এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৫ মার্চ ২০১৬ ০৫:০৬334080
  • রসে বশে।
    ঃ-)
  • sosen | ০৫ মার্চ ২০১৬ ০৪:৫৬334079
  • সেজন্যই হাস্যকর। কোনো কনভিকশন নেই, যেন যেটা বলছে সেটাও জোর করে বলানো হচ্ছে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। কোনো অ্যাটাচমেন্ট নেই।
  • Tim | ০৫ মার্চ ২০১৬ ০৪:৩৬334078
  • রাহুল গান্ধীর স্পিচ নিয়ে পাই লিখেছে দেখলাম। হ্যাঁ ইম্প্রুভড ইত্যাদি কনটেন্টও মন্দ নয়, যদিও এত ক্যাজুয়াল কেন সেত বুঝলাম না। জানলেও হয় না জানলেও হয় এরকম একটা ভাব। রাহুল গান্ধী এবং এরকম আরো যারা উত্তরাধিকার সূত্রে গদিতে বসে তাদের প্রবলেম হলো তারা সারাজীবন একটা সুদৃশ্য ড্রইং রুমেই থেকে যায়, চারপাশের দৃশ্যাবলী পাল্টায় কিন্তু তারা একই থাকে।

    শুধু রাহুল না, তার চারপাশে, পক্ষে ও বিপক্ষে যে সব মুখগুলো দেখছিলাম, রসে টইটম্বুর, জীবনে কী আনন্দ, এক চমৎকার ডিবেট ডিবেট খেলা হচ্ছে। আমাদের স্কুলে যেমন স্যারেরা ডিবেট করাতেন সেরকম। মনে হচ্ছিলো কলার ধরে টেনে নামিয়ে জিগ্যেস করি, ওরা রিয়েলাইজ করে কিনা এতগুলো লোকের ভাগ্যনিয়ন্তা হয়ে আরামদায়ক ঘরে বালবিচি বকছে আর ওদিকে লোকে মরছে, আক্ষরিক অর্থে। গ্যাংস অফ ওয়াসিপুরে যেমন বলেছিলো, সেরকম এক একটা "হরামজাদগিকা তলাও বনকে বয়ঠা হ্যায়"।
  • sosen | ০৫ মার্চ ২০১৬ ০৪:১৩334077
  • সংবিধানে বিশ্বাস করি, পরিবর্তনে বিশ্বাস করি। এরকমভাবে বলেছে। ম্যাচিওরড।
  • S | ০৫ মার্চ ২০১৬ ০৩:৫১334076
  • এক্দল যদি মনে করে যে রেটোরিক দিয়েই চালিয়ে যাবে আর দেশ দখল করে যাবে (আর পলিসি কাজ সমস্যার সমাধান এই গুলোর নামে অস্টরম্ভা হবে), আর অন্যরা সব্বাই অবাক হয়ে চুপ করে থাকবে - তাইলে এই ছেলেটা দেখিয়ে দিয়েছে রেটোরিক সবারই আছে, বেশি চালাকি যেন না করে।

    চাড্ডীদের কোশচেন করলে জানা যায় এই সরকারের দুছরে কাজ হোলো বিদেশ ভ্রমণ, মন কি বাত, যোগা ইত্যাদি। আর কাজের কথা জিগালেই তুমি সিকুলারিস্ট, রাজ্যসভায় সব বিল আটকে যাচ্ছে ইত্যাদি।
  • S | ০৫ মার্চ ২০১৬ ০৩:৪৪334075
  • ঈশান বাবু আপনি ভেবে দেখুন একদিকে এমনিতেই পাবলিক, মিডিয়া, চাড্ডিরা নিজেদের মতন করে কোর্ট লাগিয়ে রেখেছে। অন্যদিকে কোর্টের রায়টা (হেঁ হেঁ) তার একটা চাপ। তার মধ্যে একাজ্যাক্টলি ঐ একই ফ্রেজ ইউজ করে (আজাদী) বক্তিতা দিতে গেলে আগেই ওর নামে যে মিথ্যা প্রচার করা হয়েছে সেটাকে ধুলিস্যাত করতে হবে। সেইটা করা জরুরি ছিলো বলেই মনে হচ্ছে, তার জন্যেই ঐ সংবিধান, জওয়ান, কিষান নিয়ে কিছুটা নাটুকে কথাবার্তার দরকার ছিলো।
  • kc | ০৫ মার্চ ২০১৬ ০৩:৪১334073
  • কথাগুলো ফ্লুয়েন্টলি ফলো কর কী করে? আমাকে তিনবার শুনতে হল, একবার কথা একবার অ্যাক্টিং, আর একবার সবকিছু মিলিয়ে। বেশ ভাল, এর থেকে আরেন্টি স্যার বেশী ভালো। এতো ক্রোমোজোম লেভেলে ইংরেজি গোঁজা থাকলে ইন্সট্যান্ট আনন্দ পাওয়া যায়।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৬ ০৩:৪১334074
  • সিডিশন নিয়ে খুব খুব ভালো বলেছে। দেশদ্রোহ না, রাজদ্রোহ। কঠিন বিষয়কে সোজা করে বলেছে। বুঝতে কি অসুবিধে হয়েছে কোনো?
  • ঈশান | ০৫ মার্চ ২০১৬ ০৩:৩৮334070
  • "সংবিধানে বিশ্বাস করিনা" কেন বলতে যাবে? অন্য ভাবেও বলা যায়। এখন টাইম নাই, আমিই নাহয় লিখে দেব পরে। এই বিষয়টা জ্বলন্ত ইস্যু। এড়িয়ে যাবার কারো প্রশ্নই নেই। অ্যাড্রেস করা উচিত ছিল।
  • S | ০৫ মার্চ ২০১৬ ০৩:৩৮334071
  • আর রাজনীতি তো চিরকালই রেটোরিকে ভরা। স্লোগান তো আর নতুন কিছু নয়।
  • Atoz | ০৫ মার্চ ২০১৬ ০৩:৩৮334072
  • টি, প্রোজেক্টটা যদি সিক্রেট হয় তাহলে কি খবরের কাগজে আর টিভি চ্যানেলে বের হওয়া অ্যালাউ করবেন তাঁরা?
  • Atoz | ০৫ মার্চ ২০১৬ ০৩:৩৬334069
  • নাট্যশালা ব্যাপারটা কে বলতো? সাগরপারের সেক্ষপীর সায়েব নাকি আমাদের মোতিহারির গেছোদাদা অরওয়েল?
  • aka | ০৫ মার্চ ২০১৬ ০৩:৩০334068
  • আর যাঁরা মনে করেন সবাই সব করতে পারে তাদের একটা বিগ বুউউউউ।

    এই ন্যান এইটা শুনে উইক এন্ড পালন করুন।

  • kc | ০৫ মার্চ ২০১৬ ০৩:২৭334067
  • আজ্জো, আমারও তাই মত। থ্যাঙ্কিউ।
  • aka | ০৫ মার্চ ২০১৬ ০৩:২৪334066
  • @কেসি, ব্যক্তি ম্যাটারস। সবাই লিডার নয়, লিডারস আর বর্ণ। সবাই আইনস্টাইন নয়, আইনস্টাইন্স আর বর্ণ। আমরা সুভাষ বোসের কথা বলি, গান্ধীর কথা বলি, নেহেরুর কথা বলি, ক্রুশ্চেভের কথা বলি, লেনিনের কথা বলি, স্টালিনের কথা বলি, হিটলারের কথা বলি, বিভিন্ন পার্সপেকটিভে।

    দিস গাই কানহাইয়া কুমার এখন কিছুই করেনি জেএনিউতে স্লোগান দেওয়া ছাড়া।

    তাবলে কাল যে বক্তব্য রেখেছে তার মাত্রা, প্যাশন, হিউমার, বাগ্মীতা, বডি ল্যাঙ্গোয়েজ, এবিলিটি টু রিচ অডিয়েন্স ইত্যাদি, সেটাকে অ্যাপ্রিশিয়েট করব না কেন? এরপরে কান্হাইয়া কুমার আম্রিগায় পিএইচ্ডি করতে আসতে পারে - আর কোথাই বা রিসার্চ হয়? মার্কেট ইকনমির মুখপাত্র হতে পারে। কিন্তু কালকের স্পীচ বেশ ভালো। ইলেক্ট্রিফাইঙ্গ। দ্যাটস অল।
  • 4z | ০৫ মার্চ ২০১৬ ০৩:০৪334065
  • কেসিদাকে ক। এরকম কিছুটা আমারও মনে হচ্ছে যে বাজেটের ইস্যুগুলো থেকে চোখ ঘোরানোর জন্য এরকম একটা পাঙ্গা খাড়া করা হল আর সেটা খুব সুচতুরভাবে করা হয়েছে।
  • S | ০৫ মার্চ ২০১৬ ০৩:০১334064
  • @TIM ঃ)
  • S | ০৫ মার্চ ২০১৬ ০২:৫৯334063
  • ঐসময়কার বক্তিতা গুলো শুনলে বুঝবেন যে আকারে ইঙ্গিতে গান্ধি পরিবারের টাকার কথা বোঝানোর চেস্টা করেছিলো যেটা লোকে খেয়েওছিলো। মোদি ভক্তরাই যে সব থেকে বড় ট্যক্স ডিফল্টার সেটাও চাপা দেওয়া হয়েছিলো - কারণ তখন লিস্টটা একটু একটু করে বেড়োতে শুরু করেছিলো। আচ্ছে দিন আসার পরে সেই লিস্টিটা যে কোন গর্তে ঢুকেছে কে জানে।

    এরকম কথা পবেও দিদি অনেক করেছেন - আর লোকে খেয়েওছে। সারদার টাকা ভাইয়েরা সব খেয়ে অন্যদিকে আঙ্গুল তুলে দেওয়া হয়েছে।
  • Tim | ০৫ মার্চ ২০১৬ ০২:৫৪334061
  • কালা ধন বলতে কি মিন করেছিলো কেজানে, আমার অনেক সময় মনে হয়েছে মোদীজিকে লোকে ঠিক বুঝতে পারেনা।
  • kc | ০৫ মার্চ ২০১৬ ০২:৫৪334062
  • মুলোতে থিঙ্ক ট্যাঙ্ক নেই কে বলল? দিদির ছড়ানোর টাইমিং গুলো মনে কর। এমনও শুনেছি দিদির ড্রেসকোড, চশমার ফ্রেমও থিঙ্ক ট্যাঙ্ক ঠিক করে।

    আমরা কিন্তু মেইন ইস্যু থেকে ডাইভার্ট করছি।
  • Blank | ০৫ মার্চ ২০১৬ ০২:৫৩334060
  • ইপিফের ট্যাক্স অর শেয়ার বাজারের হাল নিয়ে শাইনিং ইন্ডিআর অনেক লোক ক্ষেপেছে। চেনা জানা কয়েকজন তো বলেছে পরের বারে এমনই কারাত কেও ভোট দিতে পারি, তাও এদের দেবো না!!
  • S | ০৫ মার্চ ২০১৬ ০২:৫০334059
  • শ্যাষে মাননীয় মোদিজিও (চোখের জলটা মুছে) বেশি করে ট্যাক্স চাইলেন? তাও কিনা গ্রামের অকর্মণ্য গরীব গুলোর জন্যে? আমি যে বাজেটের আগে আগে শেয়ার গুলো কিনলাম। ভাবলাম সেগুলো চড়া দামে ফারেন ইনভেস্টরদেরকে বিক্কিরি করে একটা এসিউভি কিনবো। এখন আবার বলছেন পিএফের টাকাতেও নাকি ট্যাক্সো হবেনা। আর ভাবলাম বিদেশ থেকে সব কালো টাকা (আমারটা ছাড়া) দেশে ফিরবে, সেই টাকায় রাস্তা সারিয়ে সেখানে এসিউভিটা চালাবো। পুরো প্ল্যান চৌপাট। এই আচ্ছে দিন দেখার জন্যে আমি সাইটে সাইটে গিয়ে আরাধনা করেছি?
  • Tim | ০৫ মার্চ ২০১৬ ০২:৪৮334057
  • আহা সেতো তিনোমুলেও বড়ো বড়ো ট্যাঙ্ক আছে, কিন্তু দিনের শেষে চৌবাচ্চাসুলভ ছড়ানো কি আটকাচ্ছে? ঃ-)
  • Blank | ০৫ মার্চ ২০১৬ ০২:৪৮334058
  • বিজেপির থিংক ট্যাংক ভালো। কিন্তু থিংক ট্যাংক তো কাজ করেনা। গ্রাউন্ড লেভেলে কাজ করে তো 'ভক্ত' রা। ছরানো শুরু হয় সেখান থেকে।
  • kc | ০৫ মার্চ ২০১৬ ০২:৪৭334056
  • ইপিএফের ট্যাক্সো নিয়ে বিতর্কও মনে হচ্ছে মার্কেটে আর এলনা।
  • kc | ০৫ মার্চ ২০১৬ ০২:৪৬334055
  • আর একটা জিনিষ খেয়াল কর, ইদানিং দেখছি, পার্লামেন্ট অধিবেশনের প্রাক্কালেই কিছু না কিছু একটা কান্ড হাজির হয়ে যায় বাজারে।
    আমি খুব সিনিক হয়ে গেছি মনে হয়।
  • S | ০৫ মার্চ ২০১৬ ০২:৪৩334054
  • ও হ্যাঁ আরেকটা বড় ফ্যাক্টরও কাজ করেছে। বিজেপির যে বড় শহুরে সমর্থক আছে তারা এই রুরাল বাজেটে একটু হলেও উখুশি। সেই মনরেগা, সেই কৃষক, সেই বেশি ট্যাক্স দাও, ডিফেন্সে তেমন বাজেট বৃদ্ধি নেই, এইসব দেখে মোদিজির উপরে একটু অভিমান হয়েছে।
  • kc | ০৫ মার্চ ২০১৬ ০২:৪২334053
  • আরে বিজেপি তথা আরএসেসকে অত হতচ্ছেদা কোরোনি। অনেক বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক ওখানে কামলা দ্যায়।
  • S | ০৫ মার্চ ২০১৬ ০২:৩৯334052
  • আপনাদের মনে হচ্ছে বিজেপি ছড়িয়েছে? এতোটা নাইভ ভাঅবার কোনো কারণ নেই। বিজেপি খুব প্ল্যান করেই এগিয়েছিলো। দেশের মিডিয়ার একটা ইম্পর্ট্যান্ট অংশ যে সঙ্গ দেবেনা সেইটা হয়তো প্রেডিক্ট করতে পারেনি। আর পুলিশ দেখেও যে ছাত্ররা পিছিয়ে যাবেনা এইটা কাপুরুষগুলো বুঝতে পারেনি। পরে অনেকে মোদিজী আর অমিত বাউকে খুশি কারতে গিয়ে ছড়িয়ে ফেলেছে। নইলে গ্লিসারিন পর্ব অবধি বিজেপি বেশি গ্রাউন্ড পাচ্ছিলো।
  • Tim | ০৫ মার্চ ২০১৬ ০২:৩৮334051
  • বিজেপি পাল্টে যাবে? সত্যি কেসিদাও যেমন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত