এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ মার্চ ২০১৬ ২৩:১২337020
  • পসন্দ হলোনা? তালে আর কি, অমিত্শা বলে ডেকো। আর উঠতে পারবোনা বাপু।

    রেসিপিতে আমি চিরকালই বীর। এখন একটু কম এক্সপেরিমেন্টাল হইচি তাই চোখে লাগছে ;-)
  • hu | ২১ মার্চ ২০১৬ ২৩:০৯337019
  • বাপ রে! কে রেসিপি দিচ্ছে! বরটিকে কেমন শিক্ষে দিয়েচি দেখেচো ব্যাঙদি?
  • hu | ২১ মার্চ ২০১৬ ২৩:০৭337017
  • কেনো? ভাজা মশলা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে চটকে মটকে গোল্লা গোল্লা করে খেয়ে নিতে পারলে নি? তোমাদের বাপু বড় ফেশিয়ান!
  • পুপে | ২১ মার্চ ২০১৬ ২৩:০৭337018
  • আমিও খাবার ফেলতে মোটে পছন্দ করি না, নেহাত পচে না গেলে।

    এটা আবার কিরম নাম টিমদা! :-০
  • Tim | ২১ মার্চ ২০১৬ ২৩:০৬337016
  • ফেলবে কেন? যদি পেঁয়াজ কুচি আর কাঁচালঙ্কা কুচি দিয়ে সর্ষের তেলে নাড়াচাড়া করে নিই? হবেনা? নয় ধনেপাতাও দেব। কম খাটুনি হবে মনে লয়।
  • Tim | ২১ মার্চ ২০১৬ ২৩:০৪337015
  • ঐ পোকার অন্য একটা নাম দিলেই তো হয়। ধরেন নাম দিলাম টাবিল্লি।
  • sosen | ২১ মার্চ ২০১৬ ২৩:০৩337014
  • না, ফেলে দিলেও হয়। আমার ফেলতে ইচ্ছে করেনি।
  • পুপে | ২১ মার্চ ২০১৬ ২৩:০২337013
  • অভ্যুদা,
    কার অসুবিধে হয়? তবে সদাও কিন্তু নাম নিয়েছে। জেনে কি না জেনে জানি না। ;)

    সোসেনদি, বড্ড ঝামেলা। :( কখনো মটর বেশী সেদ্ধ হলে তবেই করবো।

    আর, হুচিদি আর স্যানদিকে শোল মুলোর রেসিপির জন্য এখানেই থ্যাংকু বলে দি। নইলে আবার সর্ষেবাটার টইটা খুঁজতে হবে। খুউউউব ভালো খেতে হয়েছিল। :)
  • Tim | ২১ মার্চ ২০১৬ ২২:৫৩337012
  • এত পরিশ্রম করতে হবে মটর বেশি সেদ্দ হয়ে গেলে?
  • sosen | ২১ মার্চ ২০১৬ ২২:৫০337011
  • ঐ তো, কাল ঘুগনির মটর বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। তখন ঐ বেশি সেদ্ধ মটর দিয়ে ঘুগনি বানালাম, তাতে একটু তেঁতুল জল, কারিপাতা আর গুড় দ্যায়। আমি তেঁতুলের বদলে লেবু আর টমেটো সস, আর গুড়ের বদলে লাল চিনি দিলাম। আর একটা কড়ায় সরষে,ধনে, জিরে, লবঙ্গ, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে ঘুগনির উপর ঢেলে দিলাম। বেশ ঘন হবে।
    ওদিকে আলু সেদ্ধ করে মেখে নুন, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পিঁয়াজ ভাজার সঙ্গে কড়ায় নেড়ে চেড়ে নিলাম তার পর হাতে করে চ্যাপটা প্যাটি বানিয়ে তেল মাখিয়ে ২০ মিনিট ১৫০ তে বেক করলাম, ননস্টিক প্যানে সেঁকে নিলেও হবেক।
    এবার প্যাটির ওপর রগড়া দিয়ে আর ধনেপাতা কুচি পিঁয়াজ কুচি দিয়ে খাও। পাও দিয়েও খেতে পারো।
  • pi | ২১ মার্চ ২০১৬ ২২:৩৯337009
  • এবার বৃন্দাবনে বিধবারা হোলি খেলছেন।
  • Abhyu | ২১ মার্চ ২০১৬ ২২:৩৯337010
  • এই যে পুপে, ঐ অষ্টপদী পোকাটির নাম নিও না। একজনের খুব অসুবিধে হয় (রীতিমত ফোবিয়া আছে), তাই আমরা এটা মেনে চলি। তুমি তো জানতে না, তাই বললাম আর কি!
  • পুপে | ২১ মার্চ ২০১৬ ২২:৩৬337008
  • সদাকে মাকড়সা কামড়েছে কি? তাহলে তাও একটা দেশী স্পাইডারম্যানের আশা ছিল। :P
  • পুপে | ২১ মার্চ ২০১৬ ২২:৩২337007
  • সোসেনদি, কি করে বানালে বলো??
  • শ্রী সদা | ২১ মার্চ ২০১৬ ২২:৩১337006
  • লুরুতে সত্যিই প্রসন্ড ঘরোম। জানলা খুলে পাঁচে ফ্যান চালিয়েও গরম লাগছে।
    সেই ভোর তিনটেয় উঠেছি ভোরের ফ্লাইট ধরার তাড়ায়, ফ্লাইটে পুরোটাই সিটের সামনের ট্রেটা বের করে তাতে ল্যাপির ব্যাগ চাপিয়ে তার উপর মাথা দিয়ে ভোঁসভোঁস করে ঘুমিয়েছি। এয়ারপোর্ট থেকে দুঘন্টা বাস জার্নি করে ট্রলিব্যাগ টানতে ২ আপিসে ঢুকলাম, সন্ধ্যে অব্দি কাজিয়ে আবার ট্রলি টানতে ২ বাড়ি ফিরলাম। অন্ধকারে দরজা খুলে ঢুকতেই এক গাদা মাকড়সার জাল মুখে জড়িয়ে ওয়েলকাম ব্যাক জানালো। আলো জ্বালতেই দেখি ঘরময় আরশোলাদের মোচ্ছব চলছে, আলো দেখে সব লুকিয়ে পড়লো।
    ভাগ্যিস বিপির একটা পাঁইটের হাফ অনেকদিন ধরে খেয়াল করিনি খাটের নীচে রাখা ছিল। জীবন যখন শুকায়ে যায় ইঃ।
  • Tim | ২১ মার্চ ২০১৬ ২২:১৬337005
  • ছবি দেখার জন্য কেন হবে, এসব জায়গা যাওয়ার জন্য।
  • sosen | ২১ মার্চ ২০১৬ ১৯:৪৭337004
  • শুনুন কালকের বেশি সেদ্দো হওয়া মটর দিয়ে রগড়া প্যাটিজ করেছি। দিব্ব হয়েছে।
  • ঈগল ক্রস | ২১ মার্চ ২০১৬ ১৬:১১337002
  • ঈগল ক্রস-এর বন্দুক লিস্টিতে তো সে নেই, জানবে কেং কোয়ে?
  • de | ২১ মার্চ ২০১৬ ১৫:২০337001
  • :))
  • S | ২১ মার্চ ২০১৬ ১৫:১৬337000
  • ইস্ট জর্জিয়ায়?
  • de | ২১ মার্চ ২০১৬ ১৫:১৪336999
  • যাঃ! বহু আছে- তবে অতো বিখ্যাত নয়!
  • S | ২১ মার্চ ২০১৬ ১৫:০১336998
  • ঐ একজনই আছে কিনা পিএইচডি ছাত্র যে রাজনীতিও করে
  • san | ২১ মার্চ ২০১৬ ১৪:৫২336997
  • এইটা ভাল দিয়েছে।
  • অভি | ২১ মার্চ ২০১৬ ১৪:৪৯336996
  • হাইট। ঈগল ক্রসের পিএইচডি ছাত্র সংক্রান্ত বক্তব্য হাসতে হাসতে এক গ্রুপে বলায় ('তাই ভাবি, ব্যাটাচ্ছেলে দুটো চ্যাপটারের পর আর কিছু পাঠায়না কেন!' এটা দেখলেই হাসি পাচ্ছে) এক বিদগ্ধ ব্যক্তি জিজ্ঞেস করলেন, উনি কি কানহাইয়ার গাইড?
  • de | ২১ মার্চ ২০১৬ ১৪:৪০336995
  • কসবার প্রার্থীটি নাকি?
  • পুপে | ২১ মার্চ ২০১৬ ১৪:২৪336994
  • কবে থেকেই তো ঈগল ক্রশের ছাত্র ফেবু তে প্রচার চালাচ্ছে। আমি কবেই দেখেছি! ঈগল ক্রশ অ্যাদ্দিনে জেনেছেন! :-o
  • de | ২১ মার্চ ২০১৬ ১৪:০৫336993
  • বিধানসভা ভোটে? ভালোই তো - জিতলে পরে আফনে মন্ত্রীর/এমেলের গাইড বলে জগতে বিখ্যাত হবেন -

    কবে যেন, পাত্থো চাটুজ্জের গাইডের ছবি বেরিয়েছিলো আবাপয়!
  • ঈগল ক্রস | ২১ মার্চ ২০১৬ ১২:৫৯336992
  • আমি এইমাত্র ফেবু দেখে জানলুম আমার পিএইচডি ছাত্রটি ভোটে দাঁড়িয়ে পড়েছে! তাই ভাবি, ব্যাটাচ্ছেলে দুটো চ্যাপটারের পর আর কিছু পাঠায়না কেন!
  • Arpan | ২১ মার্চ ২০১৬ ১২:২৭336991
  • আটকানো মুশকিল। সে কন্যাশ্রী বা সুকন্যা সমৃদ্ধি যে প্রকল্পই হোক না কেন।

    তবে আঠেরোর আগে বিয়ে নয় আর কিছুটা পড়াশোনা শিখিয়ে স্বাবলম্বী হবার সুযোগ তৈরি হয়েছে সেটাও অনেক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত