এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ceteris Paribus | ১৬ মার্চ ২০১৬ ১০:৪৫336300
  • অল থিংস রিমেইন ইকোয়াল

    ১. লেবু-মধু শরবতে কাজ হয়। খুব ধীরে হয় তবে হয়। কন্ডিশন খালি পেটে।

    ২. পুশাপ খুবই ভালো জিনিস। বাইসেপ/ট্রাইসেপ্স দারুন শেপে আসে ও পেট/অ্যাবডোমেনের মাসল শক্ত হয়।

    কিন্তু ওভারওয়েট, আনফিট মানুষের জন্য ফিটনেস ইন্ট্রো হিসেবে ওটা ঠিক হেলদি নয়। ইনজুরির আশংকা আছে, মাসলের লিগামেন্ট ছিঁড়ে যেতে বা টান পড়তে পারে, হাড়ে জয়েন্টে (বিশেষ করে কব্জির) চোট লাগতে পারে। এসব একটা ছোট ইনজুরি বিগিনারকে ডিসকারেজ করার জন্য যথেষ্ট।

    (আর এটাও বলেই নেই। যে কোনো স্ট্রেস বা রেসিস্ট্যান্স এক্সারসাইজে সবসময়ে 'সেট' মেনে করতে হয়। দুটো, তিনটে, চারটা পুশআপ দিলেন তো খানিকটা ব্রেক নেন। আবার তিনটা দেন, আবার ব্রেক.. ডাম্ববেল/বারবেল নিয়ে কাজ করলেও সেই এক নিয়ম। হুড়মুড় করে বিশটা দিতে গেলে জিভ বের করে মেঝের উপর আধঘন্টা কেতরে পড়ে থাকবেন :), তারপর 'দুর! আমার দ্বারা এসব হবে না বাবা!' বলে ছেড়ে দেবেন )

    ৩. প্রথমে ওয়েট কমান। খুব ফ্যান্সি কোনো জিমে যেতে না পারলে বা ট্রেডমিল/এক্সারসাইজ বাইক না থাকলে (ট্রেডমিল, এক্সারসাইজ বাইকের চেয়ে বেশি কার্যকর, বিশেষ করে ইলেক্ট্রিক্যাল, ফ্ল্যাট সার্ফেসটা যদিও ইলেক্ট্রিকের বিল বেশি উঠবে) খুব ভোর বেলায় বাজার থলে নিয়ে বেরিয়ে যান। মোটামুটি এক কিলোমিটার হেঁটে আবার ফিরে আসেন, ফেরার পথে বাড়ির জন্য কিছু কিনে নেন। একঢিলে দুই পাখি। যদি আবহাওয়া ও এলাকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যালাউ করে তবেই।

    ওজন কমলে, আরেকটু ফিট হলে তখন পুশআপ, টাপ এইসব।

    ৪. ডায়েটিং মানে সবসময় কম খাওয়া নয়। হঠাৎ খাওয়া কমিয়ে দিলে পেট কুঁই কুঁই করে ব্রেনকে অস্থির করে ফেলবে, ও হঠাৎ কন্ট্রোল হারিয়ে বেশি জাংক ফুড/স্ন্যাক্স খেয়ে ফেলবেন তারপর আবার 'দুর! আমার দ্বারা এসব হবে না বাবা!' বলে ছেড়ে দেবেন।

    বরং কম ক্যালরিযুক্ত জিনিস খাওয়া, যেমন ফল, কলা, পেয়ারা, নাশপাতি, আপেল এসব আস্ত বা কিউবড অবস্থায় ক্যারি করুন। কম ক্যালরির নন কার্ব খাবারে পেট ভরান। দেখবেন আস্তে ফ্যাটি, অয়েলি, সল্টি, হাই প্রোটিন ডায়েট থেকে একটু একটু করে সরে আসছেন। মাসখানেক পর দেখবেন ওসব খাবারের ক্রেইভিং অনেক কমে গেছে।

    আপাতত এই।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ১০:৩৪336299
  • আমার বিএম`আই ২৬.৫
  • b | ১৬ মার্চ ২০১৬ ১০:৩০336297
  • ডি, একটু খোঁজ নিয়ে দেখুন, তার সাথে দৌড়তেন কিনা, ডায়েট চেঞ্জ করেছিলেন কিনা ইত্যাদি। কিম্বা ব্যয়াম করতে করতে হার্টবিট বাড়তো কিনা (এটাই ইম্পর্ট্যান্ট)।
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১০:২০336295
  • ২৭ ইঞ্চি ডায়ামিটারও টু মাচ।

    পেরিমিটার যদি ৩৪ হয় তালে ডায়ামিটার হয় কমসে কম ১১ ইঞ্চি।
  • d | ১৬ মার্চ ২০১৬ ১০:২০336296
  • বডি শেমিং কচ্চো!
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ১০:১৯336294
  • d | ১৬ মার্চ ২০১৬ ১০:১৮336293
  • উফ! ২৭ ঈঞ্চি।
    ২ টা কোথায় খসে গেল কে জানে!
  • Arpan | ১৬ মার্চ ২০১৬ ১০:১৫336292
  • ৭ ইঞ্চি!!!

    পিগমি মানুষ নাকি?
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ১০:১৩336291
  • তা'লে বলতে চান আনন্দবাজার ঢপ দিয়েছে?
  • d | ১৬ মার্চ ২০১৬ ১০:১২336290
  • ধ্যাৎ। ৭ ঈঞ্চি ডায়ামিটারের ভুঁড়ি পুশ আপের ফলে পুরো ফ্ল্যাট হয়ে গেছে।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ১০:০৮336289
  • দিনে একবার ম্যারাথন। তারপরে বিরিয়ানি, মাটন কষা, পরোটা, রসগোল্লা।
  • b | ১৬ মার্চ ২০১৬ ১০:০৬336288
  • নাঃ পুশ আপে পেটের মাংসপেশী সবল হয়। সিক্স প্যাক পাবেন। কিন্তু শুধু পুশ আপ করলে, ভুঁড়ির ঘোমটায় সেই সিক্স প্যাক ঢাকা পড়ে যাবে। ভুঁড়ি কমাতে হলে, ফ্যাট ঝরানো ছাড়া উপায় নেই। সেটা কার্ডিও ছাড়া হবে না, যদি না খাদ্যভ্যাসের চরম পরিবর্তন করেন।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ০৯:৫৮336287
  • মানে কিছু না খেয়ে। তরল খাবার তো পানীয়।
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ০৯:৫৬336286
  • বিনা পরিশ্রমে ভুঁড়ি কমানো। একটু জুস/সুপ এই সব খেয়ে। পুশাপ, ব্যায়াম, কুমীরে চড়া, ঘোড়ার পিঠে দৌড়ানো - এই সব চলবে না।
  • d | ১৬ মার্চ ২০১৬ ০৯:৪৬336285
  • পুশ আপে পেট কমে। বিশ্বেস না হলে করে দেখুন। তাও না হলে কলিকে জিগান। অভ্যু তো ভুঁড়ি কমাতে চাইছে।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ০৯:৪৩336283
  • সে তো পরিশ্রমের ব্যাপার, ঐ জিনিসটা যদি কেউ আমার হয়ে করে দিত, তাহলে দেখতাম।
  • b | ১৬ মার্চ ২০১৬ ০৯:৪৩336284
  • কার্ডিও। দিনে একবার করে ম্যারাথন ছুটুন। পুশ আপে কিসসু হবে না।
  • d | ১৬ মার্চ ২০১৬ ০৯:৩৪336282
  • ব্যায়াম করেন
  • d | ১৬ মার্চ ২০১৬ ০৯:৩২336281
  • এক সপ্তাহ! হেঃ এক বছর নিয়মিত খেলেও কিস্যু হবে না যদি না সঙ্গে কিছু ব্যায়াম কেন।
    বরম দিনে ৩০০-৫০০ পুশ আপ দিতে পারলে অনেকটাই কমবে।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ০৯:২৫336280
  • এক গ্লাস লেবুজল এক চামচ মধু দিয়ে - সকালে - বেশ ট্রাই করব। কিন্তু এটা ফলোড বাই, চার ডিমের ওমলেট, পুরু করে মাখন ও চিনি মাখানো দুটো টোস্ট, ঘন দুধের কফি।
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫৫336279
  • লেবু মধুতে এক সপ্তাহে হবে কি? আনন্দবাজারেরটায় বলেছে এক হপ্তায় হবে।
  • ভুষ্টিনাশ | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫২336277
  • ভুঁড়ি কমাতে হলে একগ্লাস লেবুজল একচামচ মধু সহকারে প্রতি প্রত্যুষে খালিপেটে সেবন করুন
  • Abhyu | ১৬ মার্চ ২০১৬ ০৮:৫০336276
  • না দেখি নি :)
    ঘোড়ার পোস্টটা দেখে মনে হয়েছিল অমানবিক টইতে তুলে দি, তারপর ভাবলাম থাক। অপাশবিক বলে টই খুলতে হত।
  • pi | ১৬ মার্চ ২০১৬ ০৮:৩৫336275
  • ওদিকে বার্বির কালী অবতার ( বা কালীর বার্বি অবতার, যা বলবেন) নিয়ে ফের অনুভূতি রাগে থরথরায়মান।

    ছবিগুলো দেখেছেন নিশ্চয়।
  • de | ১৬ মার্চ ২০১৬ ০৮:৩১336274
  • বিদ্যাসাগর মশাই টাঙ্গা বা গোরুর গাড়ি চড়তেন না - ঘোড়া বা গোরুর কনসেন্ট নেই বলে। র‌্যাদার পাল্কি চড়তেন, পাল্কিওয়ালারা স্বেচ্ছায় এই পেশা বেছেছে বলে।

    টিয়ের ঘোড়া পোস্ট প্রসঙ্গে -
  • pi | ১৬ মার্চ ২০১৬ ০৭:৪১336273
  • গ্রুপ থেকে প্রতিভাদির একটা পোস্ট শেয়ার করতে ইচ্ছে হল।

    'থুতু ব্যাপারটাকে আমার চিরকালই বেজায় ঘেন্না।
    রুমমেট ঘুমের ভেতর লাল ফেলতো। ভুলেও ওর বালিশে মাথা রাখতাম না।

    এর জন্য তেতলা দায়ী। আমার প্রাইমারী স্কুলের প্রাণের বন্ধু তেতলা।
    ও আমাকে খেপাতো ছড়া কেটে :

    এই মেয়েটা ভেলভেলেটা
    আমাদের বাড়ি যাবি ?
    একটি করে পয়সা দেব
    মুরগি কিনে খাবি।

    এই মুরগিটা ব্যবহার হতো রাগের একেবারে প্রাথমিক পর্যায়ে। ওর রাগ যত চড়তো আমার কিনে খাবার বস্তুটিও তত পালটে যেত। কখনো ওটা হত 'বিড়ি, কখনো থুতু, কখনো মনুষ্য পাকযন্ত্র নিসৃত মল। শেষেরটির ব্যবহার ছিল খুব বিরল। ফলে থুতুটা ছিল চূড়ান্তের ঠিক আগের ধাপ।

    তখনো ধুপগুড়ি ঘটেনি কিনা, তাই থুতু চেটে খেতে সত্যি বলা যায় এ আমি বা তেতলা কেউই ভাবতে পারতাম না।
    ফলে তেতলার ওপর ভয়ংকর রেগে তোতলাতে থাকলেও অন্য বদমাইশ বাচ্চাদের মত থুতু ছেটাতে পারিনি কখনো। যেমন এখনো পারিনা রাস্তাঘাটে বা বাসের জানালা থেকে থুতু ফেলতে। থুতু অতীব ঘৃণার্হ বস্তু এইই আমার জীবনদর্শনের সার।

    অথচ থুতু আমাকে ছাড়েনা। চাকুরী জীবনের বেশিটাই কেটেছে গ্রামে গঞ্জে ছাত্র ঠেঙিয়ে। একদিন শেয়ালদা সাউথের দিকে যাচ্ছি
    জনারণ্য ঠেলে। অন্যমনস্কতা আমার স্বভাব, তবু উল্টোদিক থেকে মাথায় ঝাঁকা নিয়ে লম্বামতো কেউ আসছিল এইরকমই দেখেছিলাম যেন। মুখোমুখি হতেই অব্যর্থ লক্ষ্যে সে দাঁতের ফাঁকে পিচকিরির মতো থুতু ছেটাল। সোজা আমার মুখে। সাজগোজ করা মহিলাকে দেখে বিরক্তি অথবা ঘৃণায়।
    কি ঘটলো বোঝার আগেই সে হাওয়া।
    আমার সেদিন ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস। কান্না চেপে রুমালে মুখ মুছতে মুছতে দৌড়ে ট্রেন। কলেজে গিয়ে লেডি ম্যাকবেথের কায়দায় মুখ ধুচ্ছি তো ধুচ্ছিই।
    পরে জেনেছি ঐ চত্বরে প্রবল ভিড়ে অনেক মহিলাকেই থুতুলিপ্ত হতে হয়।

    তাই স্বচ্ছ ভারতে থুতু, পিক মাড়াতে হবে না ভেবে সেস দিতে বেশি গাঁইগুঁই করিনি। জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে দেদার বক্তৃতা দিয়েছি। কিন্তু সেদিন বাজেট বক্তৃতা শুনতে বসে ধুপ করে নিভে গেল বুকভরা আশা। মাননীয় অর্থমন্ত্রী তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠ জিভে ঘসছেন আর লিখিত বক্তৃতার পাতা ওল্টাচ্ছেন। থুতুতে ভিজিয়ে।
    অভিজাত দর্শন, শ্বেতবস্ত্র পরিহিত রাজপুরুষটিকে মনে হচ্ছিল বড় বাজারে গদিতে বসে থুতু দিয়ে মস্ত টাকার বাণ্ডিল গোণা এক ভুঁড়িওয়ালা বেওসায়ী।
    সারা পৃথিবী দেখছে স্বচ্ছ ভারতের অর্থমন্ত্রীর জিভ হাতড়ানো, যেখানে সিঙ্গাপুরে থুতু ফেলার শাস্তি হাজতবাস।
    শেয়ালদার থুতুতে অত দুর্গন্ধ ছিল কারণ মানুষ সারাদিনে প্রায় দেড় লিটার থুতু উৎপাদন করে মুখের ভেতর যার প্রত্যেক মিলিলিটারে প্রায় পাঁচশ ব্যাকটেরিয়াল সেল গিজগিজ করে।

    স্বচ্ছ ভারতের পিন্ডি চটকানোর কি শেষ আছে ! তেমনি শেষ নেই থুতু কাহিনীর। ছোটবেলায় মুখে থুতু এলে মা বলতেন ক্রিমি হয়েছে। নিদান চিরতার জল। আর ন'হাজার বাচ্চা ক্রিমির ওষুধ খেয়ে হাসপাতাল ভরিয়ে দিল। সবই তো থুৎকারে উড়ে যায় এখন।
    সারদা, নারদা, এক নদীর শেষকৃত্য ---সব। শুধু প্রবাসী বাঙ্গালি বন্ধু বিব্রত কন্ঠে জানান কোন স্ক্যাম নিয়ে আর কথা বলবেন না, কারণ ওপরদিকে থুতু ফেললে নিজের মুখেই এসে পড়ে।

    ক' দিন থেকেই মুখগহ্বর ভরে যাচ্ছে থুতুতে। কোথায় ফেলি, ভাবছিলাম থুতু দিয়ে বইয়ের পাতা ওলটানো অব্যেস করে ফেলি।
    হঠাৎ একটা খবরে নজর গেল। প্রধান মন্ত্রীজীর অনুষ্ঠানের জন্যো কাঁচা ফসল কাটবেন না কৃষকেরা। বিহারের সুলতানপুরে। রেল প্রকল্প ঘোষণা করবেন স্বয়ং স্বচ্ছ ভারতের রূপকার। তার জন্য যে মাঠটিকে বেছে নেওয়া হয়েছে তার প্রায় ৬০ একর জুড়ে কাঁচা ফসল। সে ফসল নষ্ট করবেন না এই ছাপ্পান্ন ইঞ্চির দল।

    কোঁত করে ভেতরে ঠেলে পাঠাই নিষ্ঠীবন। থুতুতে ডুবে মরার সময় এখনো আসেনি। '
  • pi | ১৬ মার্চ ২০১৬ ০৬:৫২336272
  • S, চন্দ্রিল-শ্রীজাতর অনুষ্ঠানটা নেটে এলে দিয়ে দেব। এতগুলো অন্য অন্য কাজ করতে করতে শুনছিলাম যে ধারাবিবরণী দেওয়া যেত না।
  • অভি | ১৬ মার্চ ২০১৬ ০৪:২৩336271
  • শেষ রাত্তিরে অদ্ভুত মন খারাপ হয়ে গেল গল্পটা পড়ে, যদিও আমি বেড়ালপ্রেমী নই। না পড়লেই ভালো হত মনে হচ্ছে। :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত