এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১১ আগস্ট ২০১২ ০০:৪৫34530
  • ক্ষী, ভয়ানক ফ্লো.................
    পুউরো হুরিবাবা। ঃ-)
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:৪৪34528
  • যুক্তিবাদের ইংরিজি জানি কি ? পেটে আসছে মুখে আসছে না।
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৪৪34529
  • যা ত্তারা। *পরের বার হবে। ঃ(
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৪৩34527
  • পরের বাল মদ খাওয় অবলে কিছু হয় না। এটা একটা ফ্লো। সেই ম্যানকাইন্ডের শুরু থেকে চলে আসছে। অ্যানালগ ফ্লো। আমরা সেই ফ্লোতেই মদ খাই। কোনো শুরু শেষ নাই।
  • VB | ১১ আগস্ট ২০১২ ০০:৪২34526
  • পঞ্চমুন্ডী বিষয়ে আমার খুবই কৌতূহল। এই আসন কীরকম? খুলিগুলো সব মাটিতে পুঁতে ফেলে চাপা দিয়ে খানিক বেশী মাটি ফেলে উঁচু করে তারপরে উপরটা ভালো করে চৌকো করে বা গোল করে লেপে দেওয়া?
  • pi | ১১ আগস্ট ২০১২ ০০:৩৭34525
  • হ্যাঁ, পাব্লিক হেল্থ।
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:৩৬34524
  • শেষ না হলে পরের বারের মাল খাওয়া শুরু হবে কিকরে?
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৩৫34523
  • মাল খাওয়া আবার শেষ হয় নাকি? অবশ্যি কদিন আগে আজ্জো দার হয়েছিল
  • aka | ১১ আগস্ট ২০১২ ০০:৩৪34522
  • শ্রী সদার কি মাল খাওয়া শেষ?

    একপিস ফ্রেডি।

  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:৩২34521
  • ট্রেনে মেলে মাঝে মাঝে
  • aka | ১১ আগস্ট ২০১২ ০০:৩১34520
  • ট্রেনে সব পাওয়া যায়। কি চাই?
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:৩০34519
  • আজ্জোদা আবার কনফিউজ করে দিল। কার্ড হোল্ডারও হতে পারে। কিন্তু সে ক্ষি ট্রেনে পাওয়া যায়? জানিনে।
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:২৮34517
  • ও সেলফোনের কভার। আচ্ছা।
  • aka | ১১ আগস্ট ২০১২ ০০:২৮34518
  • মান্থলি রাখার খাপ যেমন হয় তেমনই এটিএম রাখার খাপ হয়।
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:২৭34516
  • এটিএমের কভার মানে? ঃ-০
  • bb | ১১ আগস্ট ২০১২ ০০:২৬34515
  • এটিএমের কভার ও হয় নাকি? তাও আবার ট্রেনে ফেরি হয়, কে কেনে এবং কেন- এই সব বিবিধ প্রশ্ন নিয়ে আজ রাতের মত শুতে চল্লুম - দুগ্গা দুগ্গা।
  • aka | ১১ আগস্ট ২০১২ ০০:২৩34513
  • শক্তি দূর্গা হল পার্বতীর অংশ, গণেশ মারা যাবার পরে পার্বতী সবাইকে ধ্বংস করার জন্য তৈরি করেছিল। ঠিক জানি না, তবে এটাই সম্ভাবনা।
  • pipi | ১১ আগস্ট ২০১২ ০০:২৩34514
  • আহা কিকি, তুমি কি আর পুরুষ তাও সেদ্ধ?? তাহলে হয়তো ছুঁড়ে ফেললেও ফেলতঃ-)
  • kiki | ১১ আগস্ট ২০১২ ০০:২২34512
  • ওকে, গুন্নাইট। আবার কাল।
  • kiki | ১১ আগস্ট ২০১২ ০০:২১34511
  • টিম্ভাই,
    হেপ্পি জার্নি।ঃ)
  • kiki | ১১ আগস্ট ২০১২ ০০:১৮34510
  • তারপর আর কি! ঝালমুড়ি খাওয়া, এটিএমের কভার কেনা, পিঠ চুলকোনোর হাত কেনা, দিলখুস খাওয়া আর সাথে সাথে নানান গপ্প করা, শোনা এসব করতে করতে কখন যে পৌঁছে গেলাম। তখন ট্রেন ও প্রায় খালি হয়ে এসেছে, ছোট আপেল যেটা কিনা কুড়ি টাকায় আড়াইশো ছিলো, সেটা পনেরোতে নেমে এসেছে, তখন সিমলাগড় পেরিয়ে গেলো। যাত্রিনীরা দায়িত্ব নিয়ে আমাদের সমস্বরে জানিয়ে দিলো উঠে পরুন। আমরাও স্টেশনে ল্যান্ডালাম। তখন অবশ্যই আমরা দেখার মতো হয়ে গেছি। এদিকে জানতুম যে স্টেশনে গাড়ী থাকবে, ওবাবা! কোথায় কি? বাবুন( সে আমার মেসোর ভাইপো আবার আমার সেজ মাসীর ছোট মেয়ের জামাই) ফোন করে বল্লো, তোমরা রিক্সা পেয়েছো! বোঝো! সে আরেক হ্যাপা। ছোটর তখন গোঁ চেপেছে সে দাদাভাইয়ের সাথে এক রিক্সায় যাবে, আর দাদাভাই এত নিরস যে সে সাফ জানিয়ে দিলো ভাইয়ের সাথে যাবে না। শেষে যে যার মায়ের সাথে উঠে পরলো। আহা পাকা বাড়ী, বিজলি সব সত্বেও কোথায় যেন গ্রাম এখন ও আলাদা। সেকি লোকেদের প্রানের টানে! রিক্সাওয়ালারা দেখেই শুধোলো! ও ভটচাজ বাড়ীতে তো? আসলে মেসোমশাইদের বাড়ী আরেক কারনেও বিখ্যাত। ওদের বাড়ীর খুব প্রাচীন দুর্গা পুজার জন্য। কেউ কেউ বলে আটশো বছরের পুরানো। অত হয়তো না। তবে কয়েকশো তো বটেই। এই দুর্গা ভারী অদ্ভুত। শক্তি দুর্গা না কি যেন নাম। চার হাত এনার। দশ হাত মোটেই নয়। আর সঙ্গে ছানা পোনা থাকেনা। আর মাসীদের বাড়ীর দুর্গাপুজায় আগে নাকি মানুষ, তারপরে মহিষ আর তার ও পরে ছাগ বলি হত প্রতিদিন। আসল দুর্গা মুর্তিটি অষ্টধাতুর। প্রাচীনটি চুরী হয়ে যায়। এখন অবশ্য পুজার সময় আর বলি হয় না। মানে সব্জি বলি হয়, কিন্তু ভোগ নিরামিষ হয় না। আমীষ ভোগ। প্রতিদিন। অথচ শুভ কাজে এদের মাংস করতে নেই। আবার আমার বড়দির বাড়ীতে (রানাঘাটে) মা বুড়োমার পুজোতে আমীষ এক্কেবারে হবে না। এ ছাড়াও মাসীদের মন্দিরের সামনে একটা বাঁধানো পঞ্চমুন্ডীর আসন আছে। মানে মানুষের, সাপের, প্যাঁচার,শিয়ালের আর একটা কিসের খুলির আসন যেন। তো সেই আসন নাকি তার উপর সবাইকে বসতে দেয় না। সিদ্ধ পুরুষ না হলে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে আমি আর আমার ছেলে ভুল করে জুতো পরে তার উপরেই কয়েকবার দাঁড়িয়ে ফেললুম। বোধায় তারা এত বিরক্ত হয়েছিলো যে ফেলে দেওয়ার কথাও ভুলে গেসলো।
  • aka | ১১ আগস্ট ২০১২ ০০:১৭34509
  • টিমের বাড়ি বেড়াতে যাব।
  • san | ১১ আগস্ট ২০১২ ০০:১৬34508
  • টিমকে আমি পোচোন্ডো হিংসে দিচ্ছি। আমার কি আর এ জেবনে কাজাক যাওয়া হবে ? স্তেপ দেখা হবে? ঃ-(
  • VB | ১১ আগস্ট ২০১২ ০০:১৫34507
  • বইগুলো পাঠিয়ে দিলে অক্ষ????? ঃ-?
  • Blank | ১১ আগস্ট ২০১২ ০০:১২34506
  • টিম কি ঐখানে চল্লি? আম্মো যেতে চাই
  • a x | ১১ আগস্ট ২০১২ ০০:১০34505
  • যারা যারা বইলিস্ট চেয়েছিলে, মেইল পাঠিয়ে দিয়েছি।
  • VB | ১০ আগস্ট ২০১২ ২৩:৫৮34504
  • টিম কি আস্তানায় ল্যান্ড করলে?
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:৫৩34503
  • তারপর ছুটে মুটে মহিলা ডাব্বায়,,। মানে ওদিকেরটাতে গিয়ে উঠলাম। একদম ফাঁকা। মনটা একটু কেমন লাগলো। মিনাও বল্লো, ও দিদি ! কেমন হলো বলোতো? একটু বেশী ফাঁকা নয়! আমি বললুম, এই জন্যই তো ছুটে এত এদিকে এলুম। মেসো বলেছিলো কিনা। বলেই দুরের এক ডেলিপ্যাসেঞ্জারকে শুধালুম, এইটে বর্দ্ধমান মেন তো? তিনি ও মাথা দোলালেন। এদিকে আমাদের দুই চিংড়ি দুদিকের জানালায় সেট হয়ে গেছে। আমরাও আলুচানা করছি, আগেরটাতো সিমলাগড়। বুঝলি, সেই স্টেশন পেরোলেই উঠে পরতে হবে।ইত্যাদি। কিছুক্ষন পরে পিছন থেকে প্রশ্ন, কোথায় যাবেন? বৈঁচীগ্রাম। এইরে ! শিগ্গিরি নেমে পরুন। এক্ষুনি ছেড়ে দেবে। এটা সুপার, ব্যান্ডেলের পর সোজা বর্দ্ধমানে থামবে। বোঝো! মালপত্র, ছানা, পোনা, আমাদের হাত পা, শাড়ী, আঁচল, এক কথায় পুরো গোটা এক জাহাজ নিয়ে প্রায় নেমে পরলাম। ঐ মহিলারাও বলে দিয়েছিলেন ছটা পাঁচের গাড়ীতে যান। ওটা সব স্টেশনে থামে। সত্যি খুব হেল্প করেছিলেন। এই যেচে কথা বলা মানুষ গুলোর সত্যি তুলনা হয় না। কিন্তু ঐ যে আমাদের সন্দেহ বাতিক। ঠিক বল্লো তো! নেমেই চলতে চলতে আরো দু চাজ্জনকে পোশ্ন করে একই উত্তর। তখন আবার ছোটরে। আবার ঐ মুন্ডু থেকে স্টেশনের দিকে ফিরে আসা, রাজ্যের ঠেলা খেয়ে সেই ট্রেনে গিয়ে ওঠা। এবং কোনক্রমে সিট পাওয়া।
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:৪৯34502
  • হ্যাঁ পাই। জানতে ইন্টেরেস্ট। গেস করছি পাব্লিক হেল্থ বিষয়ক কিছু।
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:৪৭34501
  • Definition of AFFILIATED
    : closely associated with another typically in a dependent or subordinate position the university and its affiliated medical school

    http://www.merriam-webster.com/dictionary/affiliated

    কেলো বোধহয় স্বীকৃত বলতে দ্বিতীয় মানেটা বোঝাতে চেয়েছেন। ওটা ঠিক স্বীকৃত না - ঐ দ্বিতীয় মানে যেটা লিখেছিলাম - একটা আম্ব্রেলা অর্গানাইজেশনের তলায় এই মর্মে ব্যবহার হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত