এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২২ মার্চ ২০১৬ ১২:০৮337110
  • আর তাও তো কালকে যখন ঈশান কৌশিকী চক্কোত্তির একটা গান দিলেন তখনই লিখতে ইচ্ছে করেছিল যে কোক স্টুডিওর আমার একটা ফেভারিট গান আছে, কৌশিকী আর সদানন্দ কিরকিরের, শান্তনু মৈত্রর সুর, লাগি লাগি। সেটা লিখতে সাহস হলো না বলে চেপে গেলাম, আজ সকালে উঠে দেখি অন্যরা সেই কোক স্টুডিও নিয়েই আলোচনা করছেন। তাই পোস্ট করে দিলাম।
  • kiki | ২২ মার্চ ২০১৬ ১২:০৬337109
  • ইকি................... সিকিকে ক্যালানো হোক। সাথে বুনুকেও। পারলে দুঃখেকেও।
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ১২:০৪337108
  • রাম সম্পত কোক স্টুডিও একটা গান?

    ইয়াল্লা!
  • dc | ২২ মার্চ ২০১৬ ১২:০৩337107
  • আমি জানতাম আমাকেই বলা হয়েছে ঃ( কিন্তু দেখুন আমি তো কোক স্টুডিও আগে আনিনি, অন্যরা কোক স্টুডিও পোস্ট করতে শুরু করলেন তাই আমি ভাবলাম আমিও দুয়েকটা করি, ওটা যেহেতু আমার খুব ফেহ্গারিট। জানি অন্যের ঘাড়ে দোষ চাপানোর কোন মানে নেই, আমার পোস্টের দায় আমারই। তবে কিনা গানের ব্যাপারে আমি অতোটাই অগা যে কোন গান কানে শুনে ভাল্লাগলেই সেটা শুনতে শুরু করে দি। ঠিকাছে আর কোক স্টুডিও পোস্ট করবো না (করার সময়ে মনে হচ্চিল কেউ হয়ত রেগে যেতেও পারে)।
  • san | ২২ মার্চ ২০১৬ ১২:০১337103
  • ইয়ে বেপথু মানে বোধয় কম্পন।
    সিকি এবার আমায় ক্যালাবে।
  • pi | ২২ মার্চ ২০১৬ ১২:০১337104
  • ঘাঁটার কী আছে।
    গান নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, একটা রাগ থেকে অন্য রাগ, নানা স্ট্রাকচারে যাতায়াত নিয়ে কথা হচ্ছে বলেই ঐ গানটা এসেছে। যেমনভাবে মথুরা নগরপতিও এসেছে। আরো নানা কম্পোজার এসেছেন বা আসবেন। আরো অনেক গানও এসেছে, যেগুলো নিয়ে আলোচনা পেণ্ডিং আছে। আর এগুলো কিছুই আনরিলেটেড নয়।

    আর ইয়ে সিকিও বেপথু বললো !! নাকি টইকে কম্পমানই বলতে চাইলো !
  • S | ২২ মার্চ ২০১৬ ১২:০১337105
  • সিকিবাবু তর্কের অমন বিশুদ্ধতা আমেরিকার প্রেসিডেনশিয়াল ডিবেটেই দেখিনা, আর এইখানে কি সেইটা আশা করা যায়। টেকনিকালিটির কিছুই জানিনা কিন্তু স্বল্প বিদ্যেয় সকলেই আর্ডি থেকে কিরিকেট খেলতে চাই একটু আনন্দের জন্যে।
  • :) | ২২ মার্চ ২০১৬ ১২:০১337106
  • অজ্জিত এলেই কিকি আসে :)
  • kiki | ২২ মার্চ ২০১৬ ১১:৫৮337102
  • সুর তাল নিয়ে কথা হচ্ছে!!! এইসময় আমি নিজের দুঃখু চেপে রাখতেই পারিনা। সে আমি টানা দুবছর গান শেখার চেষ্টা করেছিলুম। তখন স্কুলে, পাড়ায় হারমনি বাজিয়ে কেত নেওয়া মেয়েদের ভারি হিংসে হত বলে।তখন বুঝলাম আসলে ওসব ভিতরে থাকতে হয়। মোটামুটি আমার গানের দিদিমনি গান ভুলে যাচ্ছিলেন আর জহরকাকু, যে কিনা দিদিমনির দাদা ও তবলার স্যার, বেচারা তাল ভুলে যাচ্ছিলো প্রায়। হাঁটু চাপড়ে, হারমনিয়াম চাপড়ে, কিছুতেই আর আমাকে সমে সময় মতন ফেরানো গেলোনা। শেষে ছেড়ে দিয়ে আমিও বাঁচলাম, তারাও। কিন্তু বেইজ্জতির কি শেষ আছে। বিলকুম মাথা তাথা নেড়ে আহা বাহা করার পর জানতে পারি সেখানে গানে কত ভুল, চাপের হদ্দমুদ্দ। তারপর ছেলের বাপ আর ছেলে। উরি!! ছেলে তখন ও কথা শেখেনি, পিঠ চাপড়ে ঘুম পাড়াতে গেলে হাত ঠেলে সরিয়ে দিত। ঘুমপাড়ানি মাসি পিসি করলে মুখ চেপে ধরতো। হুঁঃ
  • আরডির টই | ২২ মার্চ ২০১৬ ১১:৫৭337101
  • বেপথু হয়েছে। মানে শুরুর দিকে হাঁ করে মুগ্ধ হয়ে পড়ছিলাম, তারপরে রাম সম্পত কোক স্টুডিও সব এসে ঘেঁটে ঘুগনি হয়ে গেল। আসল বক্তব্য কোথায় হারিয়ে গেল। ঈশানের বক্তব্যের সাথে যদিও একেবারেই একমত হই নি, যদিও আমি গানের ব্যাপারে গোমুখ্যু, স্কেল চিনি না কর্ড বুঝি না, তবুও মন দিয়ে পড়ছিলাম।

    রাম সম্পত কোক স্টুডিও আমারও প্রিয়, কিন্তু বিরিয়ানির সঙ্গে কি আলুপোস্ত চলে?
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৫৬337100
  • সিকিবাবুর অক্সিজেনের জন্যেই জিগাই আপনার ক্রস কান্ট্রিতে কি আম্রিগা পড়বে?
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৫৪337099
  • সেইটাই তো বললাম। দুটো তো আলাদা প্রসেস ঃ)
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ১১:৫০337098
  • চিন্তা নেই, "হামি" নয়, ফুলফর্মের জন্যে সিকির পোস্ট দেখুন।
  • Arpan | ২২ মার্চ ২০১৬ ১১:৪৮337097
  • ক্রিকেট নন ডিপ বললে হবে?

    ওখানেই তো আসল কথাডা বলা আছে। বল ছাড়তে জানতে হয়।
  • de | ২২ মার্চ ২০১৬ ১১:৪৬337096
  • এই কতিপয় ব্যক্তিরা গুরুতে লেখা ছেড়ে দিক অথবা আমার পছন্দ মতো তক্কো করুক - এরম অসম্ভব দাবী নিশ্চয়ই সিকি করছে না!
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১১:৪৫337094
  • অ্যানাদার ওয়ান টু এস
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৪৫337095
  • নিষ্কামের সাথে হা*মু*?
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১১:৪৪337093
  • ওয়ান লাইক টু স্যান্‌স পোস্ট।
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ১১:৪৩337089
  • নিষ্কাম তক্কো করতে পারলে করুন। যাতে হা*মু* কোনো কিছুই গায়ে না লাগে।
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১১:৪৩337090
  • খেয়েছে! কার আবার আমাশা হল
  • san | ২২ মার্চ ২০১৬ ১১:৪৩337091
  • সিকিকে - এগুলো তো রিলেটিভ ব্যাপার। তোমার কারো পোস্ট পড়লে দমবন্ধ লাগে, আবার কারো কারো হয়তো তোমার পোস্ট পড়েও বাজে লাগে। আমার পোস্টেও নিশ্চই কেউ কেউ বিরক্ত হয়। আমিও কোনো কোনো পোস্টে বিরক্ত হই।

    সবই মায়া। কবেই এ নিয়ে রবিঠাকুর লিখে গেছেন।
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৪৩337092
  • তা গান তো আপনার ডিপ বলেই জানতাম। সেটাতেও তো কিশোর লতা হেমন্ত আর আর্ডিকে মোটামুটি অক্সিজেন ছাড়া করা হয়েছে। সেইখানে তো এনাফ অক্সিজেন পাওয়া যেতে পারে।
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৪২337088
  • সেকি? তর্কও করতে পারবোনা। একি দাবি করেন মহামান্য।
  • :'( | ২২ মার্চ ২০১৬ ১১:৪০337087
  • কিরিকেট ফুটবল দাবা ডাংগুলি কিতকিত বাস্কেটবল বেসবল টেবিলটেনিস - সমস্তকিছুই আমার ননডিপ। যেগুলোতে ঢুকতে ভালো লাগে সেইখানেই এই কতিপয় ব্যক্তি হেগেমুতে একসা করে রাখেন - কী ঝাম!
  • S | ২২ মার্চ ২০১৬ ১১:৩৯337085
  • সেদিন এতো নাম এলো, একটা ভুলে গেচিলামঃ ইউসুফ ইয়োহানা। পরে অবশ্যি কনভার্ট করেছেন।
  • ঈগল ক্রস | ২২ মার্চ ২০১৬ ১১:৩৯337086
  • আর একই জিনিস নিয়ে তর্ক করেনই বা কেন? লাভ নেই তো, সকলেই অ্যাডাল্ট, সকলেরই মোটামুটি মাইন্ডসেট তৈরী - সে আর পাল্টাবে না। চেষ্টা করেই বা কী লাভ? আর তাই নিয়ে মুড অফ করেই বা কী লাভ? নিজের নিজের কাজ করুন, ব্যাস্‌।
  • san | ২২ মার্চ ২০১৬ ১১:৩৮337084
  • এতো ভিশাস সাইকল - দমবন্ধ লাগলে হায় হায়, আবার হায় হায় করলে আরো দমবন্ধ :-)
  • Arpan | ২২ মার্চ ২০১৬ ১১:৩৫337082
  • ইসে, ওয়েসবেঙ্গলের বাইরে দক্ষিণখোলা জানলার তেমন কদর নাই। দরদও নাই।
  • lcm | ২২ মার্চ ২০১৬ ১১:৩৫337083
  • ওহো, ওটা সিকি। গুরু কি তাহলে এত উঁচুতে চলে গেল যে সিকির শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই সিকি যে কিনা অবলীলায় লাদাখের উচ্চতা বাইক নিয়ে পেরিয়ে এসেছে। সিকির এ কি হোলো, কেনো হোলো, কি যে হল...
  • de | ২২ মার্চ ২০১৬ ১১:৩৩337081
  • অ' ওটা সিকি নাকি? তাইলে বরম দমদিকে ডাকো - ভালো করে কানমলা, বুকডলা দিয়ে দেবে'খন! ডিপ্রেসনের বেলুন চুপসে যাবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত