এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৬ ১১:৩৩338880
  • মা প্রসঙ্গে মনে পড়ল। কাল মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে ডন অফ জাস্টিস দেখতে গেছিলাম। গিয়ে দেখি পুরো করণ অর্জুন কেস।
  • S | ০৫ এপ্রিল ২০১৬ ১১:২৯338879
  • না না বলুন বলুন কি ভেবেছিলেন। আপনারটা শুনে আপনাকে জাজ করবো আর নিন্দে মন্দ করবো। পিলিজ বলুন।
  • dc | ০৫ এপ্রিল ২০১৬ ১১:২৫338878
  • নানা আমার পাপী মন তো, আমি উঠে দাঁড়ানো শুনে অন্য কিছু ভেবেছিলাম।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৬ ১১:২২338877
  • ছি ছি ছি, এরা ভারতমাতাকে হাপপ্যান্ট পরিয়ে ছাড়ল।
  • Arpan | ০৫ এপ্রিল ২০১৬ ১১:২১338876
  • মানে ভারতমাতা উঠে দাঁড়াবে?
  • S | ০৫ এপ্রিল ২০১৬ ১১:২০338875
  • সেরেছে, দাঁড়াতে হবে নাকি? না দাঁড়ালে কি দেশদ্রোহি বলবে নাকি? তাহলে হাফ প্যান্টু পড়ে দাঁড়িয়ে পড়াই ভালো।
  • dc | ০৫ এপ্রিল ২০১৬ ১১:১৮338874
  • এই মেরেছে, বিকাশপুরুষ নয়ডায় গিয়ে ডাক দিয়েছে ভারত উঠে দাঁড়াও! ইকস!
  • S | ০৫ এপ্রিল ২০১৬ ১১:১৪338873
  • চানাচুর? আমি যে শুনলাম গুড়, বাতাসা।
  • :/ | ০৫ এপ্রিল ২০১৬ ১১:১১338871
  • তিনোমূল ভোটারদের চানাচুর খাওয়াচ্ছে! অথচ কেন্দ্রীয় বাহিনী কিছুই করছে না।
  • S | ০৫ এপ্রিল ২০১৬ ১১:০৮338870
  • এইবারে?
  • quark | ০৫ এপ্রিল ২০১৬ ১১:০১338869
  • যদিও পুরনো কাসুন্দি, তবু চোখে পড়ল তাই -

    ২০১১ বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে কোটিপতি মামামা প্রার্থী ৩৬ জন (মোট ৭৭ জন কোটিপতি)। নির্বাচনে জেতা বিধায়কদের মধ্যে ৩৪ জন - ১৫% (মোট ৪৪ জন, বাকীদের মধ্যে ৬ জন কং)। ক্রিমিনাল কেসওয়ালা বিধায়ক ৩৪%।

    ২০০৬ সালে এই কোটিপতি বিধায়কের সংখ্যা ছিল ৩%। ক্রিমিনাল কেস আছে এমন বিধায়ক ১৬%।

    পরিবর্তন, পরিবর্তন ....
  • PM | ০৫ এপ্রিল ২০১৬ ১০:২৪338868
  • গজাদা, ঠিক আছে। অন্তত এটুকু বলে যান --কালকের ভোটে কত% খুশী। মালটিপ্ল চয়েস প্রশ্ন--

    ক। ০%
    খ। ৫০%
    ্গ। ৬০%
    ঘ। ৭৫%
    ঙ। ৯০%
    চ। ১০০%

    এই উত্তরটা দিলেই হবে আপাততঃ ঃ(
  • আজ | ০৫ এপ্রিল ২০১৬ ০৯:১৭338867
  • আজ আবার আমাদের আপিসের পাশেই বিকাশপুরুষ আসছেন। জনসভা হবে। একশো একান্ন জনকে ই-রিক্ দেওয়া হবে (ঐ যাকে আপনারা টোটো গাড়ি বলেন)।
  • PM | ০৫ এপ্রিল ২০১৬ ০৮:৫৯338866
  • রজনদা, অরিজিত সব্বাই দলমত নির্বিশেষে এ রকম বিমতৃসুলভ আচরন করলে কি করে হবে ঃ(!!!
  • PM | ০৫ এপ্রিল ২০১৬ ০৮:৫৭338865
  • "শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ সেটা বড় কথা না, কে জিতছে সেটাই আসল। "----- এই মনি মুক্ত নোট করে রাখা হলো ভবিষ্যতের জন্য ঃ) ঃ)
  • pi | ০৫ এপ্রিল ২০১৬ ০৮:৫১338864
  • ছন্দক চ্যাটার্জির লেখা। ও ও ওর বন্ধুরা এই কাজটা করছে।

    'স্বল্প সামর্থ্য নিয়ে যতটুকু পারা যায় আরকি। শহর কলকাতা এবং সংলগ্ন ঘিঞ্জি এলাকায় যেখানে উড়ালপুল আছে, তার নীচে যাদের বাস, যাদের দোকান সঠিক ভাবে জানতে পারলে, অন্তত সরকারকে দাবী জানানো যায়, তাদের জন্য কোন বিকল্প ব্যবস্থা করবার। কবে ভেঙে পড়বে, তারপর সরকার পুনর্বাসন দেবে, ৫০ জন থাকলে ১০ জনকে দেবে, তার থেকে এই শহরে থেকে জেনে নেওয়া ভালো তাদের অবস্থা।

    আজ করা হয়েছে নাগের বাজার উড়ালপুল। সকাল থেকেই ওখানে টিফিন নিয়ে বসেন অনেকে, অনেকে পসরা সাজান মাছের। এছাড়াও অটো স্ট্যান্ড আছে একটা। বেশিরভাগই পরিবারের একমাত্র রোজগেরে। ওখানের ছোট দোকান থেকেই বাড়ির লোকের পেট চলে। বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ায় তারাও চিন্তিত, কিন্তু কোন গতি নেই তাদের। বিকল্প কোন বাজার নেই, যেখানে তারা ‘সেফ মার্ক’ হয়ে থাকতে পারেন। মোট দোকানের সংখ্যা ৫৪ জানা গেছে, সবটাই আমরা তুলে নিয়েছি সার্ভে সিটে। শুক্রবার KMDA তে জমা দেবো। এভাবেই মোটামুটি ৫টা উড়ালপুল করতে পারলেই, একটা মোদ্দা হিসাব পাওয়া যাবে।

    কাল গরিয়াহাট উড়ালপুলের নীচটা করা হবে পরিকল্পনা করা হয়েছে। সাথে শিয়ালদহ টাও। আজ কলেজস্ট্রীট চত্বরে লিফলেটিং হয়েছে, মানুষজনের সাথে কথা বলা হয়েছে, কাল শিয়ালদহ ব্রিজের নীচে হবে। '
  • Abhyu | ০৫ এপ্রিল ২০১৬ ০৮:৩১338863
  • শান্তিপূর্ণ না অশান্তিপূর্ণ সেটা বড় কথা না, কে জিতছে সেটাই আসল। বুথ দখল, মারপিট, শান্তিপূর্ণ হুমকি, ভুতুড়ে ভোটার - এগুলো কি আজ প্রথম শুনছি আমরা? এ সব সত্ত্বেও মমতা ক্ষমতা দখল করেছেন। পারলে আজ বিরোধীরাও করে দেখান। তারমানে অবস্থা এখনো ততো খারাপ নয়, ইন সাম সেন্স।
  • S | ০৫ এপ্রিল ২০১৬ ০৭:৪১338862
  • গাড়ুই বাবু লিখুন। যেটুকু আনস্পেসিফিক সেটুকুই লিখুন। নিচে একটা ডিসক্লেমার দিয়ে দেবেন ছোট্ট করে।

    আর কেন স্পেসিফিকালি লেখা যাচ্ছে না সেটা লিখলেও ভালো হয়।
  • গজেশ্বর গাড়ুই | ০৫ এপ্রিল ২০১৬ ০৭:২৬338861
  • খুব স্পেসিফিক কিছু লেখা একটু মুশকিলের।
  • aranya | ০৫ এপ্রিল ২০১৬ ০৭:২৪338860
  • থ্যাংকু পাই :-)
  • pi | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:৫৭338859
  • ছোটাইদির গল্প ২ রা এপ্রিলের দেশে, অরণ্যদা।

    আর, ,
  • aranya | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:৫০338858
  • ভোটের খবর-ও জানতে চাই। এই সময় লিখছে ভোট মোটের ওপর শান্তিপূর্ণ, বড় কোন গোলমাল হয় নি।
    অরিজিৎ, লিখবে নাকি? গুরু, চন্ডাল-দের মধ্যে একমাত্র তুমি-ই বোধহয় সক্রিয় ভাবে জড়িত, মাঠে আছ
  • aranya | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:৪৭338857
  • ছোটাই, কত তারিখের দেশ একটু বলবেন
  • aranya | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:৩৪338856
  • বাংলা গল্পের বই কী কী বাজারে আছে, তার তালিকা খুঁজছি।। রুবান শপ, লসাগু-র কলেজস্ট্রীট এদের ওয়েব অ্যাড্রেস কেউ জানালে ভাল হয়। তার সাথে আবাপ, দাশগুপ্ত বা অন্য কারও যদি অন-লাইন ক্যাটালগ জাতীয় কিছু থাকে
  • aranya | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:২৮338855
  • sch, আমিও সাথে আছি। পাই-এর কাছে মেইল আইডি আছে
  • i | ০৫ এপ্রিল ২০১৬ ০৬:০৭338854
  • ঃ)))
  • Atoz | ০৫ এপ্রিল ২০১৬ ০৫:৫৫338853
  • ছোটাই,
    অনেক শুভেচ্ছা ছোটাই, অনেক অনেক অনেক।
    ৬ বছর। ৬ বছর পরে তাইনে তোমারে পাশে পাইল। খুশিতে উলুটিপালুটি খাইতেছে। ঃ-)
  • i | ০৫ এপ্রিল ২০১৬ ০৫:৩০338852
  • সরি, দ্বন্দ্ব
  • i | ০৫ এপ্রিল ২০১৬ ০৫:২৮338851
  • এস সি এইচ,
    কোনোভাবে সাহায্য করতে পারলে বাধিত হব। জানাবেন।

    দ কে বন্ধুর হয়ে প্রোগামূলক পোস্ট এর জন্য থ্যাঙ্কু ম্যাঙ্কু।
    এই প্রথম গল্প দিলাম 'দেশে', গুরুতে না পড়িয়ে।

    যাঁরা দেশ পত্রিকা রাখেন ( মনে হয় কেউ না), পড়লে, ভালোমন্দ দ্বিধা দ্বন্দ জানাবেন যদি সময় ও ইচ্ছা হয়। কোনো চাপ নাই।

    ইতি ছোটাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত