এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৮৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৬:১৮519421
  • আর গুগল করে আমি কোন দিন কিছু লিখি না। এই যেমন তিলোত্তমা র বয়েস মনে রাখা একটু আনলাইকলি। সেক্ষেত্রে এই পোস্ট করার আগে তুমি গুগল করেছিলে। সেটা আমি করি না।
  • ঊমেশ | 90.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৬:২৫519422
  • ব্রতীন, তোমাকে বোঝা বেশ দুষ্কর। তিলোত্তমা যে খুব বয়স্ক নয় সেটা তো জানো।
    এবার বলি বুদ্ধ নিয়ে। আজ সকালেও তুমি বুদ্ধ কে গালাগালি দেবার চেষ্টা করেছো, এখন আবার PM কে বুদ্ধ নিয়ে ক দিচ্ছো।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৬:২৯519423
  • বুদ্ধ কে গালি দি ই নি তো। সাধারন মানুষ কে গালি দিলাম তো। যারা পাঁঠা কে নিয়ে এসেছে কোন এক জন কে রেপ্লেস করে।। যে কোন লোক তাতে যা বুঝবে যাকে রিপ্লেস করার হল সে আরো খারাপ। সেটাই লিখেছি।

    তিলোত্তমা র কম বয়েস জানি। কিন্তু কোন সালের কোন মাসে কোন গ্রহ কোন নক্ষত্রে তিনি জন্মগ্রহণ করেছেন সেটা জানতাম না ঃ((
  • PM | 93.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৭:৪৫519424
  • সুনন্দ বাবুর ব্যপারে ব্রতীনের মন্তব্যে একমত।

    বিদ্যমন্দিরে (অন্তত আমাদের ব্যাচে), সুনন্দ-বাবু এক অত্যন্ত ফাঁকিবাজ শিক্ষক বলে পরিচিত ছিলেন। বছরে ৩-৪ মাস ক্লাস নিতেন মেরে কেটে। উনি অনার্স-এ যে পার্ট-টা পড়াতেন, তাতে ছাত্রদের বাধ্যতামুলক টিউসন নিতে হতো। হস্টেলে ছেলেরা এন্তার গালি দিতো শুনেছি। পলিটিকাল ব্যাক্গ্রউন্ড থাকায় ম্যানেজেমেন্ট-ও খুব ঘাঁটাতো না। সরকারের কাছ থেকে কিছু অনুমোদন লাগলে ওনাকে মহারাজরা ব্যবহার করতেন।

    সেই সিঙ্গুর, নন্দীগ্রাম থেকে বলে আসছি ওনাকে মসিহা বানাবার অপচেষ্টার বিরুদ্ধে। এখনো বলছি।
  • La Marseillaise | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৭:৫৩519425
  • আমি সুনন্দ সান্যালকে যবে থেকে চিনি তখন থেকেই উনি অ্যান্টি সিপিয়েম। হয়তো সেটা পবিত্র সরকার বামফ্রন্টের কাছে বেশি গুরুত্ব পাওয়ার জন্যে। কে জানে। এই দুই ব্যক্তির পারস্পরিক খারাখারি তো প্রবাদপ্রতিম।
  • PM | 93.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৭:৫৬519426
  • যদ্দুর মনে পড়ছে উনি মুলতঃ সিপিআই করতেন। ঠিক নিশ্চিত নয়
  • PT | 213.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৭:৫৯519427
  • তিলোত্তমর আরেকটি উপলব্ধি, নিজের কানে শোনাঃ "বাম সরকারই অসংখ্য গরীব, নিম্নবর্গকে মানুষের মর্যাদা দিয়েছিল।"
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৮:০১519428
  • আমি এখন অ্যালামুনি র কমিটি মেম্বার হওয়াতে নিয়মিত বিদ্যামন্দির যেতাম শনি বার শনি বার। তখন পুরোনো লোকজন দের মুখে শুনলাম PM।
  • harmad | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৮:১৩519430
  • কিন্তু সমীর বাবু জেদী সমর্থক ছিলেন। উনি কেন খসে পড়লেন সেটা দিদির ভাবা উচিত। না হলে আরো লোক খসে পড়বে।
  • tut | 183.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১৯:৪০519431
  • তিলোত্তমার ইন্টারভিউ-এর লিন্ক্টা পাওয়া যাবে? ইউটিউব-এ কি দিয়ে সার্চ কোরতে হবে তা বল্লে-ও হবে?
  • PM | 93.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২০:১৭519432
  • prati pakhya বা protipaksya ২০১৩ দিয়ে সেঅর্চ কোরুন, পাবেন বোধ হোয়। ক্যাপসন ছবিটা তিলোত্তমার-ই।

    PT যে মন্তব্য-টা বলছেন সেটাও ঐ এপিসোড-এই পাওয়া যাবে।

    তবে ওট ইন্টার্ভিউ নয়। আলোচনা। আরো অনেক-এ ছিলেন
  • pinaki | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২১:৪৯519433
  • সুনন্দ সান্যাল এসিউসির ঘনিষ্ঠ ছিলেন।

    আর একটা কথা মনে হল এখানকার আলোচনা দেখে - যে সিপিএম একটু মাথা তোলার সুযোগ পাওয়ার সাথে সাথে সিঙ্গুর, নন্দীগ্রামের অত মানুষের যাবতীয় আন্দোলনকে চক্রান্তের ছকে ফেলে জাস্ট 'নেই' করে দিতে চায়, যেন কোথাও কিছু ছিল না, কোনো মানুষ কোথাও আক্রান্ত হয় নি, যেন কোনো 'অনিচ্ছুক' ছিল না, ইত্যাদি - আপ্রাণ চাইব এই মমতা চলে গিয়েও যেন সেই অন্ধভাবে পার্টিজান (মতান্তরে মিথ্যুক) সিপিএম যেন ফিরে না আসে। ঃ-)
  • ন্যাড়া | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২১:৫৮519434
  • আরাবুলের বদামি দেখে যেন লক্ষ্মণ শেঠদের ভুলে না যাই। জ্যোতিপ্রকাশের অসভ্যতা শুনে যেন বিনয় কোঙারদের ভুলে না যাই। মমতার ঔদ্ধত্যে যেন "পেড ব্যাক ইন দেয়ার ওন কয়েন" বিস্মৃত না হয়।

    ওরা জনগণকে ভুল বুঝিয়েছে শুনে আজকাল আর হাসিও পায় না।
  • kc | 188.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:০০519435
  • এইত্তো, কমরেড মিত্তির্মশাই ক্ষি তাইলে 'উন্নততর' সিপিএমের খায়েশে আছে মনে হচ্ছে। ;-)
  • kc | 188.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:০১519436
  • এবং ন্যাড়াদা।
  • ন্যাড়া | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:০৭519437
  • আমি আর কিছুর খায়েশেই নেই ভাই। হয়তো সিনিক হয়ে পড়েছি, কিন্তু আমি নিশ্চিত যে পশ্চিমবঙ্গের পুরো পলিটিকাল স্টকটাই গেঁজে গেছে। এবং তারা বাকি সব কিছুকে পচাচ্ছে। আই মে সাউন্ড লাইক অ্যান ওল্ড সিনিক। কিন্তু সত্যের পথ থেকে বিচ্যুত হতে পারব না।
  • pinaki | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:১০519438
  • সিপিএম এর আর এর চেয়ে উন্নত হওয়া সম্ভব নয়। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা থেকে না সরায় সিপিএমের ব্যাপক অসুবিধে হয়েছে। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় না থাকলে বেশ একটা বিজেপিকে প্রধান শত্রু বানিয়ে প্রগতিশীল বিকল্প বানানো যেত কংগ্রেসের পোঁ ধরে। এখন সেটাও পারা যাচ্ছে না। বেসিকালি এজেন্ডা খুঁটিয়ে দেখলে দেখা যাবে কংগ্রেসের মধ্যেকার কিছুটা প্রগতিশীল 'সোশালিস্ট' লবির সাথে এখনকার সিপিএমের রাজনীতির মূলগত কোনো ফারাক নেই। পঃবঙ্গে সিপিএম যে পলিটিক্সটা তুলে ধরছে মমতার উল্টো দিকে - সেটা কী? এসেন্স দেখলে সেটা কি বাম পলিটিক্স? খালি বলা হচ্ছে আমরা এর চেয়ে বেশী সুশাসন দেবো, আমাদের নেতৃত্ব মমতার চেয়ে দক্ষ এবং স্থিরমতির, আর পুঁজিপতিদের মেসেজ দেওয়া হচ্ছে - 'দেকেচেন, আমরা আপনাদের স্বার্থে জমি নেওয়া থেকে শুরু করে আর যা যা নোংরা কাজ সব করচিলাম, তাও কংগ্রেসকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কী দরকার ছিল? এর পরের বার যাতে সেটা না হয় একটু দেখবেন' - ইত্যাদি। এর নাম মতান্তরে 'বাম রাজনীতি'। ছো! ঘেন্না ধরে গেল।
  • pinaki | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:১২519439
  • হ্যাঁ, আমিও সিনিক হয়ে গেছি। এসব আলোচনা করে বিরক্তি ছাড়া কিছু আসে না আজকাল।
  • kc | 188.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:১৮519441
  • আরে মশয়, আগে এই 'বাম রাজনীতিটাকে' পোক্ত করতে হবে। তারপরে আন্তর্পার্টি আলোচনায় আসল অ্যাজেন্ডাকে ফিরিয়ে আনতে হবে। সেটাকেই বলে 'উন্নততর' ব্যাপারস্যাপার।

    আর এই "বাম রাজনীতিই' এত রকম কথা কওয়ার সুযোগ দেয়। পচা পাঁক এই অবসরে যদি একটুও সরে, তাতে তো আপনার আমারই মঙ্গল। আমরা সবাই 'বাম' কিনা!!!
  • pinaki | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:২৩519442
  • আমি ভেবেছিলাম সিপিএম ক্ষমতা থেকে সরলে সিপিএমের মধ্যেকার 'বাম' অংশের পুনরুজ্জীবন হলেও হতে পারে। হয়তো এতে করে পলিটিকাল লাইন বাঁ দিকে সরবে। বাস্তবে হল ঠিক উল্টো। লাইন আরো ডান দিকে সরল। এবং সেটা ক্ষমতাতে না থাকা অবস্থাতেই। তাহলে কিসের ভিত্তিতে আশাবাদী হব? ক্ষমতায় আসলে এই লাইন তো আরো ডান দিকে সরবে।
  • kc | 188.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:২৬519443
  • আমি কিন্তু তোমার উল্টোদিকে আশাবাদী।
  • dd | 132.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:৩০519444
  • আমি, আমি কিন্তু কদাপি কুত্রাপি সিনিক নই। হই নি, হবো ও না।

    জাস' সত্যান্বেষী। কঠিন,কঠোর।

    গোল করার দরকার নেই। সব আমি সেটেল করে দিচ্ছি। একটু মন দিয়ে শুনুন।

    মমতা আর তার ফেলো ক্লাউনের সার্কাস দেখে দেখে ছিপিএম, অ্যাট লিস্ট গুচর পাতায়, এদানী খুব, নিদারুন উজ্জিবীত। য্যানো যুদ্ধে জিতেই গেছি। নাইভ ও বালখিল্যদের এবারে মুখটা দিস কাইন্ড অব স্মল করেই ছাড়বো। স্যারেরা, এতো বার খাইয়েন না। প্লীজ।

    রেফারেন্স আইজের আবাপ (মাগো মা, সেই শ্রেণীশত্রু আবাপ। উফ)। এক নামহীন সিপিএম নেতার বার্ত্তা, গাঁয়ের মানুষ এখনো সিপিএমের উপর খচে আছে। এখনো মমতা ভক্তি কমে নি। হু হা কিছু হচ্ছে না, রাতারাতি। পঞ্চায়েতে তিনোরাই জিতছে।

    এর আগেও ( এ সবই আবাপের খপোর) সিপিএম হ্যান্ডস অফ পলিসি নিয়েই চলছিলো। "বেশী ঘাঁটিও না। বছরে এক কি দু বার সাম্রাজ্যবাদ বিরোধী একটা মিছিল করে লোকের ভোগান্তি করে জানিও দিও সিপি এম আভি তক জিন্দা হ্যায়।এর বেশী কিছু না। ইম্প্লোশোনেই মরে যাবে তিনোমুল।"

    সিপিএমের সি ই ও হলে আমিও একই পন্থা(স্ট্র্যাটেজী) নিতাম।

    এই হোলো বিত্তান্তো।
  • kc | 188.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:৫০519445
  • Name: কারিয়া পিরেত

    IP Address : 168.144.6.113 (*) Date:03 Jan 2013 -- 11:10 AM

    আর রঞ্জনদা বা ডিডিদা যতই জ্বলুনি কমানোর অ্যান্টিডোট দিন না কেন, কাঠ পিঁপড়ে, বিছুটি, লংকার গুঁড়ো - এসব দেওয়া চলছে, চলবে;-)

    আনন্দম।
  • lcm | 138.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২২:৫৪519446
  • ঐ তো, সেই ৭৭ থেকে '৮৪/'৮৫। ভূমিসংস্কার ইত্যাদির মাধ্যমে গ্র্রামের পাওয়ার ইকোয়েশন যখন জোতদার/ল্যান্ডলর্ড দের হাত থেকে পঞ্চায়েত/পার্টি-অফিসের হাতে চলে এল তারপর থেকে কি আর .... রেগুলার ইন্টারভ্যালে বিভিন্ন ভোটে (বিধানসভা, লোকসভা,পঞ্চায়েত... ইত্যাদি) জিততে থাকা... জেতাটাকে অভ্যেসে পরিণত করা... (অষ্ট্রেলিয়া ক্রিকেট টিম যেমন এক দশক ছিল)। শুরুর দিকে গ্রাম/মফস্বলের মানুষ সিপিএম-কে ভোট দিত, শহুরে মানুষ দিত কংগ্রেসকে। বুদ্ধবাবু আসার পরে শহরে বামেদের ভোট একটু বাড়তে থাকে, ২০০৬-এ তো অভাবনীয় ফল (২৩৫-৩৫) - ব্যাস, ডান ডিল। ভোট নিয়ে আর চিন্তা নেই। ভোট নিয়ে ভাবনাচিন্তা যদি একান্তই করতে হয় তো ক্রিকেট বোর্ড ইত্যাদিতে জায়গায়। এবার নিশ্চিন্তে রাজ্যের ভবিষ্যৎ চিন্তা। সিঙ্গুর/নন্দীগ্রাম/মমতা/মাও... এসব ক্যওসের পরেও ২০১১-র রেজাল্ট বেরোনোর দিন বিমানবাবুরা কনফিডেন্ট, কড়াপাকের সন্দেশ নিয়ে বসে আছেন আলিমুদ্দিনে সুসংবাদের জন্যে।
    এইখানেই জ্যোতি/অনিলবাবুদের সঙ্গে বুদ্ধ/বিমান দের তফাৎ - কারা ভোট দেয়, এবং কাদের ভোটে ক্ষমতায় আছেন - এটা ওরা কখনও গুলিয়ে ফ্যালেন নি।
  • aka | 178.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ২৩:৪৩519447
  • পঃবঃ যদ্দিন না বামপ্রীতি ছাড়বে কিসুই হবে না। কনফিউজড পলিটিক্স।

    যাক, পঃবঃয়ে পলিটিকাল স্পেসে একটা ভ্যাকুম আছে, সেটা ফিলাপ করতে গেলে একটা দল খোলাই যায়, কিন্তু কমরেড পিনাকী দলীয় অধিবেশনে যোগ না দিয়ে সেই আলুচানায় একেবারেই জল ঢেলে দিলেন।
  • | 233.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ০০:০৮519448
  • ও ন্যাড়া দা আর পিনাকী একেবারে জ্বালাময়ী!! ঃ))
  • lcm | 138.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ০০:৪৮519449
  • আকা যে কি বলে, পশ্চিমবঙ্গে কোনো ভ্যাকুম নাই। একদম টাইট। এর মধ্যে আর একটা পার্টি বানিয়ে কি হবে, স্টেজ বানানোর বাঁশ ও নাই, ভাষন দেবার মাইকও নাই - সব তিনোমুল/সিপিএম নিয়ে নিয়েছে।
  • aranya | 154.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ০২:০৭519450
  • সিপিএম, তৃণমূল, বুদ্ধিজীবি, মাওবাদ সমর্থক - এভাবে ভাবতে একটু অসুবিধা হয়। এইসব আপাত হোমোজিনিয়াস ক্যাটাগরির আড়ালে আছেন বহু মানুষ, বহু বিচিত্র তাদের চিন্তাপদ্ধতি, একে অন্যের ক্লোন নন, এইভাবে ভাবতে ভাল লাগে।
  • S | 109.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ০৬:৫১519452
  • সিঙ্গুর নিয়ে ঊমেশবাবুর কথার ১০০% সমর্থন করছি। জ্যোতিবাবু থাকলে ঐসব শিল্পের দিকে যেতেনই না - তিনি জানতেন যে বাঙ্গালী বেসিকালি ঘরে বসে কাব্যি করার জাত, ওসব শিল্প টিল্প ঠিক হজম করতে পারেনা। তাইতো তিনি এত্তোবড় রাজনীতিক। বুদ্ধ বাবু অতো রাজনীতি বোঝেন না - কাজ করতে গেছিলেন। ভেবেছিলেন চীনের মডেলে প্রচুর শিল্প-চাকরি-বিনিয়োগ নিয়ে আসবেন। তা সেগুড়ে বালি। তখন মিথ্যে কথা অনেকেই বলেছেন - শুধু তিনোমুল নয়। অনেকেই টিভিতে এসে প্রচুর মিথ্যে কপচাতো। দুটো কবিতা লিখে - আড়াইটা সিরিয়াল করে - সাড়ে সাতটা গান গেয়ে যে বুদ্ধিজীবি হওয়া যায়না সেটা কে কবে বুঝবে। আনন্দবাজার তখন হ্ঠাৎ অ্যান্টি বুদ্ধ হয়ে গেলো - চাষি ভাইদের সাথি হয়ে গেলো। অলমোস্ট জবরদস্তি করে সিঙ্গুর বন্ধ করা হয়। এই সাইটেও অনেকে সেই মিথ্যে কথার জালে আটকা পরে গেছিলেন।
  • rivu | 78.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৩ ০৭:০২519453
  • মানে আপনি বলতে চান, আনন্দবাজার সিঙ্গুর নিয়ে মাতামাতি করলো, এবং এখানে কিছু মানুষ ও করলেন, অমনি বুদ্ধবাবু ভ্যানিশ?

    তার আগে, পার্টির নিচুতলার রাজাদের অপরিসীম দাদাগিরির কোনোই এফেক্ট ছিলনা বলতে চাচ্ছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন