এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১০ আগস্ট ২০১২ ২৩:০৮34469
  • স্নেহ ক্রিইই সাঙ্ঘাতিক বস্তু :( এরপর হোস্টেলের ক্যান্টিনে ঠান্ডা পুরি -তক্কারী দেবে তখন কি ম্যাগি বানিয়ে খাওয়াবেন :)
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ২৩:০৮34470
  • কিকি, স্যানকে একটু আদর করে দাও ঃ-)।
  • san | ১০ আগস্ট ২০১২ ২৩:০৭34468
  • আমিও লুচি খেতে ভালোবাসিনা আর বাধ্য না হলে খাইওনা। কিন্তু আমার জন্য কেউ কোনোজন্মে কোনো বিয়েবাড়িতে ম্যাগি (বা অন্য কোনো খাবার) বয়ে নিয়ে যায়নি ঃ-(

    হায় আমরা ক্ষি অনাদরে মানুষ ঃ-(
  • একক | ১০ আগস্ট ২০১২ ২৩:০৬34467
  • কেকে

    নথিভুক্ত
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:০৫34466
  • দেখো

    গুরু কি সবার স্লো লাগছে, না আমার ই দেরী লাগছে?
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:০৩34465
  • হ্যাঁ শিবুদা, দেখি দিকি!
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২৩:০১34464
  • হুঁঃ এরা ছেলেপিলে সামলায় নি, বোঝাই যায়। যেসব মালপত্র লুচী খেতে ভালোবাসেনা তাদের মাদের যে কি জ্বালা আর তোমরা কি বুঝবে।(ফোঁস)
  • Sibu | ১০ আগস্ট ২০১২ ২৩:০০34462
  • তাও তো গ্র্যান্ড ক্যানিয়নের নিচে চা-পাতা, গুঁড়ো দুধ আর গ্যাসের স্টোভ নিয়ে যায় নি! একটু ম্যাগি নিয়ে কচি মেয়েটাকে কি হেনস্থা করছে এরা ঃ(।
  • kk | ১০ আগস্ট ২০১২ ২৩:০০34463
  • অ্যাফিলিয়েটেড এর বাংলা কি?
  • aka | ১০ আগস্ট ২০১২ ২২:৫৯34461
  • যারা ৭৪ এর ওদিকে জন্মেছেন তাদের জন্য। বিয়াপক সিনিমা মনে হচ্ছে।

  • kiki | ১০ আগস্ট ২০১২ ২২:৫৫34460
  • আগের দিন রাতে মিনার ফোন। বেচারী আকূল হয়ে জানতে চাইছে, ও দিদি! সেজেগুজেই যাবে? গিয়ে আর সাজার টাইম হবে? কচি মেয়ে। তায় এদ্দিন বাইরে বাইরে থেকেছে। কাজেই বিয়ের পর আর তার সাজার সুযোগ এসব ক্ষেত্রে আসেনি। তার উপর সে সাজতে ভালো ও বাসে, পারেও, আর তাকে ভালো ও লাগে। আর আমার তো মাথা বোঁ বোঁ করছে। একেতো অফিস টাইমে যেতে হবে। ট্রেনে আদেও উঠতে পারবো কিনা তার নেই ঠিক। তার উপর দুপিস অহিনকূল সামলাতে হবে। দুটো মিলেতো আর দুই থাকে না, এগারো হয়ে যায়। রাগ চেপেই বললাম, সেজেই চল। হাল্কা করে সেজে নিস আর সোনার জিনিস যত কম পারিস পরিস।

    এবং যথারীতি লিষ্টির প্রায় সব ই বাদ দিলাম, ব্রাশ আর জামাকাপড় বাদ্দিয়ে। আর নিয়ম অনুযায়ী সেদিন ই ছেলের বাস দেরী করলো। এই দেরী না হলে আর জিনিস না ভুল্লে আজকাল মনের মধ্যে ভারী খচখচানি হয়। মিনাকে ফোনিয়ে দিলুম যে সাড়ে চাট্টের মধ্যে বিদ্যাসাগরের গলির সামনে দাঁড়া। আমি আসছি। এবং আমি সাউথিন্ডিয়ান পরে, আঁচল কোমরে গুঁজে, পিঠে ব্যাগ নিয়ে, ঋভুকে পাকড়ে যখন অটো থেকে নামলুম, দেখি সে বেচারা কাঁদো কাঁদো মুখে সাজুগুজু করে হনুমানটাকে নিয়ে দাঁড়িয়ে আছে।

    আর সঙ্গে সঙ্গেই বেহালা হাওড়া মিনি ল্যান্ডালো। আরে আমাদের এখেনে বাসেরা ল্যান্ডায়, টেকফ করে, জাহাজের মতো ভাসে, দোলে সব কিছু। এমন বৈচিত্র কোথাও গেলে পাবে নাকো তুমি। সেখেনে উঠেই ফার্স্ট কাজ হলো দুই পুত্রকে দুদিকে সেট করে দেওয়া। আর কিকান্ড! হাওড়ায় বেশ নিরুপদ্রপেই চলে গেলুম। কেবল মাঝে যখন প্রবল ভীর, আর ঋভু আমার উপর বডি ছেড়ে ঘুমিয়ে পরেছে, তখন কোন ফাঁকে পটকা সেটা দেখে উল্টো দিকের সিট থেকে প্রবল চিৎকার ছেড়েছে, এই দাদাভাই! উঠে পর, হাওড়া এসে গেছে। দ্যাখ আমি ঘুমুচ্ছি না। সবাই মোটামুটি তখন আমাদের দেখছে। কেবল ঋভু চোখ খুলে আবার নির্বিকার ভাবে ঘুমিয়ে পরলো। পটকাও সুবিধা করতে না পেরে বললো, আমি বোর হচ্ছি তাহলে আমি কি করবো? কি ভাগ্যি তখন ই গঙ্গা উঁকি ঝুকি মারতে শুরু করেছিলো। আর কোন গোল হয় নি।
  • aka | ১০ আগস্ট ২০১২ ২২:৫৪34459
  • সাবধানে যেও, গিয়ে খবর পাঠিও, রাস্তার বাঁদিক দিয়ে যেও কিন্তু।
  • sosen | ১০ আগস্ট ২০১২ ২২:৫৩34458
  • মানে শুতে যাচ্ছি !
  • sosen | ১০ আগস্ট ২০১২ ২২:৫২34457
  • চললুম। এতক্ষণ ছিলাম, তবে নীরবে।

    নীরবে চলে যাচ্ছি।
  • san | ১০ আগস্ট ২০১২ ২২:৪৫34456
  • যেন চিঁড়ে নাড়ু বেঁধে তীর্থযাত্রায় বেরোচ্ছে। মাইরি।
  • nina | ১০ আগস্ট ২০১২ ২২:৪১34455
  • আরে লুচি বোঁদে তৈরি হতে টেম লাগবে তো ততক্ষণে যদি ক্ষিদে পায় তাই হাতের কাছে সহজ জিনিষ রাখল----মানে ঋভুর ক্ষিদে পায় যদি--কি রে কিকিয়া? নাকি তোরই ক্ষিদে পেয়ে যায়?
    ( কিন্তু তাই বলে বিয়েবড়ীতে ম্যাগি ঃ-০ )
  • aka | ১০ আগস্ট ২০১২ ২২:৩৭34453
  • খ্যাক খ্যাক খ্যাক। কাজের বাড়ি লুচি বোঁদে না খেয়ে ম্যাগি খাবে। খ্যাক খ্যাক খ্যাক।
  • a x | ১০ আগস্ট ২০১২ ২২:৩৭34454
  • বিয়ে বাড়িতে বাক্সে ম্যাগি নিয়ে যাওয়া - এটা বিট করা সিম্পলি টাফ।
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২২:৩৫34452
  • তো অনেকদিন পর মামাবাড়ীর দিকে বিয়ে বাড়ী, আর হবে মাদের সব থেকে কুট্টি বোনের মেয়ের বে, যে কিনা আবার আমাদের বোনেদের গ্রুপের সব চেয়ে ছোট কন্যা। ইনিই বাকি আছে। এরপরে নাতনীরা রেডি লাইনে। তা বলতে আমার মামাবাড়ী তো নেহাত ছোট গুষ্টী নয়, পুরো যাকে বলে রাবনের গুষ্টী।

    এদিকে আমি ঐ শেষ মুহুর্তে কাজ করা পাব্লিক।সবই ভুলে যাই। মা চলে গেলো একদিন আগে। আমি আর মিনা পরদিন মানে শুক্রবার ছানাদের স্কুল করিয়ে নিয়ে যাবো আর শনিবার চলে আসবো এই প্ল্যান। বাবাও সকালে চলে যাবে।অবশ্য চলেও আসবে। বাবা কোথাও থাকে না। তো মা চলে যেতে আমার খ্যাল হলো বোনের জন্য কিছু কিনি নাই। এদিকে সাউথ সিটিতে হুলিয়ে সেল চলছে, ভাবলুম একবার জিগাই, ওরে তোর জন্য সেখেন থেকে কোন ড্রেস নেবো? পরে অবিশ্যি পিছিয়ে গেলাম। সে ডানপিটে মেয়ে তো হ্যাঁ বলে দেবে। তারপর সেই আমাদের রাবনের গুষ্টি প্লাস তাদের ভটচাজ গুষ্টির যা কেত্তন শুরু হবে! মাঝে পরে আমার মা আর ছুটকি চাপ খাবে। কি দরকার বলে কাটিয়ে দিলুম। ট্রাডিশনাল গিফট ই নিলুম।

    এবার শুরু হলো লিষ্টির পালা। আর ভুলে যাবো জেনে একটা পুঁচকে ডায়েরীতে লিখতে থাকি কি কি নেবো।গুচ্ছের ভুলভাল লিষ্টিতে ভরে উঠছে।ব্রাশ, পেষ্ট, তোয়ালে, স্লিপার,সেফটিপিন, চিরুনী, সাবান, ম্যাগী(ব্রেকফাস্ট কাজের বাড়ীতে কখন হবে তার কি ঠিক আছে?) হাড্ডি গাড্ডি। শেষ্মেষ দেখা গেলো কিনা একটা গাম্বাট ট্রলি ভর্তি হয়ে যাবে এমন ধারা জিনিস হয়ে যাচ্ছে।ওদিকে যেদিন রাত্রে যাবো তার পরদিন দুকুরে চলে আসবো।
  • aka | ১০ আগস্ট ২০১২ ২২:২৯34451
  • আমি এখন তাইচি পদ্ধতিতে কাজ করছি।
  • কেলো | ১০ আগস্ট ২০১২ ২২:১৯34450
  • পাইদিদি,
    পারলে একটু দেরী করেই মেলটা দেখুন। কারন কাল কাব্লীদার ওখানে যাব বলেছিলাম, কিন্তু মনে হচ্ছে সোমবার বা মঙ্গলবারের আগে যেতে পারব না। তাই তাড়াহুড়ো না করে আস্তে ধীরে জানান।

    সৈকতদা,
    মনোজবাবু প্রিন্টারের কাছে কয়েক পিস বই পড়ে আছে বলে জানিয়েছিলাম। সেগুলোর কি গতি হবে জানতে চেয়েছিলাম। আপনি সেটার এখনও জবাব দেন নি। ভাবছি সেগুলো তুলে নিয়ে নিয়ে আস্তে আস্তে কাব্লীদার বাড়ী পৌঁছে দেব কিনা।

    কাব্লীদা,
    কাল আপনার ওখানে যাব কিনা সেটা কাল সকালে ফোন করে আপনার সঙ্গে কথা বলে নেব। কাল দুপুরে আমার কাছে একজনের আসার কথা আছে, তিনি আসবেন কিনা কাল জানাবেন। তাই তিনি না জানালে আপনাকেও আমি ঠিক করে কিছু জানাতে পারছি না।

    ভাটিয়ালীতে ঢুকে দেখি প্রচন্ড মারপিটের আলোচনা চলছে। উত্স খুঁজতে গিয়ে দেখালাম দে দির একখানি পোস্ট। আচ্ছা! গুরুতে আত্মরক্ষা সম্পর্কে কোন টই আছে কি ???
  • san | ১০ আগস্ট ২০১২ ২২:১২34448
  • আমাকেও এবারে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হবে। নেহাৎ কঠিন পরিশ্রমের কাজ বলে হয়ে উঠছেনা।
  • | ১০ আগস্ট ২০১২ ২২:১২34449
  • একটু নজর দিয়ে দিলুম। নিঘ্ঘাত পেট খারাপ। কেউ ঠেকাতে পারবে না ঃ))
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২২:১১34447
  • আর বেশিক্ষন থাকবে না। ঃ)
  • | ১০ আগস্ট ২০১২ ২২:০৬34446
  • অ্যাঁ, এখনো আছে?
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২২:০৪34445
  • ঐদেখো! ভাগ্গি বল্লে। মা কাল দিয়ে গেসলো। তালে গোলে ভুলে গেছি।
  • একক | ১০ আগস্ট ২০১২ ২২:০৩34444
  • আকা

    সে ভুটান রাজের প্রাইভেট গার্ড দের একজন। অমন মেয়ে আম্মো এক পিস ই দেখেছি :)
  • kd | ১০ আগস্ট ২০১২ ২২:০১34443
  • পাইদিদি, গতকাল একটা মেল ভেজেছিলুম - হয়তো দেখে উঠতে পারো নি। এমন কিছু না - সময় পেলে (তাড়াতাড়ি হ'লে ভালো হয়) কেলোকে যদি দে'স এর নাম আর ফোন নম্বর মেল করে দাও তাহ'লে ও গিয়ে বইগুলো দিয়ে আসতে পারে। এই আর কি।
  • | ১০ আগস্ট ২০১২ ২১:৫৮34442
  • কিকি, কেষ্টোর জন্মদিনে তালের বড়া আর মালপো খেলে নাকি?
  • | ১০ আগস্ট ২০১২ ২১:৫৫34441
  • ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত