এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:২৩337440
  • আর্টিকেলটাতে যে যে অবজারভেশনগুলো করা আছে সেগুলো সবকটা ঠিক।

    সলিউশানটাও ভালো - বেস্ট বলছি না এখনো। কিন্তু ইম্প্লিমেন্টেশনে কতগুলো প্রব্লেম দেখা দেবে।
  • Div0 | ২৪ মার্চ ২০১৬ ২২:১৫337439
  • পট? এতে বাদ্যযন্ত্র কৈ!
  • | ২৪ মার্চ ২০১৬ ২২:১৩337438
  • ওটা সকালেই দেখেছি তো। তির্যকের লেখাটা। তির্যক আবার গুচর কমেনগুলো শেষে একটু সার্কাস্টিক টোনে বলে দিয়েছেন।
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ২২:১২337436
  • ক্লুঃ পুরোটা পড়বেন।
  • Div0 | ২৪ মার্চ ২০১৬ ২২:১০337435
  • একক, বাই মেরি ক্ষী বলবো... "লহরি" স্ম্যাশ হিট! আর আমি নিজে গোটা দশেক গচ্ছিত রেখেছি। কাল ড্যাননের দই আসবে। তারপর সদগতি।
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:০৮337434
  • বঙ্গস লিখে সার্চ মারুন।
  • dc | ২৪ মার্চ ২০১৬ ২২:০৬337432
  • বিপ্লব করতে গেছে বোধায়।
  • Div0 | ২৪ মার্চ ২০১৬ ২২:০৬337433
  • হুঁ সিঁফো, তাও খানিকটা আছে বটে। তিব্বতিগংমেকিংমেশিন, দিগিতবলার মোটাটা, ডিজেরিডু, তুলোধোনামেশিন, ঢাক - ব্যক্তিত্বপূর্ণ বাদ্যযন্ত্র একেকটা। S আর্কোন্টা বলছেন?
  • দ্রি | ২৪ মার্চ ২০১৬ ২২:০৫337431
  • হ্যা, রক্তাক্ত বসন্তটা আমিও পড়ছিলাম। কিন্তু সে নাকি নিখোঁজ।
  • potke | ২৪ মার্চ ২০১৬ ২২:০৩337430
  • পেয়েছি, ভুলে গেছিলাম সাইট টার কথা, থ্যান্ক্স অল!
  • S | ২৪ মার্চ ২০১৬ ২২:০০337428
  • আরো একটা যন্ত্রের মিল আছে ঃ)

    টিমঃ আর পুরো হাতটা হলো ভারতবর্ষ।
  • sinfaut | ২৪ মার্চ ২০১৬ ২১:৫৯337426
  • হুম কিংবা তিব্বতি গং এর।
  • T | ২৪ মার্চ ২০১৬ ২১:৫৯337427
  • পোটকেদা মেলে পাঠিয়ে দিয়েছি।
  • Div0 | ২৪ মার্চ ২০১৬ ২১:৫৫337425
  • বং শব্দটার সঙ্গে একমাত্র তুলোধোনার যন্ত্রটার আওয়াজের মিল। বেশ গম্ভীর এবং গভীর ব্যক্তিত্বপূর্ণ যন্ত্র একটা।
  • potke | ২৪ মার্চ ২০১৬ ২১:৫১337424
  • Pukelsheim, F. (1993) Optimal Design of Experiments. Society for Industrial and Applied Mathematics

    নরম কপি হবে কারো কাছে?
  • | ২৪ মার্চ ২০১৬ ২১:৪৬337423
  • এদিকে আমি ধীরেসুস্থে পড়বো বলে তুলে রেখেছিলাম আর এ এখন খুলছেই না।
    এই কি আপনাদের ন্যায়বিচার?
  • hu | ২৪ মার্চ ২০১৬ ২১:৪৪337422
  • দেবব্রতবাবু রাষ্ট্রহীনতার টেমপ্লেট দেবেন বসে অধীর আগ্রহে বসে আছি, এদিকে রক্তিম বসন্ত খুলছে না ঃ-(
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২১:১৮337421
  • বৃদ্ধাঙ্গুষ্ঠ আইনশৃঙ্খলা ওরফে বিজয় মাল্য, তর্জনী হলো বিপ্লব যা মাঝে মাঝে শ্যামবাজারে হয়, মধ্যমা সেকুলারিজম-র‌্যাশনালিটি কম্বো, অনামিকা মৌলিক অধিকার অর্থাৎ অবসোলিট, আর কড়ে আঙুল হলো অ্যাওয়ারনেসের ব্লাডার যাতে হিসি রেগুলেট করা যায়। এইটা বললে অবশ্য ইয়োগাক্লাস থেকে তাড়িয়ে দেবে।
  • sosen | ২৪ মার্চ ২০১৬ ২১:১৬337420
  • আমাকে তো লোকে জিগিয়েছে আমি বং কিনা। অফেন্সিভ নাকি?
  • b | ২৪ মার্চ ২০১৬ ২১:০৭337419
  • সুদর্শন ক্রিয়া। ঐ প্রাণায়ামের প্রোডাক্ট ডিফারেনশিয়েশন (বলে মনে হয়)।

    সে যাউক। একটি য়োগা ক্লাসে ভর্তি হলাম। সেখানে মাস্টার আমার আধা বয়সী একটা চ্যাংড়া ছোকরা। সে প্রথমেই বললঃ আমাদের হাতের পাঁচ আঙুল পঞ্চভূতের পরিচায়ক, মানে ক্ষিতি অপ তেজ মরুত ব্যোম ইত্যাদি। কড়ে আঙুল হল অপ, মানে জল, তাই হিসি চাপলে আমরা কড়ে আঙুল দেখাই ইত্যাদি।
    ভাবছি পরের দিন মধ্যমা তুলে ধরে জিগ্গেস করব এটা কিসের পরিচায়ক। মাই মানি ইজ অন তেজ।
  • Tim | ২৪ মার্চ ২০১৬ ২১:০৫337418
  • রক্তিম বসন্ত কাল থেকেই খুলছেনা। এই পেজ নট ফাউন্ড দেখাচ্ছে
  • kiki | ২৪ মার্চ ২০১৬ ২০:৫৮337417
  • আমিও জানিনা। এমনকি ঋভুটাও জানেনা মনে হয়, জিগালে কিসব ভুলভাল উত্তর দেয়। আর যাদের বাপ মায়েরা শ্রী শ্রীর প্রবল ফ্যান, তাদের বাচ্চাগুলো ও ক্রিয়া শুনলেই খেপে যায়।
  • kiki | ২৪ মার্চ ২০১৬ ২০:৫৬337415
  • আর এই টিপিকাল নন ভেজুরা আশিয়ান কান্ট্রিতে যেতে পারেন। সেখানে ভেজ বললে হাঁ করে চায়। তার্পর গুচ্ছ শ্রিম্প, মাশরুম, ডিমোলা খাবার দেয়। আর ভিয়েতনামে আমাদের এক গুজ্জু বন্ধুনীর ( কি বিশাল নোংরা হয়রে ভাই, ঐ গরমেও তিনদিন অন্তর চান করে) ভয়ে এক বাঙালী বন্ধুনী সব সময় অস্থির থাকতো। সে আসছে দেখতে পেলেই ফ্রিজের সব ডিম কোথায় লোকাবে ভেবে পেতোনা। কারন গুজরাটি মহিলাটি পাঁচের কমে ডিম খেতো না। আর কিভাবে রাঁধতে হবে সেটাও বলে দিতে ভালোবাসতো।

    আর চীনে কি হয় জানিনা। কিন্তু ভিয়েতনামে কুকুর খুব প্রিয় খাবার। আর পোকাও ভিয়েতনামিস আর কাম্বোডিয়ানরা ভালোবেসে খায়।
  • sosen | ২৪ মার্চ ২০১৬ ২০:৫৬337416
  • ক্রিয়া আবার কি?
  • kiki | ২৪ মার্চ ২০১৬ ২০:৫০337414
  • ওমনাথ,
    নাম জানানো যাবে নারে ভাই। তার পেশা ই তো লোককে জানানো বারণ(তুমি নিশ্চয় আমায় প্রশ্ন করেছিলে। তাইতো?) সে আমার স্কুলের বন্ধু ছিলো। এখন আমাকে ব্লক ও করে দিয়েছে কোন অজানা কারনে।

    অনেক কিছু বলতে চাইছি, জানিনা গুছিয়ে বলতে পারবো কিনা। অলরেডি দাদাভাইদের (ভাসুরদের) কাছে আবার খারাপ প্রতিপন্ন হয়ে গেছি। বেচারারা আমার ঠ্যালায় আজকাল হিন্দি পোষ্ট মারছে, যেহেতু আমি হিন্দি পড়তে পারি না। মানকে তো কথা বলাই ছেড়ে দিয়েছে। এমন বৌকে আর কাঁহাতক সহ্য করা যায়।(সে অবশ্য বাঁচা গেছে, ছেলেটাকে মানুষ করার পয়সা দিলেই আজকাল বেঁচে যাই, খুব খারাপ শুনতে যদিও, শিগ্গিরি নিজের খাবার পয়সার কথা ভাবতে হবে)

    ছেলের স্কুলে এই খাবার নিয়ে ভীষণ জ্বালানো হয়। আমার ছেলেটা ভয়ঙ্কর রজ গুনের মানুষ। সে বেচারা একদম নিরামিষ খেতে পারে না। এমনকি কোন ম্যাম পর্যন্ত ওকে বলেছে কুকুরের ইন্টেসটাইন নাকি প্যাঁচালো, মানুষের টা লম্বাটে, এরকম কিছু। সে আবার আমাকে নেট ঘেঁটে ছোঁড়াকে দেখাতে হলো সব ছবি টবি। স্কুলে ক্যাম্প হলে বাপ মায়েরা এসে মিটিং এ ভারি হ্যাঙ্গাম করতো, এমনকি রসুন পিঁয়াজ নিয়েও। আর আমার ছেলেটার আবার ল্যাকটোজ ইন্টলারেন্স। সে যে ভেজুদের সাথে কি চাপে কাটায়। তবে এখন ও পর্যন্ত ওদের স্কুলের অ্যাডমিন আর প্রিন্সিপাল ম্যাম বেশ ভালো। তাঁরা যুক্তি বুদ্ধির ধার ধারে। আর বাচ্চাগুলো ও তেমন, মুখে নানা কথা বলে এদিকে টিফিনে চিকেন গেলে হামলিয়ে খেয়ে নেয়। ঋভুরা একসাথে বেড়াতে বেড়োলে চিকেন ই খায় সবাই মিলে, জিজ্ঞেস করলে বলে, মা, ওদের বাড়ীতে খাওয়া হয় না, ওরা ভালোবাসে। (তবে শ্রী শ্রী, এই কেলোটা আর একবছর পর করতে পারতো, এখন ছেলের স্কুল নিয়ে বলতে গেলে কান গরম হয়ে যায়)

    এবার এতদিন ঋভুর স্কুলে গেলে একটাই কমপ্লেন শুনতে হত, তমাল শ্লো, লেজি, অমনোযোগী এসব। ওর বিহেভিয়ার নিয়ে কোনদিন কোন কমপ্লেন আসেনি। ইলেভেনের প্রথম পিটি এমেই কমপ্লেন হলো (ঋভু যিনি ক্লাস টিচার, সবে স্কুলে এসেছেন, আর ক্রিয়ার ব্যাপারে খুব কড়া) ও নাকি খুব বাজে বিহেব করে। আমি সরাসরি বললাম, ও ক্লাস সেভেন থেকে এখানে পড়ছে, এরকম কমপ্লেন আমি কখন ও শুনিনি। তারপর ক্রিয়া নিয়ে। আমি ব্যাপারটা জানতে চাই। এও বলি, ও আমার হাতে মানুষ। আমি ওকে পুজো, ধর্ম নিয়ে কখনো উৎসাহিত হতে দেইনি। প্রানায়াম বা যোগা হলে আমার অবশ্য আপত্তি নেই। এসব। তিনি থেমে যান। পরে আর কোন কমপ্লেন করেন নি। কিন্তু এবার রিপোর্ট কার্ডে রাগ উগড়ে দিয়েছেন। এই রিপোর্ট কার্ড গুলো তো বাইরে কোথাও ভর্তি হতে গেলে দেখাতে হয় বলে শুনেছি। স্কুলের তো একটা মিনিমাম দায়িত্ব থাকে। যাকগে। কি আর বলি। তাছাড়া ছেলেও আজকাল বেশ মেজাজী হয়েছেন। কিছু বললে, বলেন মা আমি চেষ্টা করি জানো!! কিন্তু কোথা থেকে যে এত রাগ আসে। কি আর বলি, দুঃসহ আঠারোর দিকে ধাঁ ধাঁ করে এগোচ্ছেন।
  • | ২৪ মার্চ ২০১৬ ১৯:৪৯337413
  • কিন্তু রক্ত্তিম বসন্তর হলটা কী? কেবলই পেজ নট ফাউন্ড দেখায় যে।
  • dc | ২৪ মার্চ ২০১৬ ১৮:৫৩337412
  • মস্ত আচারও লেখা যায় কিন্তু।
  • Div0 | ২৪ মার্চ ২০১৬ ১৮:৩৮337411
  • ** মস্ত নয়, মাস্ট (হতচ্ছাড়া স্পেলচেকার)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত