এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ এপ্রিল ২০১৬ ০৯:০৬338670
  • যদ্দুর মনে হয় নন-ইস্যু। কোন পার্টিই অন্য পার্টির করাপশন নিয়ে কিছু বলছেনা। কয়েকদিন আগে এখানকার টাইমসে একটা খবর বেরিয়েছিল, সবকটা বড়ো পার্টি বাজেট করেছে পার ভোটার দুই থেকে তিন হাজার টাকা ক্যাশ দেবে। ভোটের অন্য নানা ইস্যু আছে, যেমন আন্না (মানে ডিএমকে) বলছে নানান পাবলিক প্রোজেক্ট ঠিকমতো চলছে না, তামিল নাড়ুতে আগের মতো আর বিগ ইনভেস্টমেন্ট হচ্ছে না, আম্মা অসুস্থ বলে পাবলিকলি দেখা যাচ্ছে না, ইত্যাদি।

    আগের ইলেকশানে করাপশন আর অপদার্থতা বড়ো ইস্যু ছিল। কারন ডিএমকে করাপশানের এক্স্ট্রিমে চলে গেছিল (টুজি আর এখানকার কিছ্য স্ক্যাম), আর ডিএমকের ভেতরের খেয়োখেয়ির ফলে পাবলিক ওয়ার্ক প্রায় থেমে গেছিল।
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৯:০৫338669
  • ব্লাড ডোনেশনের ব্যবস্থাগুলোকে মার্কেটিং ইভেন্ট শুধু গুরুতে তিনজনকে বলতে শুনলাম। যারা রক্ত দিয়েছে দে ওয়্যার নট বদার্ড। এবং জানি বলেই বলছি - মার্কেটিংএর উদ্দেশ্য নিয়ে ক্যাম্প হয়ওনি - হলে কাল আবাপ-তে রায়ার লেখা অনুযায়ী ব্যানার খুলে ফেলা হত না।
  • ? | ০২ এপ্রিল ২০১৬ ০৯:০৪338668
  • ইঞ্জিনিয়ারিং এর আর বাকি ১৭ টা টই ডিলিট করা কি গুরুচরিত্রে কলিমালেপক হবে বলে সেগুলো সাজিয়ে রাখা রয়েছে?
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৯:০১338667
  • দ, আমার বন্ধু কোন হসপিটএ নেই, তার কোন বন্ধু আছে সে লিখেছে, অনেকটা ভুত দেখার মতন।

    যাইহোক কয়েক বছর আগে আমি মায়ের জন্য ব্লাড নিয়ে কলকতা চত্ত্বরে বহু ঘোরাঘুরি করেছি, ঘুষ দিয়েছি ইত্যাদি। অধিকান্গ্শ রক্তদান উতসবেত ব্লাড বিফলে যায়, এক্সসেপ্ট নেগেটিভ ব্লাড। রেয়ার, পাওয়া কম যায় বলে।

    মিলে গেল বলে শেয়ার করেছি ফেবুতেও।
  • aranya | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৫৯338666
  • ডিসি, তামিলনাড়ু ভোটে করাপশন কি একেবারেই নন ইস্যু?
  • dc | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৫৪338665
  • সেনা আগে ডিপ্লয় কেন হয়নি, রক্ত দরকার কিনা সেই নিয়ে এরকম কনফিউসন, রক্তদানের উদ্যোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা (যদি করা হয়ে থাকে), তাহলে এসব নিয়ে অবশ্যই সরকারকে জবাব দিতে বাধ্য করানো উচিত। আবার রক্তদানের জায়গায় পার্টি ফ্ল্যাগ কেন থাকবে সেসব নিয়েও প্রশ্ন ওঠা উচিত। কিন্তু এসব প্রশ্ন করবে কে? আমার তো মনে হয়না আদৌ এসব প্রশ্নের কোন জবাব পাওয়া যাবে বলে। তার কারন, আমার যেটা মনে হয়, আগেই লিখেছি - পবর পাব্লিক লাইফে এমন রন্ধ্রে রন্ধ্রে পলিটিক্স ঢুকে গেছে যা অবিশ্বাস্য। হয় এপার্টি নাতো ওপার্টিকে না জড়ালে একটা মিলিমিটার কোন কাজ এগোয়না, ফলে অপদার্থতার চরমে পৌঁছে গেছে।

    গতকাল যে লিখেছিলাম চেন্নাইয়ে বন্যাত্রানে প্রথম দিন বা প্রথম কয়েক ঘন্টায় কয়েকটা জায়গায় গাড়ি আটকে আম্মার ছবি চিপকানো হয়েছিল, এটা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় বয়ে গেছিল, এটা নিয়ে এখনো অনেক লোক অখুশী, তাদের মধ্যে দুই পার্টিরই সাপোর্টার আছে, আর এটা এবারের ইলেকশানের লোকাল ইস্যুগুলোর মধ্যে একটা। এমার্জেন্সির সময়ে পার্টির সিম্বল বা ছবিকে বিজ্ঞাপন হিসেবে ব্যাবহার করা উচিত না, এই মিনিমাম মনুষ্যত্ববোধটাও পবতে হারিয়ে গেছে।
  • | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৫২338664
  • হ্যাঁ এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং কেন প্রত্যেক জায়গায় একটা নির্দিষ্ট গ্রুপকে দেওয়া হয় না এটা বড় প্রশ্ন। চমৎকার বডি ফিটনেসের সাথে প্রপার ট্রেনিং ফিজিক্যাল এবং মেন্টাল দুইইয়েরই ট্রেনিং প্রয়োজন।
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৫১338663
  • যে রাজনীতি মানুষ মরাকেও মার্কেটিঙ্গ ইভেন্ট হিসেবে দেখে তাকে আমল দিই না। সাইকেল বেচা কেস।

    একটা লোক রাজনৈতিক বক্তব্য রাখার জন্য মন্চ খুজছিল। হঠাত দেখলে কিছু লোক তাকে সাহায্য করছে। খুব অনুপ্রাণিত হয়ে মন্চ ফন্চ সাজিয়ে বক্তব্য রাখতে লাগল। কিছু লোক জোগাড় হলে অন্য লোকরা যারা তাকে সাহায্য করেছিল মন্চের দখল নিয়ে সাইকেল বেচতে শুরু করল।

    নাইই বা করলাম এই সাইকেল বেচার রাজনীতি। ধরে নিন এটাই আমার রাজনীতি।
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৪৭338662
  • বামপন্থীরা "অরাজনীতি"-কে গাল দিত। অন্ততঃ আমরা তাই দিয়ে এসেছি কলেজ টলেজে। এখনও দিই। এই দল নয় ঐ দল - এইটা মোটেও বামপন্থী স্ট্যান্ড নয়। স্ট্যান্ড থাকাটা বামপন্থী স্ট্যান্ড, এবং সেটা বাইনারী নয়।
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৪৩338661
  • ভুল হল। অরাজনৈতিক আর নিরপেক্ষ গুলাইয়া ফেইলেসেব।
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৪০338658
  • এটা বামপন্থী বুলি, আপনি নিরপেক্ষ নাহলে রাজনীতির বিপক্ষে, এমনটা বুশও বলেছিল আমাদের পক্ষে নয়ত বিপক্ষে। এক্সট্রিমিস্টরা বলেই থাকে। উদ্ব হবার কিছু নেই, ছেলেবেলায় হতাম। এটা নতুন না বহু পুরাতন বামপন্থী ট্রেণ্ড।
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৪০338659
  • মানে বলছিলাম যে পরে বলবো। আপনারা কথা বলুন।
  • pi | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৪০338660
  • সেনা কেন আগে আসেনি, এটা সত্যিই বড় প্রশ্ন। আর সরকারকে উত্তরও দিতে হবে। এই স্কেলে কাজ করার ট্রেনিং আর কারুর থাকে নাই বা কেন, সেটাও। ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে এত কথা হয়, আসল সময়ে কোথায় কী ?
    আগে এলে আরো প্রাণ বাঁচতে পারতো।
    কিন্তু এটাও ঘটনা, আগে যা প্রাণ বেঁচেছে, সাধারণ মানুষের জন্য বেঁচেছে, তাঁদের ক্ষমতা অনুযায়ী, জান-প্রাণ দিয়ে করেছেন। আম্রিতে ঐ বস্তির লোকজনের কথা মনে পড়ে যাচ্ছিল।

  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৩৯338657
  • নিরপেক্ষ ইত্যাদি নিয়ে পরে কথা বলা যাবে।
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৩৫338656
  • টেলিগ্রাফে একটা লেখা বেরিয়েছে - কীভাবে একার কথায় তিনি সব কিছু চালানোর চেষ্টা করেন। তিনিই সব, এ থেকে জেড অবধি। আমলারা কেউ টুঁ শব্দ অবধি করে না।
  • aranya | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৩২338654
  • হ্যাঁ, সাধারণ মানুষ অনেক হেল্প করেছেন, খুবই ভাল লাগল এটা দেখে।
  • dc | ০২ এপ্রিল ২০১৬ ০৮:৩২338655
  • পশ্চিম বঙ্গে এটা নতুন ট্রেন্ড চালু হয়েছে বোধায় বছর দশেক, কেউ নিরপেক্ষ হলে তাকে গাল পাড়া। আমার পবর সবকটা দলকেই অপদার্থ মনে হয়, বাম বা তিনো যাই হোক না কেন। এরা কেউই কোন কাজ করেনা, রেটোরিকের পাহাড়ে সাজিয়ে বসে থাকে। অথচ এদের সমালোচনা করলে বলা হবে আমি নাকি "সুবিধাবাদী নিরপেক্ষ"। অথচ তামিল নাড়ুর রাজনীতিতে কিন্তু আমি নিরপেক্ষ নই। আম্মার কিছু কিছু কাজ আমার ভাল্লাগে, আমি তাই এবার আম্মাকে ভোট দেব। আম্মাও করাপশনের পাহাড়ে বসে আছে কিন্তু সেটা আমার কাছে ফ্যাক্টর না, কারন অপোজিশনও ঐ একই ক্রাপশনের পাহাড়ে আম্মার পাশেই বসে আছে। কিন্তু আমি দেখেছি আম্মা কয়েকটা ভালো কাজ করেছে, যেমন স্কুলটুলে হুমকি দিয়ে রাইট টু এডুকেশন কিছুটা অন্তত অ্যাপ্লাই করেছে, কর্পোরেশন স্কুলগুলো রীতিমতো ভালো চলছে, প্রচুর পরচুর গরিবকে বছরে এক লাখ ফ্রি ইন্সিউরেন্সের আওতায় এনেছে, আম্মা সব্জি মন্ডি চালু করেছে যেখানে সত্যিকারের কম দামে ডালসব্জি ইত্যাদি পাওয়া যায়, আম্মা নীর চালু করেছে যেখানে রেশন কার্ড দেখালে দুদিন অন্তর পঁচিশ লিটারের জলের ক্যান ফ্রিতে পাওয়া যায়। এছাড়া ডেভেলপমেন্ট কাজ তো আছেই। এগুলো সলিড কাজ। আর পবর বাম পার্টি আর তিনো পার্টি কি কাজ করেছে? বাম পার্টি "সাম্রাজ্যবাদ" নামের একটা অলীক উইন্ডমিল খাড়া করে তার দিকে তরোয়াল বাগিয়ে ধেয়ে যায়, আর তিনো পার্টি মা সারদার ভজনাতে ব্যাস্ত থাকে। সলিড কাজ কি হয়েছে? ডেভেলপমেন্ট কি হয়েছে? অথচ এই পার্টিগুলোর সমালোচনা করলে নাকি "সুবিধাবাদী নিরপেক্ষ"।
  • | ০২ এপ্রিল ২০১৬ ০৮:২৯338653
  • সেনা অনেক পরে নেমেছে। পুলিসহই এসেছে অনেক পরে, তারপর তারা পারবে না বুঝে সেনা ডেকেছে। তার আগে একদম ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের লোক মানে পানের বা অন্য কিছুর দোকানের দোকানী এমনি পথচারী আশেপাশের বাড়ীর বাসিন্দা ইত্যাদিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার ক্লরতে। তাঁদের সাধ্যমত ধ্বংসস্তুপ সরাতে, আশেপাশের বাড়ীগুলো থেকে শাড়ী কাপড় চাদর ইত্যাদি সমানে ছুঁড়ে ছুঁড়ে দিয়েছে আর রাস্তা থেকে লুফে নিয়ে তাই দিয়ে রক্তমাখা দেহগুলো বের করে জড়িয়ে গাড়ীতে তুলে রওনা করিয়েছেন হাসপাতালের উদ্দেশ্যে।
    সেনাবাহিনী ডিজাস্টার ম্যানেজমেন্টে ট্রেইনড। কিন্তু এই আনট্রেইনড মানুষগুলোকে একেবারে দুরছই কিস্যু না করে দেওয়াটা .....
  • aranya | ০২ এপ্রিল ২০১৬ ০৮:২৩338652
  • তবে সাধারণ মানুষ-ও অনেক সাহায্য করেছেন
  • | ০২ এপ্রিল ২০১৬ ০৮:২২338651
  • আকার বন্ধু কোন হসপিটালে? সেখানে কি খুব আশঙ্কাজনক অবস্থায় কেউ আছেন? কাল কোথায় একটা দেখলাম এরকম কিছু জন আছেন, যাঁদের এখনও সামান্য চান্স আছে বেঁচে যাবার। কিন্তু তার পরে আর কোনও খবর দেখছি না। :-(
  • aranya | ০২ এপ্রিল ২০১৬ ০৮:১৮338650
  • 'যেটুকু বুঝেছি যেকটা লোক বেচেছে তা সেনার জন্য'

    - মিডিয়া রিপোর্ট পড়ে তাই মনে হচ্ছে
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৮:১০338649
  • শুনে একটা অপার্থিব অনুভূতি হল।
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৮:০৪338648
  • সদা, সুন্দর জায়গা, ওখানে কদিন কাটিয়েছি।
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৮:০৩338647
  • বাঙ্গলা বলি, নিরপেক্ষ সাজার কোন ইচ্ছে নেই, কিন্তু সমর্থন করার কাউকে পাই না।

    কাকে সমর্থন করব এসফাই যারা কিনা ব্লাড ডোনেশন বা রক্তদান উতসব করে পলিটিকাল মাইলেজ বাড়ানোর চেষ্টা করছে, নাকি আরেসএস যারা খাকি হাফপ্যাম্ট পড়ে ভোট কুড়োতে গিয়েছিল, নাকি তৃণমুল যারা দায় ঢাকতে সবাইকে দোষারোপ করছে?

    তো, আমার মতে এই সবগুলো বালস্য বাল। মানুষ পচে মরছে স্ল্যাবের তলায়, ব্যানার লাগিয়ে ব্লাড ডোনেশন শুরু হয়ে গেল। আরে যাকে ব্লাড দিবি তাকে আগে তোল। জেনে নে, কোন ব্লাডের দরকার কোথায়?

    আরও বাল হল ঘটনার ঘন্টা কয়েক পরে সেনা এল, এসেই নিজেদের কাজ করতে শুরু করল। যেটুকু বুঝেছি যেকটা লোক বেচেছে তা সেনার জন্য। আগে তাদের ডাকা হয় নি কেন?

    এটা একটা চালু লজিক, রাজনীতির পক্ষে অথবা সুবিধাবাদী নিরপেক্ষ, আমি আজগাল নিরপেক্ষ সুবিধাবাদী, দলমত নির্বিশেষে গালি দিতে হেব্বি সুবিধে।
  • শ্রী সদা | ০২ এপ্রিল ২০১৬ ০৭:৪৮338646
  • আকাদা, আজকে Xerox PARC এর এন্ট্রান্সটা দেখলাম, আমাদের আপিসের একদম পাশে।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ০২ এপ্রিল ২০১৬ ০৭:৩০338645
  • আকাবাবু ভাল বলেছেন। ঐ নেগেটিভ রাজনীতির প্রতিফলন দেখবেন যেখানে আমরা কোন দলের সমর্থন করিনা, কিন্তু কেবল ই কারু নিন্দা করি। দায়িত্বহীন নিরপেক্ষ সাজি।
  • aranya | ০২ এপ্রিল ২০১৬ ০৭:১৩338644
  • সুদীপ বন্দ্যো কি সিভিল ইঞ্জিনিয়ার? নকশায় ভুল ছিল বলেছেন দেখলাম
  • Arijit | ০২ এপ্রিল ২০১৬ ০৭:০৯338643
  • কথা বলে বুঝছি লোকে প্রচন্ড প্যানিকড। আজকের এই সময়েও সেই নিয়ে লিখেছে দেখলাম।
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৭:০৮338642
  • ও আর একটা কথা শেয়ার করি, আমার কালেজ জীবনের বন্ধু শেয়ার করেছে।

    এমনিতে ব্লাডের কোন সমস্যা নেই। নেগেটিভ ব্লাড যেকোন সময়েই পাওয়া দুষ্কর এখনো তাই। কারুর যদি নেগেটিভ ব্লাড ক্যাটাগরি হয় তাহলে দিতে পারেন। সেটা উড়ালপুল চাপা পড়া কারুর কাজে লাগবে কিনা সেটা ভেবে লাভ নেই। হয়ত লাগবে না।

    নেগেটিভ ব্লাড যাদের আছে যদি প্রতিনিয়ত ব্লাড সম্ভব হয় ব্লাড দিন মেডিক্যালি যতটা পারমিট করে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে রক্তের অভাবে। ব্রীজ ভেঙ্গে পড়ার জন্য অপেক্ষা করবেন না। হয়ত এর থেকে বেশিই লোক মারা যাচ্ছে রক্তের অভাবে।
  • aka | ০২ এপ্রিল ২০১৬ ০৬:৪৯338641
  • এই ব্রীহ ভেঙ্গে পড়া দেখে আশ্চর্য্য হয়েন না। অনেক বাকি। এই বালের বাঙ্গালী জাতি ও তার নেগেটিভ রাজনীতির প্রতি অনুরাগ পুরো প্রদেশটাকে ইসে তে ঢেলে দিয়েছে। লোক মরল তো পলিটিকাল মাইলেজ খোজ, যেখানে দেখিবে ছাই/ খুজে দেখো আমি কি পাই// এরপরে ক্রমে আসিতেছে বহুতল ভাঙ্গা। প্রস্তুত থাকুন। এই যে কুড়ি তলা চল্লিশ তলা বাড়ি উঠছে তার ডিজাইন কে চেক করে, কে কোয়ালিটি অ্যাপ্রুভ করে? কেউ করে না, এটা জেনে রাখুন। ঐ রক্তদান করে নিজের গিল্ট ফ্লিঙ্গ দাপ্রেস্ড হয়, পঃবঃ ও তার এই ইন্নেন নেগেটিভ রাজনীএতি - অ্যান্ড ওভার গ্লোরিফায়েড - মানুষকে প্রতিদিন সুনিশ্চিত প্রিম্যাচিউর্ড দেঠ এর দিকে ঠেকে দিচ্ছে। যাস্ট প্রস্তুত থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত