাম। এইসব লোকাল ট্রেনযাত্রাগুলো নিয়েই রীতিমতন একটা বিশাল ভ্রমণকাহিনি হয়ে যায়, কত সব ছোটোবড়ো জিনিস, কত সব ছোটো বড়ো জায়্গা, বিচিত্র সব অভিজ্ঞতা।
  • VB | ১১ আগস্ট ২০১২ ০০:৫৯34543
  • মেদিনীপুরের দিকের লাইনে আবার সামান্য একটু আলাদা ব্যাপার, খাবার দাবারও একটু স্পেশাল। ভালো চপ পাওয়া যায়। ডাব ওঠে, সেই ডাবের জল পান হয়ে গেলে দা দিয়ে দু আধখানা করে দেয় বল্লে, তখন নরম শাঁস ও খাওয়া যায় ট্রেনে চলতে চলতেই।
    কাঁসাই নদীর কাছে যখন আসে ট্রেন, সেইখানকার দৃশ্যও ভারী চমৎকার।
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৫৭34542
  • গত রোব্বার ট্রেনে একটা জিনিস বিক্রি হচ্ছিলো, তার নাম ঢিন্কা চিকা, ঢিন্কা চিকা।
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:৫৬34540
  • আহা থ্যাংকু। আমার যে কি হয়েছে। সবই ভুলে ভুলে যাই। আকবা।
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৫৬34541
  • পুরি তরকারি মেলে বর্ধমান থেকে। শোনপাপড়ি আর পুরি তরকারি। তবে মাঝরাতে ডিমসেদ্ধ না খেলে রাত্তিরে ঘুম টা ঠিক হয় না। মালদা পৌছে ডিমসেদ্ধ চাই।
  • VB | ১১ আগস্ট ২০১২ ০০:৫৩34539
  • স্যান, লোকালে যদি দিন সাতেক এমনি জাস্ট ফর এক্সপেরিএন্স, ধরো হাওড়া থেকে বালী কি বেলুড় অবধি যাতায়াত করো, তাইলে যা অভিজ্ঞতা হবে, সে অতি বিচিত্র। কতো ধরনের সাজের জিনিস আর খাওয়ার জিনিস যে ওঠে ট্রেনে, তার হিসাব রাখাই কঠিন। আর গানও অনেক রকম শুনতে পাবে। একজন লজেন্সওয়ালী ছিলেন ঐ লাইনে, অতীব ইন্টারেস্টিং চরিত্র, কত রকম মজার কথা যে বলতেন। আরো হরেক ব্যাপার।
    ঃ-)
  • a x | ১১ আগস্ট ২০১২ ০০:৫২34538
  • পুরি তরকারি ঃ-(
  • র২হ | ১১ আগস্ট ২০১২ ০০:৫১34536
  • বহুকাল আগে দিল্লী দূরদর্শনে দর্শকের চিঠিপত্রমূলক একটা অনুষ্ঠান হতো। সেই সময় টিভির খবর শেষে বলা হত আজকের খবর এখানে শেষ হলো। তো কোন এক দর্শক চিঠি লিখেছিলেন, শেষ কেন বলা হয়, সংবাদ তো কোনদিন শেষ হয় না। চিঠিপত্রের উত্তরদাতা শেষ ব্যাপারটাকে ডিফেন্ড করেছিলেন ঠিকই, কিন্তু তার কিছুদিন পর আজকের সংবাদ বুলেটিন এখানে শেষ হল ধরনের কিছু বলা হত।

    অনন্তমদ প্রসঙ্গে মনে পড়ে গেল। আর ইয়ে, আমার কিছু পরিচিত লোক বাংলু খেয়ে ছড়ানোর অবশেষকে বলতো অনন্ত কুয়োর জলে পড়ে থাকা চাঁদ। নেহাৎ বদ লোক আরকি।
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৫১34537
  • দুর পাল্লার ট্রেনে আজকাল শসা, ডিমসেদ্ধ থেকে পেন ড্রাইভ, টর্চ, রেডিও সব মেলে।
  • a x | ১১ আগস্ট ২০১২ ০০:৪৯34534
  • র‌্যাশনালিস্ম
  • VB | ১১ আগস্ট ২০১২ ০০:৪৯34535
  • এইজন্যেই তো কাবুলের পথে সরাইয়ে বলে দিতো "যার যার মাল-জান তার তার জিম্মায় রাখুন।"
    অর্ডার লক্ষ করুন, আগে মাল, পরে জান। ঃ-)
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:৪৮34533
  • আমার ট্রেন নিয়ে একদম আইডিয়া নাই। লোকাল ট্রেনে বিশেষ চড়িনি। সব দূরপাল্লার। সেখানে এসব ভালো ভালো দ্রব্যসামগ্রী কিছুই পাওয়া যায়না ঃ-(
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৪৭34532
  • অমনি হয়। পেটে চার পাঁচ পেগ পরলে অমনি হয়। অই জন্য আমি আমি গুরু কম করছি আর আপিস বেশি করচি এখন।
  • VB | ১১ আগস্ট ২০১২ ০০:৪৬34531
  • ট্রেনে তো নানা রকম জিনিস পাওয়া যায়, অসংখ্য রকম কাভার পাওয়া যায়, কার্ড হোল্ডার ফোন কাভার ডাইরি হোল্ডার গোটানো জাপানী স্টাইল পাখা ও তার কাভার, এমনি পেন, পুঁতির মালা, মাটির মালা, বেনুণীর ডগায় জড়ানোর জন্য উলের একরকম গার্ডার, ক্রুশের বেলফুলগুচ্ছ বেণীর গোড়ায় বাঁধার জন্য-----এরকম অজস্র জিনিস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত