এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৮ মার্চ ২০১৬ ২১:৫৪334980
  • হ্যা ডিসি, এইটা একটা বড় নিশ্চিন্তি যে কোনকিছুই কোথাও পৌছবেনা অথচ প্রচুর গা গরম হবে। অনেকটা সকালবেলার জগিং এর মত। রাস্তা কথাও পৌছল না কিন্তু কোলেস্টেরল তো কমলো। আমি জাস্ট মজাটা বোঝার চেষ্টা করছি যে কদ্দুর এরকম যাবে। স্তালিন থেকে হিটলার এর আমলে মিডিয়ার প্রসার, নেকেড সেন্সরশিপ সিস্টেম থাকার পরেও একটা সময় বয়লার তা তেতে উঠেছিল কারণ সাইজ ছিল ফাইনাইত। ডিজিটাল যুগে আমরা একটা ভার্চুয়ালি ইন্ফাইনাইত সাইজের বয়লারে আছি যা যে কোনো মুভমেন্ট এর টেরা জুল তাপ নিজেই শুষেনিচ্ছে। নেকেড সেন্সরশিপ এর বাবা হয়ে বসে আছে কনসেন্ট জেনেরেশন মেশিন। ভীষণ মজার খেলা। এরপর মুদ ক্যাপসুল আসবে। বয়লার ফাটলেও তের পাবনা :)
  • pi | ০৮ মার্চ ২০১৬ ২০:১৮334979
  • মৈত্রীশ ঘটকের স্ট্যাটাসটা শেয়ার করলাম।

    'Kanhaiya gets a listening role this time....and does not come off in flying colours, as opposed to Shehla Rasheed, my admiration for whom continues to grow.
    Freedom of expression is a two-way street and authoritarianism of all shades should be condemned.
    However, in this instance I have been made aware by several of you in this forum whose judgement I trust, that Prof Paranjape is hardly a credible upholder of liberal values, or dedication to facts, especially given his involvement in the campaign against Sheldon Pollock. Not the ideal spokesperson for the points that I think are valid.
    And I hope Shehla and Kanhaiya continue to shine ....'
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৮:৫৬334978
  • হ্যাঁ হ্যাঁ, সরি চেয়ে নিচ্ছি :)
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৮:৫৪334977
  • আচ্ছা, আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন নিশ্চয় যে ইপিএফের সুদ পুরোপুরি করমুক্ত ঘোষণা করে দিয়েছে।

    না না, রেগে যাবেন না, আমাদের জওয়ান ভাইরাও এতে উপকৃত হবেন।
  • ওফ | ০৮ মার্চ ২০১৬ ১৮:৪৩334976
  • টি এটিকেট জানে না। এখানে মাফ চাওয়া যায় না, সরি চাইতে হয়।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৮:১৪334974
  • এবাবা আমি আদৌ কিছু মনে করিনি, ইন ফ্যাক্ট রেগে বলছেন সেরকমও কিছু মনে হয়নি :d এটুকু তর্ক তো হতেই পারে।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৮:০৯334973
  • হ্যা রেগে মেগে বলছিলুম। কিন্তু এটা ঠিক নয়। মাফ চেয়ে নিচ্ছি। ডিসি কিছু মনে কর্বেন না।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৮:০০334972
  • এককের সাথে পুরোটা না হলেও অনেকটা একমত। সেই স্টালিনের জমানা ফিরবেনা, জার্মানিও না, ম্যাকার্থি এরাও না। আমাদের এই কেয়টিক ডেমক্রেসিতে তার চান্স অনেকটাই কম, যেটা একটা বড়ো ভালো দিক। রাইট হেগেমনি বা লেফট হেগেমনি দুটোরই বোধায় দিন গেছে। (যদিও দেখুন, এখনও চীনে মতপ্রকাশের ব্যাপারে কি অবস্থা)। চিন্তা কিছু করিনি, তবে দুপক্ষেই অন্য পক্ষের বক্তব্য শোনার আগ্রহ থাকলে ভালো।
  • ওকে | ০৮ মার্চ ২০১৬ ১৭:২৯334971
  • কলকাতা পুলিশ?

    এইবারে আবার অম্বরীশ মহাপাত্রের কেস হবে নাকি? ছবিটা তো অন্তত দু বছরের পুরনো। আমি নিজেই ২০১৪তে বোধ হয় শেয়ার করেছিলাম।
  • d | ০৮ মার্চ ২০১৬ ১৭:২৬334970
  • অজ্জিত ওর পতাকাটা কি টি'কে দিয়ে দিয়েছে? অজ্জিত আগে এমন রেগে রেগে তক্কো করত। টি'এর বক্তব্য কিছুটা একমত পুরোটা নয়, কিন্তু এমন জোরে বকছে ....

    এককের আপডেট পেয়ে নিশ্চিন্ত হলাম।

    সে'র বন্ধুর কথা পড়েও দারুণ লাগল। ইন ফ্যাক্ট পুরো লিংকটাই দারুণ লাগল।
  • pi | ০৮ মার্চ ২০১৬ ১৭:২৪334969
  • অনির্বাণ মাইতি। প্রসঙ্গ শিবরাত্রি।
  • মানে? | ০৮ মার্চ ২০১৬ ১৭:২৩334967
  • অনির্বাণ তো পুলিশের কাছেই আছে। মানে জেসি-তে আছে অবশ্য।
  • Ekak | ০৮ মার্চ ২০১৬ ১৭:২৩334968
  • হাতে সময় নেই। এট্টু ভাটিয়ে যাই।

    ডিসি দেখলুম হেব্বি চিন্তিত যে চাড্ডি রা বা অর্গানাইস্দ লেফট দুটি ক্ষমতায় এলে ইত্যাদি ইত্যাদি। চিন্তা করবেন না :) সে রাম ও নেই কাজেই সেই রাবন ও। আপনার এটা মনে হয়না যে : বীফ খাওয়া নিয়ে সেই বিশাল হইচই, মানুষ খুনের পর শেষে লোকজন কি জেনে নিশ্চিন্ত হলো ? না, " উহা বীফ ছিল না "। এখানেও দেখুন, জনগণ নিশ্চিত যাক ওরা তো শ্লোগান দেয়নি। চিত্কার হয় -প্রতিবাদ হয়, মিছিল-ফেসবুক-লাইক .....এন্ড স্টিল বীফ ইটিং, স্লোগান এগেইনস্ট নেশন আর স্যাক্রিলেজ :) হাউ সুইট। এগুলো ক্রমাগত স্টাডি করে এখনো প্যাটার্ন ধরতে পারছেননা ? দিস ইস দ্য গোল্ডেন স্টেবিলিটি যার জন্যে আমরা এতদিন অপেক্ষা করেছি। সিস্টেম থেকে শুধু বেটার পারফরমার বেরোবে। থিংস উইল গেট মোর কানেক্তেদ, মোর প্রেদিক্তিভ। কিন্তু কখনই এতটা হীট জেনেরেট করবেনা যাতে বয়লার ফেটে যায়। যদি না যদি না ইকনিমি নামক সাধের লাউ ওল্টায় :) সো এত চিন্তা করার কিস্যু নেই :) সেই স্তালিনের রাশিয়া -হিটলারের জার্মানি কিস্যুই ফিরবেনা। স্বপ্নের মতই দুঃস্বপ্ন ও চাইলেই পূরণ হয়না :)
  • pi | ০৮ মার্চ ২০১৬ ১৭:২১334964
  • অনির্বাণকে পুলিশ ডেকে পাঠিয়েছে।
  • pi | ০৮ মার্চ ২০১৬ ১৭:২১334965
  • অনির্বাণকে পুলিশ ডেকে পাঠিয়েছে।
  • pi | ০৮ মার্চ ২০১৬ ১৭:২১334966
  • অনির্বাণকে পুলিশ ডেকে পাঠিয়েছে।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৭:১৪334963
  • ইশ বেচারা কুত্তাটাকে একক এতো জোর লাথি মারলেন? ঃ( যাই হোক, ঠিক হয়ে গেছেন শুনে ভালো লাগল।

    আর ওদিকে শ্রী শ্রী বাবা আর্মি নামিয়েও শেষে বিপাকে পড়েছেন দেখে আরো ভালো লাগছে ঃ)
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৭:১২334962
  • মানে ইয়ে, বক্তব্য ভালো হলে ভাল্লাগবে, বক্তা কে দেখব না :p আবার উল্টোটাও, কাজটা খারাপ হলে খারাপ লাগবে, কে করেছে দেখব না।
  • de | ০৮ মার্চ ২০১৬ ১৭:০৭334960
  • দিন্না প্যাঁক - ভরপুর আজাদী - তাপ্পরে তেনাদের আজাদী আপনাকে মাপা!
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৭:০৭334961
  • T নাঃ, ভালো কথা বললে যেই বলুক না কেন ভালোই লাগবে। আর যদি মনে হয় আন্তরিকভাবে বলছে তো ভালোই লাগবে। বিজেপির ছাত্রনেতাও যদি এই আজাদির কথাগুলো বলতো তাহলেও ভালো লাগতো। হিন্দুত্ববাদীদের বা লেফটদের টলারেন্স নিয়ে যা রেকর্ডই থাক, ভালো লাগতো। আর হ্যাঁ, আশা করব, জানি, এগারো লাখের গল্প আসার প্রশ্নই নেই।
  • de | ০৮ মার্চ ২০১৬ ১৭:০০334958
  • এই রে - এককের হয়েছিলোটা কি?

    কুকুরে কামড়েছিলো বলে মনে হোলো পোস্ট পড়ে - সাবধানে থাকবেন -
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৭:০০334959
  • যাক।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৬:৫৬334957
  • :-D
  • Ekak | ০৮ মার্চ ২০১৬ ১৬:৫৪334955
  • প্রচুর মানুষ কে চিন্তায় ফেলার জন্যে লজ্জিত। হেই হালা উদ ব্যারাল সান্দা ! তা যাই হোক আমার একগুচ্ছ জ্বর হয়েছিল রাবিপুর থার্ড শট টা নেওয়ার পর। এইচডিসিভি ( যেটা আমার চলে, তিন বছর আগেও নিয়েছি) কোথাও পাইনি, দোকান-হাসপাতাল -স্তকিস্ট সব ঘেঁটেও।ওদের নাকি পেটেন্ট পেন্ডিং বলে গত সেপ্টেম্বর এর পর সাপ্লাই চেইন বন্ধ। তাইবলে শট না নিয়ে ফেলেও রাখিনি। থার্ড এর পর জ্বর আসাতে এন্টি এলার্জি শট ও নিয়ে নিয়েছি। সিতুএশোন স্টেবল নাও। স্টিফেন জনসন এর কোনো সিম্পটম নেই। নো মেমব্রেন পিগমেন্টেশন ইঃ ইঃ

    অচিন্ত্যবাবুর সঙ্গে ফোনালাপ হলো এই সুত্রে সেটা একটা ভালো ব্যাপার :)

    ওহ হ্যা হগলে জিগায় কুত্তাটা কেমন আছে। সে বহাল তবিয়তে লোকজনকে কামড়ে বেড়াচ্ছে। এক দোকানদার এর আদিখ্য়েতাপালিত কুত্তা, প্রায় ই একে তাকে কামড়ায়। ওর কোনো অসুখ বিসুখ নাই। অবশ্য গান্তিযে লাথি খেয়ে একটা পা লেংচে চলছে, সে তো যার যার কার্মা। সবাই ভালো থাকবেন। আমি পুরো ফিট।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৬:৫৪334956
  • সেজেগুজে কার পার্কিংএ সেল্ফি তোলার আজাদী আছে দেখছি। কিন্তু এক্ষেত্রে আমার কি প্যাঁক দেওয়ার আজাদী আছে?
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৬:৫০334954
  • সে আপনি খারাপ লেগেছে একশোবার বলবেন, পালটা আমিও বলব। এইরকমই তো চলা উচিত। এগারো লাখের গল্প না এলেই হ'ল।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৬:৪৪334953
  • অই দেখুন, সিপিয়াই অ্যাতো ইন্টলারেন্ট, দেশে দেশে সোভিয়েতে সোভিয়েতে কত লোককে চুপ করিয়ে দিয়েছে, সেই রকম একটা পার্টির ছাত্র নেতা কিনা ফ্রিডম অব স্পীচ নিয়ে বাতল দিচ্ছে। এ তো মশাই সরাসরি দ্বিচারীতা নয় একেবারে মাল্টিচারিতার হদ্দ মুদ্দ। এইটে আপনার তখন মনে পড়ল না! হা হতোস্মি।

    আর আজকেও বিতর্কের শেষে পরাঞ্জপের কাছ থেকে মাইকটা নেওয়ার সময় কানহাইয়া বলেছে যে আপনার ফ্রিডম অব স্পীচের জন্যও লড়ে যাব। এটা অবশ্য আপনি ডিসকোয়ালিতে ফেলবেন কারণ তার আগে কানহাইয়া পিঠ চুলকোচ্ছিল। ক্ষমাহীন অপরাধ এবং দ্রুত স্বস্তিদায়ক দীর্ঘশ্বাস।
  • cb | ০৮ মার্চ ২০১৬ ১৬:৩৯334951
  • সিএম এজন্যই মাঝে মাঝে কিছু জিনিষ কোয়ান্টিফাই করার কথা বলেন। টি শার্ট সাইজিং করার সুবিধা হয়
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৬:৩৯334952
  • হ্যাঁ মতপ্রকাশের স্বাধীনতা বা আজাদিতে আমিও বিশ্বাসী। অন্য মতের কেউ বলতে উঠলে তখন স্লোগানিয়ারিং আর ইন্টেরাপশান, এতে খারাপ লাগার আজাদিতেও বিশ্বাসী ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত