এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৬ মার্চ ২০১৬ ১২:১৯336330
  • অ ওই হিলিবিলিস টা ডিভো, আমি ভাবছি অজ্জিতদা। নতুন নাম নিল বোধহয়। কিন্তু এরা এইরম বড়োসড়ো নিক নিচ্চে ক্যানো? এইবার আমি ইখতিয়ারউদ্দিনমহম্মদবিনবখতিয়ারখিলজি নাম নেব।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৬ মার্চ ২০১৬ ১২:১৩336329
  • ওক্কে।
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১২:১২336328
  • ডিভো ফাঁকা হলে একবার ফোন করিস।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৬ মার্চ ২০১৬ ১২:০৯336327
  • আরে! পানরসটা এখানেও খেয়েছি। পাঞ্জাব গ্রিল'এ শেষপাতে দেয়। সত্যিই অসা খেতে।
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১২:০৭336326
  • আর ম্যাকডাওয়েল নাম্বার ওয়ান সোডা। নিশ্চয় লোকে কেনে, আমি তো জন্মে কিনি নাই। ছোটবেলায় একবার হুইস্কি খাওয়ার আগে তৃষ্ণা নিবারণ করতে গিয়ে ঐ বস্তু গলায় যাওয়ায় কেচ্ছার একশেষ হয়েছিল। সেই থেকে বিরাগ
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১২:০৪336325
  • নায়কও আছে।

    মানিকচান্দ।
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১২:০২336323
  • আমাকে কি বোতিন পেয়েছিস?

    ঃ)))
  • sinfaut | ১৬ মার্চ ২০১৬ ১২:০২336324
  • দমদি, উপরে স্যাম্পল ছড়িয়ে দেয় নি এই ভাগ্যি।
  • d | ১৬ মার্চ ২০১৬ ১২:০১336321
  • দুধে ব্লেন্দ করে
  • sinfaut | ১৬ মার্চ ২০১৬ ১২:০১336322
  • য ফলা আজ অনেককিছু রক্ষা করল।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৬ মার্চ ২০১৬ ১২:০০336319
  • চামচেও দেয় নাকি! আর এই মালগুলোর এরম সিরিয়ালের নাইকার মত নাম হয় কেন - তুলসি, গোলাপখাস, রজনীগন্ধা, ইসেপরাগ...
  • d | ১৬ মার্চ ২০১৬ ১২:০০336320
  • আরে সেদিন ওয়াকড়ের এক রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি 'পানরস' বলে একটা বস্তু খাওয়াল। সে দারুণ খেতে। পানের পাতা বেটে তার সাথে আরো কিসব মসলাপাতি বেটে আধাঘন দুশে ব্লেন্দ করে ঠান্ডা করে দিয়েছে।
    অসা।
  • sinfaut | ১৬ মার্চ ২০১৬ ১১:৫৮336318
  • মোবাইল থেকে অনুসন্ধান করে টই বের করলে সেটা ওয়েব ভার্সানটা খোলে, মোবাইল ভার্সানটা নয়। ইদিকে ওয়েব ভার্সানে মোবাইল থেকে পোস্টাতে পারিনা। আর কারও হয়?

    এখন কী পড়ছেন টইটা কেউ তুলে দেবে?
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১১:৫৭336317
  • সবচেয়ে ইরিটেটিং মিস মালিনীর ক্যান্ট দেতা হ্যায় সবসে শুধ্‌ পানি।
  • dc | ১৬ মার্চ ২০১৬ ১১:৫৬336315
  • হ্যাঁ এই পানমশলার অ্যাডএর মতো উদ্ভট অ্যাড বেশী দেখিনি। এরকম আর দুয়েকটা অ্যাড হলো সিয়ারাম আর মান্যবরএর। এই অ্যাডগুলো দেখে যে কারা প্রোডাক্ট কেনে কে জানে!
  • sinfaut | ১৬ মার্চ ২০১৬ ১১:৫৬336316
  • আরে মাল খাওয়ার তো একটা অনুষঙ্গ তৈরী হয়। ভালো গ্লাস, ডিক্যান্টার, আলো, অল্প চুমুক, আড্ডা বা প্রেম। কিন্তু প্লাস্টিকের চামচে তুলসি ঃ-(
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১১:৫৩336314
  • হ্যাঁ, ওগুলো তো ফ্যান্টাসাইজ করার জন্য। কয়েক পেগ শিভাস পেটে পড়লে আমারো অমন মনে হয়।
  • sinfaut | ১৬ মার্চ ২০১৬ ১১:৫১336313
  • না শুধু উচ্চবিত্ত নয়, প্লাস এলিট হতে হবে। মানে ধরুন রয়াল অ্যালবার্ট হল থেকে কন্সার্ট সেরে বেরোলেন তারপর এক চামচ পান মশলা টুক করে মুখে ফেলে দিলেন।ঃ-)) এমন দেখায়।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৬ মার্চ ২০১৬ ১১:৪৯336312
  • সিঁফোর অবজার্ভেশনটা বেশ ইন্টারেস্টিং। টিভি চালালেই দেখি অজয় দেবগন দু'হাত ভরে মুখে "কাশ্মীরি কেসর" মাখিয়ে দিচ্ছে। অসহ্য।

    আর এই এয়াট্টেলের ফোর্জি গার্ল। ক'দিন চুপ ছিল আবার নতুন উদ্যমে ফিরে এসেছে। উফ্‌। ঃ-@
  • pi | ১৬ মার্চ ২০১৬ ১১:৪৬336311
  • উচ্চবিত্তদের মধ্যেও পানমশলার ভালই প্রচলন। ঐ একরকম করে আরিস্টোক্রাসি আসোসিয়েটেড আছে।

    গুটখা আর পানমশলা কি আলাদা ?

    তবে এই অ্যাডগুলো তো বেআইনি না ? মানে গুটখা পানমশালি তো ওরাল ক্যান্সারের জন্য ব্যান হয়েছিল, নাকি স্কুলের সামনে বেচা ব্যান হয়েছিল, এরকম কিছু।
    কিছুদিন আগে শাহরুখ আর কাকে কাকে জানি নোটিসও ধরানো হয়েছিল না, এসব ব্যানড প্রোডাক্ট এন্ডর্স করার জন্য ? এগুলো এয়ার করে কীকরে ?
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১১:৪৪336310
  • ঐ মশলা খেলে সাময়িক ঐ উচ্চবর্গীয় তূরীয় দশা প্রাপ্তি হয় এইটা হয়ত বোঝাতে চায়।
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১১:৪২336308
  • ওরে বাবা, এই রং সাইড ড্রাইভিং।

    একে তো আলো নেই, তার উপর সাঁই সাঁই করে বাইক আর অটো ঢুকছে। মানে প্রাণ হাতে করে চলাফেরা করা।

    আমি যাব অফিস থেকে টুক করে
  • পোক্যাপেপোপুটি | ১৬ মার্চ ২০১৬ ১১:৪২336309
  • হাইওয়েতে লরি।

    সেদিন তমলুক থেকে ফেরার সময় দেখি একটা লরি দুটো বাইককে পিষে পালাতে গিয়ে সোজা টোলবুথে ভিড়িয়ে দিয়েছে। টোলবুথ আর লরি দুটোর হালই খারাপ, বাইকওয়ালা দুজনেই ওপরে।
  • sinfaut | ১৬ মার্চ ২০১৬ ১১:৩৭336307
  • পান মশলার অ্যাডে সবসময় অতিউচ্চবিত্ত, বনেদি এবং এসেন্শিয়ালি এলিট কালচরাল গোষ্ঠীকে প্রজেক্ট করা হয় কেন? বিজ্ঞাপণের তো একটা টার্গেট অডিয়েন্স থাকে। রজনীগন্ধা জাতীয় পান মশলা খাওয়া জনতা কারা? তাদের বাসনা কী ঘোড়ায় চড়ে প্রাসাদে ঢোকা কিংবা গ্র্যান্ড পিয়ানোতে কন্সার্ট করা? বিজ্ঞাপণে প্রডাক্ট আর প্রজেক্শনে এমন উদ্ভট দূরত্ব আর দেখি নাই। সেটা কী এই কারণে যে তামাকজাত দ্রব্যের বাস্তবিক জগত সম্পর্কিত বিজ্ঞাপণ প্রায় অসম্ভব বলে একটা ফ্যান্টাসি রচনা করা হয়?

    খুবই অপ্রয়োজনীয় টপিক। কিন্তু এই অ্যাডগুলো দেখে এক অদ্ভুত মজা লাগে।
  • d | ১৬ মার্চ ২০১৬ ১১:৩৬336306
  • আরে এখানে গত ৬ মাসে ১৮র বেশী অ্যাকসিডেন্ট হয়েছে সেরফ এই বাইকদের ধাঁ ধাঁ করে যেখান সেখান দিয়ে ঢুকে যাবার জন্য। বাইকেরা কখনও রাউন্ড অ্যাবাউটগুলো ঘোরে না। কতখানি জ্বালানী বাঁচায় কে জানে!

    গত ৩ মাসে দুজন তরকারীওলা দুজনই বাইক নিয়ে রং সাইডে গাঁ গাঁ করে গিয়ে ভিড়িয়ে দিয়েছে। একজন স্পত ডেড, একজন ৫ দিন কোমায় ছিল।
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১১:৩২336305
  • খুবই বাজে ব্যপার এই রং সাইড ড্রাইভিং। সবচেয়ে বেশি রুল ভাঙে টু হুইলার আর অটো।
  • d | ১৬ মার্চ ২০১৬ ১১:২৭336304
  • এইযো সিবি, শুক্রবার ৪টে থেকে ৬টা রং সাইড ড্রাইভিঙের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে মেগাপোলিসের গোল চক্করে অ্যাওয়ারনেস ড্রাইভে আসবেন কিন্তু।
  • রোবু | ১৬ মার্চ ২০১৬ ১১:২৫336303
  • প্রথম আলোতেই এটা পড়েছিলাম না? আমার দৌড় ওই অবধিই।
  • cb | ১৬ মার্চ ২০১৬ ১১:২২336302
  • প্রথম আলোতে অন্য কিছু পড়েছিলাম মনে হয়। তবে একেবারেই কনফিডেন্ট নই :)
  • রোবু | ১৬ মার্চ ২০১৬ ১১:০৬336301
  • বিদ্যাসাগর মশাইয়ের টাঙ্গায় চেপে চুচরো যাবার পথের কোন্নগরের কাছে এক্সিডেন্ট হয়েছিল না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত