এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১০ আগস্ট ২০১২ ২৩:৪৫34500
  • কিকি, বাকিটা কি হল?
  • pi | ১০ আগস্ট ২০১২ ২৩:৪৪34499
  • যুক্ত বা সংযুক্ত ই ভালো লাগছে শুনতে।
  • pi | ১০ আগস্ট ২০১২ ২৩:৪৩34497
  • হ্যাঁ, আমি তো চলেছি বাঃ এর জায়গায়।ঃ)
    অক্ষদা, কাজকম্মো নিয়ে মেইলে লিখবো। এখানে লোকে বোর হয়ে যাবে।
  • kk | ১০ আগস্ট ২০১২ ২৩:৪৩34498
  • আমারও 'কংগ্রেসের সাথে যুক্ত'টাই বেশি ভালো লাগছে শুনতে। 'স্বীকৃত ঠিকাদার' একটু বেশি সাধুভাষা লাগছেনা?

    টিম, ভালোভাবে যাও বাছা, হ্যাপী জার্নি।
  • san | ১০ আগস্ট ২০১২ ২৩:৪১34496
  • আরে কিকির বাকি গল্পটা কোথায় গেল? আওয়াজ দিচ্ছি বলে কাটিয়ে দেয় নাকি? এরম টানটান ভ্রমণকাহিনী !
  • VB | ১০ আগস্ট ২০১২ ২৩:৪০34495
  • সবাই আজ কেমন উড়ি উড়ি কচ্ছে। ঃ-) কেমন একটা পক্ষী পক্ষী ভাব। ঃ-)
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৭34494
  • পাই কোথা যাও? দেশে? কি করবে ওখানে? সব পার্সোনাল প্রশ্ন করছি। সেরকম মনে হলে কাটিয়ে দিও।
  • Tim | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৫34491
  • হ্যাঁ একটু পরেই বেরোবো।
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৫34492
  • কংগ্রেসের সাথে যোগ আছে তার মানে। যুক্ত।
  • কেলো | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৫34493
  • কংগ্রেসের দ্বারা স্বীকৃত ঠিকাদার
  • aka | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৪34489
  • টিম বাউ কি আজ পেলেনে উঠছ?
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:৩৪34490
  • অ্যাফিলিয়েটেড - দুইরকম ভবে ব্যবহার হয়, কোনো কিছুর সাথে যুক্ত বা কোনো কিছুর তলায়। তলায় মানে অর্গানাইজেশনলি।
  • kk | ১০ আগস্ট ২০১২ ২৩:৩২34488
  • 'কংগ্রেস অ্যাফিলিয়েটেড কনট্র্যাক্টর' -- নাও এর মানে করো এখন।

    এরা সব স্বর্গ হইতে বিদায় নিয়ে কোথায় চললো?
  • Tim | ১০ আগস্ট ২০১২ ২৩:৩১34485
  • আর ক ঘন্টা পরেই স্বর্গ হইতে বিদায়। ভাবলেই কেয়ং একটা লাগছে।
  • কেলো | ১০ আগস্ট ২০১২ ২৩:৩১34486
  • ধন্যবাদ পাইদিদি।

    এফিলিয়েটেড মানে কি 'স্বীকৃত' নয় ??? অন্তত ব্যবহার অনুযায়ী।
  • san | ১০ আগস্ট ২০১২ ২৩:৩১34487
  • জিরো জিরো স্টেশন। প্রভু তুমিই সত্য। রানারা।
  • pi | ১০ আগস্ট ২০১২ ২৩:২৯34484
  • হুঁ, গোটাতে চলেছি ঃ)
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:২৫34483
  • আজ ফেয়ারওয়েল? পাততাড়ি গোটালে নাকি?
  • pi | ১০ আগস্ট ২০১২ ২৩:২৪34482
  • এই বই বনাম ই-বই নিয়ে কথা, আর আজই হাতেগরম একটা উদাঃ পেলুম।
    development as freedom এর পিডিএফ ছিল আমার কাছে। খুব পছন্দের বইএর মধ্যে একটা। আজ বস ফেয়ারওয়েলে অন্য আরো বইয়ের সাথে ওটা দিয়েছেন। উনি জানতেন না আমার পছন্দের কিনা বা আছে কিনা। আমার কাছে আছে শুনে বল্লেন বদলে নাও। কিন্তু প্রিয় বইয়ের পাতা উল্টোনোর ইচ্ছেটাই প্রবলতর হইল ঃ)
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:২৩34481
  • একক আশ্চর্য্য হয়ে প্রমান করিলো যে সে নতুন মানুষ।:P
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:২১34479
  • খাচুম খুচুম। স্যানকে আদর কল্লাম।ঃ)

    ক্ষি আশ্চর্য্য, নিয়ে যাই নি তো। এবার অন্ততঃ। ভেবেছিলুম মাত্তর। উফ!
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:২১34480
  • affiliated কি করে নথিভুক্ত হয়? আরো ভালো বাংলা চাইলে সংসৃষ্ট। সংসদের মতে।
  • একক | ১০ আগস্ট ২০১২ ২৩:২০34478
  • বাঁধিয়ে রাখার মতো মানুষ !
  • kk | ১০ আগস্ট ২০১২ ২৩:১৮34477
  • সংযুক্তটাও বেশ শুনতে লাগছে।
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:১৭34476
  • হাওড়ায় টিকিট কাউন্টারে বুদ্ধিমানের মত তিনটে লাইনে তিনজন, মানে আমি, মিনা আর ঋভু দাঁড়িয়ে পরেছি, যার আগে হবে। সেকি টান টান উত্তেজনা, যেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আর তিনজনে একসাথে কাউন্টারের সামনে, শেষে ঋভুকে চান্স দেওয়া হলো। টিকেট নিয়ে গিয়ে সেই বিরাট বোর্ডটার সামনে দাঁড়িয়ে রয়েছি। তাতে লেখা আছে বর্দ্ধমান মেন লোকাল/১৭ঃ ৫৫/D-00 আমরা ছুটে স্টেশনে ঢুকে জিরো জিরো স্টেশন আর খুঁজে পাইনে। শেষে কালো কোটের খোঁজ করে তাকে পেতেই একঝাঁক কোশ্ন ছুটিয়ে দিলাম। এমনকি আমাদের গ্যাঁড়াটাও যেন কি একটা শুধোলো। লোকটা অবাক বিষ্ময়ে এই পল্টনের দিকে তাকিয়ে ধীরে ধীরে যখন বোধ ফিরে পেলো গাঁক গাঁক করে বল্লো(কিরম অসভ্য দেখো) জিরো জিরো আবার স্টেশন হয় নাকি? এখন ও ঠিক হয়নি, তাই। অপেক্ষা করুন নাম্বার ঠিক হলেই বোর্ডে ভেসে উঠবে। সে দেখে চলে যাবেন। বেচারী মিনা লজ্জার চোটে কান লাল করে ফেল্লো। আমার অবিশ্যি লজ্জা পাবার ও সময় নেই। হতচ্ছাড়ারা টাইমের পাঁচ মিনিট আগে স্টেশনের নাম্বার দিলো। চার নম্বর। এবার পাঁই পাঁই করে ছোটো। মেসো বলে দিয়েছিলো যে যত সামনের দিকে এগোবো তত ফাঁকা পাবো।
  • pi | ১০ আগস্ট ২০১২ ২৩:১৬34475
  • কাব্লিদা, কেলোদা, ফোজ্জি, রাতের মধ্যে মেইল করছি।

    এদিকে আমি, এই আমিও কিনা কোথাও ম্যাগি নিয়ে যাই নাই।
  • a x | ১০ আগস্ট ২০১২ ২৩:১৫34474
  • affiliated - সংযুক্ত
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ২৩:১৩34472
  • সেটা হলে কিন্তু হেব্বি হবে। হোস্টেলের বারান্দায় বসে মামনি কেরাচিনির স্টোভে ম্যাগি বানাচ্ছে। বলা যায় না, এককের এই বিজনেস প্ল্যান থেকে বাঙালির আর একটা বিজলি গ্রীল হয়ে যেতে পারে।
  • kk | ১০ আগস্ট ২০১২ ২৩:১৩34473
  • থ্যাংকিউ একক।
  • VB | ১০ আগস্ট ২০১২ ২৩:১০34471
  • রাবড়ি দিয়ে লুচি শিব্রাম খেতেন। আর বলতেন নেশা যদি কত্তেই হয় তো রাবড়ির নেশা করা উচিত।
    ভাগ্যিস তখনো লালুপ্রসাদ জন্মান্নি। মানে কোনোক্রমে জন্মালেও ক্ষমতায় ও খবরে আসেন্নি। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত