এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ০৫ মার্চ ২০১৬ ১০:৩৬334170
  • দুইটা কথা। মাঅনে এতোগুলা পোস্নো, তার মধ্যে বেছে বুছে দুটো কোস্চেনের উত্তর দিচ্ছি।

    প্রথমতঃ পুলিশের চাকরি নিয়ে কানহাইয়ার বক্তব্যটা একটু ঘেঁটে গেছে। ও মনে হয় শিক্ষাক্ষেত্রে শ্রেনী বিভাজনের কথা বলতে গিয়ে উদাহারণ হিসেবে পুলিশটিকে নিয়ে এসেছিলো। পুলিশটির (সিপাহী, নট কামিশনার) শ্রেনী চরিত্র কানহাইয়ার সাথে মেলে, তাই তার বক্তব্য যে জে এন ইউ এমন জায়্গা যেখানে সেই শেনী বিভাজন ভেঙ্গেও উচ্চশিক্ষা করা যায়।

    আর কাশ্মীর নিয়ে আগেই লিখেছি। আবেগ ইত্যাদি থাকলেও প্র্যাক্টিকালি কাশ্মীর তার সার্বভৌমত্ম কোনোদিনই পাবেনা। যদি কোনোদিন স্বাধীন রাষ্ট্র হয়ও, তাহলেও সেই ভারত, বা পাকিস্তান, বা চীনের উপরেই নীর্ভর করতেই হবে। যেটা এখন নেপালও করে। ভুটান তো একেবারেই অন্য কেস। তাই কেউ স্বাধীন কাশ্মিরের দাবি তুলতেই পারে, এমনকি স্বাধীন বট্তলার দাবিও তুলতে পারে - তাতে পরিস্থিতি কিছুই পাল্টাচ্ছে না। যে দুনিয়ায় বাস করি সেখানে দেশ, বর্ডার, দেশপ্রেম, আর্মি, জওয়ান এগুলো থাকবেই। ভারতের বরবাদী তক জঙ্গ (কেউ যদি আদৌ দিয়ে থাকে) ইত্যাদি অত্যন্ত বাল্যখিল্ল টাইপের স্লোগান। কালকে যদি কাশ্মীর স্বাধীন হয়েও যায় তারপরেও ইন্ডিয়ার এগেনস্টে জঙ্গ চলবে? কেন? নাকি ভারতের বরবাদিটাই আসল লক্ষ্য, নট স্বাধীন কাশ্মীর। আর বাচ্চা কলেজ ছাত্রদের দেওয়া এইসব স্লোগানে রিয়াক্ট করা (সিডিশান চার্জ তো নয়ই) আরো বড় বাল্যখিল্লতা - যে দেশ ইউ এনের পার্মানেন্ট মেম্বার হতে চলেছে সেই দেশের উচিৎ অনেক বেশি কনফিডেন্ট হওয়া। দুটো বাচ্চা ছেলের দেওয়া স্লোগানে যদি দেশ ভাগ হয়ে যায় তাইলে আগে সেই দেশ তৈরী করার কাজটা করা উচিত।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১০:৩৪334169
  • জুলজি-বটানি-কেমিস্ট্রি
  • সসঙ্কোচে জানাই আজ | ০৫ মার্চ ২০১৬ ১০:৩২334167
  • একবার মুগ্ধ হতে চাই :)
  • sosen | ০৫ মার্চ ২০১৬ ১০:৩২334168
  • জুলজি বটানির সাথে জিওগ্রাফি হলে মুশকিল। এরম উদ্ভুট্টে কম্বি কেন নিয়েছে?
  • Bratin | ০৫ মার্চ ২০১৬ ১০:৩০334166
  • অরি, এখানে কমন সেন্স বলতে ঠিক বলতে চাই ছো সেটা ভালো করে বোঝাও তো তার পরে তোমার প্রধ্নের উত্তর দেবো।
  • Bratin | ০৫ মার্চ ২০১৬ ১০:২৮334165
  • ফোর জি, তোমার আগের পোস্ট টা কি মনে হচ্ছে কোয়ালিটি ত দিক থেকে খুব ভালো হয়েছে?

    তাও ওয়ান টু ওয়ান নয়। একটা পাবলিক ফোরাম এ

    তুমি আমার সম্পর্কে "ঠিক" কত টা জানো ?

    যাতে তুমি কনফিডেন্টলি বলতে পারে যে হীরক রাজার ও ঈ বিশেষ ছড়া টা আমাকে দেখে ই লেখা হয়েছিল।

    রসবোধ থাকা ভালো। সেটা আমি ও এনজয় করি। তবে কাউ কে হার্ট করে নয়
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ১০:১৫334163
  • গত চল্লিশ বছর ধরে রাষ্ট্রসংঘে এইটা আছে, কী ঘন্টা হয়েছে? সে তো প্লেবিসাইট করতে হবে বলে ক্ষান্তি দিয়েছে তারা - ভারত বলে আর্মড বাওয়াল বন্ধ না হলে প্লেবিসাইট করা যাবে না, আর পাকিস্তান বলে আমরা তো কিছু করিনি।

    পলিটিক্যাল সলিউশনই লাগবে, কিন্তু কীভাবে - জানি না।
  • dc | ০৫ মার্চ ২০১৬ ১০:১৫334164
  • "রাষ্ট্রসংঘকে নিয়ে এগনো যায় না কি"

    কিন্তু ইন্ডিয়ার অন্তত চল্লিশ বছরের দাবী যে কাশ্মীর বাইল্যাটারালি সমধান করতে হবে। আর এই স্ট্যান্ডটা খুব একটা অযৌক্তিকও না, কারন একটা দেশ কেন চাইবে আমেরিকা বা তাদের কোয়ালিশন এসে তার বর্ডারে নাক গলাবে? তাছাড়া রাষ্ট্রসংঘর সলিউশান কি অন্য দুটো দেশ মানতে চাইবে? এজন্যই তো বললাম, ঘাঁটা কেস।
  • kiki | ০৫ মার্চ ২০১৬ ১০:১১334162
  • উপস!! আমি পিছিয়ে গিয়ে দেখতে পাই নি। এনিওয়ে থেঙ্কু ফোর্জি আর সিএম।

    হে হে অজ্জিত। সেটা সত্যি ভালো হয়।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ১০:০৯334161
  • কথায় বলে, UN=Useless Nations
  • | ০৫ মার্চ ২০১৬ ১০:০৮334159
  • রাষ্ট্রসংঘকে না ডাকাই তো উচিত। রাষ্ট্রসংঘ তো তাদের ইন্টারেস্টে সমাধানসূত্র দেবে। রাষ্ট্রসংঘের ইতিহাস খুব একটা সুবিধের নয়।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ১০:০৮334160
  • যে রেটে পোস্ট পড়ছে তাতে কোশ্চেন হারিয়ে যেতে তিন চার সেকেন্ড লাগবে। "ছেলেমেয়ে মানুষ করার নিয়মাবলী" বলে একটা টই খুলে রাখো। নইলে উত্তরও খুঁজে পাবে না, তারপর ভ্যাঁ হবে।
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ১০:০৫334158
  • রাষ্ট্রসঙ্ঘকে কাশ্মীর সমস্যার সমাধান করতে কে ডাকবে? তিনটে দেশের কেউ ডাকবে না।
  • 4z | ০৫ মার্চ ২০১৬ ১০:০৩334157
  • কিকিদি cm উত্তর দিয়েছে তো ৩৩৪১১ পাতায়।

    name: cm mail: country:

    IP Address : 127.247.99.93 (*) Date:05 Mar 2016 -- 09:31 AM

    http://www.caluniv.ac.in/academic/Zoology_final/Syllabus.pdf এখানে বলছে জুলজি অনার্স থাকলেই হল।
  • আহা | ০৫ মার্চ ২০১৬ ১০:০১334156
  • ঘাপলা তো সবাই জানে। তার মধ্যেই তো কাজ করতে হবে। ভারতে বসে রাষ্ট্রসংঘ সে আজাদী বললে তো রাষ্ট্রসংঘও হেসে ফেলবে।
  • একমত | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৯334154
  • পুলিশের কাজটা অ্যাসপিরেশনের মধ্যে পড়ে না, এ রকম যদি মনে হয় তা হলে সেটা ওর ন্যারেশনের দোষ। ও তো শুরুতে এগুলোও বলেছিল - জানেন তো দিল্লি পুলিশে সবচেয়ে বেশি কারা আসে? হরিয়ানার লোক। খুব মেহনতী হয়, আমি খুব সম্মান করি হরিয়ানার লোকেদের। তারাও চাষীর পরিবার থেকে আসে।

    ... কথা বলার পরে দেখলাম, আরে, ওর আর আমার চিন্তাধারা তো একই (হম দোনো তো এক নিকলে)

    যাক গে। এই লেভেলের কাটাছেঁড়াগুলো দরকার। মনে রাখতে হবে, পরশুর স্পীচটা ও ইমপ্রম্পচু দিয়েছিল।
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৯334155
  • আর নেপাল আর ভূটান তো কোনদিনই টেকনিকালি ভারতের অন্তর্ভূক্ত ছিল না। ভারত মানে যে ম্যাপটা এখন আমরা চিনি।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৮334151
  • কি কোশ্চেন? কে জানে না
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৮334152
  • রাষ্ট্রসঙ্ঘ তো আরেক ঘাপলা কেস! :d
  • kiki | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৮334153
  • ক্ষেউ জানেনা?
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৬334150
  • রাষ্ট্রসঙ্ঘ!! ঃ))))
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৫334145
  • নেপাল ভুটান স্ট্র্যাটেজিকালি কাশ্মীরের মতো সেনসিটিভ না। কাশ্মীর হচ্ছে ইন্ডিয়ার গেটওয়ে টু সেন্ট্রাল এশিয়া। সেজন্যই দেখুন, ইন্ডিয়া আফগানে নাক গলাতে ব্যস্ত আর পাকিস্তান ইন্ডিয়াকে সেই নাক গলানোয় বাধা দিতে ব্যস্ত। এগুলো সবকটা দেশের লং টার্ম ইন্টারেস্টের ব্যাপার। তবে নেপাল ভুটান অরুনাচল ইত্যাদিতেও চায়্না, পাক আর ভারত নিজের মতো করে খেলছে, কিন্তু কাশ্মীর সবকটা প্লেয়ারের জন্যই বেশী গুরুত্বপূর্ণ।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৫334146
  • মারপিট, কিলানো, ক্যালানো, ক্যালাকেলি --- পাপাই এর সঙ্গে কথা বললাম - বলল বিচ্ছিরি অব্স্থা -- একদল অন্য দলকে বলছে শালা দেশদ্রোহী, যাহ্‌ পাকিস্তানে যা -- অন্যদল বলছে, ব্যাটা ভক্তের দল যাহ্‌ গরুর মুত খা --- এক্কেবারে যাচ্ছেতাই - অসহিষ্ণুতার চূড়ান্ত এক্কেবারে।
  • আরে | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৫334147
  • ইস্পেশাল ব্যাপারগুলোও তো একদিন তৈরি করতে হয়েছে। এদিকে ভারত ওদিকে চীন। রাষ্ট্রসংঘ মান্যতা দিয়েছে। নতুন দেশ জন্মাবার তো প্রসেস আছে। রাষ্ট্রসংঘকে নিয়ে এগনো যায় না কি?
  • pi | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৫334148
  • সিকি এগুলো নিয়ে তো আমার আপত্তি নেই। শোষণ অনেক বেশি আর সেই দিক গুলো নিয়ে আপত্তি তোলা উচিত সেই নিয়ে কোন আপত্তিই নাই। কিন্তু এগুলো ঠিক করা দরকার। যেকোন কাজেই। যেখানে বেশি শোষণ সেখানে বেশি করে। তার মানে এই না এই কাজটাই বাদ দিতে বলব বা এই কাজটা আসপিরেশনের মধ্যে পড়েই না বলব।

    ও এগুলো হয়তো মিন ও করেনি। কিন্তু আরেকটু সতর্ক হতে বলব। কারণ এই অন্য মেসেজগুলো যেতেই পারে। সেদিন জেল থেকে বেরিয়ে যেভাবে যা বওএছে তাই নিয়েও এইসব ব্যাপারে ডিসকাউন্ট দেওয়া উচিত। কিন্তু ভবিষ্যতের জন্য এগুলো নিয়ে সতর্ক হলে ভাল লাগবে। অনেক এক্সপেক্টেশন আছে বলেই।
  • pi | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫৫334149
  • সিকি এগুলো নিয়ে তো আমার আপত্তি নেই। শোষণ অনেক বেশি আর সেই দিক গুলো নিয়ে আপত্তি তোলা উচিত সেই নিয়ে কোন আপত্তিই নাই। কিন্তু এগুলো ঠিক করা দরকার। যেকোন কাজেই। যেখানে বেশি শোষণ সেখানে বেশি করে। তার মানে এই না এই কাজটাই বাদ দিতে বলব বা এই কাজটা আসপিরেশনের মধ্যে পড়েই না বলব।

    ও এগুলো হয়তো মিন ও করেনি। কিন্তু আরেকটু সতর্ক হতে বলব। কারণ এই অন্য মেসেজগুলো যেতেই পারে। সেদিন জেল থেকে বেরিয়ে যেভাবে যা বওএছে তাই নিয়েও এইসব ব্যাপারে ডিসকাউন্ট দেওয়া উচিত। কিন্তু ভবিষ্যতের জন্য এগুলো নিয়ে সতর্ক হলে ভাল লাগবে। অনেক এক্সপেক্টেশন আছে বলেই।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫২334144
  • নেপাল/ভূটানের সাথে কিসব ইস্পেশ্যাল ব্যাপার আছে। এইত্তো মোদি কিছু ছড়ানোর পর লেখালেখি হল যে নেপাল যদি চীনপন্থী হয়ে যায় তাইলে কী হবে - তখন আবার হাত মেলান্তি ইঃ।
  • lcm | ০৫ মার্চ ২০১৬ ০৯:৫১334143
  • কানাইকুমারের খবরটা পড়লাম, জেল থেকে ছাড়া পেয়েছে, একটা বক্তৃতা দিয়েছে এবং সেটা নিয়ে খুব হৈ চৈ হচ্ছে।
    আর, AISF কি জানতাম না - অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন হল সিপিআই-এর স্টুডেন্ট উইং।
    আরো কি যেন জানলাম, ভুলে গেলাম।
  • Arpan | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪৮334142
  • সে তো বটেই। আমি কথার পিঠে বললাম।

    তবে ডিসির কথাটা আমারো মনে হয়। কাশ্মীর জিওপলিটিকালি এমন স্ট্র্যাটেজিক ও সেন্সিটিভ এলাকা যে কেউই তাদের ভেস্টেড ইন্টারেস্ট ছেড়ে বেরিয়ে আসবে না।

    আগামীদিনে সিয়াচেনে আর্মি ডিপ্লয় করাও হয়ত কমে যাবে। টেকনোলজিকালি মনিটরিং আর ইনফিলট্রেশন কন্ট্রোল করা যাবে। তবে তার জন্য ডিফেন্স বাজেটে আরো বড় স্পেন্ড হবে।
  • কিন্তু | ০৫ মার্চ ২০১৬ ০৯:৪৬334141
  • সেতো নেপাল ভূটানের ক্ষেত্রেও সত্যি। কাশ্মীর তো কোনও আলাদা টাইপের ল্যান্ড নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত