এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২১:৫৩34440
  • অ! আমায় দালানে থাগতে হয়। কুনো প্রাইভেসি নেই। ছিঃ। আমি হিমালয়েই যাবো। তেতলা নয়।

    এইবার বেঙী এসে বলবে সে যাবে আর একলা। সবেতেই কম্পিটিশন। আর ভাল্লাগেনা।
  • kiki | ১০ আগস্ট ২০১২ ২১:৫০34439
  • এরে! আমার তালে তাইচি শেখা উচিত ছিলো। তা যাগ্গে, আঃকঃবাঃ।

    যাগ্গে এই ফেবু, বন্ধুত্ব, ইঃ তালে আমিও আমার দুঃখুটা ঝেড়ে যাই। অ্যাকবার (যদিও তখন আমি খুব ভেবে এগোই, পিছোই এরম ধারনা ছিলো) তো, গুরুর এক দাদার ফ্যান হয়ে তারে রিকো ভেজেছিলুম, নাম নেবো না। তো গদগদ হয়ে তারে বলে এলুম, আপনি উনি তো? আমি কিকি। তিনি হ্যাঁ বলে অ্যাডালেন। পরের দিন না দুদিন পরেই বার করে দিলেন। অথচ তাঁর সাথে কোন কথাই হয়নি, ঝগড়া হয়নি, কিচ্ছু না। খুব দুঃখু পেয়েছিলুম। তারপর থেকে গুরুর লোকেদের এট্টুস ভয় পাই। আরেকজন আমায় বের করে দেছে। তবে সে মনে দাগা পেয়ে, নিশ্চুপে করেছে। কিছু মনে করিনি। আগেই বলে যাই বাবা।

    আর অবিশ্যি সেভাবে দেখতে গেলে অত কারোর সাথে কথাও হয় না, কেবল ভালো লাগে যাদের তাদের দিয়ে ঘর ভরিয়ে রাখি, এইমাত্র। সে আমার অদ্ভুত রোগ। কথা বলি ছাই না বলি চাদ্দিকে সবাই থাকবে এটা ভাবতে বেশ ভাল্লাগে। ছোট বেলায় কেউ মানে বন্ধুরা বা যে কেউ কোথাও গেলে কেমন যেন মন খারাপ হয়ে যেত।সেরম। ব্যস।
  • aka | ১০ আগস্ট ২০১২ ২১:৩০34438
  • ডেথ অফ টেন পেসেস মানে কি এইরকম কিছু? এককের বন্ধু পারে? বাপরে।



    আমি অবশ্য ঘুমিয়ে ঘুমিয়ে পারি।
  • Blank | ১০ আগস্ট ২০১২ ২১:০৪34437
  • আমি খুব স্লো মুভমেন্টে কাজ করি ছুটির দিনে। একটু চাপ লাগে না। একটা ফোন ধরতে অন্তত ঘন্টা খানেক সময় নি।
  • Ishan | ১০ আগস্ট ২০১২ ২০:৫৯34436
  • কেন? ভাট করা? সে কি কাজ নয়?
  • san | ১০ আগস্ট ২০১২ ২০:৫৮34434
  • থ্যাংকু।
    স্লো মুভমেন্টে যেকোনো এক্সারসাইজ করাই বেশি টাফ। খানিক রেজিস্ট্যান্স ট্রেনিং করতে গিয়ে বুঝেছিলাম। এককালে।
    এই তাই চি একটু পড়ে দেখতে হয়।
  • একক | ১০ আগস্ট ২০১২ ২০:৫৮34435
  • অঙ্ক আর কবিতা আর সেক্স এই তিনটে জিনিষ বাদে সব কাজ ই কাজের অজুহাত :|
  • Ishan | ১০ আগস্ট ২০১২ ২০:৪৭34433
  • কিন্তু এতো স্লো করলে সে তো স্লো কুকারে মাংস রাঁধা হয়ে যাবে। লোকে সারাদিনই তাইচি করবে নাকি? আর কজ কম্মো নেই?
  • | ১০ আগস্ট ২০১২ ২০:৪৬34432
  • একক, দারুন জানতুন না।
  • | ১০ আগস্ট ২০১২ ২০:৪৪34431
  • অক্ষ, আমাকেও পাঠাও পিলিজ।

    আর আমি তিনতলায় থাকি এবং তাতে প্রচন্ড হাওয়া আসে। কারণ আমার বাড়ীর তিনদিকে মাঠ, শুধু মাঠ। তবে দুদিকের মাঠে ভিতপুজো হয়ে গেছে, কাজেই বছরখানেকের মধ্যেই ভরে যাবে সম্ভবতঃ
  • একক | ১০ আগস্ট ২০১২ ২০:৩৫34430
  • মার্শাল আর্ট নিয়ে বিশাল কিছু লিখে ফেলার মত ফান্ডা বা প্র্যাকটিস কোনটাই আমার নেই। এসবের জন্যে কোনো সার্টিফায়েড ডান কিম্বা অভিজ্ঞ লামা হচ্ছে ঠিকঠাক লোক। আমি নিজে কিছুদিন কিক বক্সিং শিখে তারপর পাহাড়ে একটা এক্সিডেন্ট করায় ২ বছরের জন্যে সব ছেড়ে দিতে হয়েছিল।

    এনিওয়ে, এক কথায় তাই চি হলো সিল্কের কাপড়ের মতো। সিল্ক দেখতে সুন্দর, ছুঁতে নরম কিন্তু তাই বলে চাইলেই ছিঁড়ে ফেলা যায়না ! যে সিল্ক এর কাপড় দেখলে আমরা মোহিত হই তাই দিয়ে কষে হাত বেঁধে দিলেই বোঝা যায় সিল্ক এর কি জোর। তাই চি ঠিক এটাই করে। ভেতর থেকে স্ট্রেন্থ বাড়ায়। তাই চি র দর্শন বুঝতে গেলে তাও ফিলোসফি একটু পড়া থাকলে ভালো।

    ফার্স্ট অফ অল, স্ট্রেস কমায়। মেডিটেশন এবং আরও কিছু প্রসেস আছে। এই মেডিটেশন গুলো ঠিক ওই ধর্মগুরু দের বলে দেওয়া বা সায়কায়াত্রিস্ট দের প্রেসক্রাইব করা মেডিটেশন এর মতো নয়। প্র্যাকটিস করলে বুঝবেন।

    সেকন্ডলী, স্লো ডাউন করে। আমাদের একটা ভুল ধারণা থাকে যে দুমাদ্দুম হাত-পা ছুঁড়লে বোধ হয় খুব ভালো এক্সারসাইজ হয়। এটা ভুল। ধরুন একটা পা অর্ধেক তুলে ভীঈঈইশোন স্লো মুভমেন্ট এ কার্ভ ধরে নাবিয়ে আনতে হচ্ছে। কয়েকবার করলেই বোঝা যায় যত স্লো মুভমেন্ট মাসল এর ওপর তত চাপ পড়ে। ধীরে ধীরে ইন্টারনাল মাসল বিল্ট হয়। অথচ চোট পাওয়ার সম্ভাবনাও থাকে না। এটার প্রভাব মাথাতেও পরে। যাদের দুমদাম ডিসিশন নেওয়া, রেগে গিয়ে ঝামেলা পাকানো এইসব দুর্বলতা আছে সেগুলো আস্তে আস্তে কাটে।

    আজকাল মর্ডান স্কুল এর লোকেরা তাই চি করে অনেক ফাস্ট মুভমেন্ট এ। ওই মুখ দিয়ে "হু হাঁ" করাটা খুব জনপ্রিয় হয়েছে সিনেমা দেখে দেখে। কিন্তু ক্লাসিকাল তাই চি এরকম নয়। ভুটানে আমার একটি পরিচিত মেয়ে ( ওখানে স্কুল লেভেল থেকে তাইকোন্দ মাস্ট ) রয়াল আর্মি তে ছিল। করিয়া থেকে নিনজা ট্রেইন্ড। আমরা অনেকেই "ডেথ উইদিন টেন পেসেস " এর নাম শুনেছি। শি নিউ দ্যাট। কিন্তু তাকেও দেখেছি বহু সময় ধরে তাই চি প্র্যাকটিস করতে। শুধু কনসেন্ট্রেশন বারাবার জন্যে।
  • | ১০ আগস্ট ২০১২ ২০:২৬34429
  • আকা, আমার কিছুতেই ডাঙ্কিন ডোনাটসের কফির টেস্ট মনে পড়ছে না। আর আমি এখন সারাদিনে মাত্র এক কাপ কফি খাই।
  • sosen | ১০ আগস্ট ২০১২ ২০:১০34428
  • খাইসে আমি তো আপিস গিয়ে রেস্ট করব ভাবছিলাম।
  • san | ১০ আগস্ট ২০১২ ২০:০৮34427
  • সোসেন ঠিক করে রেস্ট নিও। যা রেস্ট্রিকশন থাকবে মেনে চলো। একবার দশদিনের রেস্টকে ইগনোর করার ফলে আমার কড়ায় গণ্ডায় চারমাস ছুটিতে থাকতে হয়েছিল। বাড়িতে থাকতে খারাপ লাগলে আমার এই পোস্টটা মনে কোরো।
  • kk | ১০ আগস্ট ২০১২ ২০:০৭34424
  • 'ওয়েলকিন মানে আকাশ' ইতি তোমার মা তে তো ছিলো না। পলাশে কিনা মনে নেই। ওটা আমি বেশিবার পড়িনি। ভালো লাগতোনা, সব কেমন বাজে ভাবে শেষ হলো!!
  • 4z | ১০ আগস্ট ২০১২ ২০:০৭34425
  • আমি এখন মন দিয়ে অপিস কচ্চি। পরে লিখব। ঃ)
  • nina | ১০ আগস্ট ২০১২ ২০:০৭34426
  • সংসার দরিয়ায় কোনো একদিকেই পুরোটা ঝুঁকে পড়লে নাও বাওয়া কঠিন হয়ে পড়ে---এক বৈঠায় নাও বাইবে মাঝি---বেশ শক্ত কাজ---আবার একগাদা ঐঠা হলে শনশন করে চলতে থাকলে জীবনটাকে বোঝার আগেই খতম--দুর বাবা কি যে ঠিক কি যে না---বুঝিনা--এদিকে জীবনের বিকেলবেলায় বসে আছি!
  • sosen | ১০ আগস্ট ২০১২ ২০:০৬34423
  • রাইট- ইতি তোমার মা।
    উফফফফ এই দুটো বই পড়ে কি কান্না কি কান্না
    আর ডোরাকাটা জামা?
  • | ১০ আগস্ট ২০১২ ২০:০৪34421
  • ইতি পলাশে 'ওয়েলকিন মানে আকাশ'; ছিল নাকি 'ইতি তোমার মা' তে?
  • san | ১০ আগস্ট ২০১২ ২০:০৪34422
  • আজ্জোদা একটু গুলিয়েছে ওটা ইতি পলাশ নয় ইতি তোমার মা।

    কেকেদি ঃ-)
  • nina | ১০ আগস্ট ২০১২ ২০:০৩34419
  • আরে সোসেন রেস্ট মানে নিজের মনমতন করে সময় কাটানো---অপছন্দের কেউ বা কিছু এলেই--আমি এখন রেস্টে বলে কাটানো যায়----তারপর নিজের যেমন ইচ্ছে থাক তিনতলায়---সে তুমি দৌড়েই বেড়ালে না হয় ঘরময় ঃ-)
  • aka | ১০ আগস্ট ২০১২ ২০:০৩34420
  • আছে আছে সূক্ষ্মভাবে আছে। ঐটা ধরতে পারলেই আমার মতন ক্যারাটে এক্সপার্ট হয়ে যেতে।
  • sosen | ১০ আগস্ট ২০১২ ২০:০১34417
  • ইতি পলাশ এ ক্যারাটে কই? আকা?
    নিনাদি- আমি আর রেস্ট করতে চাই নাআআআআআঅ
  • kk | ১০ আগস্ট ২০১২ ২০:০১34418
  • স্যানের ৭-৪৮ এর পোস্টের প্রতিটি লাইনের সাথে আমি ১০০ ভাগ সহমত। এতবেশি মিলে গেলো দেখে বেশ লাগলো :)।
  • nina | ১০ আগস্ট ২০১২ ২০:০০34415
  • ধ্যেত্তেরি! * দশদিন
  • sosen | ১০ আগস্ট ২০১২ ২০:০০34416
  • আমি একবার নিউ জাস্সী তে তাই চি শিখতে গেলাম।
    লোকটা আমার দিকে ভুরু কুঁচকে দেখে বলল-ওভারওয়েট। পাশের জিমে দু মাস ওয়ার্ক আউট ও করতে হবে সাথে সাথে। দু দিন তাই চি- তিনদিন জিম।

    চলে এলাম রেগে :(
  • nina | ১০ আগস্ট ২০১২ ১৯:৫৯34413
  • দ্সহ দি ই ই ন? কি মজা পুরোটাই কি তিনতলায় থাকবে? রিয়েল রেস্ট ? সোসেন? তাড়াতাড়ি সেরে ওঠ।
  • san | ১০ আগস্ট ২০১২ ১৯:৫৯34414
  • কমন পড়েছে তো লেখো না রে ভাই।
  • nina | ১০ আগস্ট ২০১২ ১৯:৫৮34411
  • আম্মো একমত এককের সঙ্গে--তিনতলা /চিলেকোঠা আমারও আছে---এসি ফেসি কিচ্ছু লাগবেনা কারণ তাহলে ক্ষেউ এসে বিরক্ত করবেনা--আহ!
  • aka | ১০ আগস্ট ২০১২ ১৯:৫৮34412
  • এছাড়াও আমি ইতি পলাশ পড়েছি। অতএব থিওরেটিকালি আমি প্রায় সবই জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত