এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৯:১৩338400
  • এদিকে একটা ব্যবস্থা করা গেলে অনেক লোক পাওয়া যেত। অফিসের এইচ`আরকে বল্লাম, পাত্তা দিলো না মনে হয়।
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৯:১২338399
  • যাক। খবরটা ফেবু-তে এসেছিলো।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৯:১১338398
  • লাইনে যাঁরা আছেন, নেওয়া হবে। বললেন এটা নিতে নিতেই আরো ২-৩ ঘণ্টা লেগে যাবে। আজ আর নতুন লোকজনের রক্ত নেওয়া যাবে না, কাল একটা থেকে নেওয়া হবে।
  • dc | ৩১ মার্চ ২০১৬ ১৯:০৭338397
  • আমার মনে হয় এভাবে গুজব না ছড়ানোই ভালো।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৯:০৬338396
  • রক্ত নেওয়া হচ্ছে, জানালেন।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৯:০৩338395
  • অর্ঘ্য জানালেন, মানিকতলায় এখনো রক্ত নেওয়া হচ্ছে।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৮:৫৫338393
  • উনি খবর নিয়ে জানাচ্ছেন বল্লেন।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৮:৫৫338394
  • মানিকতলা ক্যাম্পে অর্ঘ্য লাইনে দাঁড়িয়ে। উনি এখুনি জানালেন, লাইন এগোচ্ছে। ওঁদের কিছু বলা হয়নি যে ক্যাম্প শেষ।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৮:৫২338392
  • ভয়ের চোটে লোকজনকে ফোন করতে পারছিনা। প্রচু আত্মীয়স্বজন বন্ধুবান্ধন ওদিকে।
  • হ্যাঁ | ৩১ মার্চ ২০১৬ ১৮:৪৯338391
  • এইমাত্র ঋতব্রত সেই রকমই কিছু একটা বলল মনে হল। ভেবেছিলাম ভুল শুনেছি।
  • quark | ৩১ মার্চ ২০১৬ ১৮:৪৪338390
  • ক্যাজুয়ালটি বাড়লে কি ওনার কিসু সুবিধে হবে?
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৮:৩৮338389
  • শুনছি মাজিবাবু ব্লাড ক্যাম্পটা বন্ধ করিয়ে দিয়েছেন!
  • Kaju | ৩১ মার্চ ২০১৬ ১৮:৩১338388
  • ওব্বাবা এর মধ্যে আরো কিছু আছে তো তাহলে। আরো বীভৎস ! এটা এতক্ষণ শুনিনি কোথাও।
  • sch | ৩১ মার্চ ২০১৬ ১৮:২৭338387
  • হ্যাঁ কাজু ট্যাঙ্কারটা ফ্লাইওভারের তলা দিয়ে পাস করছিল। মেদিকাল কলেজে যতো বডি এসেছে বেশির ভাগই পোড়া
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৮:২৪338385
  • Urgently need B Negative (B - ) blood at CMC - please contact 9874879268 (Mira)
  • Kaju | ৩১ মার্চ ২০১৬ ১৮:২৪338386
  • উরিশশালা অমনি God's Act !! অন্য সময় গড নেই, ব্রিজ ভাঙলেই গডকে মনে পড়ে গেল? বোবা পুতুল বলে যা খুশি তাই বলবে?

    আর, অয়েল ট্যাঙ্কারের ব্যাপারটা কি এর সাথে রিলেটেড না আলাদা? বুঝলাম না।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৮:১৯338384
  • 'গত দু'ঘন্টা ধরে চেষ্টা করছি এমন কিছু লেখার যা অর্থবহ হয়ে উঠবে। শেষে এইটুকুই পারলাম।
    মানুষই মরছে পিঁপড়ের মতো, মানুষই আবার পাশে দাঁড়াচ্ছে রক্ত নিয়ে, সাহস নিয়ে, বিশ্বাস নিয়ে। এর পাশাপাশি মানুষের আরেকটা কাজ বাকি। নির্লজ্জ রাজনীতিক আর মিডিয়ার লোকগুলোকে বলা, আপনার পাঁচ লাখের টোপ আর ক্যামেরা- মাইক্রোফোন নিয়ে ফুটুন চুপচাপ। সুবোধ সরকারের সাচ্চা কমিউনিস্ট দিদি, প্লিজ ইস্তফা দিন, অনেক হয়েছে অপদার্থতার উদযাপন আর চৌত্রিশ বছর কপচানো। ফুটুন এবার। আর মিডিয়ার মূর্খগুলো, দয়া করে টিআরপির বাইরে একটা পৃথিবী আছে তাতে মানুষ আছে, হৃদয় ও তার অনুভূতি আছে এটা বুঝলে ভালো হয় একটু।
    আর হ্যাঁ, পান থেকে চুন খসলে যে ডাক্তারদের মুন্ডপাত হয়, গোটা মেডিকেল কলেজ জুড়ে প্রতিটি ডিপার্টমেন্ট থেকে তারা ইমার্জেন্সিতে জড়ো হয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন। দিদি, আপনি যাদের 'খুনি' দেগে দিয়েছিলেন তাদের মধ্যে থেকে অন্তত একজন হলেও আজ জানতে চাইছে, যে যুক্তিতে আমরা সেদিন খুনি ছিলাম সেই একই যুক্তিতে আপনি ও আপনার সরকারকে আজ খুনি বলা যায় কি? '

    - অনীকের লেখা।
  • সিসিটিভির ফুটেজ | ৩১ মার্চ ২০১৬ ১৮:১৫338383
  • একা এবিপি আনন্দকে গাল দিয়ে তো লাভ নেই। বিকেলে একযোগে এবিপি আনন্দ, চব্বিশ ঘন্টা, কলকাতা টিভি এই ফুটেজ লাগাতার দেখিয়ে চলছিল। হয় তো এখনও দেখাচ্ছে। এনডিটিভির সাইটে ফুটেজ রয়েছে। ইউটিউবে ইনস্ট্যান্ট হিট।
  • sch | ৩১ মার্চ ২০১৬ ১৮:১৪338382
  • যদ্দুর জানলাম একটা অয়েল ট্যাঙ্কার ছিল - সেটাতে আগুন লেগেছে - অনেকে পুড়ে মারা গেছেন। মনে হচ্ছে না খবরটা ভুল
  • :( | ৩১ মার্চ ২০১৬ ১৮:১২338381
  • As a flyover in construction for years collapsed in Kolkata today, killing at least 10 people and leaving scores trapped, its builders pleaded "act of God".

    "It is nothing but God's act. This has not happened to us in 27 years," said K Panduranga Rao, a senior official of the Hyderabad-based IVRCL group.

    NDTV থেকে।
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৮:০৪338380
  • হরে থিস উর্গেন
    ___
  • | ৩১ মার্চ ২০১৬ ১৭:৫৭338379
  • মিডিয়াতে যে সমস্ত দেশসেবক/বিকা রা বক্তব্য রাখছেন,তাদের গলা টিপে জুতোপেটা করা উচিত।
  • d | ৩১ মার্চ ২০১৬ ১৭:৫৩338378
  • উঃ এই চ্যানেলগুলোর অফিসে অফিসে ঢুকে একধারসে বাঁশ দিয়ে পিটিয়ে আসতে পারলে মনে হয় এর থামত!
    অসহ্য বর্বর কতগুলো।
  • Abhyu | ৩১ মার্চ ২০১৬ ১৭:৩৭338377
  • সকালে উঠে এ কি খবর :(
  • Kaju | ৩১ মার্চ ২০১৬ ১৭:২৭338376
  • আরে স্টারানন্দ আবার নাকি সিসিটিভি ফুটেজ দেখিয়ে লাইভ ব্রিজ ভ্ঙে পড়া দেখাচ্ছে। লোকে তো গবেট কিনা, না দেখালে বুঝতে পারছে না সিচুয়েশন্টা !
  • T | ৩১ মার্চ ২০১৬ ১৭:১৮338375
  • মিডিয়ার জনতাকে ধরে ঠাস ঠাস করে দেওয়া উচিত। শুয়ার গুলো। হাসপাতালের ভেতর ঢুকে ঢ্যামনামো হচ্ছে! এক মহিলা ব্রিজের সামনে দাঁড়িয়ে আর্তনাদ করছিলেন। ক্যামেরা নিয়ে তাঁর ছবি তুলতে যাচ্ছে। কী বাহাদুরি! কান্না রেকর্ড করে ব্রিজের ছবির সাথে সাউণ্ড এফেক্ট হচ্ছে।
  • Debabrata Chakrabarty | ৩১ মার্চ ২০১৬ ১৭:১১338374
  • বিবেকানন্দ রোডে, নির্মীয়মাণ উড়াল পুল, কালকে রাত্তিরে ১৫০ ফুট মত ঢালাই হয়েছে, আজকে 12-12,২০ নাগাদ ভেঙ্গে পরেছে, গণেশ টকিজ ক্রসিং এ, তলায় এখনো যাত্রীবাহী মিনিবাস আটকে আছে।
  • sch | ৩১ মার্চ ২০১৬ ১৭:০৯338373
  • ন্যাশানাল মেডিকেলে যোগাযোগ করেছিলাম - ওরা নিতে রাজী নন। মানে ব্লাড নিতে আপত্তি নেই - কিন্তু এই উদ্দেশে নেবেন না
  • হাতির শিং | ৩১ মার্চ ২০১৬ ১৭:০৭338372
  • কোনোভাবে সল্ট লেক, সেক্টর ফাইভের দিকের হাসপাতালগুলোতে রক্ত কালেক্ট করার ব্যবস্থা করা সম্ভব?
  • pi | ৩১ মার্চ ২০১৬ ১৭:০৬338371
  • অভিবাবু আর জি করে রক্ত লাগলে বলবেন। অনেকে দিতে চাইছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত