এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২২ মার্চ ২০১৬ ১৪:০৫337140
  • হুঁ। ব্রাসেলস হটস্পট। এখন সালেহ ধরা পরার পর পর দিয়েই এগুলো ঘটছে।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৪:০২337139
  • সব মেট্রো বন্ধ করে দেওয়া হল, মেলবিক মেট্রোস্টেশনে বিস্ফোরণের পর।
    যদিও ইউরোস্টার (ব্রাসেল্স - লন্ডন) এখনো নরমালি চলছে।
  • d | ২২ মার্চ ২০১৬ ১৩:৫৯337138
  • এবাবা!
    আরো কতগুলো লাইনে আছে কে জানে!
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:৫৮337137
  • রয়টার্স এখন হাসপাতাল থেকে জানাচ্ছে ১০ জন মৃত ও ৩০ এর বেশী আহত।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:৫২337136
  • ব্রাসেলসে আবার আরেকটা বিস্ফোরণ। মেট্রো স্টেশনে। ইইউ বিল্ডিং এর কাছে।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:৪৮337135
  • সমস্ত ফ্লাইট ক্যানসেলড।
    ল্যান্ডিং বন্ধ। ডাইভার্ট করে দেওয়া হচ্ছে অন্য এয়ারপোর্টে।
  • d | ২২ মার্চ ২০১৬ ১৩:৩৫337134
  • হ্যাঃ নিজের অক্সিজেন নিজে যোগাড় করুন। খামোখা টইপত্তরকে অক্সিজেন সাপ্লাইয়ের দায়িত্ব দেওয়া কোনও কাজের কথা নয়। দরকার হলে কার্ডিও এক্সারসাইজ করুন, উবগার পাবেন।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:৩৪337133
  • কদিন আগে সালেহ আবদুসালাম গ্রেপ্তার হবার পরে পুলিশ হেফাজতে মুখ খুলছে।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:২৮337132
  • অ্যামেরিকান এয়ারলাইন্সের ডিপারচারে।
    দ্বিতীয় বিস্ফোরণ খুবই বড়ো মাপের।
    একটা ফেক বেলজিয়াম আইডি ওয়ালা ২৪ বছর বয়স্ক বম্বমেকার কে খোঁজা হচ্ছে।
    ট্রেন বন্ধ রাখা হয়েছে।
    বিস্ফোরণ কীসের থেকে জানা যায় নি।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:২২337131
  • প্যারিস বম্বিং এর চক্রটা যতটা ভাবা হয়েছিল তার চেয়ে ঢের বড়ো।
    প্রথম বিস্ফোরণটা ডিপারচার হলের দরজায়, দ্বিতীয়টা ভেতরে। ডিপারচারহল অবধি এক্সপ্লোসিভ গেল কীকরে? এয়ারপোর্টের প্রায় মধ্যিখানে।
    আবার রয়টার বলছে ১ জন মৃত কন্ফার্মড।
    এয়ারপোর্ট ইভ্যাকুয়েট করা হচ্ছে।
    এয়ারপোর্ট এরিয়ায় যেতে সবাইকে নিষেধ করা হয়েছে।
  • সে | ২২ মার্চ ২০১৬ ১৩:১৪337130
  • বেশ কিছুক্ষণ আগেই হয়েছে। প্রথমটা ছোটো। ১১ মৃত, ২৫ আহত।
  • kumu | ২২ মার্চ ২০১৬ ১৩:১২337129
  • epaper.eisamay.com/Details.aspx?id=21871&boxid=15140142
    অপূরণীয় ক্ষতি!!
  • এক্ষুনি খবর এল | ২২ মার্চ ২০১৬ ১২:৫৮337128
  • ব্রাসেলসের এয়ারপোর্টে দুটো জোরালো বিস্ফোরণ হয়েছে। অনেকে আহত।
  • S | ২২ মার্চ ২০১৬ ১২:৪৭337127
  • বরন্চ আম্রিগা অসুন অন্যপথে। বাংলাদেশ, বার্মা, চীন, মঙ্গোলিয়া, রাশিয়া, আলাস্কা, কানাডা, মেইনল্যান্ড, মেহিকো।
  • ranjan roy | ২২ মার্চ ২০১৬ ১২:৪৪337125
  • সিকিকে,
    কাইন্ডলি "দেশদ্রোহী" তুলে দাও। আমি পারছি না।এখন কোলকাতায়, শরীর আজ থেকে একটু ভাল। এবার লেগে থেকে কয়দিনে শেষ করে দেবো।
  • pi | ২২ মার্চ ২০১৬ ১২:৪৪337126
  • কাল অনেকদিন বাদে বম্বে ভাইকিং ও শুনলাম। আর্ডির ঐ গানগুলোর চেয়ে ওদের রিমিক্স আমার বেশি ভাল্লাগে।
  • dc | ২২ মার্চ ২০১৬ ১২:৪২337124
  • *rahat fateh ali khan dildara season 1

    পরে আসব।
  • dc | ২২ মার্চ ২০১৬ ১২:৪১337123
  • ঘর এর লিরিক্স আর তার মানে কোক স্টুডিও চ্যানেলই আছে মনে হয়, কোথায় যেন পুরোটা পড়েছিলাম।

    আরেকট lcm দা আর deর জন্য rahat fateh ali khan dildara season

    আর এইটা একটা অসাধারন উদ্ভট গানঃ khwajababa bonnie chakrabarty coke studio
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১২:৩৫337122
  • ঘর শুনি নি, শুনলাম। ভালো। হিন্দি লিরিক্‌স্‌ এর মানে খুঁজতে হবে।
  • ও হো | ২২ মার্চ ২০১৬ ১২:৩৪337121
  • S-এর ১১ঃ৫৬ AMএর পোস্টটা মিসিয়ে গেছিলাম। না, ক্রস কান্ট্রিতে আমেরিকা পড়বে না, ইন ফ্যাক্ট ক্রস কান্ট্রি আদৌ নামবে কিনা, আমি শিওর নই। "স্বপ্নের অপমৃত্যু" ঘটতেও পারে।
  • san | ২২ মার্চ ২০১৬ ১২:৩১337120
  • বাই দ্য ওয়ে লাগি লাগি আমিও শুনেছি, আমারো ভাল লেগেছে।
  • de | ২২ মার্চ ২০১৬ ১২:৩০337119
  • ডিসি, আম্মো শুনিনি - আমার জন্যও লিং দেবেন -
  • dc | ২২ মার্চ ২০১৬ ১২:২৮337117
  • যাক lcm দার জন্য এখানে কয়েকটা লিংক দিয়ে দেবো তাহলে। কুড়ি পঁচিশটা অসাধারন গান আছে, সেগুলোর এইচডি কোয়ালিটি ভিডিও আর অডিও ডাউনলোড করে রেখেছি। যেমন পীযূশ মিত্রর ঘর, শুনেছেন নিশ্চয়ই। ইউটিউবে hitesh sonik piyush mishra ghar দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন।
  • san | ২২ মার্চ ২০১৬ ১২:২৮337118
  • আরে দুটো গানই দিয়েছেন, মানুষ খুন তো আর করেন নি :-)
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১২:২৩337116
  • ক্যানো, কোক স্টুডিও আসবে না কেনো, দুর্ধর্ষ সব প্রোগ্রাম হয় ওখানে, আমি মোটে কটা দেখেছি
  • dc | ২২ মার্চ ২০১৬ ১২:২০337114
  • লেপ্পচার বক্তব্য বুঝেছি, আমিও একটু মজা করছিলাম। তবে গানের টইতে কোক স্টুডিও সত্যি আনতাম না, অন্যরা আনলেন দেখে সাহস পেয়ে এনেছিলাম। আর ইয়ে গানের টইতে ঈশান যেসব পার্সোনাল মতামত দিয়েছেন হিন্দি গান নিন্যে বা কিশোর-লতা নিয়ে সেগুলো ওনার পার্সোনাল মতামত হিসেবেই নিয়েছি, ওগুলোর তেমন কোন গুরুত্ব নেই মনে হয়। কিন্তু টেকনিকাল আলোচনাটা বেশ ভাল্লাগছে।
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১২:২০337115
  • রাম সম্পতের নাম শুনলাম টই থেকে, একটু এগিয়ে গেলাম। আর সিকি বলে কি না...
  • লেপ্পচা | ২২ মার্চ ২০১৬ ১২:১৩337113
  • হয় বোঝাতে পারি নি, নয় বুঝতে পারি নি। আলোচনা চলছিল স্পেশালি আরডির গানে খামতিগুলো নিয়ে, সেখান থেকে ব্যাপারটা ন্যারো ইন করল কলাবতীতে। ন্যাড়াদা লিখল, ঈশান লিখল, ভাবছিলাম আরও কিছু এগোবে, সেখানে অন্যান্য গানে রাগের চলন ইত্যাদি এসে পড়ল, টই বেলাইন (বেপথু নয়, বেপথমান - আবার ছড়িয়েছি) এর আগেও অনেক হয়েছেম আমিই কত টই বেলাইন করেছি, তাও মন্দ লাগছিল না। নিজের কিছু ইনপুট দেবার নেই বলেই কিছু লিখি নি, কিন্তু পড়েছি, শুনেছি সঅব।

    ডিসি, আপনার দুঃখ পাবার কিছু নেই, আমি দোষ দিই নি। ঘেঁটে গেছে বলেছি, তবে ওভারঅল খারাপ লাগছে না আলোচনাটা।

    আমার বক্তব্য এই টই নিয়ে ছিল না। ছিল অন্য টই নিয়ে। অন্য টইগুলো নিয়ে, যেগুলো রাজনীতির সাথে সম্পর্কিত। বিরক্তির শেষ সীমাটাও বোধ হয় পার করে এসেছি। যাক গে। চলুক।

    গানের টইটা যেন না থামে। মন দিয়ে পড়ছি।
  • kiki | ২২ মার্চ ২০১৬ ১২:১২337112
  • উফ!! একি!! অজ্জিত ই কি ঈগল হয়ে গেলো!!! :O

    আর পারা যায় না, এরা এত নাম বদলায় কেন???? মামুর একটা আইন করে দেওয়া উচিত।

    ওহ! মনে পল্লো, অনেকদিন ধরেই ভাবি জিগাবো.............. চান্দুমামাকি আসলে দুঃখে?
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ১২:০৯337111
  • যাক, আমাকে ক্যালাতে চায়নি। অর্থাৎ আশা আছে।

    ইদিকে তো ছুটির ঘন্টা বাজ গয়া। যদিও শিরে সংক্রান্তি, তাও আর কাজ করতে ইচ্ছে করছে না। শিরে সংক্রান্তি নিয়েই বেউ বেউ যাবোওও। ডেস্টিনেশন চটকপুর, সেঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, দাজ্জিলিংএর কাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত