এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১০ আগস্ট ২০১২ ১৫:৫১34290
  • মাইরি, ঈশেনের "অনুসন্ধান" আবার শোষণ হয়ে গেছে। যেটাই টাইপ করি সার্চ মুখ বেঁকায়। দুর্গ গর্মেন্ট কলেজের লাইব্রেরিয়ানের মত। বই চাইলে স্লিপ ভাল করে না দেখেই বলে দিত--পাওয়া যাচ্ছে না!~

    হেল্প! হেল্প!
    কেউ কুরু কুরু স্বাহা তুলে দেবেন বা লিং দেবেন? দয়া করে? খুব আর্জেন্ট দরকার।
  • | ১০ আগস্ট ২০১২ ১৫:২৬34289
  • আমাকে তুমি খোলা পাতায় লিখলে ঃ আমার লেখা পড়ে তোমার ঘেন্না হচ্ছে। ( exact wording মনে নেই )।

    আমি তার উত্তরে লিখলাম ' তোমার ঘৃনা আমি গ্রহন করলাম' ( এই টাএকদম ঠিকঠাক মনে আছে)

    তার উত্তরে তুমি লিখলে ঃ ঘৃনা একটা শক্ত শব্দ ইত্যাদি.... ( এটা ও ঠিক ঠাক মনে নেই)

    এর পরের বলে দিতে হবে হবে তুমি কেন অন্য দলে?

    বললে বিশ্বাস করবে না কে কে আমাকে ভালোবাসে সে ই লিস্ট আমি ও তোমাকে দিতে বিন্দুমাত্র আগ্রহী নই (ঘেন্না করার লিস্টের মত ও ই)

    বোধি দা, আজকের ভাট প্রথম থেকে পড়ো। তাহলে বুঝবে
  • de | ১০ আগস্ট ২০১২ ১৫:১৩34288
  • একক -- সব তাই চি ক্লাস গুলো ওয়েস্টার্ন লাইনে -- ভিলেপার্লে, আন্ধেরি, জুহু -

    চেম্বুরে এই একটা পেলাম -- কি জানি কেমন হবে--

    http://www.sevangee.com/chembur.htm
  • i | ১০ আগস্ট ২০১২ ১৪:৫৪34287
  • ব,
    কে তোমাকে ভালোবাসে/ বাসে না আমার জানার আগ্রহ নেই কিন্তু আমাকে তাদের কোনো একটি দলে ভেড়ালে প্রমাণ দেখাতে হবে খোলা পাতায়।

    হ, আমি রাগি না। রাগার জন্য মিনিমাম একটা সম্পর্কের দরকার হয়। এক্ষেত্রে .. যাগ্গে। না, কাটাবো না। দুঃখিত।
  • h | ১০ আগস্ট ২০১২ ১৪:৪৪34285
  • ইন্দ্রাণী দি আর ব্রতীন, কাটাও। কি ভাবে তর্ক শুরু হল বুঝতে পারছি না। রেগে যেয়ো না। বেশি দিন রাগ রাখা যায় না, সেও একটা জেনুইন সমস্যা। প্লিজ?
  • | ১০ আগস্ট ২০১২ ১৪:০০34284
  • সে গুরু তে অনেকে করে। আমি তাদের এক এক জনের নাম জানি। কিন্তু খোলা পাতয় লিখতে যাবো কেন। ঃ))

    গুরু তে আমকে অনেকে ভালো ও বাসে। তাদের জন্যে ই এখানে আসা।
  • i | ১০ আগস্ট ২০১২ ১৩:৫৭34283
  • সেই ইকুয়েশনটা কি স্পষ্ট লেখো।
    আর ব্যক্তি তোমাকে ঘেন্না করি তাও 'আমরা'-সেটাও প্রমাণ করো।
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:৫৫34282
  • 'ঘেন্না' শব্দ টির প্রমান দিতে পারি। ও ই অবধি ও আমার ক্ষমতা।

    'দলবাজ' কখন বললাম?

    বললাম কিছু কিছু ইক্যুয়েসন আগে জানতাম না এখন জানি।
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:৫৩34279
  • সোসেন, কাঁধ কেমন?
  • i | ১০ আগস্ট ২০১২ ১৩:৫৩34280
  • আমি ছাড়ব না। সরি।
    আমাকে দলবাজ বললে তার প্রমাণ দিতে হবে। ব্যাস।
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:৫৩34281
  • কালকে কংকলের জন্যে দু দুটো নেমতন্নো মায়া হয়ে গেল। একটা বাড়ি থেকে তালের বড়া, মালপো ইত্যাদি দিয়েছিল। যা পাওয়া যায়।
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:৫১34278
  • হমমম। গুড কোয়েশ্চেন।ঃ)
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:৫০34277
  • পিছিয়ে দেখি ব্যাং স্বিধায় ভুগছে। ব্যাংকে বলিঃ কিচ্ছু ভুল কর নি, খুবই ঠিক করেছ। হতে পারে বাবা-মা'র পরেই এই অচেনা শহরে ছেলেটি ঐ লোকটাকেই সবচেয়ে বেশী চেনে, তাই হয়ত গুটিয়ে আছে। অথবা এইটুকু বয়সেই এত কিছু দেখে ফেলার চাপে চেপ্টে গেছে বেচারা। ওকে একটু সময় দাও।

    আবার বলি (গাঁকগাঁক করে) তুমি কিচ্ছু ভুল কর নি।
  • de | ১০ আগস্ট ২০১২ ১৩:৪০34276
  • সোসেনের "রাদ্দুপুরে রাগারাগি " দেখলে ভাল্লাগে ;-)
  • de | ১০ আগস্ট ২০১২ ১৩:৩৯34275
  • ইন্দ্রাণী-দি আর ব্রতীন দুজনকেই শান্ত হওয়ার আবেদন জানিয়ে আমি মিটিনে গেলাম -- প্লীজ!!

    আফটার অল "মায়াপাতা"!! ছাড়ো না দুজনেই --
  • sosen | ১০ আগস্ট ২০১২ ১৩:৩৫34274
  • ক্ষী কান্ড!
    ইন্দ্রানীদি- ঘরের মধ্যে একটু আধটু মতান্তর হয়ে থাকে, তাতে এমন সকল উক্তি ও হয়ে থাকে যার আদপেই কোনো বিশেষ অর্থ নেই। দলবাজি র আর কি আছে এখানে বল-
    প্লিজ দিলপে মত লো

    ও বতিন্দা- অমন দিনদুপুরে রাগারাগি দেখলে দু:খু লাগে। মিটিয়ে ফেলুন, তাপ্পর খাওয়া দাওয়া ভুরি ভোজ!
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:৩০34273
  • ১। অন্য রা অনেক কিছু লিখেছিল কিন্তু 'ঘেন্না' শব্দা টা টা লিখেছিলে তুমি। এখন পারবো না। উইক এন্ডে দেখবো। তোমার পোস্ট টা খুঁজে বার করতে।

    ২। আন্ডার লাইন ইক্যুএসন তো আমরা সবাই জানি। সেটা আবার নতুন করে বলার কি আছে।
  • de | ১০ আগস্ট ২০১২ ১৩:২৯34272
  • একক,

    আমি আলোচনায় বসে কখনো রাগ করিনা -- রাগ করবো কেন?

    আমি তো মার্শাল আর্ট জানিনা, অনেক কিছু নতুন জানতে পারলাম আপনার লেখা থেকে। অনেক ধন্যবাদ দিই প্রথমেই।

    "তাই চি" এখানে বম্বেতে কাছাকাছি কোথায় শেখানো হয় তা অবশ্য জানিনা, তবে খোঁজ নেবো। নাহয় আমিই শিখবো ঃ))।

    মেয়ে এমনিতে শান্তই তবে অন্যায় কিছু হতে দেখলে ও ঝাঁপাবেই -- একটু মারকুটেও আছে, ক্লাসের ছেলেরা বেশ ভয় পায় দেখেছি আমি ঃ)) -- মোদ্দা কথা ন্যাকামো ব্যাপারটা একদম আসে না তার -- তবে আপনি প্রথম পয়েন্টটা যেটা বল্লেন মাথায় রাখবো --

    তবে "ওম্যানলি" বলতে কি বোঝায় সেটা খুব স্প্ষ্ট নয় আমার কাছে, এদ্দিনেও ঃ))
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:২২34271
  • আমি বুঝেছি তো। :-)
    আর ইয়ে, আমিও ভুক্তভোগী তো। :-I
  • i | ১০ আগস্ট ২০১২ ১৩:১৯34270
  • দ,
    সচরাচর বিরক্তি লাগে না। কিন্তু আমার যে আচরণের ইঙ্গিত করা হয়েছে, সেটা খুব হীন একটি আচরণ। দলবাজি আর কি। সেজন্যই এভাবে লিখছি। কোনদিন এভাবে লিখি নি মায়াপাতায়।
  • i | ১০ আগস্ট ২০১২ ১৩:১৭34268
  • ব,
    প্রতিটি উত্তর আমার এই খোলা পাতায় চাই।
    'তোমরা' শব্দে আর অদ্ভূত ঐ 'আনডারলাইন ইকুয়েশন ' শব্দবন্ধর মধ্যে একটা ইঙ্গিত আছে। যেটি আমার এ যাবৎ পালিত আচরণ ও বিশ্বাসের কাছে একটি অত্যন্ত হীন আচরণ।
    তোমার উত্তর আমার চাই প্রমাণসহ। এই খোলা পাতায়।
    আমার দলবাঁধা প্রমাণ করো নতুন পুরোনো সব পাতা ঘেঁটে। মাথা নীচু করে বেরিয়ে যাবো।
    অপেক্ষা করছি।
  • | ১০ আগস্ট ২০১২ ১৩:১৭34269
  • i কে,

    খুব বিরক্ত লাগলে 'রা-না-রা' জপ করলে কমতে পারে। তবে শিওর শট হল বেশ ঝাল ঝাল আলুকাবলি বা চুরমুর খাওয়া।
  • sosen | ১০ আগস্ট ২০১২ ১২:৫৩34267
  • একদম সোজা। দুগ্গা দুগ্গা।
  • Prongs | ১০ আগস্ট ২০১২ ১২:৫২34265
  • বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গঙ্গা পেরিয়ে গেছি, এদিকে নামলে চিনতে পারবো না। তাচ্চেয়ে বিটি রোড ধরাই মনে হয় ভালো - একদম সোজা বিটি রোড ধরে যেতে হবে মনে হল ম্যাপ দেখে। থ্যাঙ্কু।
  • sosen | ১০ আগস্ট ২০১২ ১২:৫২34266
  • বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ভেঙ্গেছে। উল্টা ডাঙ্গা- শ্যামবাজার হয়ে যান।
    আমিও একটু পর ঐদিকে যাব। টবিন রোড।
  • kc | ১০ আগস্ট ২০১২ ১২:৫১34264
  • সেক্টর ফাইভ - উল্টোডাঙ্গা - অরবিন্দ সেতু - সার্কুলার রোড - ডানদিকে সোজ্জা - বিটি রোড - বাঁদিকে আইএসাই।
  • sosen | ১০ আগস্ট ২০১২ ১২:৫০34262
  • আই এস আই বিটি রোডে তো।
  • dukhe | ১০ আগস্ট ২০১২ ১২:৫০34263
  • অজ্জিত, উল্টোডাঙা শ্যামবাজার বি টি রোড হয়ে যেতে পারেন। আবার রাজারহাট বেলঘরিয়া এক্সপ্রেসওয়েও ধরতে পারেন। যদিও ওখানে যে রাস্তাটা ধরে ডানলপের দিকে বেরোতে হবে, জানা না থাকলে মুশকিল, দক্ষিণেশ্বর ঘুরে আসতে হবে নইলে।
  • i | ১০ আগস্ট ২০১২ ১২:৪৯34261
  • ব,
    এভাবে বোধ হয় কোনদিন কাউকে লিখি নি।
    কিন্তু ১। পুরোনো পাতা খুঁজে বের করে দেখাও যে আমি তোমাকে ঘেন্না করি কোথায় লিখেছি এবং দলবেঁধে লিখেছি।
    ২। তোমরা বলতে কি বোঝাচ্ছ ব্যাখ্যা কর।
    ৩। আনডারলাইন ইকুয়েশন কি স্পষ্ট লেখ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত