এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • #PardewOut | 131.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১০:১১519355
  • প্রজাতন্ত্র দিবসের অধিকাংশ সরকারি ট্যাবলোতে ভর্তি হীরক রাণীর ছবি।

    http://www.ebela.in/Details.aspx?id=4081&boxid=14297828
  • lcm | 34.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১১:৫০519356
  • যা তেরি! এ তো পুরো বেঙ্গলের জয়াললিতা।
  • #PardewOut | 131.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:০১519357
  • সেদিন তারানন্দে সমীর আইচ বলেছেন যে তাঁরা মমতাকে *চিনতে* পারেননি। এইটা নিয়ে অনেক কোশ্চেন করা যায়।
  • | 233.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:১৬519358
  • ২/৩ আগে সমীর আইচের বক্তব্য শুনছিলাম একদম স্ট্রেট কাট বল্লো। আর উনি ৫ টা পদ বা কমিটি থেকে পদত্যাগ করেছেন অলরেডি।

    গঠনমূলক সমালোচনা ও সহ্য করার ক্ষমতা না থাকলে এই রকম ভাবেই আস্তে আস্তে লোকে দূরে চলে যাবে।

    অরি, ক্ষমতার স্বাদ অনেক টা প্রথম রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো। বুঝতে ভুল হতেই পারে। কথায় বলে "মুনীনাঞ্চ মতিভ্রম"। আর আমরা তো সাধারণ মানুষ।
  • quark | 24.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:২৩519359
  • ইয়ে, ব কাকে সাধারণ মানুষ বল্লেন? সমীর আইচকে, দিদিকে, নাকি শুধু চন্ডালদের?
  • | 233.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:২৬519360
  • সমীর আইচ। এবং আমাকেও ধরতে পারো।
  • অবাস্তব | 71.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:৪৩519361
  • ব কি আইচের পদাঙ্ক অনুসরণ করবে নাকি। সে ভারী দুঃখজনক হবে।
  • | 233.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১২:৫১519362
  • ঃ))))

    এ হাসি বড় কষ্টের অবাস্তব।
  • quark | 24.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৩:০১519364
  • ১। মহাশ্বেতা দেবী
    ২। সুনন্দ সান্যাল
    ৩। সমীর আইচ

    তবে এখনো ওদিকের লিস্ট অনেক লম্বা - অর্পিতা, শুভা, শাঁওলি, বিভাস আরো অনেকে ....
  • aranya | 154.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৩:৩৭519365
  • প্রি-২০১১, বিশেষতঃ প্রি-২০০৯, অনেকেরই পাখির চোখ ছিল সিপিএম হটানো, আর সবকিছু গৌন - 'কার সাথে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি'। নইলে ওর যা ট্র্যাক রেকর্ড, না চিনে থাকা মুশকিল..
  • PT | 213.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৪:২৭519366
  • ময়ূরপুচ্ছধারী কাককে চিনতে যাদের এত সময় লাগে তাদের বালখিল্য বললেও কম বলা হয়।
  • #PardewOut | 131.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৫:১১519368
  • বোতীন মুনীনাঞ্চ মতিভ্রমে কি মমতাকে মুনির সঙ্গে তুলনা করলো? ;-)

    অন আ সিরিয়াস নোট - মমতার কথাবার্তা, সেল্ফ-প্রোক্লেইমড মসীহা হওয়া, নিজের দলের মিটিং-এ অন্যদের সাথে চাকরের মতন ব্যবহার করা (এমনকি অনেক বয়স্ক একজন নেতার কান ধরে বসিয়ে দেওয়ার মত ঘটনাও আছে, কন্টেম্পোরারিদের থাপ্পড় ইত্যাদি তো খুবই কমন) - ইত্যাদি কোনোটাই প্রথম ক্ষমতার স্বাদ পাওয়ার ব্যাপার নয়। এগুলো মোটামুটি বছর কুড়ি ধরেই হয়ে এসেছে। এখন "চিনতে পারিনি" বা "জানতাম না" বলাটা বেশ ইসে-মতন।
  • quark | 24.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৫:৪৩519369
  • না না বোতিন তা বলেন নি। ঐ জন্যেই তো জিগালুম। তা উনি বল্লেন মুনি বলতে উনি সমীর আইচ এবং নিজেকে বুঝিয়েছেন।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৭:০৫519370
  • আর তিনবছরের মধ্যেই সব পরিবর্তন পন্থীরাই মনে হয় যুক্তকরে ভুল স্বীকার করবেন।

    দুবছরে ঋণ হয়েছে ১৯২০০০ কোটি থেকে ২২৬০০০ কোটি পাঁচ বছর পরে যে কোথায় যাবে।
  • #PardewOut | 131.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৭:০৮519371
  • কারো একটা PIL ফাইল করা উচিত। পোষ্যদের মাইনে দিতে গিয়ে, হাবিজাবি উৎসব করে, ক্লাব খয়রাতি এবং আরো অন্য সমস্ত খয়রাতি করে, পোস্টার ফ্লেক্সে রাণীর মুখের ছবি ছেপে টোটাল কত খরচ হয়েছে তার অডিট চেয়ে।
  • | 233.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৮:৪২519372
  • আরে অরি সংস্কৃতে তে কিঞ্চিত কাঁচা। ওর বাংলা মানে হলে যেখানে মুনি দের ও মাঝে মাঝে ভুল হয় সেখানে আমরা তো মানুষ।

    আমি কোন দিন সক্রিয় রাজনীতি করি নি কাজে ই মমতা কে ক্লোজ লি সেই ভাবে জানার সুযোগ হয় নি। এখন মুখ্য মন্ত্রী হওয়াতে প্রচারের আলো বেশী করে পড়ায় আরো চেনা যাচ্ছে।
  • | 233.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৮:৪৩519373
  • তবে দুঃখ হচ্ছে আরো এই ভেবে আবার সিপিএম জাঁকিয়ে বসবে। কত বছরের জন্যে কে জানে!! ঃ((
  • | 233.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৮:৪৪519375
  • কোয়ার্ক আমি এখানে নিজেকে সাধারণ মানুষ ই বলেছি।
  • bb | 127.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৯:৪১519376
  • এই কার সাথে আছির থিওরীটা দেওয়ার লোকগুলিই মিথ্যার বেসাতি করেছিলেন। যাঁরা এখন বলছেন ওনাকে চিনতে পারিনি তারা আসলে মিথ্যুক, ওনার রেকর্ড চিরকালই একরকম, উনি কিন্তু বদলান নি। বরং এনারাই এখন সমর্থনের দায় এড়াতে এই সব ত্বত্ত দিচ্ছেন,এঁদের চেয়ে যারা বলেন সিপিএমকে পছন্দ করিনা তারা অন্তত সৎ।
    কালকে দেখলাম 'মাণিক মন্ডল' নামে একজন ব্যক্তি বই লিখে দাবি করেছেন যে দেবলীনা ইত্যাদি 'মাওবাদী'রাও নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গে মিটিং করেছে।
    তাই এখানকার তৃতীয় ধারার প্রবর্তকদেরও এখন মমতাকে নিয়ে ঢোঁক গেলা ছাড়া আর উপায় নেই।
  • siki | 132.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ১৯:৫৬519377
  • অজ্জিত সমস্কিতো জানে না! এ মা!

    চিত্রগুপ্তর সঙ্গে তাইলে কথা কইবে কেং কয়ে?
  • কৃশানু | 213.*.*.* | ২৪ জানুয়ারি ২০১৩ ২১:৪৫519379
  • পার্টির নির্দেশে বলছে?
  • S | 109.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ০১:২৪519380
  • এই গুচতেও তো অনেকে উনাকে "চিনতে পারেননি" (বোল্ড, আন্ডারলাইন ইত্যাদি)। তা এখানে তো সব ম্যাঙ্গো পাব্লিক। তাহলে আর রথি মহারথিদের কি দোষ? তাঁরা ছুটেছিলেন সরকারী খেয়রাতির লোভে। তবে ছিপিএম গেছে - সেটা ভালই হয়েছে।
  • rivu | 78.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ০২:৩৭519381
  • এসব কিছুর পরেও, আমার ধারনায় মমতা থাকবেন আরো অন্তত পাঁচ বছর।

    পশ্চিমবঙ্গে কতজন মানুষ মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত? বাকিদের মতামত পরিবর্তন হতে দেরী আছে। যদি না নিচু লেভেলে আগের মত পার্টিতান্ত্রিক বজ্জাতি শুরু হয়।
  • S | 109.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ০২:৫৫519382
  • সে তো থাকবেই। কঙ্গ আমলের জুজু দেখিয়ে তো তেনারাও বহুদিন থেকেছেন। এখন তেনাদের জুজু দেখিয়ে ইত্যাদি।
  • bb | 24.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১১:৩৮519386
  • @S কং আমলের জুজু যে জুজু নয় বাস্তব সেটা এই ১৮ মাসে জনগণ বুঝতে পারছে, কিন্তু এত সহজে সবাই যে খুব সিপিএমকে সমর্থন করবে তা নয়। তবে অনেকেই এখন অন্ততঃ এঁদের স্বরূপ বুঝছেন।
    সবচেয়ে ভাল হয়েছে ঘোলাজলে মাছধরা টুপি দত্ত, সুজাত ভদ্র বা মাওবাদীদের সমর্থকদের রমরমা বন্ধ হয়েছে।
  • | 214.*.*.* | ২৫ জানুয়ারি ২০১৩ ১১:৪৬519387
  • bb দা সিপিএম র অত্যাচার ও খুব কম দিন মানুষ কে সহ্য করতে হয় নি। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন