এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৪ মার্চ ২০১৬ ১৮:৫৫336060
  • প্রেসির ইতিহাস নিয়ে ব্রতীন্দার বাবা বই লিখেছেন। তোমরা কেউ দেখো নি সেটা?
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৮:৪৪336059
  • এভাবে চলতে পারে না। পারা যায় না আর। খেউড় এপিসোড এখনো শেষ হয়নি, এদিকে এরা স্টিং অপারেশনের ভিডিও লিক করল। কোনোটারই ভাল করে খোরাক নেওয়া যাচ্ছে না। দুদ্দুর।
  • aka | ১৪ মার্চ ২০১৬ ১৮:১৮336058
  • ঃ)
  • b | ১৪ মার্চ ২০১৬ ১৭:৩৪336057
  • (ডিঃ পি জে)
  • b | ১৪ মার্চ ২০১৬ ১৭:২৯336056
  • বোঝো। প্রেসির ইতিহাস নিয়েও লোকে অধ্যাপনা কচ্ছে। স্পেশালাইজেশনের একেবারে হদ্দমুদ্দ।
  • aka | ১৪ মার্চ ২০১৬ ১৭:০৭336055
  • ইনি প্রেসির ইতিহাসের অধ্যাপক।
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১৭:০০336054
  • বোঝো!

    (অভ্যু এমন ইয়ার্কি করলে এখনি কানটা কশকশ করে মুলে দেওয়া হত)
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৬:৪৯336053
  • আরে না না একই নাম দেখে ইয়ার্কি মারলাম।
  • quark | ১৪ মার্চ ২০১৬ ১৬:৪২336052
  • ঐতিহাসিক, বিশ্বভারতীর উপাচার্য, প্রেসিডেন্সীর অধ্যাপক ইনিই তিনি?
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১৬:১৯336051
  • অ্যাঁ, উনি রঞ্জনদার ভাই নাকি?

    ওনার যোধপুর পার্কের বাড়িতে গেছি তো।
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৬:১২336050
  • রঞ্জনদার ভাই।
  • j | ১৪ মার্চ ২০১৬ ১৬:০৫336049
  • দারুণ লেখাটা
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৫:৪৭336048
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১৫:৪০336047
  • আর বানেরঘাটার বানরগুলো পেপসির বোতল খুলে চুমুক মারে।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৪ মার্চ ২০১৬ ১৫:২৮336046
  • ওবেসিটি হবে না। ওরা দৈনিক হাজার হাজার ক্যালরি হেলায় বার্ন করে।

    বরম ইদানিং পায়রাগুলো হতচ্ছাড়াশ্রী হয়ে উঠেছে। গাছের পাতা ছিঁড়ে নিয়ে গিয়ে প্রেয়সীর মাথায় রাখে। তাই দিয়ে বাসা বানানো হয়। কালোকোলো ছানাগুলোও দুদিনেই উড়তে শিখে যায় আর ভোর চাট্টে থেকে চোখ খুলে গান গাইতে থাকে। ধরে গাঁট্টা দেওয়া উচিত।
  • san | ১৪ মার্চ ২০১৬ ১৫:১৫336045
  • আর বললে বিশ্বাস করবেন না, কুতুব মিনারে তো প্রচুর কাঠবেড়ালি - তাদের মধ্যে একজন সামনের দুপায়ে একটা লেইজের প্যাকেটের ভগ্নাংশ তুলে ধরে ভিতরের মশলা চাটছিল।
    ওদেরো ওবেসিটি হল বলে।
  • সে | ১৪ মার্চ ২০১৬ ১৫:১৪336044
  • আমি কিন্তু হতাশার কথা লিখিনি, আশার কথাও না। বোঝানোর জন্য ভাষার দখল যতটা থাকা দরকার ততটা নেই। তারপরে, লিখে বোঝানো তো বলে বোঝানোর চেয়ে অনেক শক্ত কাজ।
    নির্বাণ ব্যাপারটাও জানি না। তবে ঠাট্টা নয়, বুঝেছি। এখন পেছন ফিরে দেখলে ভাবি কত ছোটোছোটো ব্যাপারে জড়িয়ে কত সময় আর পরিশ্রম গেছে। কিন্তু সেটুকুরও দরকার থাকে এবং ছিলোও, নইলে যেটুকু রয়েছে তার মর্ম বুঝতে তো পারতামই না, বা বুঝলেও ফিকে হয়ে থাকত।
    হিসেব কষে তো জীবনটা চলে না, চললে দাবার চালের মত সব কিছুই স্টেপ বাই স্টেপ কি অন্তত গোটা চার পাঁচেক স্টেপ বুঝে নিয়ে নিখুঁত উত্তেজনাহীন সময় অতিবাহিত হতে পারত। তা কারোরই হয় না। সামনের দিকের সময় এতটা আনপ্রেডিকটেবল বলেই সেই সময়টার অপেক্ষা এত থ্রিলিং। অঙ্ক কষে কিচ্ছু হয় নি অন্তত আমার অতীতে।
  • san | ১৪ মার্চ ২০১৬ ১৫:১২336043
  • গাছের গল্পটাও দুঃখের। কাঠবেড়ালিরাও এদিকে গাছের পাতা, গোড়া উপড়ে ফেলে। দেখতে যতই নিরীহ হোক।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৫:১১336042
  • ৬৪ সালের হারকিউলিস আরো গাম্বাট, আর দুটোই ২৬ ইঞ্চির। চট করে অন্য কেউ চালাতে পারে না।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৪ মার্চ ২০১৬ ১৫:০৬336041
  • ** মন্ত্র নয়, মন্ট্রা।
  • হেমিড্যাকটাইলাসফ্লাভিভিরিডিস | ১৪ মার্চ ২০১৬ ১৫:০৫336040
  • অ্যাটলাস গোল্ডলাইন গামা ভারি সাইকেল। বোধহয় চেইন কভার সমেত আসত। আর গ্রামগঞ্জের দিকে বেশি লোড বইবার জন্য সামনে ডাবল রডও থাকত। হারকিউলিসগুলোর মতন। সীটে চড়লে একপাশে কাত না হয়ে মাটিতে পা ঠেকত না। তাই বুঝেশুনে বাচ্চামতন বিএসএ কিনে দেওয়া হয়েছিল। হারকিউলিস ক্যাপ্টেনটাও নীলরঙের কিন্তু সিকির রেঞ্জার চালানোর মত হাপিত্যেশ কখনও করে থাকিনি। একবার অন্যের রেঞ্জার হাতে পেতে চালিয়ে দেখি খুব্যাক্টা সুবিধের নয়, ঐ স্ট্রেট হ্যান্ডেলের জন্য। কালো-হলদে স্ট্রীট ক্যাট তো অসা দেখতে ছিল। তবে অতটা লোভ হয়নি। অনেক পরে বিএসএ ফোল্ডম্যান নামে একটা সাইকেল নামায়। ফোল্ড করে ব্যাগে নিয়ে নেওয়া যেত।

    এখনের সাইকেল দেখি জায়ান্ট, মন্ত্র, বিট্যুইন, ক্যাননডেল। আট ইন্টু তিন - চব্বিশটা গীয়ার। ফ্রন্ট হুইল সাসপেনশন। ডাবল ডিস্ক ব্রেক। কুড়ি চব্বিশহাজার থেকে দাম শুরু। লাখ দেড় দুইয়েরও আছে। কারা চালায় কে জানে!
  • quark | ১৪ মার্চ ২০১৬ ১৪:৫৭336039
  • অনেক দূর থেকে একটা ছোট্ট ফুকসিয়া (https://en.wikipedia.org/wiki/Fuchsia) চারা এনে টবে লাগিয়েছিলাম। লাগানোর পরে প্রথম কয়েক দিনে তার সব ক'টা পাতা ঝরে গেল, দুটো বাদে। ভাবলাম মরেই গেল বুঝি। তবু আশায় আশায় জল দিতাম রোজ। ক'দিন পরে একটা পাতা বেরোলো, তারপর আরো বেশ কয়েকদিন পরে আর একটা .... এমনি চললো প্রায় মাস দুয়েক ধ'রে। খুব আনন্দ হ'ল। গাছটা তাহলে বেঁচে গেল। একদিন সকালে উঠে দেখি রাস্তার কুকুরের একটা বাচ্চা গাছটাকে গোড়া থেকে খুঁড়ে উপড়ে, ছিঁড়ে কুটিকুটি ক'রে দিয়েছে।

    নানা রকম হতাশার কথা দেখে ভাগ করত ইচ্ছে হ'ল।
  • san | ১৪ মার্চ ২০১৬ ১৪:৪৭336038
  • ইয়ার্কি করলেও ফিল করতে পারছি। শুধু তো আর জিনিসের জন্য  মায়া নয়, আমি হলে খুব দুঃখু পেতাম মা / বাবা আমায় বলবারো দরকার মনে করলনা বলে। একবার জিগ্যেস করলে হয়তো খুশিমনেই কোনো ভাইবোন কি চেনা কারুর দরকারে দিয়ে দিতে বলতাম। ইত্যাদি।
  • san | ১৪ মার্চ ২০১৬ ১৪:৪১336037
  • নির্ভানা :-)
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১৪:৩৭336036
  • সেদির বক্তব্য বুঝেছি।

    একে এক্কথায় বলে নির্বাণা।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৪:৩৪336035
  • আমি ভাই ৬৪ সালে বাবাকে ঠাকুমা যে সাইকেল কিনে দিয়েছিলো সেই চালিয়েই বড় হইছি। তবে ইস্কুলে ভর্তি হতে আমাকে একটা সেকেন্ড হ্যান্ড দুচাকার ছোট সাইকেল দিয়েছিলো। আর কলেজে ঢুকতে দিদি তার চাকরি পেয়ে দেওয়া ডিউ স্লিপের ডিউ মিটিয়েছিলো একটা অ্যাটলাস গোল্ডলাইন কিনে দিয়ে - ৯১ সালে। আমি এখনো ওটাই চালাই, আর বাবা সেই ৬৪ সালেরটা।
  • Blank | ১৪ মার্চ ২০১৬ ১৪:২৭336034
  • হারকিউলিস এম্বিটি। স্ট্রেট হ্যান্ডেল, নীল রঙের আর ব্রেক মারলে সিএসটিসি বাসের মতন আওয়াজ। ঐ নিয়ে ইস্কুল যেতাম হাব ভাব দেখিয়ে।
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৪:২৩336033
  • আর সিকি যে কাল 'পিপিপুপু' বলে বলে দুলে দুলে ভজন গাইল ছিছির সাথে। সেই গপ্প লিকবে না?
  • হুঁ | ১৪ মার্চ ২০১৬ ১৪:১৩336032
  • সেই হিরো রেঞ্জার নিয়ে আমি ছিলাম পাড়ার হিরো। :) অমন সোজা হ্যান্ডেল নীল রঙের সাইকেলটি আর কারুর ছিল না ও তল্লাটে। কদিন পরেই স্ট্রীট ক্যাট এল, কিন্তু সে তো কালো।
  • d | ১৪ মার্চ ২০১৬ ১৪:০৯336031
  • না একসময় তো মন খারাপ মিলিয়ে যায়, একধরণের নির্বেদ এসে যায় 'গেছে যাহা যাক তাহা'। তবে যার সাথে যখন হয়, সে তখন ধাক্কা খায় আর কি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত