এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:১২335520
  • দেখুন আপনারা যে আপনাদের জন্মের আগের কথা বিশ্বেস করবেন না, সে আমি খুব জানি।

    সে তো আমিও বিশ্বাস করি না যে আমার মায়ের পিসেমশাইয়ের প্রেমজ বিবাহ।
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১২:১০335517
  • খিক @সিঁফো
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:১০335518
  • মাক্কালির কিরে কাটব নাকি আমার মাকে সাক্ষী দিতে বলব?
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১২:১০335519
  • এতে ছি ছি করার কী হয়েছে তাও বুঝিনি। এমন তো নয় এই প্রথম এ জিনিস হল।* এক সময়ে তাবড় বুদ্ধিজীবী নন্দীগ্রাম কাণ্ডের খোলাখুলি নিন্দা করে তাও বামফ্রন্টকে চাই বলে ইনিয়ে বিনিয়ে প্রবন্ধ লেখেননি?

    * যদিও কী হয়েছে তাই এখনো ক্লিয়ার নয়
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১২:০৯335516
  • :D
  • sinfaut | ১১ মার্চ ২০১৬ ১২:০৮335515
  • ছোটো থেকেই ব্যাংদির মূলধারার বাইরের গল্প শোনার আগ্রহ।

    কিন্তু গল্পটা পুরো ঢপ।
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১২:০৬335513
  • :D :D :D @ব্যাংদির গল্পরত যুগল, কি সাঙ্ঘাতিক
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১২:০৬335514
  • সিজাতো তিনোমুলের হয়ে লিখবে বলেছে, এখনও কিছু লিখেছে কি না জানি না
  • sinfaut | ১১ মার্চ ২০১৬ ১২:০২335512
  • আমি অবশ্য কিছু না জেনে আন্দাজেই অনুপমের গান বলে দিয়েছিলাম। সুরটাও ভার্সাস দত্ত বলেছিলাম, কিন্তু সেটা লিটারেলি নেবেন না। ঐরকম শেষদিক ঝুলে পড়া গান দত্ত সুর দিত কিনা।
  • dc | ১১ মার্চ ২০১৬ ১২:০১335510
  • যা বুঝছি, কবিতা পড়তে গেলে মেরুদন্ড নিয়ে টানাটানি শুরু করবে। বেশ কঠিন কেস।
  • Byaang | ১১ মার্চ ২০১৬ ১২:০১335511
  • কবিহুতোর মত আমিও এম্নিধারার এক সামাজিক অন্যায়ের শিকার। খুবই অপমানিত বোধ করেছিলাম।
    বাবামায়ের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম দেখতে গেছিলাম। অত বড় মাঠ দেখে ইতিউতি ঘুরছিলাম। বাবামায়ের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেই। বোধ হয় ৭৯সালের কথা। দেখি এক গাছের ছায়ায় একজন ফুলশার্ট আর ফুলপ্যান্ট পরে আর আরেকজন শাড়ি পরে বসে খুব গল্প করছে। আমার দেখে খুবই ভালো লেগে যাওয়ায় আমি শাড়িপরা মানুষটিকে গিয়ে বলি "আমি তোমাদের পাশে বসি?" দুইজনের কেউই সাড়া দেয় না প্রথমে। আমাকে দেখতে থাকে। শাড়িপরিহিতা আমার গাল টিপে আমার নাম জিজ্ঞেস করে। আমি নাম বললে, আমি কার সাথে এসেছি জানতে চায়। এবার আমি খুবই বিরক্ত হয়ে বলি "আমার দেরি হয়ে যাচ্ছে। এক্ষুনি মা এসে নিয়ে চলে যাবে। আমি তোমাদের গল্প শুনতে এসেছি। তোমরা তাড়াতাড়ি গল্প কর।" তখন দুজনেই ফিসফিস করে একে অপরের কানে কানে কিছু বলে, আমি সেই দেখে হাঁ হাঁ করে বলি "তোমরা একটু জোরে জোরে গল্প করো, আমি কিছুই শুনতে পাচ্ছি না।"

    এটা বলায় দুজনেই উঠে পড়ে জোরে জোরে হন্হন করে হাঁটা দেয়। আমি তাদের পিছনে দৌড়ালে তারা আরো জোরে জোরে হাঁটতে থাকে। এমন সময় মা এসে আমার নড়া ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যায়।
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১২:০০335509
  • হ্যাঁ, কিকি তো দিব্যি ছিমছাম সুন্দরী (ছবি দেখে যা মনে হয়)।
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১১:৫৯335508
  • হ্যাঁ, আমিওতো তাই জানতাম। তাহলে শ্রীজাত কি লিখেছে কে জানে। গোপন গান? নাকি এখনো লেখেনি, শুধু বরাত পেয়েছে? সবাই গাল দিচ্ছে (তা দিক, ভালোই হচ্ছে) কিন্তু পদ্যটা কেউ বলছে না।
  • d | ১১ মার্চ ২০১৬ ১১:৫৬335507
  • ওটা তো অনুপম রায়ের লেখা দেখলাম।
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১১:৫৪335505
  • আমি তো ভাবছি ঐ জোড়াফুল তৃণমূল জোড়াফুল তৃণমূল গানটা, যেটা অনুপম সোমলতা রূপঙ্কর এরা সব গেয়েছে ঐ গানটা। কিন্তু সেটা যে আবার কদিন আগে শুনলাম অনুপম রায়ের লেখা। সবাই মিলে লিখেছে নাকি কে জানে। এদিকে সুমন দেখলাম পুঁচকে ছড়াকার এইসব বলে গাল দিয়েছে।
  • kiki | ১১ মার্চ ২০১৬ ১১:৫৪335506
  • ইঁক!!! অথচ সিঁফোর সাথে আমার সামনা সামনি দেখা হয়েছিলো আর ওর কথার উপর ভরসা ছিলো এদ্দিন। না কাজ করি গিয়ে।
  • sinfaut | ১১ মার্চ ২০১৬ ১১:৫০335504
  • মানে কিকি নিজের উপরেই খেরে বা হিংসা করে থাকে? আমার তো কিকিকে খুবই সুন্দরী মনে হয়।
  • d | ১১ মার্চ ২০১৬ ১১:৪৯335503
  • হ্যাঁ কান ধরে সরি চাও। এই কবিতাটা জানি, জানি অন্ধকার লেখাগুচ্ছের অনেকগুলো`ঈ। আর এটা পুরষ্কার ফেরানোর সময় লেখা নয়।

    আবার গোটা গোটা করে লিখি তৃণমূলের জন্য কী কবিতা লিখেছেন সেইটে সোর্সসহ পড়তে চাই। কৌতুহলী হয়েছি।
    এবার প্রফেশনাল এনগেজমেন্ট না শিরদাঁড়া বিক্রী না চাপের কাছে মাথা নোয়ানো সেসব পরে দেখবো। আগে তো কবিতাটা পড়ান।

    এই প্রসঙ্গে বলে রাখি কিছুদিন আগে অন্য একজনের লেখা কবিতা শ্রীজাতর লেখা বলে হোয়্যাটস্যাপে ঘুরছিল। শেষে শ্রীজাতই পোস্ত দিয়ে জানান ঐটে ওনার লেখা নয়।

    আর মৃত্যুদন্ড, জ্যোতিসিঙের নাবালক ধর্ষকের ছাড়া পাওয়ার সময়ে ওনার পোস্টগুলো অতীব আপত্তিকর।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১১:৪৮335501
  • না না, গাল পারবো ক্যানো? :-p
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১১:৪৮335502
  • শ্রীজাতকে নিয়ে আমি অনেকদিনই হতাশ, মানে ভেবেছিলাম একজন বাঙালী কবি বাণিজ্যিক সিনেমার গান লিখে পয়সা ও নাম করলে কি চমৎকারই না হবে। কিন্তু ভদ্রলোকের বিবৃতি দেওয়ার রেট দেখে শঙ্কিত হচ্ছিলাম। এই বাজারে যদি ঐ ঢপের গানটা শ্রীজাত লিখে থাকে, তবে তার থেকে দুঃখের আর কিই বা হতে পারে। দুর্দুর। যত্তসব ছ্যাবলামি।
  • cm | ১১ মার্চ ২০১৬ ১১:৪৬335500
  • কিছু করতে হবে কেন? যাতে ভবিষ্যতে না করে সেটা দেখা দরকার।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১১:৪৩335498
  • অরণ্য, সেটাই তো। কে শিজাতো, কে সুবোধ, কে সুমোন - কে কাকে কি বলল - কার এত মাথাব্যাথা আছে বলো তো।

    রোবু পুরো কবিতাটা দিয়েছে। গুড।
  • robu | ১১ মার্চ ২০১৬ ১১:৪৩335499
  • ও, দমুদি এইটা চায় নি। সরি চাইছি।
  • আত্মঘোষ | ১১ মার্চ ২০১৬ ১১:৪২335497
  • আমাদের নেতাজীনগর সন্ধ্যেবেলার কলেজে সাংবাদিকতা বিভাগের কে যেন একবার হাফপ্যান্ট পরে এসেছিল। সেই নিয়ে কি উত্তাল বাওয়ালি। পারলে পাড়ার লোক এসে পিটিয়ে দেয়।

    আর একবার পাশের মাঠে বসে সব ছেলে মেয়েরা গল্প করছিল। আমি শান্তনু কর্ণ আর অনির্বান সেদিকে যেতে থাকায় একজন বলে - ও ঘড; ও তারপর সবাই মিলে উঠে চলে যায়। এইসব সামাজিক অন্যায় নিয়ে সবাই নীরব ছিল। যদিও আমরা সবাই ফুলপ্যান্ট ও হাতাওলা জামা পরেছিলাম।
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১১:৪০335493
  • হ্যাঁ কেউ একটা গুছিয়ে পোবোন্ধো লিখে রাখুন দিকি শ্রীজাত ঠিক কি করেছে? কাল সকালে উঠে পড়বো।
  • robu | ১১ মার্চ ২০১৬ ১১:৪০335494
  • কবিঃ শ্রীজাত (প্রসঙ্গঃ যাদবপুর)
    ‪#‎হোক‬ ‪#‎কলরব‬
    সব সাজানো। মিথ্যে কথা।
    সব চরিত্র কাল্পনিক।
    ওপর থেকেই একই দেখায়
    যাদবপুর আর শালবনি।
    কীসের দাবী, সঠিক কিনা
    হতেই পারত অন্যথা
    তার বদলে গা-জোয়ারি।
    তর্ক ছেড়ে বন্যতা।
    অলিন্দ এক। রঙ পাল্টায়
    বাহিরে আর অন্দরে
    ক্ষমতা সেই লোহার চাকু
    না-চমকালেই জং ধরে।
    সব সাজানো। মিথ্যে কথা
    আমিই জানি সত্যিটা।
    হাড় ভেঙে যাক অন্ধকারে
    নিটোল থাকুক বক্তৃতা।
    বানায় কারা নিয়ম কানুন
    শানায় কারা আক্রমন
    শরীর যদি ভাঙল তবু
    সজাগ হয়েই থাকলো মন।
    হয় যদি হোক আবার চাবুক
    যায় যদি যাক লোক ভেসে
    তবুও মুঠো শক্ত হবেই
    গর্জে ওঠার অভ্যেসে।
    মানুষ থেকেই মানুষ আসে।
    বিরুদ্ধতার ভিড় বাড়ায়
    আমরা মানুষ, তোমরা মানুষ
    তফাত শুধু শিরদাঁড়ায়।
  • kiki | ১১ মার্চ ২০১৬ ১১:৪০335495
  • সোসেনকে,
    হোক হোক। সুন্দরী মেয়েদের উপর আমার হেবি খার। কত কত হিংসেতে জ্বলে পুড়ে যেতে হয়েছে।:D

    সুন্দর ছেলেদের উপর অবশ্য তেমন রাগ টাগ নেই। বরম খানিক দুর্বলতা আছে। (মাঝ বয়েসের ইসে বলে গাল পার্বেন্না, দুঃখ হয়)
  • kiki | ১১ মার্চ ২০১৬ ১১:৩৭335491
  • ভাবনার সীমাবদ্ধতা(ইয়ে আমার)

    ইয়ে এই পাকাপেঁপেটাকিঅজ্জিত? উফ!!
  • :)))) | ১১ মার্চ ২০১৬ ১১:৩৭335492
  • শিরদাঁড়া না বলে মেরুদন্ড বলুন। কেমং একটা মেরুজ্যোতি ফুটে বেরোবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত