এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৮:৩৬334109
  • হ্যাঁ এটা আমারও মনে হয় যে আফজল নিয়ে স্লোগান মানেই সেডিশান, এটা ঠিক না। তবে এর মধ্যে কয়েকটা লেয়ার আছে। আমার মনে হয় সেডিশান আইনটাই উঠিয়ে দেওয়া উচিত, বা অন্তত আরো অনেক বেশী ন্যারো স্কোপে আনা উচিত। (কিছুদিন আগে অবধিও এই আইনটা নিয়ে সেরকম কিছু ভাবিনি, কুদানকুলামে যখন সেডিশান চার্জ আনা হয়েছিল তখনও আলাদা করে কিছু ভাবিনি। কিন্তু এই ইনসিডেন্টের পর মনে হচ্ছে এই আইনটার কোন বেসিস নেই)। তবে আফজলকে নিয়ে স্লোগানের একটা অন্য দিকও আছে, কেউ যদি আফজল ইস্যু ব্যাবহার করে কাশ্মীরের আজাদির পক্ষে জনমত বানাতে চায় তাহলে বোধায় কোন লেজিটিমেট পলিটিকাল পার্টিই সেটা সাপোর্ট করবেনা। এখানে বোধায় একটা ব্যালেন্সের খেলা আছে।
  • Bratin | ০৫ মার্চ ২০১৬ ০৮:৩৬334110
  • সরি দু দি।ভেবে দেখলাম বাম লিখলেই বেটার হতো।

    এতে অনেকের বাজে লেগেছে হয়তো।

    অ্যানকন্ডিশন্যাল অ্যাপলজি।
  • Bratin | ০৫ মার্চ ২০১৬ ০৮:৩৪334108
  • নট নেসেসারী মাই ডিয়ার ফোর জি।

    সবাই কে সব বিষয় জানতে হবে এতে আমি একেবারেই বিশ্বাসী নই। আমার যেটা পছন্দের আমি সেটাই জানবো। আর " পল্লবগ্রাহী" হবার থেকে পছন্দের জিনিস নিয়ে আরো জানা আরো পড়া তে আমি বিশ্বাসী আর রাজনীতি আমার কমফোর্ট জোন নয় একেবারেই।

    উদাহরণ ঃ- তুমি কি সেমি স্লাভ ওপেনিং জানো? তোমার কি সেটা জানার
    ইচ্ছা আছে?

    দুটো প্রধ্নের উত্তর না হলে,কি বলা যায় " হীরক রাজ্যে র" ও ই বিশেষ পদ্য টো তোমাকে নিয়ে লেখা হয়েছিল?

    আশা করি নোঝাতে পারলাম ঃ)))
  • | ০৫ মার্চ ২০১৬ ০৮:৩২334107
  • সিকি,
    33314 পাতা ২রা মার্চ 11:07 PM
  • aka | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৯334106
  • কেউ যদি বকে ভারত কি বরবাদী তক জঙ্গ রহেগী জঙ্গ রহেগী, তাকে ধরে কেলাতেই ইচ্ছে হবে। বাকিটা আইন ইত্যাদি।
  • কারেকশন | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৭334105
  • কানহাইয়া*
  • আর | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৬334103
  • এইটাও খুব লেজিটিমেসি দেওয়া হচ্ছে যে কস্নহসিয়া নির্দোষ কারণ ও 'সেইসব শ্লোগান' দেয় নি। যেন দেওয়া মানেই সিডিশন কেস। ইশানের সাথে একমত।

    অবিশ্যি এইখানে একমত হয়েই বা কী হবে? যাদের বোঝানো দরকার তাদের কাছে তো আমরা পৌঁছতে পারছি না। যে পারতো তাকে সেইজন্যেই হাইকোর্ট 'শর্তসাপেক্ষে' জামিন দিয়েছে।
  • aka | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৬334104
  • লেফট ইডিওলজি ইন জেনারাল হ্যাজ প্রডিউসড নাল সেট। তো, মানুষের যে এই চাড্ডি প্রবণত - ল্যাক অফ র বেটার টার্ম- সেটা একটা লেজিটিমেট স্ট্যান্স। সেটাই যদি সহ্য করতে না পারি তাহলে অস্র কিসের কি? উই আর ইনটলারেন্ট।
  • Bratin | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৫334101
  • না না গুরু র নয়।

    বাম দলের মধ্যে ভাগ টা বলছিলাম।
  • মমতা বলেন | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৫334102
  • ভোটের আগে প্রথমবার ২৪ ঘণ্টার স্টুডিওতে

    ২৪ঘণ্টা- ভোটের দিন ঘোষণার দিনই প্রার্থী তালিকা ঘোষণা কেন?

    মুখ্যমন্ত্রী- প্রার্থী তালিকা আগেই তৈরি ছিল, ১৫ দিন আগেই প্রার্থীদের সঙ্গে কথা বলে রেখেছিলাম। আজ প্রার্থী তালিকা ঘোষণার কারণ, শুক্রবার মা দুর্গার বার, কেউ কেউ বলে এটা শিবের নার, আবার মা সন্তোষীরও বার। আবার জুম্মাবারও। তাই আজকে ঘোষণা করা হল। আমরা কাজ ফেলে রাখি না। আমাদের ইস্তাহারও তৈরি। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

    ২৪ঘণ্টা- গ্রামে গ্রামে জোট হচ্ছে। এই জোট নিয়ে আপনার কী মতামত?

    মুখ্যমন্ত্রী- কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের একটা অলিখিত বোঝাপড়া অনেকদিন থেকেই চলছে। এটা আমি প্রথম সবার সামনে এনেছিলাম। কংগ্রেস আসলে তরমুজের মতো। বাইরে সবুজ, ভিতরে লাল। আমরাও কংগ্রেসের সঙ্গে আগে জোটে গিয়েছি। কিন্তু ওরা গোঁজ প্রার্থী দিয়ে আমাদের হারিয়ে দিয়েছে।

    ২৪ঘণ্টা- সোনিয়ার সঙ্গে কি জোট নিয়ে কোনও কথা হয়েছে?

    মুখ্যমন্ত্রী- না না। কেন কথা হবে? আমরা একাই লড়ব।

    ২৪ঘণ্টা- ২০১৯-এ লোকসভা নির্বাচন। চোখ কি দিল্লিতে থাকবে?

    মুখ্যমন্ত্রী- আমার মাথায় এখন কিছু নেই। আমি শুধু বাংলাকে নিয়ে ভাবতে চাই। আমি ছোট জায়গায় থাকতে ভালোবাসি। ২০১৯-এ কী হবে তা এখন থেকে কে বলতে পারে।

    ২৪ঘণ্টা- বাইচুংকে প্রার্থী করলেন। এটা মাস্টার স্ট্রোক না মাস্টার ব্লান্ডার? এখজন দুঁদে পলিটিশিয়ানের বিরুদ্ধে বাইচুংয়ের মতো একজন আনকোরা ফুটবলারকে দেওয়াটা কি ঠিক হল?

    মুখ্যমন্ত্রী- বাইচুং পলিটিক্সে নতুন কিন্তু আনকোরা নয়। ওকে ভেবে চিন্তেই প্রার্থী করা হয়েছে। ও অন্য অনেক দুঁদে পলিটিশিয়ানের থেকে বেশি ট্রান্সপারেন্ট। ও জাতি-ধর্ম সমস্ত মানুষের সিম্বল।

    ২৪ঘণ্টা- অনুপ দা-কে বাদ দিলেন কেন?

    মুখ্যমন্ত্রী- ওকে বাদ দিইনি। উনি ঠিকঠাক দায়িত্বপালন করতে পারছিলেন না।

    ২৪ঘণ্টা- মিঠুন দা কি যথেষ্ট সময় দিচ্ছেন?

    মুখ্যমন্ত্রী- উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

    ২৪ঘণ্টা- প্রার্থীর তালিকায় তারকার সমাবেশ...

    মুখ্যমন্ত্রী- শুধু তারকাই নয়, আমি সব স্তরের লোকেদেরই প্রার্থী করেছি। ইয়াং জেনারেশন সবসময়ই বেশি কাজ করে। দেবকে যখনই ডাকি, তখনই চলে আসে। মুনমুন, সন্ধ্যা ওরা তো সারাদিনই পার্লামেন্টে থাকে।

    ২৪ঘণ্টা- সিবিআই রোজ কাউকে না কাউকে ডেকে পাঠাচ্ছে।

    মুখ্যমন্ত্রী- কিন্তু প্রমাণ করতে পেরেছে কি কিছু? সারদা নিয়ে বাংলার গায়ে কালি লেপা হয়েছে, বাংলার গায়ে কলঙ্ক ছেটানো হয়েছে। আমি এর বদলা নিয়ে ছাড়ব। আমি যেখানে তোলাবাজি দেখি, সেখানেই ব্যবস্থা নিই। এগুলোর বিচার হবেই।

    ২৪ঘণ্টা- সেই জন্যই কি মদন মিত্রকে টিকিট দেওয়া হল?

    মুখ্যমন্ত্রী- মদনকে ১৫ মাস ধরে জেলে রাখা হয়েছে, ওকে কেন জামিন দিচ্ছে না, এই হিসেব আমি বুঝতে পারছি না। ও আমন্ত্রিত হয়ে গিয়েছিল অনুষ্ঠানে। ও কীকরে জানবে কে কোথায় কীকরে টাকা তুলছে। মদন মিত্র মন্ত্রী হয়েছে ২০১১ সালে। চিটফান্ড তো শুরু হয়েছে ২০০০ সালে। সেই সময় তো বামফ্রন্ট সরকার ছিল। তারা কিছু করেনি কেন? সিপিএমের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। ওদের এত টাকা এল কীকরে? মদন যদি সত্যি অন্যায় করে থাকে, তবে ব্যবস্থা নিক। এটা তদন্তের নামে প্রহসন হচ্ছে। সিপিএম বিজেপির গোপন বোঝাপড়ার একটা ট্র্যাডিশন এটা আগেও ছিল, এখনও চলছে।

    ২৪ঘণ্টা- ভাগ মমতা ভাগ শুনে কেমন লেগেছিল?

    মুখ্যমন্ত্রী- খুব খারাপ লেগেছিল। অপমানিত, লাঞ্ছিত বোধ করেছিলাম।

    ২৪ঘণ্টা- দল সংখ্যায় বেড়েছে, আয়তনে বেড়েছে। কিন্তু তবুও নিচুতলায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ দেখা যাচ্ছে।

    মুখ্যমন্ত্রী- ওগুলো তো আপনারাই তৈরি করছেন। দুটো ক্লাবে ক্লাবে লড়াই হচ্ছে। লোকে বলছে তৃণমূলের সংঘর্ষ। যেমন বাড়ির বউয়ে বউয়ে ঝগড়া হলে, আপনারা তো ওটাকেও বলে দিচ্ছেন তৃণমূলের সংঘর্ষ। আজকাল তো অনেকেই তৃণমূলের নেতা হয়ে যাচ্ছে। যারা অন্যায় করেছে, তাদের আমি শাস্তি দিয়েছি। আরাবুলকে জেলে রেখেছিলাম। দীপক হালদারকে গ্রেফতার করেছিলাম। শম্ভুনাথ কাউকেও জেলে পাঠিয়েছিলাম। সিপিএমের আমলে ওদের কজন ধরা পড়ত? আজও আমাদের লোকই বেশি খুন হয়। আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। আমি আমার কথা রাখছি। কিন্তু তবু আমাদের লাগাতার বদনাম করা হচ্ছে। একটু একটু করে এর বদলা নেব।

    ২৪ঘণ্টা- অসহিষ্ণুতা আজ এতটাই বেড়ে গিয়েছে, মাত্‌সান্যয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে...

    মুখ্যমন্ত্রী- যেমন ধর্মীয় অসহিষ্ণুতা রয়েছে, তেমন ভাষার অসহিষ্ণুতাও রয়েছে। কাউকে নিচু করতে না পেরে হেনস্থা করে। শাহরুখ সলমন গুলাম আলিকে অপমান। কেউ ক্ষমতায় এসে ভাবে যা খুশি তাই করবে। অনেক এজেন্সি আছে যারা মানুষকে জুজু দেখায়।

    ২৪ঘণ্টা- তৃণমূলকে বেশি ভালোবাসেন নাকি বাংলাকে?

    মুখ্যমন্ত্রী- আমি মানুষকে বেশি ভালোবাসি। মানুষের জন্য কাজ করি।

    ২৪ঘণ্টা- আপনি তো শিল্পীও..

    মুখ্যমন্ত্রী- ছবি আঁকা নিয়েও তো অনেকে অনেক কথা বলল। আমার লেখার প্রচুর খাতা আছে। আমি মুখ্যমন্ত্রী বেতনও নিই না। সংসদের পেনশনও নিই না। আমার রোজকার বইয়ের রয়্যালটি থেকে হয়। আমি সার্কিট হাউজে টাকা দিই। চায়ের টাকা দিই। ছবি বিক্রির টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিই।

    ২৪ঘণ্টা- আমরা মমতা ব্যানার্জিকে চিনি। যিনি দিদিকে জানা যায় না। দিদিকে আমরা মাঝে মাঝে দেখি সবাইকেই বকাঝকা করেন। এই দিদিটা কে?

    মুখ্যমন্ত্রী- আমি খুব একটা বকাঝকা করি না। তবে কেউ কোনও দুষ্টুমি করলে বকতে হয়। সকালে ৯ থেকে ১০ কিমি হাটি। সকালে ক্রশ ট্রেনারে হাঁটি। আমি সবরকম রান্না করতে পারি। দিল্লিতে সাংসদ থাকাকালীন রেঁধে খাওয়াতাম। এখন বৌমাদের রেসিপি বলে দিই। রাজনীতির থেকে এগুলোই ভালো লাগে।

    ২৪ঘণ্টা- বিরোধীরা বলছে, রাজ্য আর্থিক সংকটে ভুগছে। তবুও ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

    মুখ্যমন্ত্রী- সরকারের আর্থিক কাজে আমি সন্তুষ্ট। গরীব ক্লাবগুলোকে টাকা দিলে ক্ষতি কী? ক্লাবে টাকা দিতে কত বাজেট লাগে? ওরাও তো হোপ ৮৬ করেছিল। ৪ বছরে ৬৮লক্ষ বেকারের কর্মসংস্থান হয়েছে। আগামীদিনে আরও ২ লক্ষ কর্মসংস্থান হবে। বাংলায় শিল্পায়নের অনেক সম্ভাবনা আছে। জমি ব্যাঙ্ক আছে। স্পষ্ট জমি নীতি আছে। একদিনে শিল্প হয় না। এবারের বিশ্ব বাংলা সম্মেলনে আড়াই লক্ষ টাকার প্রস্তাব এসেছে। শিল্পস্থাপনের নিয়ম কানুন অনেক শিথিস করেছি। ধান উত্‌পাদনে আমরা এক নম্বরে রয়েছি। সরাসরি চাষীদের কাছ থেকে ধান কিনেছি। ৭ কোটি মানুষকে ২ টাকা কিলো দরে চাল দিয়েছি। কৃষি বাজারটা আমি নিজেই দেখাশোনা করি। দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যবৃদ্ধি পশ্চিমবঙ্গে। শুধু জঙ্গলমহল নয়, গোটা বাংলা হাসছে। সিঙ্গুর নিয়ে জমি অধিগ্রহণ বিল আমরা করেছি। যদিও সুপ্রিমকোর্টে ওটা বিচারাধীন। কৃষকদের জমি ফেরত দেবই। সেটা আটকে রয়েছে কোর্টের রায়ের জন্য। আমরা জমি ফেরতের আইন এনেছিলাম। সেই আইন সুপ্রিম কোর্টে বিচারাধীন। অনিচ্ছুক পরিবারদের চাল, টাকা দিচ্ছি।

    ২৪ঘণ্টা- টাটার সঙ্গে কথা হয়েছে? টাটাদের সঙ্গে কোর্টের বাইরে সমঝতা করতে রাজি?

    মুখ্যমন্ত্রী- টাটাদের আমি শত্রু বলে মনে করি না। সবার সঙ্গেই বসতে রাজি। আমার কাছে কেউই শত্রু নয়। আমার কারও সঙ্গে কথা বলতেই আপত্তি নেই। আমার জমি নীতিতে কোনও বদল আসবে না। টাটাদের ৪০০ একর জমি ফেরত দিতে হবে। আমি অন্য প্যাকেজ দিতে পারি, কিন্তু SEZ নয়। যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার থেকে সরব না।

    ২৪ঘণ্টা- ৫ বছরে কোনও কাজ বাকি রইল কি?

    মুখ্যমন্ত্রী- যা কাজ হয়েছে তা অনেক হয়েছে। ৬ মাস তো আমার ফাইল খুঁজতেই চলে গিয়েছে। গোড়ায় কর্মীমহল থেকে বাধাও পেয়েছি। সেই বাধা ঠেলেই এগোতে হয়েছে। তারপরে যা করেছি, তা ইতিহাস হয়ে থাকবে। গ্রেটার আন্দোলন নিয়ে রেলকে তোপ। অনেক আগেই ব্যবস্থা নেওয়া উচিত্‌ ছিল। তাহলে ৩জনকে প্রাণ দিতে হত না।

    ২৪ঘণ্টা- মুকুল রায়ের সঙ্গে সাময়িক বিচ্ছেদ কেন হয়েছিল?

    মুখ্যমন্ত্রী-মুকুলকে বিজেপি খুব বিরক্ত করেছিল। ওরা ওকে হ্যারাস করেছিল। বিজেপি ওকে এমন মানসিক চাপ দিয়েছিল যে ও দূরত্ব বাড়াতে বাধ্য হয়েছিল। আমাদের তরফ থেকে কোনও দূরত্ব রাড়েনি। আমি ওকে আগলেই রেখেছিলাম।

    ২৪ঘণ্টা- ২৯৪টা সিট। তৃণমূল কটা পাবে?

    মুখ্যমন্ত্রী- সেটা পাবলিক সিদ্ধান্ত নেবে। আমি তো আর জনগণের অ্যাস্ট্রোলজার নই। আমি তো চাইব ২৯৪টা সিটই। বাকিটা পাবলিকের সিদ্ধান্ত। আমি সবসময় মাথা উঁচু করেই চলি। মাথা একজনের কাছেই নিচু করি। সেটা জনগণের কাছে। জনগণের ক্ষতি হয়, এমন কোনও কাজ আমি করব না। কারণ, জনগণের পরিবারই আমার পরিবার।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৮:২৪334100
  • Who is Afzal? He was a citizen of this country and a resident of J&K. The law that punished him gives us the right to ask questions.

    আমার তো ভালোই লাগলো - প্রশ্নটা অত্যন্ত লোডেড ছিলো, সেখানে খুব ঠান্ডা মাথায় দেওয়া উত্তর।
  • না | ০৫ মার্চ ২০১৬ ০৮:২২334099
  • মিস করে গেছি বোধ হয়। আরেকবার ট্যাগিয়ে দেবে?

    ডিসি, সিপিআই একা নয় তো, সিপিআইয়ের এটা পার্টি স্ট্যান্ড হতে পারে, কিন্তু অনেক বড় বড় অ্যানালিস্ট লইয়ারের মতও সিপিআইয়ের লাইনেই যায়। শুদ্ধব্রত, নির্মলাংশু, পাঞ্চোলি - এরা কেউই সিপিআইয়ের স্ট্যান্ড থেকে আফজলকে নিয়ে এত কিছু লেখেন নি।

    সিকি বা রৌহিন বা টিমও নয়। জেএনইউর ম্যাক্সিমাম ছাত্রও নয়।
  • aka | ০৫ মার্চ ২০১৬ ০৮:২০334096
  • কেসি বস, দুই বছর দিল্লীতে থেকে ও ৩০ বছর হিন্দী সিনেমা দেখেও যদি কানাহাইয়ার কথা বুঝতে না পারি তাহলে ধিক।

    বিটিডব্লু বাইপার্টিজান পলিটিক্স আমার না পসন্দ।
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৮:২০334097
  • আমিও এটাই বলতে চাইছি, যে কানহাইয়ার থেকে আনএক্সপেক্টেড কিছু শোনা যায়নি, ওর পার্টির যা স্ট্যান্ড সেটাই নিয়েছে। আফস্পা ওঠানো নিয়েও দাবী করা উচিত, হয়তো করবেও। কিন্তু ওর পার্টি যদি কাশ্মীর নিয়ে একরকম ভাবে, তাহলে এটা এক্সপেক্ট করা ঠিক না যে কানহাইয়া অন্য কিছু বলবে।
  • | ০৫ মার্চ ২০১৬ ০৮:২০334098
  • উফ! সেকেন্ড প্যারাটা এরকম হবে

    এবার রাহুলকে অনেকসময়ই কার্টুনিশ লাগে সে বোধহয় আমার মনে রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যে ধারণা আছে তার সাথে মেলে না বলে। যত ভ্যাবলাই হোক, স্রেফ মুল্যবৃদ্ধির ইস্যু নিয়ে যদি মোদীকে কন্টিন্যুয়াস আক্রমণ করে যায় তো আমি ভালই বলব বাপু।
  • | ০৫ মার্চ ২০১৬ ০৮:১৭334095
  • * রাহুলকে অনেকসময়ই কার্টুনিশ লাগে
  • | ০৫ মার্চ ২০১৬ ০৮:১৬334094
  • রাহুলের বক্তৃতায় আমি ঐ ডালের দাম ৭০ টাকা থেকে বেড়ে ২০০ টাকা হয়ে যাওয়া ঐ অংশগুলো শুনছিলাম। আমার মন্দ লাগে নি। কাউকে না কাউকে তো বলতে হবে কথাগুলো লোকসভায় দাঁড়িয়ে। ও বলেছে। বেশ করেছে।

    এবার রাহুলকে অনেকসময়ই কার্টিশ লাগে সে বোধহয় আমার মনে রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যে ধারণা আছে তার সাথে মেলে না বলে। যত ভায়্বলাই হোক, স্রেফ মুল্যবৃস্শির ইস্যু নিয়ে যদি মোদীকে কন্টিন্যুয়াস আক্রমণ করে যায় তো আমি ভালই বলব বাপু।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৮:১৫334093
  • দেখুন - মেইনস্ট্রীম বামপন্থী দলগুলো আজাদ কাশ্মীর বা আজাদ মণিপুর সমর্থন করে না বলেই জানি। ভারতের অখন্ডতা ইত্যাদি ব্যাপার। কিন্তু রিসেন্টলি আফস্পা নিয়ে স্পষ্ট দাবী জানিয়েছে।

    এক্ষেত্রে সওয়ালটা এই হওয়া উচিত যে কেউ যদি কাশ্মীরের আজাদি নিয়ে স্লোগান দেয়, তাহলেই কি সে একটা কলোনিয়াল আইনে দেশদ্রোহী হয়ে যাবে?
  • | ০৫ মার্চ ২০১৬ ০৮:১১334092
  • এই সিকি, সেদিন হাফিংটন পোস্ট থেকে জ্যোতি সিঙের কেসের নাবালক অপরাধীটির ওপরে একটা খবর দিয়েছিলাম। দেখেছ?
    ঐটায় আমাদের সাধারণ বিশ্বাসের উল্টোদিকে বলা হয়েছে।
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৮:১০334091
  • ঠিক। আমি যদ্দুর জানি সিপিআইয়ের স্ট্যান্ডও বোধায় আফজলকে যেভাবে লুকিয়েচুরিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা ঠিক না। আফজল যে দোষী সেটা নিয়ে বোধায় সিপিআইএর দ্বিধা নেই, এমনকি ফাঁসির সাজার বিরোধিতাও বোধায় করেনি (সিওর না)। ফাঁসির প্রসিডিওর নিয়ে আপত্তি করেছিল।
  • cm | ০৫ মার্চ ২০১৬ ০৮:০৮334090
  • ঠিক
  • গুড মন্নিং | ০৫ মার্চ ২০১৬ ০৮:০১334088
  • আফজল কেন আদর্শ হতে যাবে? আমি নিজে সিপিআই না হয়েও বলতে পারি আফজল আমার আদর্শ নয়। আফজলের মৃত্যুর ব্যাপারে ক্ষোভ জানানো মানে তো তাকে আদর্শ বানানো নয়!
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৮:০১334089
  • সেটা ঠিকই। এমনকি ড্রাঙ্ক বিনোদ মেহতার টুইটেও এরকমই টোন দেখলাম। তবে এই জাতিসত্ত্বা-আত্মনিয়ন্ত্রন সবসময়েই সেনজিটিভ গোলমেলে ইস্যু।
  • dc | ০৫ মার্চ ২০১৬ ০৭:৫৪334087
  • কানহাইয়া বলেছে আফজল ওর আইডল না, রোহিত ওর আইডল। এটা কিন্তু ওর থেকে যা এক্সপেকটেড সেটাই বলেছে। কান্হাইয়া সিপিআইএর ছাত্রনেতা, সিপিআই এর যা অফিসিয়াল স্ট্যান্ড সেটাকেই তো কান্হাইয়া মান্যতা দেবে। অন্য কিছু বললেই বরং আনএক্সপেক্টেড হতো।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৬ ০৭:৪১334086
  • রাহুলের বক্তব্য তো ভালই লাগল। শেষ অবধি শুনিনি অবশ্য। ভদ্রলোক কি বিশ্বাস করেন, বা কংগ্রেস কি করবে, সে অন্য কথা, কিন্তু এই পিসটুকু ভালো বলেছেন। তবে এখানেও সেই একই গপ্পো। "কানহাইয়া হিন্দুস্তানের বিরুদ্ধে একটাও কথা বলেনি"। যেন হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহ।
  • Atoz | ০৫ মার্চ ২০১৬ ০৭:৩৬334085
  • এইবার তবে শুরু হোক।
  • cm | ০৫ মার্চ ২০১৬ ০৭:২২334084
  • তর্কের ক্ষেত্র প্রস্তুত।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৬ ০৭:১৩334083
  • পরিষ্কার করেই বলি। কানহাইয়া মুক্তি পেয়েছে, উমর আর অনির্বান এখনও জেলে। সিডিশন চার্জেই। এবং কানহাইয়ার একটা রক্ষাকবচ ছিল, -- "আমি প্রোগ্রাম অর্গানাইজও করিনি, বক্তৃতাও দিইনি"। সেই রক্ষাকবচ উমর-অনির্বানের নেই। তারা আফজল গুরুকে নিয়ে অনুষ্ঠান করেছিল। কাশ্মীর এবং তার "আজাদি" নিয়ে ওখানে স্লোগান উঠেছিল। আফজল গুরু এবং "আজাদি"র (কাশ্মীরে যে অর্থে আজাদির কথা বলা হয়, রেটোরিকাল ক্ষুধা থেকে আজাদি ইত্যাদি নয়) কথা এড়িয়ে যাওয়া মূলত একটা সহজ "জাতিয়তাবাদী" অবস্থান নেওয়া। যে অবস্থান থেকে উমর-অনির্বানকে ভুলে যাওয়া যায়। মনিপুরকে ভুলে যাওয়া যায়। জেলে এই মুহূর্তে বন্দী গাদা-গাদা "দেশদ্রোহী"দের যেমন ভুলেছি আমরা। না, কানহাইয়া ভুলে গেছে এমন নয়, কিন্তু এই প্রবণতাটাই বিস্মৃতির দিকে গড়ানো, গড়িয়ে দেওয়া। পাকে-চক্রে প্রমাণ হয়ে যাচ্ছে, আফজল গুরুকে নিয়ে কথা বলা "ভুল"। গিলানি এখনও বন্দী, তাঁর কথা কোথাও নেই। জাতীয়তার পতাকা বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া গেল, একি খুব আনন্দের কথা? পতাকার রং, গড়ন, গন্ধ, সবই এক, শুধু বহনকারী বদলে কী লাভ?

    এইটুকুই বক্তব্য। বক্তব্যের বাকি নানা জায়গা চমৎকার লেগেছে, সে তো আগেই লিখেছি।
  • ভুজুং ভাজুং | ০৫ মার্চ ২০১৬ ০৬:৪৩334082
  • স্বেচ্ছায়ছড়াইবগরিমা টাইপের একটা কিছু থাকা উচিত ছিলো।
  • Atoz | ০৫ মার্চ ২০১৬ ০৬:১৫334081
  • আকার ওয়ালে কুরুক্ষেত্র যুদ্ধ কি শেষ হল? কারা জিতলো?
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত