এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৯ মার্চ ২০১৬ ০৯:৩৫336660
  • জ্জিও ১৩ বছর কম। ভাবছি এই আনন্দে কালকে আবার স্টেক খাবো।
  • S | ১৯ মার্চ ২০১৬ ০৯:৩৩336659
  • মনে হলো লেখাটা যেন আমার মনের।
  • Arpan | ১৯ মার্চ ২০১৬ ০৯:১৭336658
  • বয়স মাপুন।

    http://www.age-test.com
  • | ১৯ মার্চ ২০১৬ ০৯:১৬336657
  • কিছু প্রাচীন ছবি ইয়াহু অ্যালবামে ছিলো। তাকে কি আর উদ্ধারের কোনো উপায় আছে?
  • sosen | ১৯ মার্চ ২০১৬ ০৯:০১336656
  • লেখাটা খুউব ভালো লাগল।
  • pi | ১৯ মার্চ ২০১৬ ০৮:৫৩336655
  • এটা কার লেখা কেউ জানে ?

    'সরকারী স্কুলে পড়লে নকশাল হয়। আর্ট অফ লিভিং বলেছে। আমিও একটা পাড়াগাঁয়ে সরকারী অনুদানপ্রাপ্ত স্কুলে আট বছর পড়েছি। মাইনে বছরে একশো ত্রিশ। মাস্টাররা সুযোগ পেলেই উদুম ক্যালাতো, বাড়ির লোক পরদিন সেই মাস্টারকে ডেকে কৃতজ্ঞতায় গলে পরতো। মেয়েদের সেকশন আলাদা, মিনি স্কার্ট নয়, বাপেরা পারলে এলুমিনিয়াম ফয়েলে প্যাক করে পাঠাতো, তারা খুব একটা পাত্তাও দিতো না। বর্ষাকাল বাদে বাকি সময় টিফিনে ক্রিং ক্রিং খেলা হতো, পিঠে চটাস করে একবার প্লাস্টিকের বল লাগলে হালুয়া টাইট হয়ে যেতো। আর বর্ষাকালে কাদাজলে ফুটবল। ঐ একটা সময়ই মেয়েদের বিল্ডিং থেকে হাততালি উড়ে আসতো। কয়েকবার পাঁচিল ডিঙোতে হয়েছে, তবে স্কুল পালাতে না, ঢুকতে, টিফিনের পর গেট বন্ধ হয়ে গেলে। নয় দশ ফুট উঁচু পাঁচিল থেকে জং ধরা পাইপে পরে গেছিলাম একবার। মাধ্যমিকের পর স্কুল টা পাল্টে যেতে থাকলো। স্যারেরা আর ক্যালাতেন না, বরং তারা বন্ধু হয়ে উঠলেন। সাবজেক্টগুলোকে ভালবাসাতে পারতেন এমন কিছু স্যার পেলাম। কি অদ্ভুতভাবে তারা নম্বর পাওয়ার উপায় শেখাতেন না, কতো কি জানাতেন, এবং তাতে নম্বর পাওয়াও যেত। স্যারেদের আমরা সাইকেলের কেরিয়ারে বসিয়ে স্টেশনে পৌঁছে দিতাম, একসঙ্গে ফিরতাম। বন্ধুদের একটা জোট ছিল। কম্পিটিশন যে ছিলো না বলবো না, ভীষণ ল্যাদখোর ছিল সেটা। ফার্স্ট হলে কেমন অনুভুতি হয় সেটাও বুঝিনি শালাদের জন্য। কারণ আমাদের কোন ফার্স্ট সেকেণ্ড ছিলো না। কেউ ভালো ইণ্টিগ্রেশন পারতো তো কেউ তড়িত্‍এর অঙ্ক, কেউ বা অর্গানিক কেউ বা বায়োলজিটা হুলিয়ে গাঁতাতো। না মশাই শ্রী শ্রী রবিশঙ্কর, আপনাদের শাইনিং ইণ্ডিয়া মডেলে আমি বড় হতে পারিনি, অন্তত আমার স্থানাঙ্ক থেকে। কোনো সেণ্ট চিতপটাং কিংবা ডন দুমদামে পড়ানোর দম নেই আমাদের বাপের। সুকান্ত স্যার অঙ্ক করাতেন দুশো টাকায়, আমরা সকাল সাড়ে পাঁচটায় গিয়ে ফিরতাম দশটায়। অতি কংগ্রেসী গোকুলবাবু কেমিস্ট্রি পড়িয়ে নিতেন তো একশো টাকা, তাও বলতেন ওটুকু না নিলে তোরা শালা পাত্তা দিবি না। এরা কেউই মাথা নীচু ঘাড় নীচু ছুটে যেতে বলেন নি। আমরাই বোধহয় শেষ প্রজন্ম যাদের সাথে শিক্ষক শিক্ষিকাদের অর্থকরী ছাড়াও একটু বেশী সম্পর্ক ছিলো। ফিজিক্স কেমিস্ট্রি ইতিহাস ভুগোলে নম্বর তোলার বাইরেও আমরা অনেক কিছু শিখতাম, বন্ধুদের সাথেও প্রতিযোগীতার বাইরেও অনেক অনেক বড় একটা স্পেস ছিল, যেখানে আপনাদের জারী করা সাফল্য ব্যর্থতার মাপকাঠিজনিত কার্ফু ছিলো না। আমাদের এই সরকারী অনুদানপ্রাপ্ত বড় হওয়াটা আমাদের নকশাল করে কিনা জানিনা তবে ন্যাকাচো*ও করে না। ঐ আধো আধো বাংলা ও স্মার্ট ইংলিশ মেশানো কৃত্রিম স্বচ্ছলতার চেয়ে আমাদের আটপৌঢ়ে, গোদা বাংলা, একটা কাউন্টার পাবার আশায় হা হুতাশ করে কাটানো জীবনটাই বারবার চাই। যতবার জন্মাবো আমি চাইবো এই আগাগোড়া আনস্মার্ট সরকারী অনুদান প্রাপ্ত ইস্কুল জীবনকে। আপনাদের ছালের গুরুদেবের মেকি গুলতাপ্পি আর্ট অফ লিভিং কে আমাদের শিক্ষক শিক্ষিকা বন্ধুদের জড়ানো মেঠো আর্ট অফ লিভিং দশ গোল দেবে, প্রতি বার। ইস্কুলকে খুব মনে পড়ছিল, মনে পড়ানোর জন্য অবশ্য ধন্যবাদ আপনাদের প্রাপ্য। আমাদের মতো কিংবা আরো গরীব বাড়ির ছেলেমেয়েরা সস্তায় এতো কিছু শিখে যাচ্ছে, এতে আপনাদের কয়েকশো কোটির ইগোর ঝাঁট জ্বলছে বুঝতে পারছি, কি আর করবেন গোমুত্র দিয়ে নিবিয়ে নিন .... '
  • Abhyu | ১৯ মার্চ ২০১৬ ০৬:২৪336654
  • মহিলা হেঁটে পাশ দিয়ে বেরিয়ে গেছেন। আনন্দবাজারের জালিটা হল " ২ দিন হয়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ওই মহিলার।"

  • Atoz | ১৯ মার্চ ২০১৬ ০৪:৪১336653
  • অদ্রীশবাবু "বিশ্বাস অবিশ্বাসের বাইরে" বলে একটা নিয়মিত ধারাবাহিক লিখতেন বহুকাল আগে কিজ্ঞাবি তে, সেখানে এরকম কত ঘটনার কথা ছিল! একজন কুয়োতে যাচ্ছিল, বরফে চারদিক ঢাকা, সে দড়ি বালতি নিয়ে বরফের উপর দিয়ে যেতে যেতে হঠাৎ ভ্যানিশ, তার পায়ের ছাপও ঐখানে শেষ। তারপরে আর একজনের গল্প ছিল, যে ছোটো ছোটো হীরে নিয়ে একসঙ্গে চেপে ধরে জুড়ে দিয়ে বড়ো হীরে করে দিত। সবাই বলতো লোকটার বয়স নাকি ৫০০ বছর, এদিকে তাকে দেখতে দিব্যি মধ্যবয়সী শক্তপোক্ত লোকের মতন। ঃ-) আর এক কাহিনিতে ছিল এক সান্ত্রী ম্যানিলাতে পাহারা দিচ্ছিল রাজপ্রাসাদে, হঠাৎ দ্যাখে সে মেক্সিকোতে এসে পড়েছে মুহূর্তের মধ্যে! ভাষা টাষাঅ কিছু বোঝে না, লোকে তাকে চোর ঠাউরে এই মারে কি সেই মারে। তারপরে অনেক ঝঞ্ঝাট ঝামেলার পরে কী করে যেন সমাধান হল।
    কী ভালো ভালো সব কাহিনি ছিল!
  • S | ১৯ মার্চ ২০১৬ ০৪:২৩336652
  • এলিয়েন, এলিয়েন।
  • Atoz | ১৯ মার্চ ২০১৬ ০৪:১৮336651
  • আচ্ছা নস্ট্রাডামুসের নরেন্মোদী কেসটা কী?
  • Atoz | ১৯ মার্চ ২০১৬ ০৪:১৭336650
  • তুলে নিয়েছে, টুক করে তুলে নিয়েছে। ঃ-)
  • Abhyu | ১৯ মার্চ ২০১৬ ০০:৪৫336648
  • সদা, আমার জানা মতে অল্প পরিমাণ ওষুধ নিজের ব্যবহারের জন্যে আনলে কিছুই লাগে না, কোনোদিন কাউকে কিছু বলেছে বলেও শুনি নি। এখন তা বলে দশ কেজি অ্যান্টিবায়োটিক কি কুড়ি কেজি কাঁচা লঙ্কা আনলে তো ধরবেই।

    তবে কিনা ও সব ওষুধ তো এদেশেও পাওয়া যায়। ইন ফ্যাক্ট লোকে তো টাইলিনল এ দেশ থেকেই দেশে নিয়ে যায়।
  • aka | ১৮ মার্চ ২০১৬ ২৩:৫৪336647
  • পেটেন্ট নয় প্যাটেন্ট এদেশে বলে।
  • Atoz | ১৮ মার্চ ২০১৬ ২৩:৫০336646
  • পেটেন্ট বড়ো ভালো জিনিস। আইনস্টাইন পেটেন্ট আপিসে কাজ কত্তেন। ঃ-)
  • sosen | ১৮ মার্চ ২০১৬ ২৩:৩৭336645
  • পেটেন্টে ? খুশি হন, পয়সা তো পাবেন্না, ঐ খুশি হওয়াই অনেক
  • aka | ১৮ মার্চ ২০১৬ ২৩:৩৬336644
  • প্রেসক্রিপশন রাখা ভালো।

    পালো অল্টো সুন্দর জায়গা। কিন্তু এক্সপেন্সিভ। রোড সাইড মোটেল গুলো ২০০ ডলার/নাইট নেয়। কি বাজে কি বাজে।
  • aranya | ১৮ মার্চ ২০১৬ ২৩:১২336643
  • বাঃ, পশ্চিম উপকুল খুবই সুন্দর, পারলে একটু বেড়িয়ে নিও। প্রেসক্রিপশন জোগাড়ের জন্য সময় দেওয়ার দরকার নেই, আমারও মনে হয়
  • শ্রী সদা | ১৮ মার্চ ২০১৬ ২৩:০৬336642
  • বুঝলাম ঃ)
  • r2h | ১৮ মার্চ ২০১৬ ২২:৫২336641
  • সামান্য জ্বর পেটখারাপের ওষুধে কি আর হবে, বড়জোর খুব সন্দেহ হলে হয়তো ফেলে দিতে বলবে ঃ)
    তবে ঐ আরকি, হলে সেটা খুবই বিরল ব্যাপার হবে।
  • r2h | ১৮ মার্চ ২০১৬ ২২:৫০336640
  • সেরকম গুরুগম্ভীর ওষুধ না হলে তো হওয়ার কথা না
  • শ্রী সদা | ১৮ মার্চ ২০১৬ ২২:৪৭336639
  • থ্যাংকু হুতোদা অ্যান্ড অরণ্যদা ঃ) প্রেসক্রিপশন ক্যারি করতে হয় নাকি? নেটে কয়েক জায়গায় পড়লাম তাই একটু কনফিউজড।

    অরণ্যদা, পালো অল্টো।
  • aranya | ১৮ মার্চ ২০১৬ ২২:৪০336638
  • সদা, পার্সোনাল ইউজ-এর জন্য বলবে, যদি জিগায়। জিগানো-র চান্স অলমোস্ট নিল। আমি ক্যারি-অন ব্যাগেও নিয়েছি, পাসপোর্ট ইঃ-র সঙ্গে।
    কোন শহরে আসছ?
  • r2h | ১৮ মার্চ ২০১৬ ২২:৩৬336637
  • সাধারন ওষুধপত্র তো মোটামুটি সবাইই ক্যারী করে দেখি (চেকড ইন বাক্সে), কারো কোন অসুবিধে হয়েছে বলে শুনিনি। -সদা কে
  • pi | ১৮ মার্চ ২০১৬ ২২:৩০336636
  • ছত্তিরিশ বছর বাদে কেস খুঁড়ে বের করা। তাও আবার এমন কিছুর জন্য যা তিনি করেননি।
    বাস্তারে যা চলছে, খুব প্ল্যানফুলি বড় লেভেলের খেলা চলছে।
    সোনি সোরি, একের পর এক আক্টিভিস্ট, জার্নালিস্ট, উকিলদের উপর আক্রমণ, মেয়েদের ও অন্যান্যদের উপর অত্যাচার তো ছেড়েই দিলাম। তার মধ্যে এবার শহীদ হাসপাতালটাও তুলে দেবার পরিকল্পনা করছে নিশ্চয়। নইলে ডাঃ জানাকে এভাবে গ্রেপ্তার করার ফরমান পাঠায় !
    তবে এটা করলে আরেক বিনায়ক সেন কেস হয়ে যাবে।

    India has issued urgent appeal to the National Human Rights Commission, and its Focal point of Human Rights Defenders, Special Rapporteur on the situation of Human Rights Defenders, UN Working Group on Arbitrary Detention, FORUM-ASIA, Frontline Defenders, Human Rights Watch, FIDH, Chhattisgarh State Human Rights Commission, Chief Minister of Chhattisgarh, Director General of Police - Chhattisgarh on our grave concern regarding the arrest of human rights defender Dr. Saibal Jana, chief physician of Shaheed Hospital at Dalli Rajhara by the Chhattisgarh police. Dr. Jana has been charged under sections 147,148,149,333 &152 of Indian Penal Code. PC. The latest arrest of Dr. Saibal Jana in Chhattisgarh has only brought to the fore the extremely precarious condition of social activists, lawyers, journalists and human rights defenders in the state who are regularly harassed, intimidated, attacked and falsely implicated for raising their voices against human rights abuses.

    We request you to address solidarity appeals to the authorities in your organisational / individual capacities immediately. If you choose to use a model appeal that we have created, please feel free to do the same. It is appended – use after filling the portions in red. Beneath the model appeal are the addresses of the authorities. Please send copies of your urgent appeals to [email protected], [email protected],[email protected]
  • পোক্যাপেপোপুটি | ১৮ মার্চ ২০১৬ ২২:২৮336634
  • রাবড়ি খেলুম, নর্থ ইন্ডিয়ান স্টাইল রাবড়ি। আজ একটা খবর পেয়ে খুশি হব কিনা বুঝতে না পেরে কনফিউজড হয়ে গেছি।
  • শ্রী সদা | ১৮ মার্চ ২০১৬ ২২:২৮336635
  • গুরুদের কাছে কোয়ারি - ইন্ডিয়ার ওভার দ্য কাউন্টার মেডিসিন আম্রিগায় নিয়ে যেতে দেয়? যেমন সাধারন অ্যান্টাসিড, প্যারাসিটামল, পেট খারাপের ওষুধ, অ্যান্টি অ্যালার্জিক ইঃ নিয়ে গেলে ঝাম হতে পারে? কোনো ব্ল্যাক/হোয়াইট লিস্ট পাওয়া যায়?
  • শ্রী সদা | ১৮ মার্চ ২০১৬ ২২:১৮336633
  • কোলকাতায় গরম তেমন নেই তবে ফ্রছন্ড ঘাম।
    এরই মধ্যে আজকে মোকাম্বোতে ডেভিলস ক্র্যাব, পর্ক কাটলেট আর চিকেন আ-লা-কিয়েভ সাঁটিয়ে এলাম। তিনটেই অসা। সাথে বিয়ার তো থাকবেই, সে আর আলাদা করে কি বলবো।
    আর কোলকাতায় হুলিয়ে ওলা-উবের চলছে। যে কটা উবের চড়লাম, একদম নতুন এসি সুইফট ডিজায়ার গাড়ি। লুরুতে উবের গো তে ইউজুয়ালি আরো ছোটো গাড়ি দেয়, এসি ও চালায়না বেশীরভাগ সময়।
    এইসবের জন্যেই বোধয় এবার হলুদ ট্যাক্সিওয়ালাদের রোয়াব একটু কম দেখলাম।
  • Arpan | ১৮ মার্চ ২০১৬ ২২:০৪336632
  • Abhyu | ১৮ মার্চ ২০১৬ ২১:৫৭336631
  • হেই ফ্রছন্ড ঘরোম এ কী করা যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত