এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১১ মার্চ ২০১৬ ১১:৩৪335490
  • ওফ! তাঐ কেউ শ্রীজাতর কবিতাটা মনে তথাকথিত যেইটা নিয়ে মেরুদন্ড টানাটানি হচ্ছে সেইটে খুঁজে পেলাম না। ক'পাতা আগেই লিখলাম না টাইমস অব ইন্ডিয়ার খবরটা দেখে থেকে খুঁজছি। তা যারা সেইটে পড়েছেন এবং চটে গেছেন তারা সেইটে একটু সোর্সসহ টুকে দিন না।
    মনে তৃণমূল তো গুপ্তসমিতি নয় রে বাবা আর বোটও কিছু আটের দলের মিটিন নয়। তো কবিতাটা এম্কন গোপন কেন?
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১১:৩৩335489
  • খুব চাপে আছে, এটা ওর পরিবারের লোকের কাছেই শুনেছি। কোন ভাবেই জাজ করছি না। আপস করতে হতেই পারে, এটা সত্যিই মনে করি। তাও একটু দুঃখ থেকে যায়, এই পর্যন্ত
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১১:২৯335488
  • এলসিএম, শ্রীজাত খুব পরিস্কার করেই লিখেছিল, সুবোধ সরকার-এর রঙ বদলের প্রেক্ষিতে।
    অত কথা আর টাইপাতে মন লাগছে না, কাটালাম।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১১:২৮335486
  • ঈঃ দাবিদাওয়া দেখলে মাইরি...

    অত ফলো টলো করার কী দরকার? আর ফলো করলে সেই লোকের মানুষ মানুষ ব্যাপার দেখলে অত চটারও বা কী আছে?
  • sosen | ১১ মার্চ ২০১৬ ১১:২৮335487
  • যেমন সুন্দরী মেয়েদের আইন করে গৃহবধূ ও সুন্দর ছেলেদের বাংলা সিনেমার নায়ক হওয়া উচিত।এভাবেই একদিন অপচয় রোধ হয়ে পৃথিবীর উন্নয়ন হবে।
  • kiki | ১১ মার্চ ২০১৬ ১১:২৩335485
  • আবার ভাব্বেন্না আমি শ্রীজাতর বৌকে হিংসে করছি। ওরকম আতা টাইপ কারোর বৌ হবার জন্য একটু করুনা করতে পারি বড়জোর। এমনিতেই রক হাডসনের ব্যাপারটা দিদিয়া জানিয়ে ভালো করেনি। মন ভেঙ্গে গেছে।

    সুন্দর ছেলে আর মেয়েদের হোমো হওয়াটা আইন করে বন্ধ করা উচিত। কি অপচয়। (বাক স্বাধীনতা, ইত্যাদি)
  • T | ১১ মার্চ ২০১৬ ১১:২২335484
  • ডিডিদা। :) উনি কাকে যেন একটা 'হুলো ব্যারাল' ছুঁড়েছিলেন।
  • kiki | ১১ মার্চ ২০১৬ ১১:২০335483
  • শ্রীজাত কে নিয়ে বলবোই ........... মানে এখন ও নেট থেকে উঠতে পারলাম না। মাথা এত গরম। আমার আত্মীয়রা আবার কানহাইয়াকে নিয়ে পোষ্ট মেরেছে। কেলোটা হচ্ছে লড়তে হচ্ছে ভাসুরদের সাথে। তাও কিরম মেঘ যুদ্ধু টাইপ। আর এই কারনে আমার ও পারিবারিক অশান্তি চলছে, বর কথা কইছে না(সে একদিকে প্রবল শান্তির ব্যাপার যদিও, কিন্তু মুখ ফুটে বলতেও পারিনা, লোকে ঝাঁটা, লাঠি নিয়ে তেড়ে আসবে। কতবার বললুম, দ্যাখ, আমি তোর আপিসে কাজ করি ব্যস!! এবার বলে দে আমার কি করণীয়, আর আমাকে ঘাঁটাস না।কাজটুকু বুঝে নে। শালা এত ইগো, এ কথাটাই আমাকে বলবে, আমারটা মানবে না)

    তো শ্রীজাত লোকটার কবিতা পড়ে ফ্যান হয়ে কিছুদিন ফলো করছিলাম। কি ড্যাশ জ্বালানে লোক বলার বাইরে। ফালতু অহং। কানহাইয়ার কেসটার সময় নিজে কত সেন্সিটিভ বোঝানোর জন্য টইয়ে কি কবিতা ছাপা হয়েছে আর কোথায় সেসব পোষ্ট মারছিলো। আর লোকেও তেমন একটা ঠাকুর পেলেই হলো, গলায় আঁচল জড়িয়ে ফুল নিয়ে বসে যায়। বিদেশে কবিতা পড়তে যাবার কি এক ফিরিস্তি ও একবার দেখলাম। এবার বললেই হয় এটা ওর ব্যবসা, ব্যবসার প্রোমোশনে তো আর কেউ কিছু বলবে না। কিন্তু সেসময় মানব্দরদী কি একটা। আর তার সুন্দরী বৌ নিয়ে আদিখ্যেতা। মোটকথা নেওয়া যায় না। ঐ।। দুরত্ব সব সময় ভালো। কবিতা ভালো লেগেছে, পড়লুম, রেশ রইলো। থামিয়ে দাও। গিয়ে তাকে ফলো করার ঝকমারি না করাই ভালো।
  • cb | ১১ মার্চ ২০১৬ ১১:১৭335482
  • অফিসে বাজে সিটে কেতরে বসলে দিন তিনেক
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১১:১৬335481
  • কিন্তু শ্রীজাত কি করে উত্তর দেবে। ও তো আর বলে নি - আমার শিরদাঁড়া শক্ত, কারণ আমার কবিতায় 'শিরদাঁড়া' শব্দটা আছে।
    এগুলো আমাদের আইকন বানানোর আর্জ, আমাদের হিরো চাই, আমাদের পুজোর প্রতিমা হিসেবে চারটে কবিতার লাইনই যথেষ্ট না, তার সঙ্গে রক্তমাংসের মানুষটাকেও চাই, আমরা ব্যক্তি পুজো চাই।

    ভেঙ্কটেশ ফিল্ম সৎ, তাদের থেকে টাকা নিয়ে কাজ করলে শিরদাঁড়া সোজা থাকে, আর তিনোমুল বা সিপিএম বা কংগ্রেসের থেকে টাকা নিয়ে কাজ করলে শিরদাঁড়া বেঁকে যায় - এই যে ধারনা, এটাও আমাদেরই তৈরী।

    আমারা রাতারাতি হিরো চাই, শ্রীজাত থেকে কানাহাইয়া -- আমরা আইকন ছাড়া থাকতে পারি না। মিডিয়া সেটা জানে, এই জানাটা এমন জায়গায় চলে গেছে, যে আমরা কি চাইব সেটা এখন ওরাই ঠিক করে দেয়। হয় অর্নব নয় কানহাইয়া। হয় শ্রীজাত নয় প্রসেনজিৎ।
  • S | ১১ মার্চ ২০১৬ ১১:১৪335479
  • কে যেন ব্যারাল ছুঁড়ে মেরেছিলো না।
  • হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১১:১৩335478
  • সারাক্ষণ ব্যারাল কাঁধে নিলে।
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১১:০৫335477
  • লসাগু-র কোশ্ন-টা শ্রীজাত-কেই শুধানো উচিত, ঐ লিখেছে যখন
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১১:০৪335476
  • টয়োটা করোলা-র কাউচ সিটে বসে ঘন্টা ১০ ড্রাইভ করলে - যেটা আমার হয়েছিল।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১১:০২335474
  • এক কাঁধে ডেলের ল্যাপির ব্যাগ নিলে।
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১১:০২335475
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:৫৭335473
  • অরণ্য,
    কিন্তু শিরদাঁড়া বাঁকলো কেন? কিভাবে? ঠিক কি কি করলে শিরদাঁড়া বাঁকে।
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১০:৫৩335472
  • কোলহাপুরে করতে বল। ভালো রিটার্ন পাবে।
  • d | ১১ মার্চ ২০১৬ ১০:৫১335471
  • না না ঐদুটো প্যারালেল ব্যপার। পিএফ থেকে তুলে কিছু শেয়ারে, মনে লাখ দুই মত। বাকীটা স্মার্টসিটির সাব কন্ট্র্যাক্টে। এছাড়াও লোন ইত্যাদি আছে ঐ স্মার্ট্সিটির জন্য। কিন্তু স্মার্টসিটি র লিস্টি থেকে পুণে নাম প্রত্যাহার করছে। ফলে ভীষণ খাপ্পা।
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১০:৪০335470
  • বা*, আমি না অজ্জিত শুরু করেছে।
  • Abhyu | ১১ মার্চ ২০১৬ ১০:৩৮335469
  • হ্যাঁ শ্রেড করলে ব্যাপারটা ভালো হত না।
  • হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১০:৩৭335467
  • ** শ্রীদ
  • Abhyu | ১১ মার্চ ২০১৬ ১০:৩৭335468
  • তবে কুমড়োর ছবিটা খাসা। একটা ক্রীম রোল পাওনা হল
  • হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১০:৩৬335466
  • বেলচা দিয়ে খাবে কি ববক্যাট দিয়ে সে তোমার ব্যাপার। সাপ্লাই রইল, ব্যাস।

    দুটি সংক্ষিপ্ত অবজার্ভেশনঃ
    ১) দমদি শ্রেদ হয়েছেন
    ২) কুপ্রীত আবার তরমুজ, কুমড়ো ইঃ নিয়ে পড়েছে

    #এই_কথা_বলে_আমি_যাব_চলে
  • d | ১১ মার্চ ২০১৬ ১০:৩৫335464
  • বিভিন্ন চাড্ডিগ্রুপে যাদের যাতায়াত আছে তারা এইটা দিয়ে দিতে পরে

    http://www.bbc.co.uk/news/science-environment-35766760
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১০:৩৫335465
  • কিন্তু পিএফে মানুষের কত কত টাকা থাকে যা দিয়ে স্মার্ট সিটি প্রোজেক্টে লোকে ইনভেস্ট করার কথা ভাবে?

    কাল থেকে ভেবে নেয়ে আকুল হচ্ছি।

    #পিএফগরিমা
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:৩২335463
  • এলসিএম, কেউ যদি নিজে লেখে 'তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়', তার কাছে শিরদাঁড়া সোজা রাখার প্রত্যাশা কি অন্যায়?
  • Abhyu | ১১ মার্চ ২০১৬ ১০:৩১335461
  • সাধে কি ক্যালকুলাসের ড্রেস পরাবো বলেছিলাম? নিজেরা করেছে, দিয়ে থার্ড পার্সনে লিখেছে "আর ইদিকে তরমুজের পাল্টা বেরিয়েছে। কুমড়ো। বাজারে হেবি চলছে " :))))
  • d | ১১ মার্চ ২০১৬ ১০:৩১335462
  • টাইমস অব ইন্ডিয়ার খবরটা দেখে থেকে আমি শ্রীজাত'র কবিতাটা খুঁজে যাচ্ছি, এখনও পাই নি। কেউ পেলে একটু দিয়েন তো এখানে।

    আমার অভিজ্ঞতায় দেখেছি যারা নিজেরা যত বেশী কম্প্রোমাইজ করে তারাই অন্যকে 'ভন্ড' বলে দাগাতে তত উৎসুক। এর পেছনে হয়ত নিজের ভেতরে কোনও দুর্বলতা কাজ করে, কে জানে!

    এদিকে সেই ভদ্রলোক যিনি পিএফ তোলা যাবে না দেখে মুহ্যমান হয়ে পড়েছিলেন তিনি পার্টিং গিফট হিসেবে ২৮৩জিবি সিনেমা সিরিয়াল ইত্যাদি দিয়ে গেছেন। সেরফ দিনে একটা করে দেখলেই কতমাস বছর লাগবে শেষ হতে তাই ভাবছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত