এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ০৯:৫৮519454
  • এখোন তো সব ভুলে গেছি। ঠিক ঠাক মনে পরে না।

    কিন্তু আবাপ সিংগুরের ঘটনায় তিনোকে সাপোর্ট করেছিলো ? এরম তো মনে হচ্ছে না। যদ্দুর মনে পরছে ঘটেছিলো উল্টোটাই।

    আর কারুর কিছু খ্যাল আছে ?
  • bb | 127.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১০:২৪519455
  • এইতো গুলিয়ে দেওয়া অতি বামেরা সক্রিয় হয়ে উঠেছেন। সেই নন্দীগ্রামের কুমিরে খাওয়া শত শত লাশের মিথ্যা কোথায় গেল? কোথায় গেলেন সেই হাজার হাজার লাঞ্ছিত মায়ের কাহিনী। লোক খেপিয়ে মমতার হাত থেকে তামাক খেয়ে তাকে ক্ষমতায় এনে এখন এনারা মুখ লুকাবার জায়গা নেই বলে সিপিএমের কথা বলেছেন। সিপিএমের নন্দীগ্রামে মানুষ মারা যেমন কেউ সমর্থন করে নি, তেমনি এটাও কি জানা যাবে এই লোক্গুলিকে ভুল বুঝিয়ে খেপিয়েছিল কারা?
    বিকল্প মানে খালি কানোরিয়া মিলের শ্রমিকদের ক্ষেপানো নয়, আজ পর্যন্ত সেই সমস্যার কোন সমাধান হয়েছি কি?? গোবরডাঙ্গা না ঘ্ঘুডাঙ্গায় উচ্ছেদ নিয়ে কি হোল? শখের মাওবাদীরা কোথায় গেল?
    খালি সিপিএমকে গালি দিতে পারলেই এদের বাম সত্তা খুশি হয়। অথচ অন্তজঃ মানুষের অধিকার নিয়ে বামফ্রণ্টের যে সাফল্য সেটা এনারা স্বীকার করেন না। ৩৪ বছর বাম শাসনের পর কেন জঙ্গলমহলে বা টোটপাড়ায় মানুষ খেতে পায় না সেটা আলোচ্য বিষয় হয় না। সেই নিয়ে কিন্তু এই ১৮ মাসে কোন আন্দোলন হয়নি।
  • pinaki | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১০:৩৪519456
  • ব্যাস, এয়ে পড়েচেন। ঃ-)
  • pi | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১০:৪৩519457
  • ৩৪ বছর বাম শাসনের পর জঙ্গলমহলে বা টোটপাড়ায় মানুষ খেতে পায় না, সেটা অন্ত্যজ মানুষের অধিকার নিয়ে বামফ্রণ্টের সাফল্য ? ঃ)
  • lcm | 34.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১০:৫৫519458
  • ঐ ন্যানো হাইপ তো গ্যাসে গিয়া।
  • lcm | 34.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১১:০৪519459
  • বামফ্রন্টের ৩৪ বছর খুব ভালো ছিল, তার আগের ৩০ বছর এক্কেবারে যাচ্ছেতাই, পরের ৩০ বছর (এখনও সাড়ে আঠাশ বাকি) খুব বাজে যাবে। তারপর আবার সুদিন আসবে... মানে সেই ২০৪১ সাল, তদ্দিন কি আর...
  • bb | 127.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১১:০৬519460
  • পাই দুটি আলাদা বলেই আমি লিখছি। প্রথমটি সাফল্য, দ্বিতীয়টি ব্যর্থতা। সেই ব্যর্থতা নিয়ে কোন সদর্থক আন্দোলন বা সংস্কার এখন কেন হোল না?
    আজ ও পিডিএস ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, সেটাকে কি করে গরীব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে কোন ভাবনা?
  • pi | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১১:১৩519461
  • জঙ্গলমহল নিয়ে অনেকেই এখনো ভাবনাচিন্তা কাজকর্ম করছেন তো। বেশি কিছু করতে গেলেই মাওবাদী তকমা জুটছে। এ সব ই কি জানা কথা নয়, অন্তত এখানে ?

    আর আপনার ' গোবরডাঙ্গা না ঘুঘুডাঙ্গা' র আপডেট ও তো এখানে ছিল। তা, ওখানের উচ্ছেদ নিয়ে সিপিএম কী করলো, এ প্রশ্নও তো তোলা যায়।
  • PM | 96.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১৯:১৫519464
  • দুটো প্রশ্ন-
    সিপিয়েম-এর "দাদাগিরি" কি ২০০৬ তে কম কিছু ছিলো? কিন্তু ঐ বছর সিপিয়েম সব থেকে বেশী আসন পেলো কি করে? যদি আমরা ধরে নি ২০০৬ আর ২০১১-র "দাদাগিরি" এক-ই ছিলো তাহলে ঐ ফেনোমেনাল সাফল্য-কে ব্যাখ্যা করা যায় না।

    আমার মনে হয় বাঙালী বহুকাল বাদে সফল হলেও হতে পারে এরকম একটা স্বপ্ন দেখেছিলো বুদ্ধ বাবুর সরকারের মাধ্যমে। ২০০৫-৬ তে পঃ বংগের আবহাওয়াটাই পাল্টে গেছিলো। বুদ্ধবাবু একটা স্বপ্নকে খুব ভালো ভাবে বেচেছিলেন। ২০০৮-এ সিঙ্গুর আর নন্দিগ্রামের ব্যর্থতায় সেই স্বপ্ন ভুলুন্ঠিত হয়..... মানুষ ক্ষমা করে নি। ২৩৫ আসনে জেতার পরে কেউ বিরোধী দের দোষ দিতে পারে না ব্যর্থতার জন্য।

    আরেকটা ব্যর্থতা হলো সাচার কমিটির রিপোর্ট-কে কাউন্টার করতে না পারা। যার কারনে মুস্লিম ভোট হাত ছাড়া হয়। ভোটের পরে একটা সমিক্ষা দেখেছিলাম ND-TV তে। বেশ বড় স্যম্পল সাইজ ছিলো। বলেছিলো, মুস্লিম ভোট বাদ দিলে গ্রমীন ভোটে খুব বেশী হের ফের হয় নি।

    তিন নং কারন হলো বিরোধী ভোট একজোট হওয়া। যেটা হয়েছিলো পরমানু চুক্তি নিয়ে কারাতের বাস্তববুদ্ধিহীন বাম্পন্থী অবস্থান নিয়ে।

    সিপিয়েম বামপন্থী কি না এই নিয়ে গুরুর অতিবামেদের মতো বেশীর ভাগ বাংলার লোক চিন্তিত নয় বলেই আমার মনে হয়।আমাদের মতো সাধারন লোক বেড়ালের উপোযোগীতা ইদুর ধরার এফিিয়েন্সি দিয়েই মাপে।

    সব মিলে ২০০৬ -এ গড়া বুদ্ধ সরকারের ব্যর্থতা আমার কাছে একটা স্বপ্নের অপমৃত্যু। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ পঃবংগের মানুষ-সেটা অনেকেই আজ বুঝ্তে পারছে।মমতা, তৃনমুল, বুদ্ধিজীবিরা অনুঘটকমাত্র--দায়ী প্রক্তন সরকার-ই। যাদের হাতে মানুষ তাদের স্বপ্ন রুপায়নের ভার দিয়েছিলো।
  • S | 109.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ১৯:৩৪519465
  • কিন্তু সেই স্বপ্নের মৃত্যু কেন হয়েছিল? লোকে চাইলো শিল্প হোক, মানে সিঙ্গুর-নন্দীগ্রাম হোক। আর সেই সিঙ্গুর হতে যারা বাধা দিলেন, মানে তিনোরা, মানে যারা শিল্পের বিরুদ্ধে, তারাই পরের ইলেকশনে শিল্প-কামি লোকেদের ভোট পেয়ে জিতে গদিতে বসলো কি করে? বিরোধি ভোট ভাগ না হওয়া একটা বড় কারণ মানলাম। কিন্তু ২০০৬ ২৩৫-৩০ এর পরে ২০০৯ লোকসভা ইলেকশনেই চিত্র পাল্টে যায় - তখনো কিন্তু সিপিএম-কঙ্গ জোট কেন্দ্রে (নাকি ভুল বললাম?)।

    আর বুদ্ধিজীবি-আনন্দবাজার-নকু রা অনুঘটক না, অতিঘটক।
  • b | 135.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ২০:৩১519466
  • স্টারানন্দ বেশ অ্যান্টি মমতা প্রো শিল্পায়ন স্টান্স নিয়েছিলো সিঙ্গুরের সময়ে। ২০০৯-এ লোকসভা নির্বাচনের পরে হাওয়া বুঝে পাল্টি খায়। ২০১১ তে সুমনের সেই গদগদাপ্লুত স্বরে "আর কোনো বিশ্লেষণের দরকার নেই। মমতা যা বললেন ১০০% মিলে গেলো" এখনো মনে আছে। এদানি আবার পাল্টি খেয়েছে, কুলোকে বলে টাকা পয়সা কম পেয়েছে বলে।

    আনন্দবাজার পড়ে লোকজন ভোট দেয় বলে মনে হয় না।
  • T | 24.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ২০:৫৭519467
  • আনন্দবাজারের রিডারশীপ হাফ কোটির কাছাকাছি। কোনো ইনফ্লুয়েন্স নেই বলছেন?
  • | 233.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ২১:৪৫519468
  • কোন বছর থেকে নির্বাচন কমিশন শক্তিশালী হয়ে উঠলো যেন? এ পাতায় যারা এখন নাকে কাঁদ্ছেন পঞ্চায়েত ভোট এবোধ্হয় সিপিএম প্রার্থী দিতে পারবে না, তাঁরা নিজেরা কীভাবে ভোট করতেন যেন? ঃ))

    "সতি সেলুকাস কী বিচিত্র এই দেশ" ঃ))
  • dd | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ২২:২৬519469
  • আজকাল আর গণশক্তির সার্কুলের্শন কতো? জান্তে চাই ?

    এ ভিন্ন আরো জান্তে চাই কম হলে অ্যাতো কম ক্যানো? অ্যাতো বছরের সুদৃঢ় বামপন্থী ঐতিহ্য এরম ল্যাড়বেড়ে ক্যানো যে পাঁচ দশক ধরে একটানা খিস্তি দিলেও আবাপ থাকে ফাস' পসিসনে আর লাস' পসিসনে থাকে গনশক্তি/আজকালেরা। বন্ধো হয়ে যায় সত্যযুগ/দর্পন/বাংলাদেশ? হোপ '৮৬এর একটি কোমড় দোলানো নাচে অতীত হয়ে যায় গননাট্য ?

    কোথাও একটা ভুল হয়ে আছে। বেসিক ভুল। খুব বেসিক ভুল। যেটা শুধু রেটোরিক দিয়ে দাঁড় করানো যায় না।

    হানু/বৈজয়ন্ত ছাড়া আর কে আছে নৈর্ব্যক্তিক ভাবে লিখতে পারবে ?
  • pi | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ২৩:১৬519470
  • এটা পেলাম।

    Ultodangar Basanti Colony bastite agun lege pure geche pray 50ti ghor. kombeshi oneker chot legeche, boikhata pure geche student der, jinispotro-poshak-kombol pureche, khawa-thaka onishchoyotay. tai keu jodi paren, jototuku paren, taka,boipotro,poshak-kombol,khabar ityadi diye sahajyo korun. Ultodanga station er kache bostiti.
    jogajog: 9748868697,9433789779,9748608677
  • pi | 132.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ২৩:১৯519471
  • ধুর ! ভুল টইতে গেছে। যখন সাহায্যের টইতে যাবে।
  • PM | 96.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৩ ০২:৫৮519472
  • ব্রাতীন ২০০৬ এর নির্বাচনে নির্বাচন কমিশন যথেষ্ঠ কড়া ছিলো বলেই মনে আছে। কে জে রাও/বালাকৃষ্ননকে কে ভুলে যাও নি নিশ্চই। সিপিয়েম-এর লোকেরা (সুভাষ, বিমান সমেত) প্রচুর গালাগলি দিয়েছিলো কমিশনকে।
    http://www.anandabazar.com/archive/1060508/8raj1.htm
    http://www.anandabazar.com/archive/1060404/4desh1.htm

    কলকাতা থেকে IAS অফিসার কে সরালো কমিশন
    http://www.anandabazar.com/archive/1060404/4cal2.htm

    কমিশন OC কে সরালো

    সুভষের বিরুদ্ধে FIR কমিশনের
    http://www.anandabazar.com/archive/1060405/5raj1.htm

    কেশপুরে সিপিয়েমের অফিসে কমিশনের তল্লাশী
    http://www.anandabazar.com/archive/1060406/6med1.htm

    মত্রাছড়া ভোট পড়লে বুথে পুনর্নিবাচন
    http://www.anandabazar.com/archive/1060412/12raj1.htm

    ভোটের শেষে (ফলের আগে) আনন্দবাজার মমতার বক্তব্য বলে যা লিখেছিলো তা নিচের লিন্ক-এ পাবে
    http://www.anandabazar.com/archive/1060511/11raj1.htm

    " আমরা মানুষের ভোট দেবার গনতান্ত্রিক অধিকারের পক্ষে লড়াই করেছিলাম। সেই লড়াই-এ আমাদের নৈতিক জয় হয়েছে। নির্বাচন কমিশন যে ভাবে ভোট করিয়েছে রাষ্ট্রপতি শাসন হলেও অনেকটা তেমন ভাবেই ভোট হতো। গত ২৫ বছরে এইভাবে এই রাজ্যে ভোট হয় নি।"- মমতা

    অথচ এই ভোটেই সিপিয়েম ৩৪ বছরের মধ্যে সব চেয়ে বেশী আসন পেয়েছিলো।রিগিং তত্ত্ব বোধ হয় ২০০৬ নির্বাচন এর ফলাফল কে ব্যখ্যা করতে পারবে না।

    শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়ে আর স্বপ্ন দেখিয়ে ভোট পেয়েছিলো সিপিয়েম ২০০৬ -এ। সেই প্রতিশ্রুতি পালনে পুরোনো সরকার ব্যর্থ।

    বিরোধী-রা বিরোধীতা করেছিলো, তারা দায়িত্বশীল ছিলো কিনা-এ প্রশ্ন অবান্তর। বেশীর ভাগ মানুষ তো বিরোধীদের বিরুধ্যে আর সরকারের পক্ষেই ভোট দিয়েছিলো। বিরোধীদের সামলে প্রতিশ্রুত লখ্যে পৌছনোর দায়িত্ব-ও সরকারের-ই ছিলো।
  • SC | 81.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৩ ০৩:০৮519473
  • সিপিএম রিগিং করে জিতেছে, এটা ফালতু তত্ত্ব। ২০০৬ শুধু নয়, তার আগেও রিগিং করে সিপিএম জিতেছে বলে আমি বিশ্বাস করি না। রিগিং করে খুব ক্লোজ রেসাল্ট পাল্টানো যায়, এরকম বড় মাত্রায় প্রতিবার জেতা যায়না। ঠিক তেমনি, সিপিএম যখন হেরেছে, তখনও রিগিং এর জন্য হারেনি।
  • S | 139.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৩ ০৭:০৬519475
  • SC র কথায় সায় দিলাম। কিন্তু ২০০৬ থেকে ২০১১ র পরিবত্তন কিন্তু একটা ধাঁধা থেকে গেল? আর একটা সরকার যারা ৩৪ বছর ধরে আছে সামান্য সিঙ্গুর করে উঠতে পারলো না বিরোধীদের চাপে? কোথাও কিছু একটা মিস করছি।
  • | 233.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৩ ১০:০৭519476
  • টি এন শেষন হচ্ছে প্রথম লোক। যিনি অনেক কে নাকের জলে চোখে র জলে করেছিলেন। সেই সময় থেকে ই সাধারন মানুষ আশা করতে শুরু করে তাহলে হয়তো নিজের ভোট টা দিলেও দিতে পারবো। তার আগে অনেক দিন অবধি ভোট হত কি? দুষ্টু লোক এ বলে ভোট "করানো হত"। কী জানি তার মানে কী? ঃ((
  • PT | 213.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৩ ২৩:৪১519478
  • ১৯৭৭ ছাড়া আর প্রায় সব ভোটেই ৫০%-এর কাছাকাছি মানুষ বরাবর বামেদের বিপক্ষে ভোট দিয়েছে। শেষ ভোটে দুই দল মিলিয়ে মোট ভোট পেয়েছে ৪ কোটি ৩৫ লক্ষ - বামেরা ২কোটি আর তৃ+কং ২ কোটি ৩৫ লক্ষ। ওপরের সব বিশ্লেষণ মেনে নিলে ধরে নিতে হয় যে মাত্র (নজরটান) ৩৫ লক্ষ মানুষ সিপিএমের "দাদাগিরি, ঔদ্ধত্য" ইত্যাদিতে চটে গিয়েছিল। তার মানে কি ২ কোটি লোক যেমন বরাবর বামেদের ঠিকঠাক মনে করেছিল, ২০১১-তেও তাই ভেবে ভোট দিয়েছিল? ৩৪ বছরের "অপশাসনে" মাত্র ৩৫ লক্ষ চটেছিল তাহলে?

    বাই দ্য ওয়ে, কনোরিয়ার সেই প্রফুল্ল চক্কোত্তি মশাই কোথায় এখন? বাম আমলে কত না চক্ষু অশ্রুশিক্ত হয়েছিল প্রফুল্ল বাবুর জন্য। সেই সব চক্ষে পঃ বঙ্গের মোমবাতির মত জলও কম পড়িয়াছে এখন? তিনি নাকি জেলে যাওয়ার আগে প্রিজন ভ্যান থেকে বর্তমান সরকারকে "ফ্যাসিস্ত" আখ্যা দিয়েছিলেন!!
  • MR | 183.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৫:১৯519479
  • লোকেদের কি শুধু আনন্দবাজার থেকেই জানতে হবে মমতা কি জিনিস, এবার প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতেও মমতা।
  • aranya | 78.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৫:২৫519480
  • আরও সম্ভাবনা আছে। যেমন, ২ কোটির মধ্যেও বহু লোক বামেদের 'ঠিকঠাক' মনে করে নি। দাদাগিরি, ঔদ্ধত্য, গায়ের জোরে জমি দখল, বিরোধীর জমির ফসল কেটে নেওয়া, বিরোধীকে একঘরে করা, পুলিশ থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র নিজেদের লোক ঢোকান - এরকম অনেক কিছুই বহু মানুষ পছন্দ করে নি। তাও তারা বামদেরই বরাবর ভোট দিয়ে এসেছে, কারণ উন্নততর কোন বিকল্প সামনে ছিল না।
    এখনও নেই।
  • lcm | 34.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৫:৪৯519481
  • পিটি কিছুটা ঠিক বলেছেন। শুরুর দিকে ভোটের % এও লেফট ফ্রন্ট বেশী ভোট পেত (অ্যাবাউট ৫৪%)।
    এবার, ২০০৬ এর ইলেকশনের কথাই ধরা যাক - খুব ইন্টারেস্টিং রেজাল্ট হয়েছিল। মোট ভোটের (৪.৮ কোটির) মাত্র ৪৯% পেয়েও লেফ্ট ফ্রন্ট ২৩৫ সিট। তৃণমূল ৩৭% ভোট পেয়ে ৩৫ সিট, বাকী ১৪% ভোট পায় কংগ্রেস এবং অন্যান্যরা (২৪ সিট)।
    এখন কথা হল, ৪৯% ভোট পেয়ে ৭৯% সিট (২৩৫/২৯৪) কি করে হয়! এক হল, কম ঘনবসতিপূর্ণ জায়গাগুলিতে জয় সিকিওর করলে। আর হল বিরোধী ভোট ভাগ। এটা এর আগের ইলেক্শনেও হয়েছে। কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে লেপ্টে থাকলে যে বারবার ভোটে জিততে একটু সুবিধে হয়, বিরোধী ভোট ভেঙে যায়, এ কথা জ্যোতিবাবুরা যতটা বুঝতেন, কারাত-বুদ্ধ বুঝতে চাইলেন না।
    তবে একটা ব্যাপার ঠিক, ২০১১ র ইলেকশনে মোট ভোটের % হিসেবে লেফ্টফ্রন্ট ভোট বেশী পায় নি সেটা ঠিক নয়। কিন্তু ইলেকশন রেজাল্টে সেটা ঠিকঠাক রিফ্লেক্ট হয় নি। ঠিক যেমন, ২০০৬ এ হয়েছিল।
    অর্থাৎ, ভোটের % দিয়ে সিটের % হিসেব হবে না।
  • | 214.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৯:২৪519482
  • অরন্য দার ৫ঃ২৫ এ ক।
  • | 214.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৯:২৫519483
  • এই তো PT দা আর LCM দা গুছিয়ে লিখে দিয়েছেন।
  • Nouveau Château | 131.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৯:৩৭519484
  • sniff sniff...

    কিছু জ্বলার গন্ধ পাচ্ছি যেন...খিল্লিটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে;-)

    কিন্তু কেশী হঠাৎ কারিয়া পিরেতকে কোট করলো কেন?
  • | 214.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ০৯:৪০519486
  • অরি, আবার নতুন নাম? ঃ))
  • kc | 204.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৩ ১০:০৮519487
  • কে আর আবার নতুন করে টাইপ করবে? তাই জ্বলুনি দেওয়া চলছে, চলবে বোঝাতেই ওটা কপি পেস্ট মেরে দিয়েছি। কপি মারার সময় খেয়ালও ছিলনা যে পোস্টদাতার নামধামও কপি হয়ে গেছে।

    আনন্দম......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন