এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১০ মার্চ ২০১৬ ১৫:৩৮335220
  • আচ্ছা, আবার দেখলাম। এবার বুঝেছি।
  • :/ | ১০ মার্চ ২০১৬ ১৫:৩৬335218
  • চাড্ডিদের আক্রমণের মাত্রাটা এই কদিনে প্রচণ্ড, প্রচণ্ড উগ্র হয়ে গেছে। যতগুলো পয়েন্টে ওরা ঝাড় খাচ্ছে, তত তত বেশি পয়েন্টে ওরা ফোটোশপড ছবি, স্ক্রিনশট, ডক্টরড ভিডিও ইত্যাদি নিয়ে এসে মা-বোন-বাবা রেঞ্জে খিস্তিয়ে যাচ্ছে। একজন যায় তো দশজন আসে। ঠিক কতজনের কাছে, কতভাবে এই নিয়ে ডিসকাশন চালানো যায় বুঝে ওঠা যাচ্ছে না। এরা লিংক দিলে পড়বে না, ডকুমেন্ট দেখবে না, জাস্ট একতরফা আক্রমণ।

    সেই সুপি-কম এসে যাচ্ছে, কিন্তু না বলেও পারা যাচ্ছে না - অশিক্ষিতদের স্তরে নেমে ঝগড়া করা তো সত্যিই সম্ভব নয়। এরাও গ্রাম থেকে আসা ছেলেপুলে, ব্যাচেলর্স করছে বা মাস্টার্স করছে কোথাও, কিংবা চাকরি করছে। প্রথাগত শিক্ষার অভাব নেই, কিন্তু ...
  • T | ১০ মার্চ ২০১৬ ১৫:৩৬335219
  • লক্ষ্য করুন, তেইশ দশের পর থেকে স্ক্রীনে কানহাইয়াকে দেখা যাওয়া ইস্তক কি কি করে যাচ্ছে? ঐ আঙুলের ইশারায় 'এক মিনিট স্যার' ব্যাপারটা পেয়ে যাবেন। স্পেসিফিক্যালি তেইশ পঁচিশে।

    সরি চাওয়ার কিছু নেই। গতকাল আমিই রেগেমেগে টাইপাচ্ছিলাম।
  • T | ১০ মার্চ ২০১৬ ১৫:২৮335216
  • ডিসি, ভালো করে ভিডিও টা দেখুন। কানহাইয়া হাতের মুদ্রায় ইশারা করছে পরাঞ্জপের দিকে ঠিক স্লোগান দেওয়ার আগেই। পরাঞ্জপে মাইকটা তারপর এগিয়ে দিচ্ছেন। ভালো করে দেখুন। :)
  • de | ১০ মার্চ ২০১৬ ১৫:২৮335217
  • শান্তিকল্যাণ! ঃ)
  • dc | ১০ মার্চ ২০১৬ ১৫:২৩335215
  • T এর দেওয়া ভিডিওটা দেখে বুঝলাম NDTV ভুল রিপোর্টিং করেছিল। যা মনে হল, প্রফের বক্তৃতার মাঝখানে সোনি সোরিকে নিয়ে আসায় আর স্লোগান দেওয়ায় প্রফ বোধায় অল্প একটু হকচকিয়ে গেছিলেন (বোধায় উনি আগে থেকে জানতেন না)। আর কানহাইয়া যদিও স্লোগান দেওয়ার আগে সময় চায়নি, এটাও পরিষ্কার যে প্রফকে বাধা দেওয়ার জন্য কোন স্লোগান ওঠেনি।

    কাজেই গুরুর এটিকেট মেনে আমিও সরি চেয়ে নিলাম ঃ)
  • b | ১০ মার্চ ২০১৬ ১৪:৫৪335214
  • আবাপটা দিন দিন আরো আবাল হয়ে যাচ্ছে মাইরি।
  • robu | ১০ মার্চ ২০১৬ ১৪:৩৬335213
  • শেহ্লার বক্তব্য, এই ভিডিওটা নিয়ে:
    ফেবু থেকে শেহ্লার অনুমতি না নিয়েই ছাপিয়ে দিলাম, কারণ ওকে পিং করে এখন অনুমতি আনা মুশকিল, ওদের সময় খুব কম এখন:
    Another tirade of lies against JNU. Friends, here's the link to Prof. Makarand Paranjpe's peacefully conducted lecture on nationalism in JNU. The one-hour plus talk was followed by a half-an-hour Q&A session. As you can see in the video, the talk started in broad daylight and, by the time the session ends, it's totally dark. And the ABVP's surprisingly verbose pamphlet says that he was "booed, abused, bullied, interrupted, joked, mocked, hollered, ridiculed"!! Lies, Lies, Lies!! He was respectfully heard and his views accommodated, despite the fact that no one agreed with his views. While everyone takes an hour, he took two hours. So much so that we had to cancel a play that was scheduled as the last performance that day, because Paranjpe's session ended when the last performance was supposed to start, as per schedule!! Unfortunate that ABVP is hell bent upon defaming their own university with such vengeance.
  • S | ১০ মার্চ ২০১৬ ১৪:২৭335212
  • ভিডিওটার ২৩-২৬ মিনিট দেখুন।
  • de | ১০ মার্চ ২০১৬ ১৪:২৬335211
  • অন্য কেউ ধনী কিনা - সে জেনে আমি কি করবো? আজব সব টপিক!
  • T | ১০ মার্চ ২০১৬ ১৪:০৫335209
  • কাল যাঁরা হতাশ হয়ে পড়েছিলেন এবং কয়েনের ওপিঠ দেখতে পাচ্ছিলেন, তাঁদের জন্য, এই যে পরাঞ্জপের বক্তৃতার পুরোটা। একঘন্টা ধরে ভদ্রলোক ভাষণ দিয়েছেন। একবারের জন্যও কানহাইয়া ইন্টারাপ্ট করেনি। স্লোগানটা দিয়েছিল, বক্তৃতার মাঝখানে সোনি সোরি এসে পড়ায়। ওঁকে চেয়ারে বসিয়ে দুবার স্লোগান দিয়েছে এবং সেইসময় পরাঞ্জপে কিছু বলছিলেনও না। স্লোগান দেওয়ার আগে কানহাইয়া পরাঞ্জপের কাছ থেকে এক মিনিট সময় চেয়ে নেয়, আজ্ঞে হ্যাঁ, সময় চেয়ে নিয়েছিল। ন্যান, চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করুন, কয়েনের এপিঠে কি আছে দেখে নিন। তেইশ মিনিট থেকে।



    শ্রী পরাঞ্জপের বিদ্রুপটাও খেয়াল করবেন। ছোট্ট একটা স্মাইলি রইল।
  • netai | ১০ মার্চ ২০১৬ ১৩:৫৮335208
  • http://www.anandabazar.com/lifestyle/how-to-understand-who-is-really-rich-dgtl-1.329214

    কী ভাবে বুঝবেন কেউ সত্যিই ধনী কি না? জেনে নিন ৫ লক্ষণ।
    ১। বেড়ানোর জায়গাঃ কে কী ভাবে বেড়াতে যাওয়ার জায়গা বেছে নিচ্ছেন তা থেকে পকেটে জোর বোঝা যায়। কেউ যদি বিশেষ ভাবনা-চিন্তা না করেই বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, কখন টিকিটের দাম কমবে সে অপেক্ষায় না থেকে নিজের খুশি মতো প্ল্যান করেন তাহলে বুঝবেন তাঁর রেস্তো রয়েছে।
    ২। ছেলে মেয়েদের স্কুলঃ যারা সত্যিই ধনী তারা সন্তানদের জন্য সেরা স্কুল বেছে নিতে চান। ছেলে মেয়ে কোন স্কুলে পড়ছে তার থেকেই কারও পকেটের জোর বোঝা যায়।
    ৩। উপহারঃ যারা সত্যিই ধনী তারা অন্যদের উপহার দেওয়ার ব্যাপারে বেশ সচেতন। এরা যেমন নিজেরা ভাল জিনিস ব্যবহার করেন, তেমনই প্রিয়জনদের উপহার দেওয়ার ব্যাপারে খরচ করেন। কে কেমন উপহার দিচ্ছেন তা থেকে বোঝা যায় তাঁর সামাজিক অবস্থান।
    ৪। দানঃ যাঁরা সত্যিই ধনী তাঁরা প্রত্যেকেই দান ধ্যানে বিশ্বাস করেন। যে বিষয় নিয়ে তাঁরা সত্যিই ভাবেন, চিন্তিত সেই কারণের জন্য তাঁরা দান করেই থাকেন। কিন্তু যাঁরা শুধুই নিজেদের গুরুত্ব বাড়াতে ধনী বোঝাতে চান তাঁরা কখনই দান করেন না।
    ৫। স্বনির্ভর সন্তানঃ ধনী মানুষেরা শুধুই নিজেদের বিনিয়োগ ও বিলাস ব্যসন নিয়েই মাথা ঘামান না। সন্তানদের ভবিষ্যত্ সুনিশ্চিত করতে, তাঁদের আর্থিক নিরাপত্তা, স্বনির্ভরতা নিয়ে এরা খুবই সচেতন হন। এরা ছোট থেকেই সন্তানদের পয়সার গুরুত্ব বোঝান, সম্মান করতে শেখান।
  • সে | ১০ মার্চ ২০১৬ ১৩:১৮335207
  • এই ক্যালকুলেটরের ঝাপসা ছবিটা আসলে কী?
  • সে | ১০ মার্চ ২০১৬ ১২:৩৫335206
  • এইটে তো আসাঞ্জের মত ফাঁসিয়ে দেবার প্ল্যান মনে হচ্ছে। একই রকম আইডিয়া।
  • de | ১০ মার্চ ২০১৬ ১১:৩৩335204
  • প্রপার বীভৎসরসের উদাহরণ!!!
  • পুপে | ১০ মার্চ ২০১৬ ১১:৩৩335205
  • এদিকে হোয়াটস্যাপ ফেবুতে একটা ডকুমেন্ট ঘুরে বেড়াচ্ছে যাতে আগের বছর কানহাইয়াকে ৩০০০ টাকা ফাইন করা হয়েছে কোনো মেয়েকে থ্রেট দেবার জন্য। ডকুটায় কোন জেএনিউ স্ট্যাম্প সীল বা কোন সিগনেচার কিস্যু নেই। ওয়ার্ড হোক কি লেটেক, দশ মিনিটে বানিয়ে ফেলা যায় এমন ডকু। সেটাই চাড্ডিগণ মহানন্দে শেয়ার করে বেড়াচ্ছে যে দেখো এই তো ছেলের কীর্তি!! ঃ-/ ঃ-/
  • dc | ১০ মার্চ ২০১৬ ১১:২৪335202
  • "জালিমের মাথায় বাংবো কাঠাল"

    বিভৎস! :d :d
  • d | ১০ মার্চ ২০১৬ ১১:১৬335200
  • এক মরমী কবির কপৈতা বছর দুই আগে ফেবুতে দেখেছিলাম। আজ আবার দেখি সেই কপিতা ভেসে উঠেছে। নিন আপনাদের জন্য কপি করে দিলাম।

    ===============
    "@জুদ্দে জাবো @
    জুদ্দে জাবো গো বৌ
    বনদুকখানা দেও,
    জুদ্দে জাবো সবাই
    আটকাইঅ না কেও।
    জুদ্দে জাবো
    মযলুম নেতার জীবন বাচাব আমরা,
    জুদ্দে জেয়ে
    নাষ্তিকদের বুক ধরে কামড়া।
    জুদ্দে জাবো
    রাজপতকে করে দিব লাল
    জুদ্দে জেয়ে
    জালিমের মাথায় বাংবো কাঠাল।
    জুদ্দে জাবো মেশিন নিয়ে
    রকতো রকতো খেলা,
    জুদ্দ হবে
    প্রিয় নেতার আসল মীলনমেলা।
    @কবি আবদুল বাসেত@
    @অবিমানী মন নিয়ে লেখা@"
    ====================
  • dc | ১০ মার্চ ২০১৬ ১১:০৯335199
  • এসব প্রশ্ন তো একজনই করে শুনেছি, পরম ব্রহ্ম। দেখুন তিনিই কিনা।
  • aranya | ১০ মার্চ ২০১৬ ১১:০৮335198
  • খুব বিরক্তিকর ট্রোলিং তো
  • d | ১০ মার্চ ২০১৬ ১১:০৬335197
  • পাইএর যে সব স্ট্যাটাসে ছবি বা ভিডিও থাকে, মূলত সেইগুলোতে ইনি এসে জিগাবেন 'হু আর ইউ'? আর তারপর অন্যরা কথাবার্তা বলতে থাকলে এসে হোয়াট? এক এক পোস্টে একটু বাদে বাদে হোয়াট ...
  • aranya | ১০ মার্চ ২০১৬ ১০:৫৯335196
  • আমার তেনারাও খুবই বিশ্বস্ত প্রেমিক, সর্বক্ষণ-ই খোঁজ নিচ্ছে। পাত্তা না দেওয়ার চেষ্টায় থাকি
  • d | ১০ মার্চ ২০১৬ ১০:৫৮335195
  • তোমার তো সব পোস্টই পাবলিক দেখি :-))
  • sinfaut | ১০ মার্চ ২০১৬ ১০:৫৭335194
  • এই হোয়াটবাবুকে কোথায় পাওয়া যাচ্ছে? ইনি অ্যালিস ইন দ্য ওয়ান্ডার্ল্যান্ডের সেই হুঁকো খাওয়া শুঁয়োপোকা নয়তো? "হু আর ইউ?"
  • pi | ১০ মার্চ ২০১৬ ১০:৪৮335193
  • প্রথমদিকে কিছু বড় বড় পোস্টও করতেন, তবে সেগুলোর মাথামুণ্ডু বিশেষ কিছু উদ্ধার করা যেত না। মানে, ঐ পোস্টগুলোর উত্তরেই হোয়াট লেখা গেলে অ্যাপ্ট হত।

    কিন্তু ইনি কোথায়ঐ আমাকে ছাড়ান দেন না। গুরুর ফেবু ইভেন্ট পেজেও আমার যাবতীয় পোস্টে হোয়াট ইঃ প্রশ্ন করে গেছেন। সে ইভেণ্টে যে কে ওঁকে ডাকলো কে জানে। আমি তো ডাকিনি। এদিকে আমার কয়েকটা পোস্ট আমি তো ভেবেছিলাম, পাবলিক করিনি, ফ্রেণ্ডস অনলি ছিল। তাতেও উনি এসে হোয়াট হু ইঃ বলে গেছেন বলে মনে হল।
    এতে আমি একটু ঘাবড়েই গেছিলাম।
    তাই আরেকটু দেখতে হবে।

    অরণ্যদা, তারা আমাকে ভালোইবাসে। মাঝেমধ্যে খোঁজখবর নিয়ে যায় ঃ)
    আপনার তেনাদের খবর কী ?
  • d | ১০ মার্চ ২০১৬ ১০:৪১335192
  • দেখছি।
  • d | ১০ মার্চ ২০১৬ ১০:৪০335191
  • অয়কচুয়ালি এই হোটবাবুকে নিয়ে আমারও একটু কৌতুহল জেগেছে। পাই আরো কদ্দিন খোলা রাখো। আমি প্রোফাইল ঘাঁটছিলাম এনার। ইনি খুব একটা হার্মফুল বলেও তো মনে হচ্ছে না। হু আর ইউ আর হোয়াট ছাড়া কিছু জিগায়ও না। আমি ভাবছিলাম ফ্রেন্ড রিকো পাঠাব ... তারপর ল্যাদ লাগল এত ঝামেলা করতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত