এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১১ এপ্রিল ২০১৬ ২১:৪৫339661
  • তাই?
    একটা আর্টিক্‌ল-এ রিসেন্টলি দেখলাম, বেশি না, মাত্র ১১০ বছর আগেও সব থেকে বেশি জিডিপি ছিল গ্রেট ব্রিটেনের - পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ তাদের দখলে ছিল।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ২১:৪১339659
  • এইটে কি জানতে, স্বামী বিবেকানন্দের সময় $/ভারতীয় মুদ্রা ছিল ৩?
  • টাঁড়বারো | ১১ এপ্রিল ২০১৬ ২১:৪০339658
  • একক কি ভি ফর ভেন্ডেট্টা দ্যাখে নাই?
  • lcm | ১১ এপ্রিল ২০১৬ ২১:৩২339657
  • ভুল, ভুল, BSE টা পুরো ভুল লিখেছি, ঠিক হল

    দশ বছর আগে (২০০৬) আর এখন (২০১৬)ঃ

    Dow Jones: 11368 - 17610
    Nasdaq: 2176 - 4850
    BSE: 11580 - 25022
    $/Rupee 44.85 - 67.05
  • lcm | ১১ এপ্রিল ২০১৬ ২১:৩০339656
  • দশ বছর আগে (২০০৬) আর এখন (২০১৬)ঃ

    Dow Jones: 11368 - 17610
    Nasdaq: 2176 - 4850
    BSE: 6749 - 25022
    $/Rupee 44.85 - 67.05
  • dc | ১১ এপ্রিল ২০১৬ ২১:১৯339655
  • এককের ট্রেনের স্বপ্ন পড়ে টেকিং অফ পেলহ্যাম এক দুই তিনের কথা মনে পড়ে গেল।
  • aka | ১১ এপ্রিল ২০১৬ ২১:০২339654
  • T | ১১ এপ্রিল ২০১৬ ২০:৪২339653
  • কেন যাবে না। লম্বকর্ণ অবধি ভর এবং বেগের গুণফলের কথা জানত। তায় এতো মেট্রোরেল এবং বিস্ফোরক ঠাসা।
  • Ekak | ১১ এপ্রিল ২০১৬ ২০:২০339652
  • আচ্ছা মেট্রো রেল কে কি সত্যি বিস্ফোরণের কাজে ব্যবহার করা যায় ? দেখে থেকে নিজেই চমকে আছি !
  • T | ১১ এপ্রিল ২০১৬ ২০:১৩339651
  • আহা এ স্বপ্নে ভবদুলাল কে দেখে ফেললে ষোলোকলা পূর্ণ হত।
  • Ekak | ১১ এপ্রিল ২০১৬ ২০:১০339650
  • অবিকল লিখলুম। অনেক অনেক দিন বাদে মানুষের স্বপ্ন। তা আবার মোদী !
  • Ekak | ১১ এপ্রিল ২০১৬ ২০:০৮339649
  • দেখি এক গ্রাম গ্রাম বাড়ি। জানলা দিয়ে এট্টা মরা খেগো আমগাছ। সবেধন তিনটি আম। বাইরে কিসের চিলৌত চলছে। বিছানার ধরে ঠেস দিয়ে বই পরছি আর উল্টোদিকে ঠেস দিয়ে মোদী ! সে একটা লম্বা ভিনাইল শিট থেকে স্লোগান মুখস্ত কচ্ছে বানান করে করে। আর মাঝে মাঝে মুখ তুলে আমাকে হেব্বি খিস্তচ্ছে। শালা পয়ান্পাকা বেঙ্গালি খালি তোমাদের টেররিসম এর ঝোঁক ! আমি যত বলি ধুর বাল আমি হাতে কলমে কোনদিন একটা সলতে তেও আগুন দি নি সেই মনিদীপা কে দেকতে গিয়ে হাতে চকলেট বোম ফেটে যাওয়া ইস্তক, তত সে চেঁচায়। এট্টা খপরের কাগজ তুলে ধরে চেঁচায় শালা মেট্রো রেইলে বারুদ ঠেসে কামান বানানোর বুদ্ধি কার ? শালা তুই বাঙালি ছাড়া এসব কে করবে ? কাগজ টা দেখি ইনজিরি তে আবাপ ! সায়ন নামে কাকে একটা পুলুশ ধরেছে সে নাকি কলকাতা মেট্রোর সব দরজা সীল করে শ্যামবাজার থেকে চান্দ্লি অবধি মশলা ঠেসে আগুন দে দিসে ! উদিকে টালিগঞ্জে তাক করে দেগে দিয়েছে তার পর ! আমি বলি এসব আমার বুদ্ধি না, মোদী আবার কদ্দিয়ে এট্টা ওয়েবসাইট খুলে দেখায় "আগুনের বাজার " নামে পবন্ধ। ওপরে আমার নাম :( এমন সময় একটা মেয়ে সে সেই সিনেমার "ডাক ফেস " এর মত দেখতে অবিকল, গলা থেকে ঝুলছে কিসব প্ল্যাকার্ড ঝাপসা ঝাপসা পড়তে পারি নাই সে এসে এক ধামা আম তেল দিয়ে মুড়িমাখা রেখে গ্যালো বিছানায়। আমি তো হামলে পড়লুম বই ছেড়ে। শালা মোদিও হাম্লআলো। আমি বললুম শালা গুজ্জু তুমি মুড়ি মাখার কি বোঝো ? তো সে বলে তুই রেসিস্ট ! তারপর মহা গোলমাল লেগে গ্যালো। বিছানাময় মুড়ি মাখা আর ঘরময় আম তেলের গন্ধ। কুড়িয়ে কুড়িয়ে মুড়ি খাচ্ছি দুজন।
  • Ekak | ১১ এপ্রিল ২০১৬ ১৯:৫৬339648
  • উফ একটা উত্কট স্বপন দেখলুম !!
  • aka | ১১ এপ্রিল ২০১৬ ১৯:২৮339647
  • নদীর এপার ওপার কেস দাদা। হাসবেন না প্লিজ। আমি সত্যিই রোজ সকালে সাজুগুজু করে, সেন্ট, পাবডার দিয়ে আপিস যেতে চাই। লোকজনের সাথে ওয়াটার কুলার টক করতে চাই।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ১৯:২১339646
  • কি আনন্দ
  • aka | ১১ এপ্রিল ২০১৬ ১৯:২০339645
  • আমি আপিস যেতে চাই কিন্তু আমার কোন আপিস নাই। অথচ চাকরি আছে।
  • Abhyu | ১১ এপ্রিল ২০১৬ ১৯:১৬339644
  • আমিও না, ঐ জন্যে বাড়ি থেকে ভাটাচ্ছি
  • sosen | ১১ এপ্রিল ২০১৬ ১৯:০৮339643
  • আমি আপিস যেতে চাইনাআআআ
  • Kaju | ১১ এপ্রিল ২০১৬ ১৭:২৩339642
  • ইস 'ব্যথা' বানান ভুল করসে বারবার হেই বয়সে, স্যা স্যা !

    চত্ববেলায় পড়ো নাই - "মোর লাগি ব্যথা নাহি পায় গুরুজনে", আ-কার থাকলে কি বাঁদরওউলী মৌসুমী ওগো বধূ সুন্দরীতে ওরম "বথা" উশ্চারণ কত্তেন?
  • b | ১১ এপ্রিল ২০১৬ ১৭:১৭339641
  • না। তিতীয় বিস্সের ফলফলাদি নিয়ে কোয়ালিটি চেক না করে আম্রিকায় ঢোকা বারণ। ওখানে শুধু বদখত মেক্সিকান আম খাওয়া অ্যালাউড।
  • aka | ১১ এপ্রিল ২০১৬ ১৭:১৫339640
  • আমার হত ঠিক এই জিনিষ, মানে ট্রিগারিঙ্গ ইভেন্ট অন্য, মূলত আলো, কিছু খাবার ইত্যাদি। শুনে মনে হল ক্লাসিক মাইগ্রেন। ডাক্তার দেখিয়ে নিন। ব্যাথা বাড়তে দেবেন না, পেইন কিলার খেয়ে নিন। ভালো করে কেউ মাথায় ম্যাসাজ করলে আরাম হয়। যেখানে ব্যাথা হয় সেখানে রক্ত চলাচল বেড়ে যাবার ফলে শিরায় চাপ পড়ে ব্যাথা হয়। সেইটা একটু ঠিকমতন উপর নীচে মায়্সাজ করলে ইজি হয়। তবে ব্যাথা বাড়ে গেলে আর কিচ্চু করার থাকে না। এখন আমার ব্যাথা অনেক কমেছে কিন্তু চোখের সামনে ফ্যান ঘোরে, দেখার সময় যাতে ফোকাস করছি সেটা দেখতে পারছি না, কিন্তু পেরিফেরাল সব কিছুই দেখতে পাই। আর অ্যাটাক হলে সেইদিনটা মোটামুটি খারাপ লাগে। না ঘুম হলে যায় না।
  • Kaju | ১১ এপ্রিল ২০১৬ ১৭:০৩339639
  • ওগুলো কি "বোম"-বাই আম ছেলো?
  • | ১১ এপ্রিল ২০১৬ ১৬:৪১339638
  • সেদিনই গল্প শুনলাম এক বন্ধুর মাবাবা আসছিলেন। গরমকাল, বাড়ির গাছ্পাকা হিমসাগর দশ-বারোটা না নিলেই নয়, পাপান আমার কতদিন বাড়ির আম খায় না। শিকাগোতে বাক্স চেকিংএ আটকেছে। সব আম বের করে পাশের ট্র্যাশক্যানে ফেলে দিয়েছে, বাবার পাসপোর্টে স্ট্যাম্প দিয়ে হিজিবিজি লিখেও দিয়েছে। বাবার মুখ চুন, সব শেষ হতে মা আর্তনাদ করে বলে উঠেছে, ফ্রম মাই ওন ট্রি, ফেলেই তো দিলে বাবা, আমি দুটো নিয়ে যাই না, ওনলি টু।
    তারা কদিন আগে শুনলাম, দাদাবৌদির বিরিয়ানি দু প্যাকেট নিয়ে এসেছেঃ)
  • de | ১১ এপ্রিল ২০১৬ ১৬:৩৪339637
  • মাইগ্রেন হলে ট্রিগারিং এজেন্ট থাকে ইউজ্যুয়ালি - একটু খেয়াল রাখুন, খাওয়াদাওয়া, রোদ্দুর ইঃ। আর দিকটা কন্স্ট্যান্ট কি?

    অনেক সময় অ্যাসিডিটি থেকেও এই ধরণের মাথা ধরে - আমার মায়ের হয় এইটা!
  • de | ১১ এপ্রিল ২০১৬ ১৬:২৬339636
  • বি, মাইগ্রেন নয় তো? কোন ট্রিগারিং এজেন্ট আছে? না কি রোজই হয়?
  • Kaju | ১১ এপ্রিল ২০১৬ ১৫:৪৩339635
  • মাইগ্রেন বলো তারে, গ্রেন তুমি কার?
    যার হও যেইদিন, কাজ খোঁজে শিকা
  • san | ১১ এপ্রিল ২০১৬ ১৪:১৭339634
  • মাইগ্রেন কিনা দ্যাখেন।
  • | ১১ এপ্রিল ২০১৬ ১৪:০৮339633
  • ঘাড় গুঁজে নয়, ঘাড় সোজা করে ল্যাপিতে বহেন।
  • b | ১১ এপ্রিল ২০১৬ ১৩:৪৮339632
  • রোজ হয় না, তবে গেলো দুই হপ্তায় দু বার হল। ব্যথাটা ঐ আধা মাথাই হয়।
  • Kaju | ১১ এপ্রিল ২০১৬ ১৩:১৩339631
  • স্পন্ডি নয় তো? আমি তো ভুগলাম নভেম্বর থেকে। এখন মোটামুটি কমেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত