এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৫:১৭33480
  • কিকি -- খুলে ফেলো বুটিক, আমি কিনবো শাড়ী, আমি শাড়ী বিশেষ চিনি/জানি না, তুমি খুল্লে ভরসা করে নিতে পারবো!
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১৫:০২33479
  • কুমু,
    হুঁ। ঃ)
  • san | ০৮ আগস্ট ২০১২ ১৫:০০33478
  • শাড়ি পরা খুবই ভাল ব্যাপার, কিন্তু একটু পরেই ঘাগরা হয়ে যায় এটাই সমস্যা।
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ১৪:৫৭33477
  • সানন্দাতে ছবি দেয় তো,দেখে আমারো বেশ লেগেছিল,আপিসে/সেমিনারে পরার মত গ্রেসফুল শাড়ী।

    কিকি,আমার এক বন্ধুও এইভাবে শুরু করেছিল বুটিক,এখন তার বিশাল ব্যাপার।আশ্চর্য সমাপতন এই যে,সে এখন কৈখালিতে থাকে।
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪৭33475
  • ধেত্তেরিকে! তাঁর শাড়ী
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪৭33476
  • কুমুদি, যা বুঝলাম, কৈখালি থেকে সিটি সেন্টারের রেনে ই সবচেয়ে কাছের। কিন্তু ছবি দেখে শাড়ি কিনবে!
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪৬33473
  • ইক্ষীরে -- কিসের আপডেট?
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪৬33474
  • একি! আমার পাশের বাড়ীর বৌদি তো এভাবেই বুটিক শুরু কল্লেন।প্রথমে ফুলিয়া টুলিয়া থেকে এনে এমনি শাড়ী বেচতেন, তারপর সেথা থেকে থান এনে, তাতে চাট্টি পাড় লাগিয়ে আর এঁকে( যার মোট খরচ পাঁচশো মতন) দেড় দু হাজারে বেচে দিতেন। সে থেকে বালিগঞ্জ এসি মার্কেটে দোকান দিলেন, আর এখন খালি এগ্জিবিশান করে বেড়ান সারা ভারত চষে, আর তাঁত শাড়ী নাকি বিদেশ ও যাচ্ছে। লোকে হুল্লাট দাম দিয়ে কিনছে। সে দেখে যে আমার কি ব্যবসা করার সখ হলো। তো আমার মত নির্জীব টাইপ মানষের কিছু হবার নয়, বসে বসে স্বপ্ন দেখা ছাড়া। সেই কবে ঝুমা বল্লো চল তোতে আমাতে বুটিক খুলি, তা সে মেয়েও সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলো। মানে সেই আঁকতো, আমি দোকান সামলাতুম। দারুন আঁকে। আমার বিয়েতে একটা সিল্কের থানের উপর নিজের হাতের কাঁথা স্টিজের যা দারুন শাড়ী পরে এলো। এখন নিশ্চয় সে শাড়ীর দাম হাজার দশেক হয়ে যাবে।

    ও সেই বৌদিদি এত কান্ড তিনবছরের মধ্যে করে ফেলেছিলেন। কোনো দীর্ঘ পথ হাঁটাও নয়।
  • sinfaut | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪৪33472
  • আপডেট করা হচ্ছে। অপেক্ষা করুন ...
  • sinfaut | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪৩33471
  • আপডেটে অসমর্থ।
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪২33470

  • X-(
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪১33468
  • লোকজনের কত পহা।

    আমি যখন কারণ অকারণে গ্যাজেট কিনি তখন আমাকেও সক্কলে একথা বলে।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:৪১33469
  • 'চিকিৎসা বিভ্র্রাট' র ছবি তে গল্প দিয়েছে।
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৯33466
  • পূজাবার্ষিকী আনন্দমেলা টা এসে গেলো -- বিকেলবেলা বাড়ি ফিরে একজনের হাসিটা দেখার মতো হবে -- মেয়ের খুব বাংলা পড়ার নেশা হয়েছে এখন, দিনে প্রায় ত্রিশ-চল্লিশ পাতা পড়ে ফেলে!
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৯33467
  • আর এই সোসেনকে দেখলেই আমার খালি সুষেণের কথা মনে পড়ছে। সেই যে বালী না সুগ্রীব কার যেন হাউস ফিজিশিয়ান ছিলেন।
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৮33465
  • স্যালাদ, মাংস পোড়া ইত্যাদি থাকলে এদিকে একটু পাঠিও।
  • de | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৬33462
  • স্যান -- ক্ষী হওয়া চাই তাই শুধু বলো ঃ))
    সাজতে ভালো লাগলে সাজা তো শুধু নিজের জন্যই -- আয়নায় নিজেকে দেখতেই কি কম ভালো লাগে?
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৬33463
  • শ্রীখন্ড বানানো বেশ সহজ লাগে আমার, লোককে নেমন্তন্ন করে ডেজার্ট হিসেবে হাঙ্গামা কম, ফ্রুট স্যালাডের পরেই রাখব!
    রেনে তে গতবারে দেখলাম একটা মোটা ঐ ভাগলপুরী সিল্ক টাইপের কিছুতে একখানা পাড় লাগিয়ে আর আঁচলে সামান্য কারুকার্য করে সেটাকে একটা কী ভয়ংকর দামে বেচছে! এবং লোকে কিনছেও, পরের দিন বলল শাড়িটা নেই, বিক্রি হয়ে গেছে। আমি তাই দেখে খুব সিরিয়াসলি ভাবছিলাম মাসে বেশী না তিন চারটে এরকম শাড়ি বেচব!
  • sosen | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৬33464
  • রেনে কে কেনে?
  • san | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩৪33461
  • রেনে তো মনি স্কোয়ারেও আছে।
  • kumu | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩২33458
  • কুমুদি যাবে না,এক কলিগ যাবে।তাকে কৈখালি বুঝিয়ে দিয়েচি আর বল্লুম রেনেতে শাড়ীর দাম খুব বেশী।কিন্তু সানন্দাতে দেখে তার ঐ শাড়ী খুব পছন্দ,বল্ল সিটি সেন্টারে যাবে।

    কৃতজ্ঞতাস্বরূপ সে আমার সঙ্গে লাঞ্চ ভাগ কর্তে আসচে,গুরুদের উদ্দেশ্যে নিবেদন করে নিতে হবে।
  • san | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩২33459
  • কিন্তু আমি তো ছোটবেলায় সাজতে চেয়েছিলাম, এই পনেরো কুড়ি পঁচিশ ঃ-((((((

    এখন যতই সাজি না কেন, তাতে আর ক্ষি হবে !
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:৩২33460
  • * মনে হয় কালো টাকা খচ্চা করবার দোকান

    আহা ঐ ছোট্ট ছোট্ট মোটা মোটা পুরী দিয়ে শ্রীখন্ড খেতে ক্কি ভাল লাগত। ওর সাথে মাঝে মাঝে আবার কি একটা মিষ্টিমত চাটনি টাইপ দিত।
  • দ্বী | ০৮ আগস্ট ২০১২ ১৪:২৯33457
  • জ্জয় রাধে! জ্জয় গোবিন্দ!
  • নেতাই | ০৮ আগস্ট ২০১২ ১৪:২৮33455
  • ঠিক ঠিক।
    আমি তো কিছুই করিনি।
    আর শুনলে হয়তো মজা পাবে যে সৎগুরু টা আমি বুঝ্তেই পারিনি।
  • kiki | ০৮ আগস্ট ২০১২ ১৪:২৮33456
  • দে,
    :)

    যাক তুমি শ্রীখন্ড বললে বলে জানা গেলো, জিগিয়ে টিগিয়ে সেশে কাকুকে শুধোলাম, সেখেনে এগ্গাদা ঠাকুর দেবতা আর মন্দির দেখিয়ে দিয়েছিলো।

    কিন্তু বেঙী আস্তো আছে কিনা সেটা জানা গেলো না।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:২৭33454
  • হুঁ, আমার কিরকম মনে কালো টাকা খচ্চা করবার দোকান।
  • | ০৮ আগস্ট ২০১২ ১৪:২৬33453
  • নেতাই তো শুনেছি পাঁচফোড়নও কিনতে পারে না, তাহলে আর 'জ্জয় নেতাই' বলে কী হবে!?
  • san | ০৮ আগস্ট ২০১২ ১৪:২৫33452
  • রেনেতে ব্যাগের দামও বাজে রকমের বেশি। খুব সাধারণ সাধারণ ব্যাগও তিনচারহাজার। শাড়ি জানিনা।
  • শ্রাবণী | ০৮ আগস্ট ২০১২ ১৪:২২33451
  • *ট্যু, মানে city center II
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত