এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৬ মার্চ ২০১৬ ২১:৩৩334560
  • খ্যা খ্যা খ্যা খ্যা খৌয়া খৌয়া খৌয়া খৌয়া
  • Robu | ০৬ মার্চ ২০১৬ ২১:২৯334559
  • সিএম, কাটিয়ে দিন।
  • Blank | ০৬ মার্চ ২০১৬ ২১:২৮334557

  • এনার প্রতিটা লেকচার ই অসাধারন। ইতিহাস নিয়ে পড়লে হয়তো এনার লেকচার শোনার সৌভাগ্য হতো নিয়মিত।
  • cm | ০৬ মার্চ ২০১৬ ২১:২৮334558
  • রেয়ার ইভেন্ট দিয়া রেয়ার ইভেন্টরে কন্ডিশনিং করলে তার সম্ভাবনা নিয়া কিসু কওয়া শক্ত। তবে এইডা সকলে বোঝেনা এই যা।
  • sosen | ০৬ মার্চ ২০১৬ ২১:২৫334556
  • আমি তো নিরীহ ফেসবুকার।
  • | ০৬ মার্চ ২০১৬ ২১:২৪334555
  • হ্যা হ্যা হ্যা হ্যা

    এদিকে আমি অজ্জিত অক্ষ এদের আপডেট একদম মিনিটে মিনিটে পাই, সিকি, সোসেনদের দুই তিনদিন বাদে পাই অনেকসময়। তা সেই অনুযায়ী আকার আপডেটও পাবার কথা ছিল। তো সে দেখি আসে নাই। এদিকে রিমিরগুলো দিব্বি আসে। আজকে খুঁজেপেতে দেখে এলাম।
    ক্ষি বোরিং! আর গুচ্চা ইন্জিরি নয়ত টাকলাভাষা।
  • sosen | ০৬ মার্চ ২০১৬ ২১:২৩334554
  • ঃ) কিডিং
  • cm | ০৬ মার্চ ২০১৬ ২১:২২334553
  • এপিঠওপিঠের কেসটা কি? কারু পদবী দেখে তার বর্ণ sc/st/obc/general নির্ধারণ, অ্যালগো পাওয়া গেল নাকি? আমি চারপাশের লোকের মতামত দেখে সিদ্ধান্ত করেছি হয়ত সেরকম কিছু আছে, শুধু কেউ কোন ডেফিনিটিভ সোর্স দিতে পারছেনা।

    হয়ত বা অনেকেই পদবীর সাথে মিশ্রিত শ্লাঘাটুকু ছাড়তে চাননা।
  • Div0 | ০৬ মার্চ ২০১৬ ২১:১৬334552
  • ফ্রীত, হেঁঃ হেঁঃ!

    একক, স্টিল নীড দ্য ইনফো। প্লিজ ডু দ্য নীডফুল।
  • এ কী কথা? | ০৬ মার্চ ২০১৬ ২১:১৪334551
  • সিকি শুধুমাত্র আকার দেয়ালে ঝগড়া করেছে। আর কোত্থাও নাক গলায় নি।
  • Robu | ০৬ মার্চ ২০১৬ ২১:০৯334550
  • সিএম - বুঝলাম। এ সেই এপিঠোপিঠের মত কেস।
  • sosen | ০৬ মার্চ ২০১৬ ২১:০৪334549
  • আমি সিকিকে ব্লক করে দেবো। কোথায় কোথায় গিয়ে ঝগড়া করে আসছে, তারপর সেই পোস্টগুলো পড়লে আমারো ফুট কাটতে হাত নিশপিশিয়ে উঠছে। মানসিক শান্তি নষ্ট। ;)
  • cm | ০৬ মার্চ ২০১৬ ২১:০৩334548
  • বাংলা ইংরিজি এই ভাষাগুলো আমার দারুণ লাগে, খুব ইন্টারেস্টিং। কমিউনিটির এক্সিস্টেন্স নিয়ে ব্যস্ততা থেকে কি সিদ্ধান্ত করা যায়, যে ঐরকম কিছু থেকে থাকলে তাদের ব্যবহার নিয়ে মাথা ঘামানো দরকার? যদি তা নাহত কেউ কি মাথা ঘামাত এ প্রশ্ন নিয়ে?

    প্রশ্নটাকে কিল করার জন্য হাইপোথেসিসকেই লোকে কখন ধাওয়া করে?

    এবার আসি আমার অবসার্ভেশন প্রসঙ্গে, প্রথমত ব্যক্তি আমার অবসার্ভেশনের বিশেষ কোন তাৎপর্য দেখিনা। আর ও `আমার‘ অবসার্ভেশন তাই বা জানা গেল কি ভাবে? গোটাটাই কন্ডিশনাল আমরা সবাই মন্তব্য করে রিঅ্যাকশন মাপি।
  • Arpan | ০৬ মার্চ ২০১৬ ২০:৫৯334546
  • ওয়ার্নারই তো স্প্রিংবকদের লন্ড্রি সার্ভিসে পাঠিয়ে দিচ্ছে।
  • Ekak | ০৬ মার্চ ২০১৬ ২০:৫৯334547
  • এসব দিক দিয়ে আমি বেঁচে গেছি। কিরিকেট ফুটবলের কিস্যু বুঝিনা। কেও আমার মতামত কে পাত্তাও দেয়না। মানে পাত্তা না দিয়েই একটা সময় খেপে গিয়ে তেড়ে আসতে যেটুকু এটাচমেন্ট লাগে আর কি :) হাপ্নাদের এত মেরুদন্ড সংক্রান্ত সমস্যাও আমার নাই। চোখ পাকালেই নিঃশর্তে আপুলোজি চেয়ে নি। এইত কদিন আগে এক ত্যাম্ব্র্য়াম পাট্টি তে মুখ ফসকে বোল্লুম দিমুইট দের সঙ্গে পলিটিকাল আলুচনায় যাওয়ার জন্যে পার মিনিট ডলারে চার্জ করে থাকি। তাপ্পর দেখি জল অনেকদুর গরিয়েচে :( অমনি মেইল করে জানিয়েছি দিমুইট দের দিমুইট বলা আমার অন্যায় হয়েচে ইত্যাদি। মেরুদন্ড দিয়ে খিই হবা। গুরু বলেচেন ত্রিনাদপি সুনীচেনো, বিছুতইব উত্পীরিনা :)
  • S | ০৬ মার্চ ২০১৬ ২০:৪০334545
  • ক্রিকেট নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। কিন্তু গত বিশ্বকাপে ইন্ডিয়ার কাছে হেরে যাওয়ার পরের বাংলাদেশীরা একটু দুঃখে ছিলো, কারণ খেলাটাতে ইন্ডিয়ার ফেবারে আম্পায়ারিং হয়েছিলো। সেমি-ফাইনালে ইন্ডিয়ার হেরে যাওয়ার পরে এক ক্রিকেট প্রেমি বাংলাদেশীর সাথে দেখা। সে খুব আক্ষেপ করলো। বললো যে ঠিক আছে আমরা হেরে গেছিলাম, কিন্তু ভেবেছিলাম ইন্ডিয়া অন্তত জিতে ফিরবে। আমি বললামঃ এই টিম নিয়ে?
  • S | ০৬ মার্চ ২০১৬ ২০:৩২334544
  • আমি ভাবছিলাম কমিউনিটি বলতে সেইসব ইন্ডিয়ানদের বলা হচ্ছে যারা এতোটাই দেশপ্রেমিক যে সিটিজেনশিপ তো অন্য দেশের নেবো, কিন্তু ইন্ডিয়ার প্রতি দেশোপ্রেম অখ্যুন্ন রাখবো। সেকেন্ড জেনারেশনও আছে। অতেব।

    আর ইন্ডিয়ার সাথে পাকিস্তানের ক্রিকেট খেলায় খুব হাতে গোনা ইন্ডিয়ান মুসলমান পাকিস্তানকে সাপোর্ট করে। অতেব সেটা জেনারেল কেস নয়।
  • kc | ০৬ মার্চ ২০১৬ ২০:৩০334543
  • "শর্তনিরপেক্ষভাবে বিকিয়ে না দিতে পারা" - এসবগুলো খুব লোডেড স্টেটমেন্ট। লোকে রেগে যেতে পারে। খেয়াল মাডি।
  • Div0 | ০৬ মার্চ ২০১৬ ২০:২৬334541
  • *** নিজেকে শর্তনিরপেক্ষভাবে বিকিয়ে না দিতে পারাটা
  • kc | ০৬ মার্চ ২০১৬ ২০:২৬334542
  • গভীর রাতে পুজোর সময় 'মা' জেগে ওঠেন যে,,,
  • Div0 | ০৬ মার্চ ২০১৬ ২০:২৫334540
  • cm, আপনার পর্যবেক্ষণ আপনি নিজে খুব অবভিয়াস বলে মনে করতেই পারেন। ইনফ্যাক্ট গুরুতেই ওই থট স্কুলের মানুষও কম দেখলাম না। তবে খুবই সুপারফিশিয়াল গোছের পর্যবেক্ষণ। রোবুর প্রশ্নটা আমারও এটা বলতে পারলাম না, কারণ, ওভার দ্য সিক ইয়ারস দ্যাট দীজ হ্যাভ বীন, এরকম ঠারে ঠোরে মন্তব্য দেখেই থাকি। "১৪ পুরুষ ভারতের ভৌগলিক সীমায় কাটিয়ে অন্য দেশের পতাকা ওড়ানো" - এই কন্ডিশনাল দেশপ্রেমটা আদৌ ধোপে টেকে না। নিঃশর্ত আত্মসমর্পণ, একটা স্টেট মেশিনারির কাছে যত কম হবে ততই ভালো। আরও ব্রেক ডাউন করুন, মানে যত ব্রেক ডাউন করতে থাকবেন, হয়ত নিজেকে ততটা কন্ট্রাডিক্ট আর নাও করতে পারেন। আর প্রশ্ন করতে পারার ক্ষমতাটা, অসহযোগ দেখাতে পারাটা, নিজেকে শর্তনিরপেক্ষভাবে বিকিয়ে দিতে পারাটা, মেরুদন্ড বেঁকে যেতে না দেওয়া - এগুলোও জরুরি বই কি। মানে, এগুলোই জরুরি। নইলে ফেবু হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম টুইটারে দেশপ্রেমিক কম পড়েনি। এই দেখুন না, আমাদের কম্যুনিটিতেও আজ একজন হাউজিং এর মধ্যে মন্দির চাই মন্দির চাই বলে হুঙ্কার তুলেছেন।

    ********

    এদিকে সাউথ আফ্রিকা অজিদের লন্ড্রি সার্ভিসে নিয়ে গেছে। ডেল স্টাইনএর বলে রাবাদা থার্ড ম্যানে একটা এক হাতে ক্যাচ নিল, স্টিভ স্মিথের, জাস্ট অসম্ভব।
  • Robu | ০৬ মার্চ ২০১৬ ২০:১৯334539
  • দমুদি কি আমায় ব্লক করবে নাকি?
  • | ০৬ মার্চ ২০১৬ ২০:১৮334538
  • ওহ! কিন্তু এই গভীর রাত্রের তাৎপর্য্য কী?
  • sosen | ০৬ মার্চ ২০১৬ ২০:১৭334537
  • এরকম সব দেশি বন্ধুবান্ধব কেন আপনাদের, বিদেশ বিঁভুইয়ে। আমার বন্ধুবান্ধবরা তো তেলেগু তামিল নর্থইন্ডিয়ান মণিপুরি নির্বিশেষে মোটামুটি লিবারেল, বুদ্ধিসুদ্ধি সম্পন্ন, সভ্য ভদ্র। ইঅ্যা ঘর দেখে দ্যায় রেফারেল মানি ন্যায়, দরকার পড়লে যোগাযোগ করো হয়ে গেল। তাই বলে আমি কি ভাবে চলবো সেই ব্যাপারে মতামত দেবে এত সাহস কার, কিভাবেই বা হয়? তারা বন্ধুই বা হতে যাবে কেন?

    দিনকাল বদলেছে।
  • kc | ০৬ মার্চ ২০১৬ ২০:১৫334536
  • দমুদি, এই যে। তারাপিঠের পাদপদ্ম। ফেসবুকে মাঝে মাঝে ভেসে ওঠে,

  • | ০৬ মার্চ ২০১৬ ২০:০৭334535
  • আচ্ছা হুচুকে জিগানোর ছিল এই 'গভীর রাত্রে মায়ের পাদপদ্ম'টা কী ব্যপার? আমি খানিক সার্চিয়ে কিছু খুঁজে পেলাম না তো।
  • | ০৬ মার্চ ২০১৬ ১৮:৪৫334534
  • সবকিছুকে বিজিনেস মডেলে ফেলে দেখুন। দেশপ্রেম+ মাল্লু+ আমোদ সব একপ্যাকেজে চলে আসবেঃ)

    কদিন পরেই সন্ত প্যাট্রিক ডে। তিনশো বছর আগে আমেরিকায় আসা দাদুর বংশধর সবুজ মালা পরে সবুজ পতাকা দুলিয়ে বিয়ার হাতে নাচবেগাইবে। দোকানে দোকানে কবে থেকে সবুজের সমারোহ;)
    বিশ্বকাপের( ফুটবল) আগে জামাকাপড়ের দোকানে লাতিন আমেরিকার দেশগুলোর জার্সি, ব্যাগের ছড়াছড়ি। ম্যাচের দিন স্বদেশের পোশাক, স্কুলের ব্যাগ ইত্যাদি নিয়ে আনন্দের প্রদর্শনীঃ)
  • Robu | ০৬ মার্চ ২০১৬ ১৮:৪৩334533
  • উত্তর পেলামনা। কোন গোটাগুটি কম্যুনিটি যদি অন্যদেশকে সমর্থন করে?
    এর উত্তর পেলে হাফ পুরুস না চৌদ্দ পুরুস তাতে আসা যাবে।
  • cm | ০৬ মার্চ ২০১৬ ১৮:২৪334532
  • যদি রোবুর এরকম কোন কমিউনিটি জানা না থাকে তাহলে চিন্তার কিছু নেই। যদি কারু জানা মতে (এটা জরুরী) এরকম কমিউনিটি থাকে এবং তিনি যদি চিন্তিত বোধ করেন তাতেও অসুবিধেজনক কিছু দেখছিনা।

    ভারতে আশৈশব কাটিয়ে যারা বিদেশে বাসা বেঁধেছেন তাদের ভারতের পতাকা ওড়ানো আর ১৪ পুরুষ ভারতের ভৌগলিক সীমায় কাটিয়ে অন্য দেশের পতাকা ওড়ানো আলাদা বক্তব্য। আমি এদেরকে এক ভাবে দেখছিনা। কোনটাই প্রশংসনীয় বা নিন্দনীয় তাও বলছিনা।
  • Robu | ০৬ মার্চ ২০১৬ ১৮:২০334531
  • সিএম - প্রশ্নটার উত্তর দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত