এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpam | ০৯ মার্চ ২০১৬ ১০:৪১335039
  • আর স্পুন ফিড করতে পারব না, খুঁটে খান।

    ঃ)
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৯ মার্চ ২০১৬ ১০:৪১335040
  • উফ্‌, এলসিএমদা কি কিছুই খোঁজ রাখবে না? আবাপ-ই তো লিখেছে - কিসের প্রতীকি প্রতিবাদ ইত্যাদি।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:৩৯335038
  • প্রতীকী পোড়ানো -- এইটা বেশ হয়েছে। কিন্তু কিসের প্রতীক -- ধর্মের ?
  • Arpan | ০৯ মার্চ ২০১৬ ১০:৩৭335037
  • প্রশংসা করার মত কাজ নয়। তবে দৃষ্টি আকর্ষণ করতে গেলে তো এমন জিনিসই করতে হবে যার ইম্প্যাক্ট বেশি। ইয়ং বেঙ্গলদের আন্দোলন এখন ছেলেমানুষি মনে হয়, কিন্তু এককালে তো ভালোই হইচই ফেলেছিল।

    প্রতীকী বই পোড়ানোর থেকে বই ব্যান করা আরো খারাপ।
  • avi | ০৯ মার্চ ২০১৬ ১০:৩২335035
  • কলকাতায় ঐ ছুটির দিনে হাসপাতাল খোলাই থাকে, আর দলে দলে লোকে ধীরেসুস্থে পান খেয়ে ডাক্তার দেখাতে আসে। ঃ(
    ওড়িশায় হাসপাতালও এমারজেন্সি ছাড়া ছুটি। আহা।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:৩২335036
  • পিলিজ আপনেরা সংযত হউন, দাঙ্গার উপকরণ বিতরণ করিবেন না।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:৩০335033
  • মনুসংহিতা আর মনুস্মৃতি - উহারা কি ভিন্ন পুস্তক?
  • san | ০৯ মার্চ ২০১৬ ১০:৩০335034
  • এবাবা আপনারা তারমানে আম্বেদকরের, দ্যাট ইজ সংবিধানপ্রণেতার অপমান কল্লেন ? চারদিক দেশদ্রোহীতে ভরে গ্যালো রে :-D :-D

    (আবাপ পড়ে দেখিনি, সিকির পোস্ট পড়ে লিখলাম )
  • Arpan | ০৯ মার্চ ২০১৬ ১০:২৯335031
  • সে তো কলকাতাতেও জামাইষষ্ঠী আর ইতুপুজোতে রাজ্য সরকার ছুটি দেয়। ঃ)
  • d | ০৯ মার্চ ২০১৬ ১০:২৯335032
  • অর্পণ কি প্রশংসা করতে পারছ?
  • Arpan | ০৯ মার্চ ২০১৬ ১০:২৮335030
  • প্রাইভেট আপিসে থাকে না।
  • avi | ০৯ মার্চ ২০১৬ ১০:২৬335028
  • আজ সূর্যগ্রহণ উপলক্ষ্যে ওড়িশা সরকারের স্টেট হলিডে। ওখানে অবিশ্যি চড়ক ষষ্ঠী বা কোদালে অমাবস্যাতেও ছুটি থাকে। ভাবছি বড়ো হয়ে ওড়িশাতেই থাকবো।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:২৬335029
  • আরো কোশ্চেন আসে - মনুস্মৃতি পুড়াইলে কি দাঙ্গা হয়? বা হইতে পারে। তাইলে খুবই বিপজ্জনক।
  • ওহো | ০৯ মার্চ ২০১৬ ১০:২৫335027
  • আবাপ লিখে দিয়েছে। পড়ি নাই।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:২৩335025
  • মনুস্মৃতি কি খুব বিখ্যাত বা বিতর্কিত পুস্তক? উহা কি ধর্মগ্রন্থ?
  • শুনেছি | ০৯ মার্চ ২০১৬ ১০:২৩335026
  • আম্বেডকরও নাকি মনুস্মৃতি পুড়িয়েছিলেন। সত্যি নাকি?

    আর রোবুকে গুড মর্নিং বলে গেলাম।
  • Arpan | ০৯ মার্চ ২০১৬ ১০:২১335024
  • মনুস্মৃতি পোড়ানোর তো সুদীর্ঘ ইতিহাস আছে। আজকে আবাপ পড়ে জানলাম।

    সেই কনটেক্ষট বাদ দিয়ে বিশুদ্ধ ভ্যানিলা নিন্দা করিই বা কী করে?
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:১৭335022
  • এ তো ডেঞ্জারাস কেস্‌ - এত পোড়া গন্ধে বাতাস, নাহ্‌।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:১৭335023
  • ওহ, আমি জানতাম না কোন বই পুড়িয়েছে। আমি ভাবলাম বোধহয় কেউ রুশদির বইটই পুড়িয়েছে কোথাও।
  • Abhyu | ০৯ মার্চ ২০১৬ ১০:১৫335021
  • বাহ স্যান ফিরেছিস?
  • san | ০৯ মার্চ ২০১৬ ১০:১৩335020
  • বেশ করেছে মনুস্মৃতি পুড়িয়েছে। সঙ্গে এক্কপি করে গীতা / কথামৃত, কোরান, বাইবেল ইত্যাদি পোড়ালে আরো খুশি হতাম। এই বই পোড়ানোর মানে যতটুকু বুঝি ভুলভাল সারমনের সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখানো। ভয়েস আটকে দেওয়ার সঙ্গে এর তফাৎ করতে পারি। অ্যাজ লং অ্যাজ এরা অন্যের মনুস্মৃতি কেনা ও পড়ায় বাধা দেয় না, (যা এদের অ্যাজেন্ডা বলে আমি জানিনা), আমার দিক থেকে নো প্রোবলেমো।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:১০335019
  • বই পোড়ালে সেই বই-এর কদর আরো বেড়ে যায়। যেমন, স্যাটানিক ভার্সেস - পোড়ানোর পরে আরো কত লোক পড়েছে, কদর বেড়ে গেছে।
  • | ০৯ মার্চ ২০১৬ ১০:০৯335018
  • সব পোলের মুখে ঝামা ঘষে বার্নি মিশিগানে জিতে গেল।
  • d | ০৯ মার্চ ২০১৬ ১০:০৮335017
  • *সাইড
  • d | ০৯ মার্চ ২০১৬ ১০:০৭335016
  • এই বই পোড়ানো কেসটায় কোনও সইদ নিতে পারছিনা :-(। একদিকে বই তা সে যত অখাদ্য বাজে হেটস্পীচে ভরা বইই হোক না কেন, পোড়ান ও ভাবতে কেমন একটা লাগে। আবার ওদিকে সেভাবে দেখতে গেলে পোড়ানো একটা সিম্বলিক প্রতিবাদ তো বটেই। কুশপুতুল পোড়ানো, অন্তর্বাস পোড়ানো, স্বদেশী আন্দোলনের সময় বিদেশী জিনিষ পোড়ানো ইত্যাদি তো হয়েইছে। একদিকে দেখছি এই বইটার কপি পোড়ানো হয়েছে পুরো বইটা তো পৃথিবী থেকে লোপ পয় নি। আবার এই দেখে পাল্টা হিসেবে কেউ যদি গিয়ে একটা আস্ত লাইব্রেরী পুড়িয়ে দেয় ---- সেও বড় ভয়ানক হবে।

    নাঃ প্রতিবাদের অন্য কোনও পন্থা ভাবাই বোধহয় ভাল। ধর ছোট থেকে স্কুল থেকে যাতে এমন চিন্তাভাবনা তৈরী হয় যে এই মনুস্মৃতি কোনও প্রভাব না ফেলতে পরে। অ্যাকাডেমিক ইন্টারেস্টে পড়ল ঐ পর্যন্ত।

    দুদ্দুর।
  • lcm | ০৯ মার্চ ২০১৬ ১০:০৬335015
  • কোনো বই পোড়ানো ভালো না। বাতাসে সিওটু বাড়ানো ঠিক নয়। না পুড়িয়ে ঠোঙা বানানো বেটার, অ্যাট লিস্ট কাগজ রিসাইক্‌ল্‌ হয়। এছাড়াও বই রিসাইক্‌ল্‌ করার অন্যান্য উপায় হয়েছে।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৯ মার্চ ২০১৬ ০৯:৫২335014
  • কেন বাপু, তোমার কোন রাইপ প্যাডিতে ল্যাডার দিয়েছি?
  • কবি বলে গেছেন | ০৯ মার্চ ২০১৬ ০৯:৪৮335013
  • সব মরণ নয় সমান।

    সব পোড়ানোও নয় সমান।
  • r2h | ০৯ মার্চ ২০১৬ ০৯:২৫335012
  • মৃত্যু খারাপ বটে কিন্তু যেমন, মায়া কোদনানি মরে গেলে কি আর মন্দ লাগবে? তেমনি বই পোড়ানো খারাপ বটে, কিন্তু, ঐ ইয়ে আরকি।
  • kumu | ০৯ মার্চ ২০১৬ ০৯:২০335011
  • ১।বই পোড়ানো সমর্থন করিনা।
    ২।সূর্যগ্রহণ উপলক্ষে উপবাস ও স্নান করেছি।
    এত বলি কুমু ধাইল ছাতার আপিসে---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত