এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৪ মার্চ ২০১৬ ১২:৫৭337380
  • রাধিকা বন্ধ ? ঃ(
  • | ২৪ মার্চ ২০১৬ ১২:৫২337379
  • ওহ্‌ ক্যালকাটা, রাধিকা, বেঙ্গলী স্যুইটস বলে একটা মিষ্টি বানিয়ে দেবার গ্রুপ ছিল ফেসবুকে, সবকটা উঠে গেছে।
  • pj | ২৪ মার্চ ২০১৬ ১২:৪৭337378
  • আমার মনে হয় বাঙালি কালচার ঠিকভাবে প্রোমোট করা হয় না। একের পর এক বাঙালি রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, ওহ ক্যালকাটা পর্যন্ত বন্ধ হয়ে গেল পুণেতে। এদিকে পাঞ্জাবি বা দক্ষিণী খাবারের দোকান সর্বত্র। পাঞ্জাবি গান সবাই শোনে, বাংলা গান বাঙালি ছাড়া কেউ শোনে না।
  • | ২৪ মার্চ ২০১৬ ১২:৩৩337377
  • ছানি
  • S | ২৪ মার্চ ২০১৬ ১২:৩১337375
  • বুঝলাম।
  • b | ২৪ মার্চ ২০১৬ ১২:০৩337374
  • এস বুঝলেন না।
    আমি বলেছিলাম বহুত্ববাদী চিন্তা ভাবনা। উত্তর ভারতীয়দের মধ্যে কম দেখেছি। কিন্তু যেনাদের মধ্যে দেখেছি, খুব সলিড। চিন্তায়, কাজে ও কথায়।
  • S | ২৪ মার্চ ২০১৬ ১১:৪২337373
  • ওটাকে আত্মবিশ্বাস বলে না - বলে মুর্খামি। ওটা উত্তর ভারতীয় ওভারকনফিডেন্স। তেমন লোকের পাল্লায় কোনোদিন পারেনি। পাকিস্তানেও আছেঃ এক সপ্তাহের মধ্যে লাল কিলাতে পাকিস্তানের পতাকা ওড়াবো। বা এইদিকে, দুদিনে পাকিস্তান উড়িয়ে দেবো। মুশারাফ (ভাবুন এই লোকটাও) পাকিস্তানের একটা মিটিঙ্গে এইরকম মানসিকতার নিন্দা করেছিলেন। বলেছিলেন এইসব কথা বলে কোনো লাভ হয়না। আপনাদের মনে হয় যে কাজটা একটুও সোজা, উল্টে আমাদের বদনাম হয়। ওর মধ্যেও যেটুকু ভাবনাচিন্তা দেখতাম সেইটুকুও আজকাল কারোর মধ্যে দেখিনা।
  • b | ২৪ মার্চ ২০১৬ ১১:১৩337372
  • হিন্দি=হিন্দু=হিন্দুস্তান।

    আবার যাদের মধ্যে আছে, তাদের প্রবলভাবেই আছে। বহু হিন্দু বাঙালীদের মত ধরি মাছ না ছুঁই পানি টাইপের লেফ্ট লিবেরলিজম (মানে সি পি এম কে ভোট দি আবার চান্স পেলেই মুসলমান খিস্তাই) এই ভন্ডামি নেই।
    এরকম স্যাম্পেল দেখেছি দু চারজন, আর তাদের আত্মবিশ্বাসের দম দেখে সেরেফ লজ্জা লাগে।
  • cb | ২৪ মার্চ ২০১৬ ১১:১২337371
  • চীনে রান্নায়, উরিশ্লা!!! কি গন্ধ রে ভাই (আমি বাইরের খাবার দোকানের কথা বলছি সিঙ্গাপুরে)। তবে যারা ছোটবেলা থেকে মাছের বাজারে ঘোরাঘুরি করেছে তাদের কাছে কিছুই না :)
  • S | ২৪ মার্চ ২০১৬ ১১:১১337370
  • নর্থ ইন্ডিয়া আর পাকিস্তান এখনো দেশভাগ নিয়েই পরে আছে।
  • S | ২৪ মার্চ ২০১৬ ১১:১০337369
  • অপ্পনবাবুকে ক ক ক ক।
  • S | ২৪ মার্চ ২০১৬ ১১:০৯337368
  • আমি কিন্তু চীনা রান্নায় তেমন গন্ধ পাইনি। জাপানি রান্নায় পেয়েছি (পাস দিয়ে যেতে গিয়েই)।

    সর্দি কাশিতে সবথেকে ভালো অসুধ চিকেন স্যুপ। এইবারে ডাক্তাররা মারতে আসবেন আমাকে।
  • Byaang | ২৪ মার্চ ২০১৬ ১১:০৮337367
  • প্পনকে ক্ক। লুরু এখন "নর্থি" চাড্ডিতে ভর্তি। তারা আবার ভূমিপুত্রদের "লোকালাইট" বলে গাল দেয়। প্লাস মালয়ালিদের আর বাঙালীদের "মাইগ্রান্ট পপুলেশন" বলে গাল দেয়।
  • san | ২৪ মার্চ ২০১৬ ১১:০৭337366
  • বহুত্ববাদ নিয়ে কিছু বলা মানে দেশদ্রোহিতা। এটা ইয়ার্কি না বাই দ্য ওয়ে।
  • san | ২৪ মার্চ ২০১৬ ১১:০৬337365
  • এর থেকে প্রমাণ হল সোসেনদি নর্থি চাড্ডি নয় :-D
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ১১:০৫337363
  • দুঃখের বিষয় অধিকাংশ হিন্দিভাষীদের মধ্যে সাংস্কৃতিক বহুত্ববাদের ধারণাটাই নেই।
  • S | ২৪ মার্চ ২০১৬ ১১:০৫337364
  • এই ডাক্তারের ব্যাপারটা লিখতে গিয়েও ভুলে গেছিলাম। মুম্বাইতে কিছু গুজ্জু ডাক্তারের কাছে দেখাতে তারা বলেছে যে নন ভেজ খাওয়ার জন্যেই নাকি শরীর খারাপ। এরা কোথা থেকে ডাক্তারি পাশ করে কে যানে। মুম্বাইয়ের জল মারাত্মক খারাপ। পেটে গেলেই পেট খারাপ হবেই। সেইটা কিন্তু বলেনা। অথচ সেই মুম্বাইতেই যখন ক্রিশ্চান বা মুসলমান ডাক্তার দেখিয়েছি (এমনকি মারাঠি) তারা শুধু অষুধ দিয়েই ঠিক করেছেন। বাঙ্গালোর আর মুম্বাইয়ের জল ডেন্জারাস খারাপ।
  • sosen | ২৪ মার্চ ২০১৬ ১১:০২337362
  • চীনেদের রান্নায় বেজায় গন্ধ। কিন্তু তা বলে কি গায়ে পড়ে বলতে যাবো?
  • S | ২৪ মার্চ ২০১৬ ১১:০০337361
  • আমাদের বাড়িতেও সপ্তাহে একদিন নিরামিষ হয়। আঅগে শনিবার হতো। কারণটা ছিলো একদিন ননভেজ খাওয়া বন্ধ থাকলে পেট ভালো থাকবে ইত্যাদি। আর অবশ্যই পরের দিন মাটন হয় তাই পেটকে তৈরী রাখা ইত্যাদি। কিন্তু দেখা গেলো ঐদিনই যত পর্ব পরতে লাগলো - তাই চেন্জ করে সোমবার করা হয়েছে। কিন্তু তেমন বাতিক নেই।

    লুরুতে আমারো এক বাড়িওয়ালা বলতো যে তোমরা মাছ রান্না করো তাই গন্ধ পাই। আমি বলেছিলাম যে আন্কল এখানে ভালো মাছ পাইনা তাই রান্নাই করতে পারিনা। কয়েকদিন পরে বললো যে সরষের তেলের গন্ধ। এইটা বাঙ্গলার বাইরে অনেকেরই ধারনা - আর এজন্য বাঙ্গালীদের ঘৃণাও করে। এইগুলো একধরনের রেসিজম। যারা করে তারাও জানেনা। যেমন চীনারা সব একরকম দেখতে তাই তাদের চেনা যায়্না। সর্দারদের বুদ্ধি নিজে জোকস। বা লাফিঙ্গ বুদ্ধা। বা চীনারা বা উত্তর পুর্বের লোকেরা কুকুরের মাংস খায় বা পোকা মাকড় খায়। মুসলমানদের নামেও এমন অনেক কথা ছোটোবেলা থেকেই শেখানো হয়।
  • sosen | ২৪ মার্চ ২০১৬ ১০:৫৮337359
  • মাছ দেখলে মনে দুঃখু পায়?
    দোল তো সেই কবে থেকে খেলি না। একেবারেই পছন্দ হয় না। কিন্তু দোলের দিন মাংস তো খাই।আর বিহারেও তো খায়।
  • san | ২৪ মার্চ ২০১৬ ১০:৫৮337360
  • বোঝো ( অর্পণকে ), ওদিকে আমি প্রায়ই দুঃখ করি লুরু ছাড়াটা বেজায় ভুল হয়েছে।
  • san | ২৪ মার্চ ২০১৬ ১০:৫৬337358
  • আরেক চাপ হচ্ছে এখানে ডাক্তারের কাছে যাওয়া। ব্যাটারা সর্দি হলেও বলে ননভেজ চলবে না, জ্বরজারি হলে তো কথাই নেই। কে এই মূর্খদের বোঝায় আমরা অসুখবিসুখের পর হালকা মাছেরঝোলভাত বা হালকা চিকেনস্টু দিয়ে পথ্য করে করে অদ্যাবধি বেঁচে আছি !!
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ১০:৫৫337357
  • ব্যাং, ইবে জেতার দিনে হাউসিঙের হোয়াটস্যাপ গ্রুপে ইলিশের ছবি (রান্না নয়, কাঁচা আস্ত ইলিশ) দিয়ে কেস খেয়েছি। গুটিকয়েক বং এমনিতে নিজেদের মধ্যে ডার্বি নিয়ে ভাটাচ্ছিলাম, বাকিদের কোন তাপ উত্তাপও ছিল না। ছবি পোস্ট করা মাত্র একে একে আপত্তি জানিয়ে পোস্ট পড়া শুরু হল। একজনের বক্তব্য এখনো মনে আছে - দেয়ার আর মেনি ভেজিটেরিয়ান মেম্বার্স হিয়ার, কাইন্ডলি শো টলারেন্স টুওয়ার্ডস দেম। ;)
  • Byaang | ২৪ মার্চ ২০১৬ ১০:৫৪337356
  • আমাদের আবার বিজয়া দশমীতেও জোড়া ইলিশ আবার সরস্বতী পুজোতেও জোড়া ইলিশ।
  • | ২৪ মার্চ ২০১৬ ১০:৫২337355
  • 'রক্তিম বসন্ত নববর্ষ' খুলতে গেলে page not found দেখাচ্ছে কেন?
  • Byaang | ২৪ মার্চ ২০১৬ ১০:৫১337354
  • একদিন পাড়ার এক টাউনহল মিটিংয়ে চেঁচিয়ে বললাম "আমার ঘরের দরজায় এসে যদি কেউ বেল দিয়ে বলে যে আমার বাড়ির মাছরান্নার গন্ধে তাদের অসুবিধে হচ্ছে, আমি আগে তাদের গায়ে মাছ ধোয়ার জল ঢেলে দেব, তারপর কোনো কথা বলব এই ব্যাপারে।" মাক্কালি বলছি, আজ বেশ কয়েক বছর হল আর কোনো ইমেল আসে নি এই অভিযোগ জানিয়ে।
  • S | ২৪ মার্চ ২০১৬ ১০:৫০337351
  • বাঙ্গালীদের তো দুগ্গাপুজোয় খাবারের নির্দিষ্ট মেনু আছেঃ আমাদের বাড়িতে যেমন সপ্তমীর দিন মাছ, অষ্টমীর দিন নিরামিষ (তবে সকালে লুচি আর বেশ ভালো ভেজ তরকারি হবে), নবমীতে মাটন, আর দশমীতে শাক (না ওরকম কিছু একটা)।

    লক্ষী পুজোয় লোকেরা আমাদের বাড়িতে আসে খিচুরি, লাবড়া, আর ইলিশমাছ খেতে। সঙ্গে চাটনি আর পায়েস।

    আর সরস্বতি পুজোয় ইলিশ মাছ হবেই।

    আমি তো বলে দি যে বাঙ্গালীরা পুজোর সময়ে বেশি করে ননভেজ খায়। তবে এই নিয়ে এদেশেও খুব মারাত্মক শিক্ষিত লোকেরাও সাটলি আক্রমন করেছেন। দেখেছি নিরামিষ খেলে অনেকেই খুশি হয়।
  • Arpan | ২৪ মার্চ ২০১৬ ১০:৫০337352
  • লুরুতে নর্থি চাড্ডি আজকাল।খুবই বেড়ে গেছে, স্যান।

    গ্রুপে একটি বা দুটি মাল্লু বন্ধু থাকলে বাঁচোয়া। নইলে সিরিয়াস চাপ হ্যাজ।
  • cb | ২৪ মার্চ ২০১৬ ১০:৫০337353
  • আপিসে আবদুল হোলির দিন বিরিয়ানি অ্যারেঞ্জ করছে, আমি আফনাদের কথা শুনে ভয় পেয়ে তাকে এখনি ফোন করে বলে দিলাম, ভাই আমি কিন্তু ননভেজ ছাড়া খেতে পারি না, সে বলে জানি জানি সিবি। থ্যান্কস এভরিওয়ান হিয়ার ফর টাইমলি রিমাইন্ডার :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত