এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৫০334259
  • গুপ্ত, রায় না। বয়স হয়েছে।
  • আপডেট | ০৫ মার্চ ২০১৬ ১১:৫০334260
  • বিজেপির এক ইউথ উইং লিডার জানিয়েছেন কেউ কানহাইয়ার জিভ ছিঁড়ে এনে তার হাতে দিলে তিনি তাকে পাঁচ লাখ টাকা দেবেন।

    কানহাইয়ার ফেসবুক প্রোফাইল আর নেই। তার বদলে এসেছে কানহাইয়া কুমারের নামে পেজ, যাতে লাইক করা যায়। আগের মত ফলো বা অ্যাড ফ্রেন্ড করা যাবে না। কানহাইয়া কুমারের পেজ থেকে এখন কানহাইয়ার বাণী প্রচারিত হচ্ছে খেপে খেপে।

    কাল্ট ইন দা মেকিং।
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৫০334261
  • ইন্দ্রজিত রায় হোম মিনিস্টার ছিলেন তো কোয়ালিশান সরকারে (কঙ্গের সাপোর্টে)।
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৯334256
  • ইন্দ্রজিৎ গুপ্ত।
  • রোবু | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৯334257
  • সিপিয়াই কবে ক্ষমতায় ছিল? লিঙ্ক দিলেও চলবে, পড়তে আপত্তি নেই।
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৮334255
  • ঠিক কথা। কিন্তু যারা এতোদিন নিজেদের সুখে দুখে এটাকে ইউজ করেছে, তাদেরকেও তো আলাদা করে দেখতে অসুবিধে হচ্ছে।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৬334254
  • তখন তোলে নি, এখন তুলে দিক।
    পোকা ধরা দাঁত - এদ্দিন তোলে নি, যন্ত্রণা দিয়ে এসেছে বলে তো চিরকাল রাখা যায় না।
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৪334252
  • কেনে? আপনার কি মনে হয়, এই আইনে আগে কাউকে জেলে পাঠানো হয়নি?
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৪334253
  • ঠিক আছে, এদ্দিন তুলে দেয় নি, না হয় এখন তুলে দিয়ে চাইছে -
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৩334250
  • সিডিশান ল রয়েছে বিগত প্রায় ১৫০ বছর ধরে? তা এর মধ্যে কঙ্গ রাও ক্ষমতায় ছিলো। এমনকি সিপিআইও ছিলো। কই তখন তো এই ল তুলে দেবার কোনো প্রয়াস দেখিনি।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৪৩334251
  • বোর্ডের পরীক্ষা না থাকলে সাজেশন পড়ে ঠিক যুত হয় না।
  • ধুত্তেরি | ০৫ মার্চ ২০১৬ ১১:৪২334248
  • ছড়িয়েছি গোলা রেঞ্জে। নিসু লিখতে গিয়ে আইসা লিখে ফেলেছি। সরি চাইছি।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৪২334249
  • ভোটে দাঁড়াতেই পারে। সেটাই বা কি এমন ব্যাপার।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৯334245
  • কুলকুলিয়ে হাসি পাওয়া প্রসঙ্গে -

    ছেলেটা এআইএসএফ এর সদস্য। ছেলেটার বাড়ির ব্যাকগ্রাউন্ড সিপিআই। এআইএসএফ সিপিআইয়ের ছাত্র সংগঠন। তা সে "বাম" দলের হয়ে প্রচারে আসলে চোখ কপালে তোলাটাই আশ্চর্যের।

    অনেক ভ্যালিড প্রশ্ন হল ওকে রাতারাতি স্টার বানিয়ে দেওয়া হল না তো? ভোটে দাঁড় করানোর কথাও শুনেছি। আমি রাস্তার রাজনীতি করেছি, আমার নিজস্ব ধারণা অনুযায়ী যারা রাস্তার রাজনীতি করে তাদের সেটাই করতে দেওয়া উচিত।
  • রোবু | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৯334246
  • লসাগুদাকে কি ভাট পড়বার সাজেশন দেওয়া যায়?
  • cm | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৯334247
  • পড়ার দায় নয়, কন্টেন্টের দায় লেখকের অতএব সাধু সাবধান।
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৮334243
  • হ্যাঁ ইকো স্ট্যাট ম্যাথ বা ইকো স্ট্যাট জিও এগুলো কয়েকদিন খুব চলেছিলো আমাদের সময়ে। ব্যাচের ফাস্ট বয় উঃমাঃ তে এমন কম্বি নিয়ে পড়াশুনা করতেও গেছে।

    এছাড়া ম্যাথ ফিজিক্স কেম নিয়ে জিও কে ফোর্থ সাবজেক্ট রাখা যায়। পবে একটা প্রবালেম হোলো উঃমাঃ তে সায়েন্স পড়লে স্নাতক স্তরে আর্টস বা কমার্স নেওয়া যায়, উল্টোটা মনে হয় করা যায় না।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৮334244
  • কানাই ভোটের প্রচারে যাচ্ছে পশ্চিমবঙ্গে, সিপিএমের হয়ে প্রচার করবে, তাতে বোতিন খুব একটা খুশি হয় নি। এই তো, এ আর এমন কি ব্যাপার।
  • রোবু | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৭334242
  • আইসা কংগ্রেসের নয়। লিবের। বেথে।
  • potke | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৪334240
  • বেন দা, জিও এর সাথে ইকো,স্ট্যাট আর ম্যাথ নেয়া যায় বোধ হয়।
  • বোতিনকে | ০৫ মার্চ ২০১৬ ১১:৩৩334239
  • দ্যাখো বোতিন, পষ্ট কথায় কষ্ট নেই।

    তোমার একটা বদভ্যেস আছে, তাকে বলে গাঁটামো। এই গাঁটামোর জন্যই তোমার সাথে ডায়ালগে এনগেজ না করে জাস্ট খিল্লি করি। তুমি তাতে রিয়্যাক্ট করো, আর তাই আরো আরো বেশি খিল্লি করি।

    তুমি টাইপো সমেত যা লিখেছিলে, তা হল, কানহাইয়াকে পবঙ্গে ভোটের প্রচারে সিপিয়েমের নিয়ে আসা-টা "একটি স্বপ্নের অপমৃত্যু"।

    খুব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেও তুমি হয় তো বুঝতে চাইবে না যে, কানহাইয়াকে কেউ "স্বপ্ন" হিসেবে প্রজেক্ট করে নি। ইন ফ্যাক্ট যদি করেই থাকে - তোমার কী মনে হয়, কী স্বপ্ন দেখা হয়েছিল কানহাইয়াকে নিয়ে? সে ডক্টরেট করে পোস্ট ডক করবে বা ইউনিতে পড়াবে? নাকি স্বপ্ন দেখা হয়েছিল সে কেজরিওয়ালের মতন নতুন একটা পার্টি গড়ে দেশ গড়ার, দেশ বদলাবার ডাক দেবে?

    এই মুহূর্তে কানহাইয়ার দুটো আইডেনটিটি, এক, ও জেএনইউয়ের পিএইচডি স্টুডেন্ট, দুই, ও স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট, বিশেষ কারণে ওকে জেলে পাঠানো হয়েছিল, শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে সে এমন একটা অপীচ দিয়েছে পরশু, যেটা দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে। পলিটিকালি অত্যন্ত ম্যাচিওরড, ব্যালান্সড স্পীচ। যে ম্যাচিওরিটি যে ব্যালান্স এখনকার অনেক পলিটিশিয়ানের মধ্যে দেখা যায় না।

    এটা নিয়েই স্বপ্ন দেখেছিলে তো? যে ও পলিটিকালি আরও ম্যাচিওরড হয়ে উঠবে?

    এইবারে আসি অপমৃত্যু সম্পর্কে। তুমি কি জানো জেএনইউএসইউয়ের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার কোন দলের রিপ্রেজেন্টেটিভ? না জানলে একটু তো দেখে নিতে পারো, হাজারখানা আর্টিকল ঘুরছে ওকে নিয়ে, দুচারটে পড়লেই হত। গুগল করলেও হত। ও এআইএসএফ দলের নেতা, যেটা সিপিআইয়ের ছাত্র সংসদ। যেমন সিপিএমের এসেফাই, কংগ্রেসের আইসা, তেমনি সিপিআইয়ের এআইএসএফ।

    তা সিপিআইয়ের একটা ছাত্রনেতা যদি বামপন্থী দলের আমন্ত্রণে কোনও রাজ্যে ভাষণ দিতে যায়, তাতে স্বপ্নের অপমৃত্যু কী করে হয় সেটা আমাকে একটু বোঝাবে? মানে, কী সেন্সে অপমৃত্যু? এটা তো তার পলিটিকাল কেরিয়ারে লেখার মত জিনিস হবে। এমন তো নয় যে ছাত্রনেতাকে বিধানসভা ইলেকশনের প্রচারে প্রথম ইউজ করা হচ্ছে। প্রচুর হয়েছে। মমতা ব্যানার্জি, বিমান বোস, সীতারাম ইয়েচুরি, এগুলো জাস্ট কয়েকটা নাম। এ রকম গুচ্ছ নাম আছে যারা ছাত্রনেতা পজিশন থেকে মেনস্ট্রিম পলিটিক্সে এসেছেন। এবং এসেছেন কোনও না কোনও নির্বাচনের হাত ধরেই। বিধানসভা, পুরসভা বা পঞ্চায়েত।

    তোমার বয়েসী লোকজনকে এগুলো এইভাবে বোঝানোর দরকার হলে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। তুমি বাম মতাদর্শে বিশ্বাসী নও, হুইচ ইজ ফাইন। তার মানে তো এই নয় যে অন্য কেউ বাম মতাদর্শের সমর্থনে কিছু করলে - যাকে তুমি পছন্দ করছো এখন (কদিন আগেই অবশ্য বলেছিলে ফেলে পেটানো উচিত, তখনও বলেছিলাম পড়াশোনা করে আসতে), তুমি সেটাকে অপমৃত্যু বলে আখ্যা দেবে।

    মানে, আখ্যা দিতেই পারো, সেক্ষেত্রে আমরাও খিল্লি করতেই পারি।
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:৩২334237
  • আচ্ছা ঐ সাইট থেকে কেউ পিলিজ চাইনিজ আইপি গুলা নেবেন না। আমি দেখেছি শুধু ৮০ পোর্টটাই চলে আমার কম্পুটার থেকে।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৩২334238
  • কার্টোগ্রাফারের চাকরি
  • potke | ০৫ মার্চ ২০১৬ ১১:৩১334235
  • কিকি, ডি ইউ তে কোনো প্রবলেম নেই।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৩১334236
  • আইপি লুকানো - ঐ যে প্রক্সি -- হাইড-মাই-অ্যাস-ডট-কম
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১১:৩০334234
  • না না বই পড়তে বলি নি, জাস্ট নামটা লাগিয়ে দিলে যদি বিক্রি বাড়ে। পড়বে তো যে পয়্সা দিয়ে কিনবে, পড়ার দায়িত্ব তো লেখকদের নয়
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:২৯334233
  • না না, লসাগু বাবুর পোস্টের উত্তরে। আর সব্বাই শুধু বলে পড়তে। এখন লসাগু দাও বলছেন আগে উনার বই না পড়লে আমার ছবি নাকি উনি ছপাবেন না।
  • Tim | ০৫ মার্চ ২০১৬ ১১:২৮334232
  • ডক্টরড আইপি ?
  • S | ০৫ মার্চ ২০১৬ ১১:২৭334231
  • দিলে বলবো ডক্টর্ড ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত