এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১০:৩০335460
  • এটা কি উটের মাংসের বিরিয়ানি? এ তো বেলচা দিয়ে তুলে খেতে হবে!
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:২৯335459
  • ওঃফ, আঁকা নয়, সত্যিকারের কুমড়ো কেটে বানান হয়েছে তো, তার ছবি
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:২৮335457
  • কিসের প্রত্যাশা। সরকারি পুরস্কার ফেরত দিয়ে কি হয়। না ফেরত দিলেই বা কি হয়।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১০:২৮335458
  • আমাদের আরেক বন্ধু অপন্না কুমড়ো নামটা দিয়েছে, এই পাট্টিকুলার ছবিটা আমি বের করেছি, রোশনারাদি ছড়া লিখেছে।
  • হেমিড্যাকটাইলাসফ্লুভিভিরিডিস | ১১ মার্চ ২০১৬ ১০:২৭335456
  • এই যে, রেডিই আছে ঃ)

  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১০:২৬335455
  • না না, আমি খুঁজে বের করেছিলুম:-p
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:২৫335454
  • রোশেনারার আঁকা কুমড়ো-টা ভাল
  • Abhyu | ১১ মার্চ ২০১৬ ১০:২৪335453
  • ছবিটা বুঝি ভুজুংদার তোলা?
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১০:২৩335452
  • হ্যাঁ, গানটার লিরিক দেখছি অনুপমের। তালে শ্রীজাতের লেখা গান/ কবিতা কোনটা?
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:২২335451
  • আসলে শ্রীজাত কদিন আগেই সরকারী পুরস্কার ফিরিয়ে দেয় আর কবিতায় লেখে -

    'তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিরদাঁড়ায়'

    তাতে একটা প্রত্যাশা তৈরী হয়েছিল আর কী
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১০:১৯335450
  • সবুজ কুমড়ো, ভিতরে গেরুয়া।

    http://epaper.ebela.in/details/31916-185643782.html

    এই ছবিটার জন্যে আমার বিরিয়ানি পাওয়া হইসে:-p
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১০:১৭335448
  • ভেতরে গেরুয়া?

    কিন্তু প্রকৃত প্রস্তাবে কুমড়োর বাইরেরটা আর পুরো সবুজ কই?
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:১৭335449
  • ওহো, ঐ শ্রীজাত/অনুপাম-রা পার্টির প্রচারের গান গেয়েছে - ঐ ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে বুঝি।

    গান লিখলে/গাইলে কি হয়েছে, ও এমন কিছু ব্যাপার নয়। ভেঙ্কটেশ ফিল্মের জন্যে গান গাইলে মেরুদন্ড সোজা থাকে, আর পলিটিক্যাল পার্টির জন্য গান গাইলে বেঁকে যায়, দেশের সব্বাই সৎ, শুধু পলিটিক্যাল পার্টিগুলো অসৎ - ধুস্‌, এমন হয় নাকি।

    সৌমিত্র হনুমানের বিজ্ঞাপন দিয়েছে, শ্রীজাত/অনুপম তিনোমুলের গান লিখেছে/বেঁধেছে -- এগুলো তেমন কোনো উল্লেখযোগ্য ব্যাপারই নয়। কারোর মাথাব্যাথা নেই এসব নিয়ে।
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:১৬335446
  • হুঁ, ম্যাড়মেড়ে তো হচ্ছে। বাংলায় পট পরিবর্তনের জন্য সুনামি সুলভ ঢেউ লাগে - ১৯৭৭, ২০১১ এই দুবারের কথা ভাবলে
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১০:১৬335447
  • আর ইদিকে তরমুজের পাল্টা বেরিয়েছে। কুমড়ো। বাজারে হেবি চলছে - সে খবর রাখেন?
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:১৪335444
  • এটা তো শাহরুখ-এর ফ্যান সিনেমার হিন্দী টাইটল সঙ-এর বাংলা
  • Arpan | ১১ মার্চ ২০১৬ ১০:১৪335445
  • সে যাই বলুন, এইবারের ইলেকশন অনেক ম্যাড়মেড়ে হচ্ছে।

    সেন্টারে এত নতুন নতুন নাটক প্রতিদিন, সিপিয়েম সমর্থকেরা বলতেই পারেন দিদিকে ক্ষমতায় রাখার জন্য মোদী ইচ্ছে করে এইসব নয়েজ ক্রিয়েট করে যাচ্ছে। ঃ P
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:১১335443
  • সিএম, এগ্রিড
  • | ১১ মার্চ ২০১৬ ১০:০৯335442
  • এখন সিনেমা করে শুনেছি। গতবছর দেখা হয়েছিলো,বলছিলো সিনেমা বানাচ্ছে বা বানাবে।
    গান গায়, তবে আমি জানিনা।
  • cm | ১১ মার্চ ২০১৬ ১০:০৫335439
  • পদ্যে বা গুরুর পাতায় শিরদাঁড়া সোজা রাখা আর বাস্তবের মধ্যে বহু যোজন দূরত্ব। তা আমরা সবাই জানি।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ১০:০৫335440
  • অনুপমের লেটেস্ট বাংলা গান শুনেছেন? হোয়াটস-অ্যাপ, টুইটার, ফ্যান, ঢ্যান্তারারা ইত্যাদি নিয়ে?

    শোনেন।

  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:০৫335441
  • পল্লব কি গান বাঁধা, গান করা ছেড়ে দিয়েছে? বহুদিন ওর কোন নতুন গান শুনি না
  • cm | ১১ মার্চ ২০১৬ ১০:০৪335437
  • তাহলে কি সিদ্ধান্ত হল ছেলেরা স্ত্রী পুরুষ নির্বিশেষে প্যাঁক দিয়ে থাকে?
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:০৪335438
  • যাই বলুক, আপোস তো বটেই। তবে, সবাই শিরদাঁড়া সোজা রাখতে পারবে - এটা আশা করাই ঠিক না। প্রচুর চাপ থাকে। কৌশিক-ও যেটা লিখেছে, পরিবার নিয়ে বাস, কোন দিন হয়ত ওকেও আপস করতে হবে
  • | ১১ মার্চ ২০১৬ ১০:০৩335436
  • আমার যদিও ওর লেখা এখনকার গান এক্কেরে ভাল্লাগে না।
  • | ১১ মার্চ ২০১৬ ১০:০২335434
  • পল্লবদা বহুদিন শুধু রেওয়াজ করবে বলে কলেজেই থাকতো( তখন ডাক্তারিও করতো,রাজনীতিও) আর আমাদের নানা রোমহর্ষক গল্প বলতোঃ)
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:০১335433
  • বাজে গান, অনুপম-এর টা। অবিশ্যি ভোট সঙ্গীত হিসাবে ঠিকই আছে
  • aranya | ১১ মার্চ ২০১৬ ১০:০০335432
  • একটা তিনো-দের গান শুনছি - অনুপম রায়-এর লেখা ও সুর
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১১ মার্চ ২০১৬ ০৯:৫৯335431
  • আমি তো শুনলুম বলেছে প্রফেশনাল এনগেজমেন্ট। রূপঙ্করও তাই। তো অযথা উত্তেজিত হন কেন আপনারা? ক্রিমিনাল ল-ইয়ার জেনেশুনেও ক্রিমিন্যালদের ডিফেন্ড করে না? সবই সিনিমা নাকি যে গলা তুলে বলবে - মেরা উসুল হ্যায় কে ম্যায় কভি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত