এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৮ মার্চ ২০১৬ ১৬:৩৬334949
  • আমি অবিশ্যি আজাদীতেই বিশ্বাসী -

    ডিসির খারাপ লাগতে পারার আজাদীটা কেড়ে নিতে চাই না ঃ) - যে কারোর যে কোন কিছু যে কারোর সম্বন্ধে খারাপ লাগতে পারে -
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৬:৩৬334950
  • নাঃ ভালো কথা বললে ভালো লাগবেই বা না কেন, আর হিপোক্রিসিই বা মনে হবে কেন? ভালো কথা বলেছিল তাই ভালো লেগেছিল। আজ যদি দেখা যায় যে স্লোগানিয়ারিং করে ইন্টেরাপ্ট করেছে তো সেটাও খারাপ লেগেছে।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৬:৩০334948
  • কিসের সাথে কি তুলনা করছেন তা আপনিই জানেন।
    সিপিয়াই এর টলারেন্সের রেকর্ড খারাপ যখন জানেনই তখন আগের দিন কানহাইয়ার বক্তিমে শুনে আপনার ভাল লাগে কি করে, সে তো হিপোক্রেসী মনে হওয়ার কথা। :)
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৬:২৭334947
  • "সোভিয়েতে মত প্রকাশের স্বাধীনতা ছিল না সেজন্যই কানহাইয়াও দিচ্ছে না" নাঃ এরকম কোন তুলনা আদৌ করছি না :d

    আমার বক্তব্য বুঝতে কি খুবই অসুবিধে হচ্ছে? আমি কানহাইয়াকে কারুর সাথেই তুলনা করছিনা। ওর আগের দিনের স্পিচ ভাল্লেগেছিলো, তখনও কোন তুলনা করিনি, আজ স্লোগানিং করেছে আজও তুলনা করছিনা। আগের দিন ভাল্লেগেছিলো, আজ খারাপ লেগেছে। তবে আগের দিনও লিখেছিলাম যে কানহাইয়া সিপিআইয়ের ছাত্রনেতা, আজও ঠিক সেটাই বলতে চাইছি। ওর যে দল, সেই সিপিআই বা ইন জেনারাল লেফটএর টলারেন্সের রেকর্ড খুবই খারাপ, হিন্দুত্ববাদীদের থেকে আদৌ ভালো কিছু না সেটাই বলতে চাইছি।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৬:২৬334946
  • এই 'দ্রুত স্বস্তিদায়ক দীর্ঘশ্বাস' গুলো শুনলে খুব কাছাকাছি স্বপ্নের অপমৃত্যু মনে পড়ে। অ্যাঁ না, ওটা কি যেন ছিল? স্বপের বোধহয়।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৬:২১334945
  • আজ্ঞে এধরণের মামুলি ইন্টারাপশানকে আপনি অ্যামনভাবে রিপ্রেজেন্ট করছেন যেন মনে হচ্ছে ভদ্রলোককে কানহাইয়া বলতেই দেয় নি। কৌশলে বেশ চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন 'বাধা' দেওয়া মানে বলতেই না দেওয়ার চেষ্টা হচ্ছিল। ওসব দেখতে গেলে টাইমস নাও ফলো করুন। ডিবেটে ওরকম পাবলিক চেঁচিয়ে থাকে, কিস্যু মহাভারত অশুদ্ধ হয় না তাতে।

    হাততালি মেরে সহমত জানালেও স্পীচের ইন্টারাপশন হয়, স্লোগানিং এও। পার্ট অব দ্য গেম।

    আর মশাই বলতে চাইছেন কি? সোভিয়েতে মত প্রকাশের স্বাধীনতা ছিল না সেজন্যই কানহাইয়াও দিচ্ছে না, এসব তো খুবই স্বাভাবিক। এইরম কিছু?
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৬:১৬334944
  • de র সাথে একেবারে একমত। আমি বোধায় কিছুটা ভবিষ্যত এর দিকে তাকিয়ে বলেছি যে কয়েনের এপিঠ ওপিঠ। তার কারন হিন্দুত্ববাদী আর অর্গানাইজড লেফট, এরা দুজনেই ক্ষমতায় এলে বিরুদ্ধ মত কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করে তার অনেক অনেক উদাহরন নানান দেশে আছে। সেজনয়ই, কানহাইয়া নিজের পরিচিত জায়্গায় যেখানে ওর দিকটাই স্ট্রং সেখানে অন্য মতের কেউ বলতে উঠছে আর তাকে স্লোগানিয়ারিং করে থামিয়ে দিতে চাইচ্চে, এটা দেখে খারাপ লাগল। হিন্দুত্ববাদীরা ক্ষমতায় এসে রাস্তার নাম দিতে চায় মোহন ভাগবত এভিনিউ আর শিবঠাকুরের পুজো করে আর গোলওয়ালকরএর মূর্তি বসায়। আর লেফট ক্ষমতায় এলে রাস্তার নাম দেয় হোচিমিন সরনী আর লেনিনঠাকুরের মূর্তি বসায়। লেফট এখন সারা দেশে সিট খুইয়ে ম্রিয়মান হয়ে পড়েছে, কিন্তু ক্ষমতায় এলে দুটো দলই সমান বিরক্তিকর।
  • dc | ০৮ মার্চ ২০১৬ ১৬:০৮334943
  • রোবু, কিছুটা হয়ত আইডিয়ালিস্ট জায়গা থেকে বলছি, কিন্তু অনেকটা প্র্যাক্টিকাল জায়গা থেকেও। আমার মনে হচ্ছে বিরুদ্ধ মতের প্রফেসার বলার সময়ে স্লোগানিয়ারিং বা ইন্টেরাপশান, এটা অন্তত এতোসব ঘটনার পর কানহাইয়ার থেকে এক্সপেক্টেড ছিলনা। যাকে জেলে পোরার বিরুদ্ধে এতো প্রতিবাদ হলো, ফ্রিডম অফ স্পিচ নিয়ে এতো কথা হলো সে নিজেই যদি অন্যের ব্ক্তব্য পেশ করার সময়ে বাধা দেয়, তাহলে আর কিছু বলার থাকে না। আর একই কয়েনের এপিঠ ওপিঠ এজন্যই বলেছি যে ইনটলারেন্সের রেকর্ড যেমন হিন্দুত্ববাদীদের আছে, সেই একই রেকর্ড লেফটদেরও আছে (কানহাইয়া সিপিআইয়ের ছাত্রনেতা এটা মাথায় রেখেই বলেছি)।

    T, হাততালি দেওয়া আর স্লোগানিয়ারিং করে স্পিচের ইন্টারাপশান, দুটোর মধ্যে তফাত আছে নিশ্চয়ই খেয়াল রাখবেন। আর "সিপিয়েমের ৩৪ বছর" নিয়ে আমার তেমন ইন্টারেস্ট নেই, নিজের চোখে দেখেছি যে বিরুদ্ধ মত প্রকাশে বাধা দেওয়া হত তাই বললাম। "সিপিয়েমের ৩৪ বছর"এ আপত্তি থাকলে সেই পুরনো সোবিয়েত দেশের উল্লেখ করতে পারি, সেখানেও বিরুদ্ধ মত প্রকাশের স্বাধীনতা খুব একটা ছিলনা।
  • de | ০৮ মার্চ ২০১৬ ১৬:০৩334942
  • কয়েনের এপিঠ ওপিঠ বলার জন্য আরেকটু সময় দেখা দরকার ডিসি - একটু সময় দিন।

    গেরুয়াধারী আর জামাতিতে যে ফারাক নাই - সেটা এসব ফতোয়া দেখলেই বোঝা যায়!
  • pi | ০৮ মার্চ ২০১৬ ১৫:৪৮334940
  • অনির্বাণ মাইতি, দ্রৌপদীকে নিয়ে যে লিখেছিল।
    http://hindutva.info/commie-disrespects-shivlinga/

    ওর উপরেও পাঁচ লাখ টাকার ইনাম ঘোষণা হয়েছে।

    শিবরাত্রি নিয়ে খিল্লি করার জন্য।
  • S | ০৮ মার্চ ২০১৬ ১৫:৩০334938
  • পবে দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কয়েকদিন যেতেই টের পেয়েছিলাম যে মুলোরা তাদের দাঁত নখ বের করে ফেলেছে। চাড্ডীরা তার থেকেও কম টাইম নিলো।
  • S | ০৮ মার্চ ২০১৬ ১৫:২৩334937
  • সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো ইংরাজদের সাথে একটা চুক্তি হয়েছিলো। ভারতীয় সেনারা বৃটিশদের হয়ে লড়বে, তার বদলে স্বাধিনতা দেওয়া হবে। এই নিয়ে ইংরাজরা গড়িমসি করলে আমেরিকানরা চাপ দিয়েছিলো। ছোতোবেলায় ইতিহাস বইতে লেখা ছিলো তো।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৫:০৯334936
  • অজ্জিতের ১ঃ৪৫-এর পোস্টের রেফারেন্সে।

    উইকিতে এইটা পেলাম

    "The Communist Party of India was banned at that time by the British government. In order to get the ban lifted, as well as to assist the Soviet Union in its war against Nazi Germany, it supported the British war effort, despite support for Quit India by many industrial workers. In response the British lifted the ban on the party."
  • robu | ০৮ মার্চ ২০১৬ ১৫:০৮334935
  • ডিসি, আপনি যেটা বলছেন, সেটা একদম একটা আদর্শ জায়গা থেকে বলছেন। আপনি যেটা চাইছেন সেটা হলে তা যে খুব ভালো হত সন্দেহ নেই। কিন্তু সেটা কেন হচ্ছেনা, সেটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি মাত্র, সাপোর্ট করছিনা।
    কিন্তু খুব খারাপ হয়েছে, ছি ছি, মাথা কাটা গেল - এরকম মনে করছি না। কয়েনের এপিঠ-ওপিঠ তো নয়ই, বরং কয়েনের এপিঠ-ওপিঠ বলার তীব্র বিরোধিতা করছি।
  • saikat | ০৮ মার্চ ২০১৬ ১৪:৫৩334932
  • আমার তো বিকাশ রায়কে মনে পড়ে, বিয়াল্লিশ শুনলেই।
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৪:৫০334931
  • দমদি তসলিমা নামক লিটমাস পেপার কাকে ছোঁয়াতে চাইছে? :)
  • b | ০৮ মার্চ ২০১৬ ১৪:৪৫334930
  • বেয়াল্লিশ শুনলেই হিচহাইকার্স গাইড টু গ্যালাক্সি মনে পড়ে যায়।
  • kc | ০৮ মার্চ ২০১৬ ১৪:২৮334929
  • বিয়াল্লিশ নিয়ে কার কোশ্নো আছে? টু দ্য পোয়েন্ট কোচ্চেন কোরবা। কুনও রকম ঠ্যাঙ টানাটানি চলবেনা। ভিউ পোয়েন্ট মূলক কোচ্চেন চলবেনা। শুধু তথ্যমূলক কোচ্চেন করলে আছি।
  • Arpan | ০৮ মার্চ ২০১৬ ১৪:২২334928
  • তলোয়ার?

    সেনাবাহিনীর আধুনিকীকরণ যে দরকার নেহরু ৬২-এর পরেই বুঝলেন।
  • d | ০৮ মার্চ ২০১৬ ১৪:০৮334927
  • তোমায় না :-)
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ০৮ মার্চ ২০১৬ ১৩:৫৮334926
  • কাকে ছোঁয়াবে?
  • saikat | ০৮ মার্চ ২০১৬ ১৩:৫৪334925
  • সেই ভয়ে "সুভাষ ঘরে ফেরে নাই'। ঃ-)
  • d | ০৮ মার্চ ২০১৬ ১৩:৫৩334924
  • (ভাবছি এইবারে হালকা করে তসলিমা নামক লিটমাস পেপারটা ছুঁইয়ে দেব নাকি ...)
  • বলেছিলেন | ০৮ মার্চ ২০১৬ ১৩:৫২334923
  • সুভাষ ফিরে এলে সবার আগে খোলা তলোয়ার নিয়ে আমি ওকে স্বাগত জানাব।

    (আমি সুভাষ বলছি থেকে ...)
  • pi | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪৯334922
  • এটা জানতে পারলাম। এঁদের কাজকর্ম সম্বন্ধে যা জানি, তাতে ভরসা করা যায় বলে শেয়ার করলাম।
    'বন্ধ চা বাগানগুলির শ্রমিকদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। চা বাগান সংগ্রাম সমিতি এবং এনএপিএম-র সহযোগিতায় আগামী ২৫, ২৬ ও ২৭শে মার্চ একটি ত্রাণদল আলিপুরদুয়ারের বন্ধ তিনটি চা বাগানে ত্রাণবিতরণ করবে ও স্বাস্থ্য শিবির চালাবে।
    অর্থসংগ্রহ চলছে। আরও অর্থের প্রয়োজন। হাত বাড়িয়ে দিন।
    যোগাযোগ করুনঃ
    অরুণ সেন, সুন্দরবন শ্রমজীবী হাসপাতাল--৯৭৩২৬৮০৫৫৪
    ডা পুণ্যব্রত গুণ, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ--৯৮৩০৯২২১৯৪
    ডা সিদ্ধার্থ গুপ্ত, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ--৯৮৩১১০০৪৬৪'
  • T | ০৮ মার্চ ২০১৬ ১৩:৪৬334921
  • বিয়াল্লিশের আন্দোলন নিয়ে যখন পরাঞ্জপে বলছিলেন তখন তো হাততালিও পড়েছিল। হাততালিতে অসুবিধে না থাকলে শ্লোগানে অসুবিধে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত