এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১২ মার্চ ২০১৬ ১০:২৭335790
  • আচ্ছা, এধরণের খবর প্রকাশ করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোন অনুমতি নেওয়া হয় ? মানে, মহিলাকে নিয়ে যে ব্যক্তিগত কথা লেখা হয়েছে, সেগুলো ওঁর বা ওঁদের অনুমতি নিয়ে লেখা ? এসন নিয়ে পাবলিক খবর চাইছেন ওঁরা ? নাকি পুলিশ কেস হয়েছে বলে ( নাকি হয়নি), সব ডিটেইল্স দিয়েই দেওয়া যায় ? ভদ্রমহিলা যদি এমনিই মানসিক অবসাদে ভোগেন, এরকম খবর পাব্লিকের চর্চায় উঠে আসলে মানসিকভাবে কেমন থাকবেন ? কেন, কী কারণে, এধরণের ব্যক্তিগত কথাবার্তা ওপেনলি দিয়ে দেওয়াই কি নর্ম, কোন কেস হয়ে গেলে ?অপরাধ হলে হয়তো আছে। এখানে কি আত্মহত্যার আটেম্প্টের অপরাধ ?
  • aka | ১২ মার্চ ২০১৬ ১০:২৩335789
  • পিনাকিকে ঘ। কারণ মোবাইলে 'ণ দেওয়া যায় না।

    ব্যপারটা এমন যারা আগে থেকে টলাতেন্ট তারাই মহায়ণ শুনবে। টলারেন্স বা মতান্তরে লিবারালিজম অনেক আগে শুরু হয়। মহায়ণ শোনার সাথে এর কোরিলেশন টানার কোন মানে দেখি না।
  • aranya | ১২ মার্চ ২০১৬ ১০:১৯335788
  • ঠিক, আমাকেও খুব হাতছানি দেয়
  • sosen | ১২ মার্চ ২০১৬ ১০:১৭335787
  • সুইসাইড ব্যাপারটা কেমন একটা গভীর খাদের মতো--নিচে টানতে থাকে। লোভনীয়।
  • | ১২ মার্চ ২০১৬ ০৯:৫১335786
  • গত পরশু সন্ধ্যেবেলায় আমাদের ক্যাম্পাসের একটা ফ্ল্যাটে ৪ টে মেয়ে থাকত, ফ্ল্যাটের কারেন্ট চলে যাওয়ায় দুজন নীচে আসে ইলেকট্রিশিয়ানকে খবর দিয়ে ধরে নিয়ে যেতে, একজন অফিসে ছিল, বাকীজন সেইসময় ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। কোথাও কিছু লিখে যায় নি, ফালে কাল সারাদিন ঐ দুটো মেয়েকে পুলিশ আটকে রেখে জেরা করেছে। অন্য যে অফিসে ছিল সে পুলিশ আসারও অনেক পরে অফিস থেকে ফিরেছিল, ফলে তাকে বেশী জেরা করে নি পুলিশ। এদিকে ফ্ল্যাট মালিক পাশেই স্প্লেন্ডারে থাকে।
    কি অবস্থা! বাচ্চা মেয়ে .... আমি শুধু ভাবছি বাড়ীর লোক বাবা মা হয়ত অনেক দূরে কোথাকেন তাঁরা নিশ্চয় খবর পেয়েছেন।

    মানুষ বড় অধৈর্য্য হয়ে উঠছে

  • pi | ১২ মার্চ ২০১৬ ০৯:৪৪335785
  • ওহো, রূপঙ্করের গানের শুরুতে একটা লাইন মিস করেছিলাম।
    যে কথা আগে কেউ শোনেনি কখনো, গণতন্ত্র।
  • cm | ১২ মার্চ ২০১৬ ০৯:২৭335782
  • আমাদের গোটা সেন্টারের আধার ডেটা লস্ট। এরকম আরো কত হয়েছে কে জানে! সে তথ্য উদ্ধার করা নেহাৎ জরুরী।
  • | ১২ মার্চ ২০১৬ ০৯:১১335780
  • শয়তানি

  • pi | ১২ মার্চ ২০১৬ ০৮:৪৮335779
  • কিন্তু রূপঙ্করের গান নিয়ে এত বাওয়াল কেন ? যতটুকু যা শুনলাম, মনে হল এতো ভোটের গান। গণতন্ত্র আছে, সবাই ভোট দিন এইসব সুর ক'রে বলে গেল। বরং আবার বদলে দিন টিনও শুনলাম। জানিনা কোন লাইন মিস করে গেলাম কিনা।
  • pi | ১২ মার্চ ২০১৬ ০৮:৪৪335778
  • বাস্তারের এই রিপোর্টটা পুরানো, হঠাৎ করে ক'দিন ফেবুতে ভেসে উঠেছে। এরকম বেশ কিছু কেস বাস্তারের নানা জায়গায় হয়েছে। বেশ কিছু কেস ফাইলড হয়েছে, অ্যামনেস্টি অব্দি গড়িয়েছে, চাপ আসছে। তবে তা যথেষ্ট নয় মনে হয়। তবে এই কেসগুলোতে এফ আই আর হওয়াটাই একটা বড় স্টেপ বলা হচ্ছে, ২০১৩ র ধর্ষণ আইন পরিবর্তনের পরে সিকিওরিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সুবিধে হয়েছে এবং সেই সুবিধে নিয়ে বোধহয় এইগুলো প্রথম কেস।
    আউটলুক অনেক জায়গায় গিয়ে কভার করেছিল।
    Women Against Sexual Violence and State Repression team এটা নিয়ে কাজ করে চলেছে। ইন ফ্যাক্ট এর পক্ষ থেকে বেলা ভাটিয়া নামে কেম্ব্রিজের এক রিসার্চ স্কলার, যিনি এখন বাসারেই থাকেন, এই নিয়ে কাজ করছিলেন, তারপরে ওঁর বাড়িতেও গত মাসে পুলিশ আসে। বাস্তার ছাড়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। সোনি সোরির কেসের সময়ই এটা এসেছিল।
    বাস্তারে গত কয়েক বছর ধরে একটা লিগ্যাল এইড গ্রুপ কয়েক বছর ধরে খুব ভাল কাজ করছিল, আদিবাসীদের কেসগুলো ফাইল করছিল, আণ্ডারট্রায়ালদের নিয়েও কাজ করছিল। তাদের উপরেও অ্যাটাক নেমে এসেছে। সোনি সোরির উপরে আক্রমণ, এখন যা চলছে, পুরোটাই একসাথে প্ল্যানড মনে করা হচ্ছে।

    বেলা ভাটিয়ার লেখাটা পড়ুন, প্রচুর ডিটেইল্ড আকাউণ্ট আছে, বেশ কিছু টেস্টিমোনিয়ালও।

    http://www.outlookindia.com/magazine/story/the-pegdapalli-files/296625

    পুণ্যদারা সোনি সোরিদের ব্যাপার নিয়ে কিছু করার চেষ্টা করছেন, কাল মিটিং আছে। কেউ ইচ্ছুক হলে চলে যেতে পারেন বা যোগাযোগ করতে পারেন।

    আরেকটা উপায় হল, ডিআইজি নং কেউ কেউ শেয়ার করছেন, সেগুলৌ কল করে চাপ দেওয়া।
  • Robu | ১২ মার্চ ২০১৬ ০৮:৪০335777
  • কোনো মহিলাকে নাম ধরে ডাকা যাবেনা?!!
    ;-)
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১২ মার্চ ২০১৬ ০৮:২১335775
  • রঞ্জনদা - সেটা ১৯৯১, আপনাদের সময় থেকে খুব দূরে নয় আর (দুটো সময়ের ব্যবধান বর্তমান সময়ের সাপেক্ষে কম বেশি হয় - এই থিওরি প্রোপোজ করে আমি নোবেল পাবো)
  • | ১২ মার্চ ২০১৬ ০৮:১৭335774
  • উফ্‌ এই প্রফেট, তসলিমা এদের বক্তব্যগুলো যদি কোনও একটা স্ক্রিপ্ট লিখে আমার যাবতীয় ফীড থেকে হাওয়া করা যেত।
    নিকুচি করেছে ভয়েসের!!
  • Atoz | ১২ মার্চ ২০১৬ ০৮:০৩335773
  • কী ভয়ংকর !!!!
  • Du | ১২ মার্চ ২০১৬ ০৭:৫৯335772
  • প্রফেটের লেখায় মালুটা কে? মাঃলেঃ ?
  • aranya | ১২ মার্চ ২০১৬ ০৭:৪৯335771
  • ক্ল্লুরি-র বিরুদ্ধে কোন কেস আনা যাচ্ছে না?
  • ranjan roy | ১২ মার্চ ২০১৬ ০৭:৩৭335770
  • অরণ্য,

    কুখ্যাত আইজি কল্লুরি রায়পুরে প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সোনি সোরি নিয়ে প্রশ্নের উত্তরে মেজাজ হারান। বলেন--এখানকার সাংবাদিকদের প্রশ্ন করার শিক্ষা নেই। আরেকদিন বলেন একজন চরিত্রহীন নারী বিশয়ক প্রশ্নের উত্তর দেবার জন্যে আইপিএস হই নি!
    ওকে ডিজিপিও সংযত করতে পারে নি। সাংবাদিকদের প্রশ্ন রাজ্যটা কি আই জি চালাচ্ছে?
  • ranjan roy | ১২ মার্চ ২০১৬ ০৭:৩৩335769
  • @পোপোক্যাটা,
    সেকি? এখনও সেই আমাদের সময়ের "সকালে উঠিয়া কানু--" চলছে? নতুন কিছু নেই? হতাশ করলে!

    বিটিড্ব্লু, হিন্দি বলয়ের বলিউডের দেবদেবীদের নিয়ে " আও বাচ্চে তুমে দিখায়েঁ ঝাঁকি হিন্দুস্তান কী" জনপ্রিয় প্যারোডির প্যারালাল কিছু বাংলায় আছে? ওটা রাজস্থান, ইউপি, এম পি ও বিহারের ছেলেদের মধ্যে সমান ভাবে জনপ্রিয়।
  • aranya | ১২ মার্চ ২০১৬ ০৭:৩০335768
  • নক্সালাইট টেস্ট আর্টিকল-টা পড়লাম, সোনি সরি-র বোনের ঘটনা-টাও।
    আদিবাসীরা ভারতীয় নয়, মানুষ-ও নয়, এমনই মনে হয়, মনুষ্যেতর পশুর মত ব্যবহার পাওয়াটাই নর্ম
  • Abhyu | ১২ মার্চ ২০১৬ ০৭:২৬335767
  • না আগে সব পড়ি নি, এবার মিঠুদির লিংকটা দেখলাম। কিছু বলার নেই :(
  • Abhyu | ১২ মার্চ ২০১৬ ০৭:২৪335766
  • সব পড়লাম মানলাম - এমনকি ঐ সুমনের লেখাটার উপরেও চোখ বোলালাম। একটা জিনিসই শুধু হজম হল না, ঈশানদা, কিশোর কুমারও বেসুরো গাইতেন? বাজে গাইতেন বলো, মেনে নেব, তা'বলে বেসুরো?
  • h | ১২ মার্চ ২০১৬ ০৭:১১335765
  • 《।।।》হ্যা দেখছি এটা কি অর্গানাইজ্ড এবঙ্গ কমন?
  • | ১২ মার্চ ২০১৬ ০৬:২৩335764
  • শিকাগোতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। ট্রাম্পের র‌্যালি বন্ধ! ইউনিভার্সিটি অফ ইলিনয় শিকাগো ক্যাম্পাসের মধ্যে ট্রাম্প সাপোর্টার এবং বিরোধীদের মধ্যে চোরাগোপ্তা মারামারি দেখা যাচ্ছে। ৮০০০ লোক ধরে এমন স্টেডিয়ামে ৪০০০ প্রতিবাদী ঢুকে পড়েছে আর বাইরে আরো হাজারখানেক জমা হয়েছে।প্রতিবাদীরা বার্নির নামে স্লোগান দিচ্ছে। কয়েকশো পুলিশ এবং সিকিউরিটি স্টেডিয়াম দখল নিয়ে লোকজন কে বার করে দিচ্ছে!
  • h | ১২ মার্চ ২০১৬ ০৫:৪১335763
  • মানে হতেই পারে কিন্তু কেনো হয়
  • h | ১২ মার্চ ২০১৬ ০৫:৩৯335762
  • একেকটা মানুষের একেকটা অপিনিয়ন থাকতে প্পারে তবে নিরাপত্ত কল শো না পাওয়ার্র ভয় এগুলো পারফর্মিঙ্গ আর্তিস্ত দের্বিসেসত থাকতে পারে। আঅমি জেত বুঝিন্ব এতো কত্জা হোয় কেনো
  • S | ১২ মার্চ ২০১৬ ০৫:৩৩335761
  • এখানে কেউ আছেন যে ওক্লাহোমা সিটিতে থাকেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত