এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৮ আগস্ট ২০১২ ২১:২০33600
  • যদ্দুর জানি ঐ ভাবে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে না কেউ যে বাচ্চার সব দায়িত্ত ওনার। লিগালি দত্তক না নেওয়া অবধি সেই বাচ্চাকে দিয়ে কাজ করাতে পারে না কেউ, সে ডোমেস্টিক হেল্প হলেও।
    কিন্তু কাজ যে করাচ্ছে সেটা প্রমান করতে হবে। শুধু দোকানে বসে থাকা বা পাহারা দেওয়া কাজের আন্ডারে আসে না।
    তবে কনগ্র্যা ব্যাঙ দি।
  • | ০৮ আগস্ট ২০১২ ২১:১৯33599
  • আমি এখন মন দিয়ে মান্না দে শুনছি। আহা...
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২১:১৭33598
  • পিপি, কোথায় রে তুই? তোকে একটু সাবধান করে দেওয়ার ছিল। খবরদার, ভুলেও মহানগর অ্যাট কোলকাতা দেখিস না।
  • | ০৮ আগস্ট ২০১২ ২১:১৬33597
  • যা বাব্বা। এই জন্যে কারুর ভালো করতে নেই ঃ))
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২১:১৪33596
  • শ্রাবণী, সোসেন, দুজনকেই ঠিংকুজ।
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ২১:১১33595
  • ব্যাং -ঠিক ভালো হবে।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২১:১০33594
  • ব, ব্রহ্মতালুতে বরফ চাপা।
  • sch | ০৮ আগস্ট ২০১২ ২১:০৯33593
  • @sosen, পারলে একজন neurologist কেও consult করে নেবেন
  • | ০৮ আগস্ট ২০১২ ২১:০৮33591
  • কিন্তু ব্যাঙ যাকে পেয়েছে সে তো ছেলে ....
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২১:০৪33590
  • ঃ-)
  • | ০৮ আগস্ট ২০১২ ২১:০৩33587
  • ওকে।
  • | ০৮ আগস্ট ২০১২ ২১:০৩33588
  • দেবসাহিত্যে র রিপ্রিন্ট গুলো মাস্ট।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২১:০৩33589
  • ওকে। মেল করে দেব।
  • | ০৮ আগস্ট ২০১২ ২১:০২33586
  • হ্যাঁ, দিয়ে দিস। চাপ নেই।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২১:০০33585
  • আমার এবার পুজোয় গিয়ে কোনো সময়ই হবে না, বই কিনতে যাওয়ার। তোকেই অগতির গতি হতে হবে।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২০:৫৯33583
  • ব, তোকে লিস্টি দিলে আমার জন্য কয়েকটা বই কিনে রাখতে পারবি?
  • | ০৮ আগস্ট ২০১২ ২০:৫৯33584
  • কিকি, আয়্নায় চট করে গাল ট দেখে নাও লাল হয়ে গেছে কিনা? ঃ))
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ২০:৫৬33582
  • আর ইসে, আন্ডারেস্টিমেট নয়কো, ওভারেস্টিমেট কত্তে না কচ্ছিলাম। এনিওয়ে থেঙ্কুস। আমার কান কেমন গরম হয়ে উঠছে। বহুদিন পর লজ্জা পাচ্ছি বলে কেমন অস্বস্তিমত হচ্ছে। যাগ্গে।

    আর ওজন নিয়ে কতা হচ্ছে, আমি এখন উনপঞ্চাশ, এদিকে আমার ছানা ষাটে পৌঁচেছে। তার বাপ, যখন আমি উনচল্লিশ হয়েছিলুম, তখন আশি পার করেছিলেন, এখন পঁয়ষট্টি তে নেমেছেন। মানে আমরা দুজন গড়ে ঠিক হয়ে গেছি। বদ জনগন ভুলভাল চিন্তা করে হিনী দেবেন্না।

    যাক অনেক ইনফো আজগের মত দিয়ে ফেলেছি। এবার কাটি।
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ২০:৫৩33581
  • ব্যাং, খুব ভালো। দারুন কাজ করেছো!
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ২০:৪৯33580
  • বেঙী,
    গুড! অ্যাট লিস্ট খানিকটা লোকটাকে থমকিয়েছো। এগুলো দেখতে এত খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না। আমাদের এখানে একটা এরকম বাচ্চা দেখেছিলাম। বছর পাঁচ থেকে সাতের মধ্যে। একদিন তারস্বরে কাঁদছিলো আমাদের বিল্ডিং এর নীচে বসে।হাত কেটে দিয়েছে ওর দাদা। আমি উপরে এনে হাত পরিস্কার করে ওষুধ দিয়ে খানিক কেক আর বিস্কুট দুই ভাইকে দিয়ে পাঠিয়ে দি। আরেকদিন দেখি তিনি ময়লার গাড়ীতে চড়ে এসেছেন, আমাকে দেখেই খুদে দাঁত বার করে ফিক করে হেসে বললো, দিদি আমায় চিনতে( হতভাগাটা আমার ছেলের থেকে ঢের ছোট, আমার ই কপাল)পারছো? নেড়া হয়েছি তো! একটু আদর করে দিয়েছিলাম। ছেলেমানুষে কি করে যায় ঐটুকু বয়সে। তারপর তাকে দেখতাম উল্টো দিকের এক দোকানে সকাল বেলায় ভারী ভারী বাসন মাজতো,বিরাট বালতিতে জল আনতো, কি করে পারতো ভগবান জানে! আমি খোঁজ নিয়ে জানলাম সে তার বাপ মায়ের সাথেই থাকে। বাপ মা এই কাজে ভিরিয়েছে। কিচ্ছু করার নেই। এখন আর দেখতেও পাইনা। এই তো অবস্থা।

    আমাদের দেশের এত লোকসংখ্যা বেড়ে যাচ্ছে, কেন যে, যে বাপ মার( যে অবস্থার ই হোক না কেন) বাচ্চা পালার ইচ্ছে নেয়, খালি জম্মো দিতেই আছে, তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেয় না কে জানে! আর এটা নয় যে লোকে গরীব হলে উপায় পায় না তাই এরকম করে, আমি প্রচুর গরীব মানুষ দেখেছি, যারা ক্ষমতার মধ্যে তাদের বেস্ট টা বাচ্চাদের জন্য করে। কিছুদিন আগে আমার কাজের মাসী ই বলছিলো, ওর কথা লিখেছিলাম, বলছিলো কোনো বাড়ীতে এরকম কোন বাচ্চা কে দেখে এসে, যে এদের বাপ মা গুলোকে আমার খুন করতে ইচ্ছে করে জানো মানসী, কি যে কষ্ট আমি জানি, আমি ছোটতে অমন খাওয়া পরাতে থাকতাম। ও কিন্তু ওর মেয়েকে এমে পাস করিয়েছে। মেয়ে নিজেই বিয়ে করেছে। ভালোই আছে। ছেলেও পড়াশুনা করছে। বাচ্চার ব্যাপারেও সতর্ক। দুটো বাচ্চার বেশী হতে দেয় নি।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২০:৪৭33579
  • কেকে, ব, পাই ঃ-)) থ্যাংকস।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২০:৪৬33578
  • শ্রাবণী, আপাতত স্নেহসদনে রাতটা কাটানোর ব্যবস্থাটা পাকা। আমি ঐ হোমটায় বহুদিন ধরে যাতায়াত করি, তাই ওখানে বাচ্চাটার নিরাপত্তার কোনো থ্রেট নেই, এটা জোরের সাথে বলতে পারি। এইটুকু নিশ্চিন্তি।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২০:৪১33577
  • মাইরি, আমি লুরু থেকে কোলকাতায় কাগজ পাঠাব, তোর অসমীয়া বন্ধুদের দিয়ে পড়ানোর জন্য!!! এখানেই বহু অসমীয়াভাষী বাসিন্দা আছেন, তাদের থেকেই সাহায্য নেব। বাচ্চাটার বাবামাকে ট্রেস করার চেষ্টাও করব, ভাবছি। কিন্তু সেসব পরের কথা।
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ২০:৪০33575
  • ব্যাং, ঐ অসমীয়া ভাষায় লেখা কাগজটার একটা ফোটোকপি নিয়ে স্ক্যান করে কোনো অসমীয়া কে দেখালে সে বলতে পারবে ওতে কী লেখা, যদি ব্যাপারটা ফেক হয়, তাহলে জানা যাবে, ওর বাবার সাথে যোগাযোগও করা যায়।
    ভালো হয় বোধায় আসামের কোনো চাইল্ডলাইনের সঙ্গে যোগাযোগ করতে পারলে।
    ঐ হোমে ব্যবস্থাটা কী পার্মানেন্ট?
  • pi | ০৮ আগস্ট ২০১২ ২০:৪০33576
  • ওর বাবার সাথেও যোগাযোগ করা দরকার। এভাবে যদি সত্যি 'বেচে' দিয়ে থাকে ...
  • pi | ০৮ আগস্ট ২০১২ ২০:৩৯33574
  • কী জিনিস বলতে হবে ? ;)

    সবুজ যে জিনিস পাঠালে লাল হয়ে যেতে পারো ;)
  • | ০৮ আগস্ট ২০১২ ২০:৩৮33573
  • আমাকে দিতে পারিস। আমার দু পিস ক্লোজ অসমীয়া বন্ধু আছে।
  • ব্যাং | ০৮ আগস্ট ২০১২ ২০:৩৬33572
  • ম, আমাদের পাড়ার অধিকাংশ সিকিউরিটিই আসামের শিলচরের ছেলে। আমিও ভেবেছি, ঐ চিঠির কপি এনে ওদের জিজ্ঞেস করব, কী লেখা। তবে যাই লেখা থাকুক না কেন, ওরকমের স্ট্যাম্প পেপারে লেখা ঐ ধরণের যেকোনো কমিটমেন্টও বেআইনি। আপাতত, বাচ্চাটার একটা সুষ্ঠু ব্যবস্থা করাটা প্রায়োরিটি। আর সেটাই যদি পেরে যাই, তারপর থানাপুলিশ-উকিল করব কিনা ভাবব। আপাতত মালিকটা যে মেনে নিয়েছে আমাদের বক্তব্য, তাতেই আজকের রাতটা নিশ্চিন্তি।
  • kk | ০৮ আগস্ট ২০১২ ২০:৩৪33571
  • ব্যাং সত্যি খুব ভালো কাজ করেছো। আশা করি শেষটাও ভালো হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত