এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ২২:০১338430
  • বহুদিন জমির কারণে কাজ বন্ধ ছিলো। এই ছয় আটমাস আগে ফের শুরু হয়। টেলিগ্রাফে লিখেছে।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ২১:৫৯338429
  • কিভাবে ভাঙলো সে তো আর ইনভেস্টিগেশন ছাড়া কেউ বলতে পারবে না। খারাপ মেটিরিয়াল হতে পারে, তাড়াহুড়োর কারণে হতে পারে - কেজিপির প্রফেরা এরকমই কিছু কথা বলেছেন একটা খবরে দেখলাম। কিন্তু সেটা তো পরে - মানে এই ব্লেমগেমটা। আজকে রেসকিউ অপারেশনটা ঠিকভাবে হওয়ার দরকার ছিলো, আর রক্তের ক্রাইসিসটা মেটানো। সেখানেই এত কিছ্হু হল...

    রক্ত লাগবে না - এরকম কথাও তিনি বলেছেন বলে শুনলাম। অথচ হাসপাতাল থেকে ক্রাইসিসের খবর পাহ্ছি।
  • dc | ৩১ মার্চ ২০১৬ ২১:৫৮338427
  • এর আগে এই কোম্পানির বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়েছে দেখছি, পন্ডিচেরিতে সুনামি হাউসিং প্রকল্পে ঘাপলা করার জন্য। সেটা ২০০৭ এর কান্ড। আর এদের টেন্ডার দেওয়া হয়েছিল ২০০৯এ, কিন্তু কাজ টেনেছে ২০১৬ অবধি। ভাগাভাগি করে খেয়েছে বোধায়।
  • S | ৩১ মার্চ ২০১৬ ২১:৫৮338428
  • আগের সরকারের সময়ে টেন্ডার দেওয়া হয়েছিলো। অতেব আশা করবো এই সরকার সেইটা ঠিক বের করবে। এছাড়া কন্সট্রাকশানে দেরী হয়েছিলো, কেন? আর সাধারনতঃ দেরী হলে টেন্ডারের অ্যামাউন্ট চেন্জ হয়। নইলে কি হবে তা তো সবাই জানেই। সেক্ষেত্রে যে কোম্পানি টেন্ডার পেয়েছিলো তাদেরই সরে আসা উচিত।
  • dc | ৩১ মার্চ ২০১৬ ২১:৫৩338426
  • এদিকে IVRCL বলে দিয়েছে ওদের কোন দোষ নেই, অ্যাক্ট অফ গড। কি অদ্ভুত!
  • dc | ৩১ মার্চ ২০১৬ ২১:৪৮338425
  • ndtv তে দেখছি IVRCL এর বিরুদ্ধে এফাইআর করা হয়েছে। এই IVRCL কে কি বেসিসে টেন্ডার দেওয়া হয়েছিল?
  • মেডিক্যাল বুলেটিন | ৩১ মার্চ ২০১৬ ২১:৪৩338424
  • মুখ্যমন্ত্রী হাসপাতালে দাঁড়িয়ে সাংবাদিকদের মেডিক্যাল বুলেটিন শোনাচ্ছেন।

    " ... টিম গঠন করা হয়েছে, ডাক্তাররা একসাথে কাজ করছে, ট্রিটমেন্ট থেকে পোশটমটেম পর্যন্ত, আরও সবাই আছেন। এখনও পর্যন্ত আঠেরোজন ... (ঢোঁক গিলে) আঠেরোটা ডেডবডি আর জি কর থেকে আনা হয়েছে, তার মধ্যে পোঁয়েরোটা আইডেন্টিফাই করা হয়েছে, তিনটে আইডেন্টিফাই করা যায় নি, ঐ পোঁয়েরোটার মধ্যে বারোটা হ্যান্ডওভার করা হয়ে গিয়েছে, কী শুক্লাজি, বারোটা হ্যান্ডওভার হয়ে গেছে তো? - হ্যাঁ বারোটা হ্যান্ডওভার হয়ে গেছে, বাকি ছটা ..."
  • S | ৩১ মার্চ ২০১৬ ২১:৪২338423
  • এইটা Act of God?
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ২১:৩৭338422
  • পুলিশ রক্ত দিতে বারণ করেছিলো, এ বলে যে তাও দেবো। তাতে অ্যারেস্ট। ভাষা হারিয়ে ফেলছি।
  • Atoz | ৩১ মার্চ ২০১৬ ২১:৩৪338421
  • নেটে এসেই দেখি এই খবর। ঃ-(
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ২১:২৯338420
  • এবং রক্ত দিতে আসা একজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। কৌস্তভ বলে। লোকজন শ্যামপুকুর থানায় গেছে ছাড়াতে।

    গুজব নয়।
  • sch | ৩১ মার্চ ২০১৬ ২১:২৮338419
  • মানিকতলার ব্ল্যাড ব্যাংকের প্রত্যক্ষ অভিজ্ঞতাঃ
    সন্ধে সাতটা পাঁদের সময় বেশ বড়ো লাইন - ঋতব্রতকে দেখলাম একটি গাড়ির পাশে দাঁড়িয়ে। দু'জন আমাদের লাইনে দাঁড়াতে বারণ করলেন - বললেন এদের ক্যাপাসিটি ১৫০, ফুল হয়ে গেছে। আজ আর নেওয়া যাবে না। ওনেক SFI er পতাকা এবং কম্বয়েসী মুখ। তাদের জিজ্ঞেস করেও একই উত্তর পেলাম। 9051541024 নম্বরে ফোন করলাম - একই উত্তর পেলাম - আর নেওয়া যাবে না।
    মেডিক্যাল কলেজে আমার যে দাক্তার বন্ধু আছে তাকে ফোন করলাম - সে ও বলল এই মুহূর্তে আর নেওয়া সম্ভব না।
    কাজে লাগতে পারলাম না - কিন্তু ভালো লাগলো এই ভেবে যে অনেক মানুষ দ্রুত সাড়া দিয়েছেন দেখে

    ওই ভীড়ে অবশ্য কিছু স্লোগান শুনলাম - অপদার্থ সরকার - ব্লাড নিয়েও দলবাজি করছে। ওই নির্মল নামক প্রাণীতি ওখানে আছে জানলে অবশ্যই দেখার চেষ্টা করতাম - চিড়িয়াখানার বাইরে কোনো Indian Bastard দেখিনি তো
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ২১:২০338418
  • না। বিশ্বাস করি না এদের গায়ে মানুষের রক্ত আছে বলে।
  • মনুষ্যচরিত্র | ৩১ মার্চ ২০১৬ ২১:১২338417
  • ক্রাইসিস মোমেন্টে নিজেকে ডিফেন্ড করবার মরিয়া প্রচেষ্টায় লোকে এই সব করে। ভোটের আর তিনদিন বাকি। যতই মানবিক হও, যে হিট ফীল করে সে এই রকম আচরণই করে।
  • | ৩১ মার্চ ২০১৬ ২১:০১338416
  • হ্যাঁ এরা ক্রিমিনাল।
    এতটা নির্লজ্জ অসভ্য বদমাইশ হতে পারে .....
  • sosen | ৩১ মার্চ ২০১৬ ২০:৫৩338415
  • এর মধ্যে আর কেসিদাকে শুভ জন্মদিন জানাতে পারলাম না। ভালো থাকবেন।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ২০:৫২338414
  • এরা ক্রিমিনাল।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ২০:৪৭338413
  • এই খবরটাই পেয়েছিলাম, তবে আবার শুরু তখনো হয়নি
  • ঈশান | ৩১ মার্চ ২০১৬ ২০:৪৪338412
  • নাঃ এ আর পড়া যাচ্ছে না। উফ।
  • ঈশান | ৩১ মার্চ ২০১৬ ২০:৪০338411
  • অনীক লিখেছেঃ

    মানিকতলা ব্লাড ব্যাঙ্কে চলছিল রক্তদান। নির্মল মাঝির নির্দেশে বন্ধ করে দেওয়া হল তা। কারণ? সেটা SFI, DYFI আয়োজিত। পরে যদিও মানুষই আবার শুরু করালেন রক্তদান।
    এই নির্লজ্জ রাজনীতির কারবারিদের একটাই সাবধানবাণী। দূর হটো। এই কলকাতা আমাদের, সাধারণ মানুষদের। সবাই দেখেছে তোমাদের তোমরা বিগত পাঁচ বছর কী করেছ। আজ সেই একই জিনিস ঘটাতে এলে কিন্তু মুশকিল হবে খুব।
    পুনশ্চঃ আমি SFI/ DYFI কে সমর্থনের দশ মাইলের মধ্যেও পড়িনা। কিন্তু যারা আজ মানুষের পাশে আছে দূর থেকে হলেও ব্যক্তিগতভাবে তাদের প্রত্যেকের পাশে। অন্তত এই লজ্জার মাথা খাওয়া, মনুষ্যতের জীবগুলোর পাশে নই।
    পুপুনশ্চঃ মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তদানের জন্য জুনিয়র ডাক্তারদের সরাসরি যোগাযোগ করতে পারেন।
  • হ্যাঁ | ৩১ মার্চ ২০১৬ ২০:৩৭338409
  • একটা স্কুলের পুলকারও নিচে রয়েছে বলে শোনা যাচ্ছে।
  • ঈশান | ৩১ মার্চ ২০১৬ ২০:৩৭338410
  • ব্লাড দিতে পুলিশ আটকাচ্ছে, এরকমও পড়লাম। নির্মল মাজি হুমকি দিয়েছেন ও পড়লাম। হোপফুলি সত্যি না। দেখা যাক।
  • ঈশান | ৩১ মার্চ ২০১৬ ২০:৩২338408
  • গ্রুপ থেকে পেলামঃ

    Maniktala SFI/DYFI -- 988305724/9062449500
    -----
    Urgently need B Negative (B - ) blood at CMC - please contact 9874879268 (Mira)
    ----
    নেগেটিভ গ্রুপ্র রক্ত লাগবে, যারা দিতে পারবেন ক্যালকাটা মেডিক্যাল কলেজে পৌঁছে যান. যোগাযোগ- কমরেড সৌপর্ণ ৮১১৬৬৯৩১২৬
    ----------
    কলকাতায় উড়ালপুল ভেঙে পড়ার দুর্ঘটনায় আহত সমস্ত মানুষের প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হবে।রক্ত দিতে সক্ষম হলে যোগাযোগ ৮৯০২১৮৬৩২২ নম্বরে।এই মেসেজটি সমস্ত বন্ধুদের কে forward করে দাও। এক্ষুণি।
    কলকাতায় উড়ালপুল ভেঙে পড়ার দুর্ঘটনায় আহত সমস্ত মানুষের প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হবে।
    রক্ত দিতে সক্ষম হলে যোগাযোগ ৮৯০২১৮৬৩২২ নম্বরে।.
    --------
    Huge requirements for blood donors after the flyover accident in Vivekananda Road, Kolkata.
    Please come forward and donate.
    Donate at:
    Marwari Relief Society
    033-22745675
    033-22743725
    Contact 9339127152 / 990387058 / 9836867797
  • আপডেট | ৩১ মার্চ ২০১৬ ২০:৩০338407
  • সেনাবাহিনি আবার কাজ শুরু করেছে।
  • sosen | ৩১ মার্চ ২০১৬ ২০:২৯338406
  • একটা স্কুলের পুলকার রয়েছে নিচে বলছে?
  • আচরণ | ৩১ মার্চ ২০১৬ ২০:২৩338405
  • শুধুই আচরণ নয় - এই ধরণের কাজে হায়ারার্কি নিয়ে ধোঁয়াশা থাকে, কে কাকে মেনে চলবে। পুলিশ সেনাকে, না সেনা পুলিশকে। তৃতীয় পক্ষও আছে, এনডিআরএফ। এবিপি আনন্দে লাইভ দেখাচ্ছে খবর এবং রিপোর্টিং। মনে হচ্ছে ঐ পুলিশ অফিসার নিজের পাওয়ার দেখিয়ে সেনাকে কাজ করতে দিচ্ছেন না, তাই সেনা আপাতত হাত তুলে নিয়েছে।
  • kumu | ৩১ মার্চ ২০১৬ ২০:১২338404
  • কারো "আচরণে" ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনী উদ্ধারকাজ বন্ধ করেছেন?এটা কি সত্যি?

    জীবনের চেয়ে মূল্যবান তো কিছুই নয়।
  • আপডেট | ৩১ মার্চ ২০১৬ ২০:০২338403
  • এবিপি আনন্দে আপডেট - উদ্ধারকাজ থেকে সরে দাঁড়াল সেনাবাহিনী। সেনা জওয়ানদের সঙ্গে দুর্ব্যবহার পুলিশ-কর্তার। পুলিশের আচরণে ক্ষুব্ধ সেনা। সেনাবাহিনী সূত্রে এমনটাই খবর।
  • এদিকে | ৩১ মার্চ ২০১৬ ১৯:৩১338402
  • ফেসবুক এখন "মার্কড সেফ" ক্যাম্পেইন শুরু করে দিয়েছে কলকাতার জন্য।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৯:১৮338401
  • কাল অনেকগুলো ক্যাম্প আরেন্জ করা হচ্ছে। রাজীবদা একটু বাদেই জানিয়ে দিচ্ছে বললো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত